30/04/2026
জুম বাংলাদেশ স্কুল, গাইবান্ধা শাখার নিয়মিত একাডেমিক কার্যক্রম।
Zoombangla Youth Foundation (Zoom Bangladesh) is a non-profit organization. Zoombangla Youth Foundation is a non-profit organization.
At present, it is working for the development of the underprivileged children of Bangladesh since 2016. At presents it is working with the underprivileged children of Bangladesh. zoombangla youth Foundation dreams of a society where there will be no discrimination in education, letters, religions or communities. Without discrimination, people will enjoy full dignity and participate in the mainstream development of stability and empowerment.
30/04/2026
জুম বাংলাদেশ স্কুল, গাইবান্ধা শাখার নিয়মিত একাডেমিক কার্যক্রম।
আলহামদুলিল্লাহ! জুম বাংলাদেশ, রংপুর শাখার শিক্ষার্থী **আল আমিনের** নতুন জীবনের পথচলা শুরু হয়েছে- এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের মুহূর্ত। বিশেষ কৃতজ্ঞতা The Daily Star-কে এই গল্পটি তুলে ধরার জন্য। ধন্যবাদ রংপুর শাখার সম্মানিত শিক্ষকদের, যাদের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।একই সাথে আন্তরিক ধন্যবাদ Munnu International School and College কর্তৃপক্ষকে, আল-আমিনের পাশে থাকার জন্য।
আমরা সবাই চাইলে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পারি। একটু সহযোগিতা, একটু ভালোবাসা এবং একটু সুযোগ-বদলে দিতে পারে তাদের জীবন, গড়ে দিতে পারে একটি সুন্দর ভবিষ্যৎ।
আসুন, আমরা সবাই মিলে পরিবর্তনের অংশ হই।
Sponsor A Child
29/04/2026
রংপুর রেলওয়ে স্টেশনের পাশের চুড়িপট্টি বস্তিতে বসবাস ছোট্ট এক মেয়ে- মোছাঃ ছাদিয়া আক্তার। জীবন তাকে শুরু থেকেই দিয়েছে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা।
মানসিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, তার সবচেয়ে বড় কষ্ট ছিল অবহেলা। বাবা নেশায় আসক্ত, আর মা কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন—ফলে ভালোবাসা আর যত্নের অভাবেই বড় হচ্ছিল ছাদিয়া।
ঠিক সেই সময়ই তার পাশে দাঁড়ায় জুম বাংলাদেশ। যে ছাদিয়া একসময় জানত না স্কুল কী, আজ সে জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখার শিশু শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। সীমাবদ্ধতা থাকলেও তার ভেতরে আছে শেখার অদম্য আগ্রহ।
তার স্বপ্ন খুব সহজ-সে পড়াশোনা করে একজন ভালো মানুষ হতে চায়।
---------------------------------------
** সরাসরি একজন শিশুর দায়িত্ব নিতে এখনই এই লিংকে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/SeCU441T7TVPd3uA8
---------------------------------------
বিস্তারিত জানতে কল করুনঃ 01739-801419
অথবা ভিজিট করুন: https://zoombangladesh.org/sponsor-a-child/
---------------------------------------
29/04/2026
জুম বাংলাদেশ স্কুল, হাতিরঝিল শাখা ঠিক তেমনই এক আলোর ঠিকানা।
এখানে প্রতিদিন একত্রিত হয় একঝাঁক স্বপ্নবাজ শিশু।
একসময় যারা ছিল পিছিয়ে, আজ তারাই এগিয়ে যাচ্ছে নতুন ভবিষ্যতের পথে- নিজের স্বপ্নকে সত্যি করার প্রত্যয়ে।
28/04/2026
দালানের ছায়া আর রোদের লুকোচুরির শহরে ছোট্ট আল-আমিন তার স্বপ্নগুলোকে ডানা মেলতে শিখছে।
সেগুনবাগিচার ব্যস্ত নগর জীবনে বাবা-মা ও দুই বোনকে নিয়ে বসবাস করা এই শিশুটি জুম বাংলাদেশ স্কুল, সেগুনবাগিচা শাখার দ্বিতীয় শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। পড়াশোনায় তার আগ্রহ, আচরণে ভদ্রতা আর সাহসিকতায় সে সবার প্রিয়।
তার চোখে একটাই স্বপ্ন—একদিন সে পুলিশ অফিসার হবে। নিজের পরিবারকে সুখী করার পাশাপাশি দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায় সে।
আল-আমিন বিশ্বাস করে—শিক্ষা আর পরিশ্রমই পারে তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে। সেই বিশ্বাস নিয়েই সে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাচ্ছে নিজের স্বপ্নের পথে।
আমাদের ভালোবাসা ও দোয়া রইল সে যেন একদিন সত্যিই তার স্বপ্ন পূরণ করতে পারে।
---------------------------------------
** সরাসরি একজন শিশুর দায়িত্ব নিতে এখনই এই লিংকে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/SeCU441T7TVPd3uA8
---------------------------------------
বিস্তারিত জানতে কল করুনঃ 01739-801419
অথবা ভিজিট করুন: https://zoombangladesh.org/sponsor-a-child/
---------------------------------------
"জেল খাটার অভিজ্ঞতা কেমন হয়?"— এই বীভৎস কৌতূহলের বলি হলো আমাদের নিষ্পাপ হোসাইন!
নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের প্রেস ব্রিফিং থেকে যে তথ্য বেরিয়ে এসেছে, তা শুনে আমাদের স্তব্ধ হওয়ার ভাষাটুকুও হারিয়ে গিয়েছে। মাত্র ১১ বছরের একটি শিশু, যে আমাদের জুম বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার প্রতিটি শিক্ষক ও ভলান্টিয়ারের চোখের মণি ছিল, তাকে খুন করা হয়েছে স্রেফ এক দল কিশোরের "জেল খাটার অভিজ্ঞতা" নেওয়ার অদ্ভুত শখ মেটাতে!
গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ থাকা আমাদের ছোট্ট হোসাইনের নিথর দেহ পাওয়া গেছে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন এক পরিত্যক্ত বাড়িতে। মাদকসেবী কিছু কিশোর তাকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যায় এবং ধারালো চাকু দিয়ে নৃশংসভাবে হত্যা করে। কি অপরাধ ছিল এই শিশুটির? সে তো কেবল ফুল বিক্রি করে তার বাবার সাথে সংসার আগলে রাখার চেষ্টা করতো।
তদন্তে উঠে আসা কিছু ভয়াবহ সত্য:
অভিযুক্ত ৬ কিশোরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
তারা ফতুল্লা রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদক সেবন করতো।
তাদের ভাষ্যমতে, জেল খাটার অভিজ্ঞতা নেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে হোসাইনকে টার্গেট করে।
হত্যার পর পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই ধারালো চাকু।
হোসাইন ছিল আমাদের কাছে এক টুকরো নির্মলতা। সে সবেমাত্র নিজের নাম "হোসাইন" লিখতে শিখেছিল, বড় হয়ে ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু মাদক আর সুস্থ মস্তিষ্কের বাইরের এই কিশোর অপরাধীরা আমাদের সেই স্বপ্নকে গলা টিপে হত্যা করল।
ভিডিওতে আপনারা দেখছেন হোসাইনকে। হোসাইনদের মতো হাজারো শিশু প্রতিদিন এমন ঝুঁকির মুখে বড় হচ্ছে। মাদকের এই নীল বিষ আর আইনের শাসনের অভাব আজ আমাদের সন্তানদের নিরাপত্তার দেয়াল ভেঙে চুরমার করে দিচ্ছে।
আমরা জুম বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে এই পাশবিক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিশোর অপরাধের দোহাই দিয়ে যেন এই জঘন্য অপরাধীরা পার পেয়ে না যায়। আমাদের হোসাইনের রক্ত যেন বৃথা না যায়।
পরপারে ভালো থেকো বাবা, এই পচে যাওয়া সমাজ তোমাকে রক্ষা করতে পারেনি। তোমার সেই গর্বিতভাবে লেখা নাম "হোসাইন" আমাদের হৃদয়ে চিরকাল প্রতিবাদের মশাল হয়ে জ্বলবে। 🖤
28/04/2026
জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখার নিয়মিত একাডেমিক কার্যক্রম।
27/04/2026
আব্দুর রহিম, রংপুর রেলওয়ে স্টেশনের পাশের বস্তিতে তার বেড়ে ওঠা। তিন ভাই-বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। বাবা-মা দুজনেই দিনমজুর হলেও, সংসারের আয় খুবই সীমিত। তার ওপর বাবার অনিয়মিত কাজ আর জুয়ার আসক্তি পরিবারটিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।
পরিবারের এই কঠিন বাস্তবতায় বড় দুই ভাই-বোন পড়াশোনার সুযোগ পায়নি। বড় ভাই নেশায় জড়িয়ে পড়ে, আর বড় বোনের বাল্যবিবাহ হয়। আব্দুর রহিমের জীবনও একই পথে এগোচ্ছিল—স্কুলের বদলে তাকে স্টেশনে আমড়া-পেয়ারা বিক্রি করতে হতো।
তবুও, তার ভেতরে ছিল এক অন্যরকম ইচ্ছে—সে পড়তে চায়, শিখতে চায়। এই ইচ্ছার জন্য তাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে, এমনকি বাবার মারধরের শিকারও হতে হয়েছে।
ঠিক সেই সময়ই পাশে দাঁড়ায় জুম বাংলাদেশ। তাকে ভর্তি করানো হয় জুম বাংলাদেশ স্কুল, রংপুর শাখায়।
আজ আব্দুর রহিম শিশু শ্রেণির একজন নিয়মিত ও মনোযোগী শিক্ষার্থী। তার চোখে এখন নতুন স্বপ্ন-একদিন সে একজন আদর্শ পুলিশ অফিসার হবে। দেশের সেবা করবে, আর তার পরিবারের জীবন বদলে দেবে।
আব্দুর রহিম প্রমাণ করে-স্বপ্ন দেখার সাহস থাকলে, প্রতিকূলতাও একদিন পথ ছেড়ে দেয়।
---------------------------------------
আজই Sponsor A Child প্রোগ্রামে যুক্ত হোন। একটি শিশুর হাসি, স্বপ্ন আর আগামী দিনের ভরসা হয়ে উঠুন। আপনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি পুরো জীবন।
---------------------------------------
** সরাসরি একজন শিশুর দায়িত্ব নিতে এখনই এই লিংকে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/SeCU441T7TVPd3uA8
---------------------------------------
বিস্তারিত জানতে কল করুনঃ 01739-801419
অথবা ভিজিট করুন: https://zoombangladesh.org/sponsor-a-child/
---------------------------------------
তেজগাঁও রেলস্টেশনের কোলাহল পেরিয়েও শোনা যায় এক অন্যরকম শব্দ। শেখার, স্বপ্ন দেখার, এগিয়ে যাওয়ার। এই শিশুরা থামতে শেখেনি, তারা শিখেছে লড়তে। হার নয়, জয়ের গল্পই তাদের লক্ষ্য।
জুম বাংলাদেশ (ওপেন) স্কুল, তেজগাঁও শাখায় প্রতিটি দিন মানে নতুন করে স্বপ্ন দেখার সাহস।
27/04/2026
শহরের কোলাহলের ভিড়েও কিছু গল্প নীরবে বদলে যায়- জুম বাংলাদেশ স্কুল, সেগুনবাগিচা শাখা ঠিক তেমনই এক পরিবর্তনের গল্প। এখানে প্রতিদিন একত্রিত হয় সুবিধাবঞ্চিত শিশুরা, শেখার আগ্রহ আর নতুন স্বপ্ন নিয়ে।
ধন্যবাদ The Daily Star। জুম বাংলাদেশী স্কুল, রংপুর শাখা নিয়ে তথ্য বহুল নিউজ করার জন্য।
জুম বাংলাদেশের পাশে থাকুন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান।
26/04/2026
জুম বাংলাদেশ পরিবার শোকাহত!