17/07/2026
আপনার হাতে যে iPhone আছে, তার ভেতরের চিপ কে বানিয়েছে? আপনি যে ChatGPT বা Claude ব্যবহার করেন, সেই AI-এর পেছনে যে NVIDIA-র GPU কাজ করে, তার চিপ কে বানিয়েছে? আপনার ল্যাপটপে কি AMD প্রসেসর, Qualcomm-এর মডেম, নাকি Apple Silicon আছে? এই সব প্রশ্নের উত্তর একটাই, TSMC।
তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (Taiwan Semiconductor Manufacturing Company)। তাইওয়ানের একটি কোম্পানি, যার নাম হয়তো বেশিরভাগ মানুষই জানেন না। কিন্তু এই কোম্পানিটি ছাড়া আধুনিক প্রযুক্তির পৃথিবী এক মুহূর্তও চলতে পারে না।
NVIDIA, Apple, AMD, Qualcomm, MediaTek, Broadcom, Intel দুনিয়ার সব বড় চিপ কোম্পানি তাদের চিপ ডিজাইন করে। কিন্তু ফিজিক্যালি বা বাস্তবে এই চিপগুলো তৈরি করে কে? TSMC।
দুনিয়ার প্রায় ৭৩% কন্টাক্ট চিপ ম্যানুফ্যাকচারিং বা চুক্তিভিত্তিক চিপ উৎপাদন করে TSMC। একটি মাত্র কোম্পানি। ৭৩% মার্কেট শেয়ার। ভাবুন, এই একটি ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে দুনিয়ার পুরো টেক ইন্ডাস্ট্রি থমকে যাবে।
এই সপ্তাহে TSMC তাদের Q2 2026-এর রেভিনিউ রিপোর্ট প্রকাশ করেছে। তাদের রেভিনিউ এসেছে $39.6 বিলিয়ন। এটি একটি কোয়ার্টারলি রেকর্ড আগে কখনো কোনো সিঙ্গেল কোয়ার্টারে এত রেভিনিউ হয়নি। অ্যানালিস্টরা $39.4 বিলিয়ন আশা করেছিলেন, TSMC সেটিও টপকে গেছে।
এক বছর আগের তুলনায় এটি ৩৬% বেশি। শুধু জুন মাসেই রেভিনিউ হয়েছে $13.8 বিলিয়ন যা এক বছর আগের তুলনায় ৬৮% বেশি। আর এর আগের মাস মে-র তুলনায় ৬.২% বেশি। প্রথম ছয় মাস মিলিয়ে H1 2026-এ মোট রেভিনিউ: $75 বিলিয়ন।
গত চার বছরের যে সিজনাল প্যাটার্ন ছিল (গ্রীষ্মে রেভিনিউ কমে যাওয়া), এবার তা ভেঙে গেছে। এই অবিশ্বাস্য বৃদ্ধির কারণ একটাই: AI।
TSMC-র সবচেয়ে অ্যাডভান্সড প্রযুক্তি হলো 3-ন্যানোমিটার চিপ। এই চিপেই NVIDIA-র AI GPU তৈরি হয়, Apple-এর M-সিরিজ প্রসেসর তৈরি হয়। 3nm মানে কী? একটি মানুষের চুলের চেয়ে প্রায় ৩০,০০০ গুণ সরু। এই মাত্রায় ট্রানজিস্টর বানানো পৃথিবীতে মাত্র দুটো কোম্পানি পারে TSMC আর Samsung। কিন্তু অ্যাডভান্সড AI চিপের জন্য সবাই TSMC-কেই বেছে নেয়।
TSMC-র এই 3nm চিপ এবং তাদের অ্যাডভান্সড প্যাকেজিং টেকনোলজি CoWoS দুটোই ২০২৬ সালের বাকি সময়ের জন্য সম্পূর্ণ সোল্ড আউট (sold out)। সোল্ড আউট মানে হলো TSMC যা বানাতে পারছে, তার চেয়ে বেশি অর্ডার আসছে। তারা চাইলেও বেশি বানাতে পারছে না। AI-এর চাহিদা সাপ্লাই বা সরবরাহের চেয়ে অনেক এগিয়ে আছে।
এটি জুন মাসের ৬৮% গ্রোথের আসল কারণ। শুধু বিক্রি বাড়েনি বরং চাহিদা এতটাই বেশি যে TSMC তার ট্র্যাডিশনাল সিজনাল প্যাটার্নও ভেঙে দিচ্ছে। আগে গ্রীষ্মকালে রেভিনিউ একটু কমত। এখন সেই নিয়ম নেই।
TSMC-র মার্কেট ক্যাপ এখন ২.২৫ ট্রিলিয়ন ডলার। পৃথিবীর ৬ষ্ঠ সবচেয়ে মূল্যবান কোম্পানি। Apple, NVIDIA, Microsoft, Alphabet, Amazon-এর পরেই তাদের অবস্থান।
SK Hynix-এর কথা কিছুদিন আগে বলেছিলাম তারা $26.5 বিলিয়নের IPO করেছিল। TSMC-র মার্কেট ক্যাপ তার ৮৫ গুণ বেশি। NVIDIA ইতিমধ্যেই TSMC-র সবচেয়ে বড় কাস্টমার হিসেবে Apple-কে টপকে গেছে।
এটা একটা বড় সিগনাল। এর মানে হলো, AI চিপের ডিমান্ড এখন কনজিউমার ইলেকট্রনিকসের চিপের ডিমান্ডকে ছাড়িয়ে যাচ্ছে। আপনার ফোনের চিপ গুরুত্বপূর্ণ কিন্তু ডেটা সেন্টারে AI চালানোর চিপ এখন আরো বেশি গুরুত্বপূর্ণ।
জুলাই ১৬ তারিখে TSMC-র ফুল আর্নিংস রিপোর্ট আসবে। বাজার তাকিয়ে আছে রেভিনিউয়ের পরে এবার গাইডেন্স কী বলে।
কিন্তু TSMC-র এই সাফল্যের গল্পে একটি বড় ঝুঁকিও আছে। TSMC তাইওয়ানে অবস্থিত। আর তাইওয়ান নিয়ে চীন-আমেরিকার উত্তেজনা সবাই জানেন। এই কারণেই TSMC এখন আমেরিকার অ্যারিজোনাতে, জাপানে এবং জার্মানিতে নতুন ফ্যাক্টরি বানাচ্ছে। আমেরিকার CHIPS Act-এর অধীনে বিশাল ভর্তুকিও পাচ্ছে।
কিন্তু সত্যিটা হলো TSMC-র সবচেয়ে অ্যাডভান্সড চিপ এখনো শুধু তাইওয়ানেই বানানো হয়। বাকি দেশের ফ্যাক্টরিগুলো পুরনো প্রযুক্তিতে চলছে। অ্যাডভান্সড AI চিপ বানানোর ক্ষমতা এখনো তাইওয়ানেই কেন্দ্রীভূত।
AI-এর কথা বলা হয় OpenAI, Google, Meta-র নামে কিন্তু AI আসলে চলে সিলিকনে। ChatGPT-র প্রতিটি উত্তর, Grok-এর প্রতিটি অ্যানালাইসিস, Claude-এর প্রতিটি রেসপন্স সব TSMC-র বানানো চিপে চলে।
যতদিন AI বাড়বে, ততদিন TSMC বাড়বে। আপনি কি মনে করেন TSMC-র এই ডমিনেন্স বা আধিপত্য আগামী ১০ বছরও থাকবে? নাকি Intel বা Samsung কোনোদিন তাদের ধরতে পারবে?
নিচে কমেন্ট করে আপনার মতামত জানান 👇
আর এমন Exclusive Tech, AI, and Social Media News পেতে ফলো করুন এবং পোস্টটি শেয়ার ও সেভ করুন 🙏
#টেক_খবর