24/04/2024
আজ ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরি।
শাওয়ালের ছয়টি রোজা অর্থাৎ শাওয়াল মাসের ছয় দিন রোজা রাখা হলো এক ধরনের নফল রোযা, যা রমজান পরবর্তী মাস শাওয়ালে রাখা হয়।
রোজা সম্পর্কিত হাদিস :
১. আবু আইয়ুব আনসারী রা. এর হাদিস: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তার পরে শাওয়ালের ছয়টি রোজা রাখে, সে সারাজীবন রোজা রাখা ব্যক্তির মত হবে।~মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ।
২. সাওবান রা. এর হাদীস: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমযানের রোজা রাখে এবং তারপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে, এটি যেন গোটা এক বছর রোজা রাখার মতই।
~ আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী।
রোজা রাখার পদ্ধতি :
আল-মুগনী কিতাবের লেখক ইবনে কুদামা র. বলেন: (এ রোজা রাখার ক্ষেত্রে) মাসের শুরুতে বা শেষের দিকে ধারাবাহিক বা বিক্ষিপ্ত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই; কারণ এই বিষয়ে হাদিস কোনো সীমাবদ্ধতা ও শর্ত ছাড়াই উল্লেখ করা হয়েছে।