Nomany rh Quranic Institute

Nomany rh Quranic Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nomany rh Quranic Institute, Education, Dhaka.

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । নিউ কোর্স এনাউন্সমেন্ট:☆ এডভান্সড তাজওয়ীদ (শর্ট কোর্স)কোর্স সময়কাল - দুই মাসক্লাস - স...
03/05/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।

নিউ কোর্স এনাউন্সমেন্ট:

☆ এডভান্সড তাজওয়ীদ (শর্ট কোর্স)

কোর্স সময়কাল - দুই মাস
ক্লাস - সপ্তাহে দুই দিন
ক্লাস শুরু- May 06, 2023

কোর্সটি যাদের জন্য -
যারা ব্যসিক তাজওয়ীদসহ কায়দা খুব ভালভাবে আয়ত্ত্ব করেছেন , কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন ও এডভান্সড তাজওয়ীদ সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা এই কোর্স করতে পারবেন। আবার অনেকে আছেন মুকাদ্দামাতুল জাযারিয়্যাহ ও তুহফাতুল আতফাল কোর্স করেছেন বা কাউকে কোরআন শিখাচ্ছেন , কিন্তু এডভান্স তাজওয়ীদ এর কোন কোর্স এখন পর্যন্ত করেন নি, তারাও এই শর্ট কোর্সটি করতে পারবেন।
খুবই কম সময় নিয়ে কোর্সটি করানো হবে।

** এই কোর্স টি মূলত " এডভান্সড তিলাওয়াত কারেকশন" কোর্স এর জন্য প্রস্তুতি স্বরূপ একটা কোর্স ।
"এডভান্সড তিলাওয়াত কারেকশন" এর ক্লাস শুরু হবে জুলাই মাসে, ইনশাআল্লাহ । এই সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত বলা হবে।

সীট সংখ্যা সীমিত । কোর্স করতে আগ্রহীরা দ্রুত পেইজে ইনবক্স করুন ।
পেইজ লিংক-
https://www.facebook.com/NTQACADEMY?mibextid=ZbWKwL

Nomany RH Ta'limul Qura'n Academy

08/01/2023

জন্মের পর একটা শিশুর মুখে যখন পৃথিবীর আলো বাতাস প্রথম স্পর্শ করে তখন শিশুটি রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সবার দিকে।
সে কিছু বলতে জানেনা তাই শুধু তাকিয়েই থাকে ।
তখন না থাকে তার কোন পরিচয় না কোন টাইটেল ।
এই সময়টাতে সবাই তাকে এক নামে ডাকে
কারণ তার যে কোন নাম নেই !
কিছুদিন পরে হয়তো সে একটা পরিবারের কর্তা হবে প্রফেশনাল লাইফে জয়েন করবে আরো অনেক কিছু করবে
তারপর হয়তো তার গাড়ি হবে বাড়ি হবে সে অনেক বড় হবে তার একটা সামাজিক স্ট্যাটাস থাকবে
তখন হয়তো তার কাছে যাওয়াটাও কঠিন,,,,,,

এমনকি সে যে একটা অবোধ শিশু ছিল সেটাও হয়তো স্মরণ করতে তার কষ্ট হবে কিংবা স্মরণ করতে পারবেও না

এ সময়টাতে এসে শিশুদের পরিচয়ে নানান ভেদাভেদ দেখা দেয় ডাক্তার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান অনারেবল পার্সন আরো কত কিছু!

কিন্তু একটা কথা জানেন কি
যখন এই শিশুদের আয়ুসীমা শেষ হয়ে যাবে তখন কিনা আবারো সব শিশুদের পরিচয় এক হয়ে যাবে

সেটা কিনা মৃত!!

Ibrahim Tayar

05/01/2023

যে আপনাকে জান্নাতে না পেলে খুঁজবে!

"শাইখ আব্দুর রহমান আরিফী [হাফিযাহুল্লাহ] একবার ওনার এক লেকচারে একটা ঘটনা বলেছিলেন।

হাসান আল বাসরী [রহিমাহুল্লাহ] বলেছেন, তোমরা পৃথিবীতে ভাল মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর হও, কারন এই সম্পর্কের কারণে হয়ত তোমরা আখিরাতে উপকৃত হতে পারবে।

তাঁকে জিজ্ঞেস করা হলো কিভাবে?

তিনি বললেন যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীর ঘটনা স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে। তারা বলবে, আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছিনা, কি করেছিল সে?
তখন বলা হবে, সেতো জাহান্নামে। তখন সেই মু'মিন ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতের আনন্দ পরিপূর্ণ হচ্ছেনা।

অতঃপর আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে।
তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পেল এই কারনে নয় যে সে তাহাজ্জুদ পড়ত, বা কুরআন পড়ত বা সাদাকাহ করত বা রোজা রাখত, বরং সে মুক্তি পেল কেবলই এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে। তার জান্নাতী বন্ধুর সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল।

জাহান্নামিরা তখন অত্যন্ত অবাক হয়ে জানতে চাইবে কি কারনে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হল, তার বাবা কি শহিদ? তার ভাই কি শহিদ? তার জন্য কি কোন ফেরেশতা বা নবী শাফায়াৎ করেছেন?
বলা হবে না, বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছে।

এই কথা শুনে জাহান্নামিরা আফসোস করে বলবে হায় আজ আমাদের জন্য কোন শাফায়াৎকারি নেই এবং আমাদের কোন সত্যিকারের বন্ধু নেই, যার উল্লেখ আছে এই আয়াতগুলোতে:
"আমাদের কোন সুপারিশকারী নেই। আর কোন সহৃদয় বন্ধুও নেই।" [সূরা শু'য়ারা : ১০০-১০১]

খুব বেশি বন্ধু নেই আমার। আর এতো বন্ধুর প্রয়োজনও নেই। এমন একজন হলেই তো যথেষ্ট যে জান্নাতে যাবার পর আমায় সেখানে না পেলে খুঁজবে।
সত্যিই কি এমন কেউ আছে, যে জান্নাতে আমায় না পেলে খুঁজবে?
©

Send a message to learn more

21/12/2022
কায়দা নূরানীয়্যাহ সপ্তম ব্যাচ এর ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে । এই ব্যাচের ক্লাস পদ্ধতিতে  কিছু পরিবর্তন আনা হয়েছে...
10/10/2022

কায়দা নূরানীয়্যাহ সপ্তম ব্যাচ এর ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে । এই ব্যাচের ক্লাস পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে ।

** কায়দার প্রত্যেকটা দারস খুব ভালভাবে আয়ত্ত করার জন্য এই ব্যাচে সময়সীমা বাড়ানো হয়েছে এবং প্রতি দারসের পর পরই এক্সট্রা একটি মাশক্ব ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। যে ক্লাসে সরাসরি উস্তাযার সাথে সাথে প্রত্যেকে পুরো দারসের পড়াটা মাশক করতে পারবে।

**পুরো কোর্সের তত্ত্বাবধানে থাকবেন কায়দা নূরানীয়্যাহ তে আল ফুরকান সেন্টার থেকে ইজাযাপ্রাপ্তা উস্তাযা এবং প্রশিক্ষণ প্রাপ্ত হাফিজা, আলেমা উস্তাযারা।

** 15+ বয়সের যে কোন মেয়ে বা মহিলা এই কোর্সে ভর্তি হতে পারবে।

ভর্তি নেয়ার শেষ তারিখ- October 16, 2022

ক্লাস শুরু হবে- অক্টোবর 17, 2022

ক্লাস পদ্ধতি :
ব্যসিক তাজওয়ীদ সহ কায়দা নূরানীয়্যাহ
◇ টেলিগ্রামে লাইভ ক্লাস
◇ মোট দারস- 25 টি
( প্রতি দারসের সাথে একটা মাশক্ব ক্লাস ও একটা পড়া নেয়ার ক্লাস থাকবে)
‌‌‌‍◇ সপ্তাহে দুইদিন দারস + মাশক ক্লাস
◇ সপ্তাহে দুইদিন পড়া শোনানো (সোম ও বুধ)
◇ প্রতি দারসেই তাজওয়ীদ নোট দেয়া হবে
◇ ক্লাস রেকর্ডেড থাকবে
◇ দুইটি এক্সাম
(কায়দা - মৌখিক, তাজওয়ীদ- লিখিত)

☆ কোর্সের মেয়াদ - তিন মাস
☆ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান

কোর্স ফি: তিন হাজার ষাট টাকা

আসন সংখ্যা সীমিত ।

যারা কোর্স করতে চান, দয়া করে দ্রুত একাডেমীর পেইজে ইনবক্স করুন।

পেইজ লিংক:
https://www.facebook.com/NTQACADEMY/

সওয়াবের নিয়তে পোস্টটি শেয়ার করুন।

ক্বোরআনুল কারীম হিফযকারীগণ জান্নাতের উঁচু মর্যাদার অধিকারী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:يُقَالُ لِصَا...
05/07/2022

ক্বোরআনুল কারীম হিফযকারীগণ জান্নাতের উঁচু মর্যাদার অধিকারী হবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اِقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا

“কুরআনের ধারককে বলা হবে, ‘তুমি পড় ও চড় এবং তারতীলসহ পড়, যেভাবে তারতীলসহ দুনিয়াতে পড়তে। কারণ, তোমার মর্যাদা সর্বশেষ আয়াতের নিকট, যা তুমি পড়বে।”

তিরমিজি ২৯১৪,আবু দাউদ ১৪৬৪)

নোমানী রহঃ তা লীমুল ক্বোরআন একাডেমী থেকে মহিলাদের জন্য হিফযের দুইটি ব্যাচ ওপেন করা হচ্ছে। যারা সাংসারিক কাজকর্ম অথবা অন্যান্য ব্যস্ততার পাশাপাশি একটু একটু করে কোরআনুল কারীম হিফয করতে চান, তাদের জন্য এটা একটা উত্তম সুযোগ। এই ক্লাস অভিজ্ঞতাসম্পন্ন হাফিযা উস্তাযাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

১| হিফয ক্লাস (ফ্রি ব্যাচ)

** ক্লাস:- সপ্তাহে একদিন ভিডিও কলে হবে ।
** সময়:- শুক্রবার সকাল 7:00 (বিডি টাইম)

** ক্লাস শুরু হবে জুলাই 22, 2022 থেকে।

*** রেজিসেট্রশন এর শেষ তারিখ - জুলাই 17, 2022

♧ শর্ত:- ব্যসিক তাজওয়ীদ এর জ্ঞান সহ ক্বোরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা।

নিয়মাবলী:-
** ইন্টারভিউয়ের মাধ্যমে হিফযের জন্য বাছাই করা হবে।
** চার মাস পর পর পরীক্ষা নেয়া হবে ।
*** প্রতিবার পরীক্ষার পরে আবার নতুন স্টুডেন্ট দের রেজিসেট্রশন নেয়া হবে।
*** ইমার্জেন্সি কোন কারণ জানানো ছাড়া পর পর তিনটি ক্লাস না করলে রেজিসেট্রশন বাতিল হয়ে যাবে এবং তাকে পরবর্তী রেজিসেট্রশন এর সময়ের আগে আর নেয়া হবে না।
*** জুয আম্মা অথবা 5 পারা অথবা যত পারা মুখস্থ হবে তত পারার হিফয সার্টিফিকেট দেয়া হবে।

♧ রেজিসেট্রশন করতে ও আরো বিস্তারিত জানতে নিচের লিংক এ মেসেজ দিন।
https://www.facebook.com/NTQACADEMY/
_________________________
_________________________
২| হিফয ক্লাস ( পেইড ব্যাচ)

** ক্লাস:- সপ্তাহে তিনদিন ভিডিও কলে হবে।
** সময়:-
শুক্রবার- সকাল 9:30
শনিবার - রাত 8:00
রবিবার- রাত 8:00

** মাসিক ফি :- আটশত বিশ টাকা

**ক্লাস শুরু হবে জুলাই 29, 2022 থেকে।

♧ শর্ত:- ব্যসিক তাজওয়ীদ এর জ্ঞান সহ ক্বোরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা।

নিয়মাবলী:
** ইন্টারভিউয়ের মাধ্যমে হিফযের জন্য বাছাই করা হবে।
** চার মাস পরপর পরীক্ষা নেয়া হবে ।
** যে কোন সময় ভর্তি হওয়া যাবে।
** হিফয সার্টিফিকেট দেয়া হবে ।

♧ রেজিসেট্রশন করতে ও আরো বিস্তারিত জানতে নিচের লিংক এ মেসেজ দিন।
https://www.facebook.com/NTQACADEMY/

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nomany rh Quranic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nomany rh Quranic Institute:

Shortcuts

Share

Category