Rahmat English Academy

Rahmat English Academy

Share

​🎓 BCS, Bank & University Admission English
🗣️ Spoken English for All

19/06/2026

আষাঢ়ের মেঘ, মেঠো পথ আর কাদার স্মৃতি! 🌧️🌾**
বর্ষা নামলেই আমাদের গ্রাম বাংলার রূপ চেনা বড় দায়। একদিকে টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ, অন্যদিকে কাঁচা রাস্তায় কাদা-পানির একাকার দশা। হাঁটু সমান কাদা আর জমে থাকা পানির মধ্য দিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরার সেই চিরচেনা স্মৃতি কার না মনে পড়ে?

আজকের পোস্টে আমরা গ্রাম বাংলার বর্ষাকালের তেমনই কিছু চিরচেনা দৃশ্যপট এবং তার চমৎকার ইংরেজি অনুবাদ শিখবো, যা আপনার ইংরেজি শেখার যাত্রাকে আরও সহজ ও স্মার্ট করবে।
# # # 🌧️ গ্রাম বাংলার বর্ষা: বাংলা ও ইংরেজি বাক্য (Rainy Season in Rural Bengal)
# # # # ১. কাদা-পানিতে একাকার রাস্তা (Muddy and Waterlogged Roads)
* **বাংলা:** বর্ষা নামলেই গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদা আর পানিতে একদম একাকার হয়ে যায়।
* **ইংরেজি:** As soon as the monsoon arrives, the unpaved village roads get completely bogged down in mud and water.
# # # # ২. পিচ্ছিল পথ ও সাবধানে হাঁটা (Slippery Paths and Cautious Walking)
* **বাংলা:** বৃষ্টির পর মাটির রাস্তাগুলো এতটাই পিচ্ছিল হয়ে পড়ে যে এক পা ফেলাই দায়, একটু অসাবধান হলেই ধপাস করে আছাড় খাওয়ার ভয় থাকে!
* **ইংরেজি:** After the rain, the dirt tracks become so slick that taking even a single step is a challenge; a momentary lapse of attention can result in a nasty slip!
# # # # ৩. বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটা (Walking While Getting Drenched in the Rain)
* **বাংলা:** ছাতা মাথায় দিয়েও শেষ রক্ষা হয় না, ঝুম বৃষ্টির মধ্যে কাদা-পানি মাড়িয়ে ভিজে ভিজতে ভিজতে আমাদের হাঁটতে হয়।
* **ইংরেজি:** Even with an umbrella, there is no escape; we have to trudge through the mud and water, getting drenched in the downpour.
# # # # ৪. গর্তে পানি জমে খালের রূপ (Potholes Turning into Mini Canals)
* **বাংলা:** রাস্তার ছোট-বড় গর্তগুলো পানিতে ভরে গিয়ে পুরো পথটাই যেন একটা ছোটখাটো খাল হয়ে উঠেছে।
* **ইংরেজি:** With water pooling in every pothole, the entire road looks like a mini canal.
# # # # ৫. যানবাহন চলাচলের দুর্ভোগ (Sufferings in Vehicular Movement)
* **বাংলা:** ঘন এবং আঠালো কাদার কারণে রিকশা বা ভ্যানের চাকা দেবে গিয়ে মাঝরাস্তায় আটকে যাচ্ছে।
* **ইংরেজি:** Due to the thick and sticky mud, the wheels of rickshaws and vans are getting bogged down in the middle of the road.

# # # 🌟 বোনাস শব্দভাণ্ডার (Vocabulary Booster)
* **Dirt tracks** – মাটির রাস্তা / মেঠো পথ
* **Slick / Slippery** – পিচ্ছিল
* **Slushy road** – কাদা-পানিতে নরম ও আঠালো হয়ে থাকা রাস্তা
* **Pothole** – রাস্তার ছোট-বড় গর্ত
* **Trudge** – কাদা বা পানির মধ্য দিয়ে কষ্ট করে হাঁটা
* **Drenched** – একদম ভিজে যাওয়া / সিক্ত হওয়া

আপনার বর্ষাকালের সবচেয়ে প্রিয় বা কষ্টের স্মৃতি কোনটি? নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন!

19/06/2026

সব ভাঙাচোরা রাস্তা মানেই কিন্তু 'কাঁচা রাস্তা' নয়! 🛣️
​ইংরেজিতে পরিস্থিতি বুঝে আমরা দারুণ কিছু শব্দ ব্যবহার করতে পারি। যেমন:
​🔹 Broken road – ভাঙাচোরা রাস্তা (পিচ/ইট উঠে যাওয়া)
🔹 Bumpy road – অসমতল বা ঝাঁকুনিপূর্ণ রাস্তা
🔹 Muddy road – কর্দমাক্ত রাস্তা (কাদা জমে থাকা)
🔹 Unpaved road – আসল কাঁচা রাস্তা (ঢালাই ছাড়া)
​সবকিছুকে ঢালাওভাবে এক নামে না ডেকে, পরিস্থিতি বুঝে সঠিক শব্দ ব্যবহার করলে আমাদের ইংরেজি আরও স্মার্ট শোনায়।

​আচ্ছা বলুন তো, আপনার এলাকার রাস্তার বর্তমান অবস্থা ওপরের কোন শব্দটির সাথে সবচেয়ে বেশি মিলে যায়? কমেন্টে জানান! 👇

18/06/2026

৪৩ তম বিসিএসে ৬৬% ক্যাডার হয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে, তারপর মানবিকের অবস্থান, সবার নিচে ব্যবসায় শিক্ষার প্রার্থীদের অবস্থান!

17/06/2026

The রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন!"** 😭😂

​যাই বলেন ভাই, আন্টির এই স্পিচ দেখে আই এম পার্সোনালি মারাত্মক বিনোদিত!

আমরা সাধারণ পিপলরা যেখানে একটা 'Excuse me' বলার আগে তিনবার চিন্তা করি, সেখানে জেবা আমিন কিন্তু একটু হেজিটেশন ফিল করেন নেই।এটাই স্পোকেন English 👍

আন্টির মুখ নিঃসৃত—
*"I want to thank প্রধানমন্ত্রী from my heart. 1600 miles of কাঁচা রাস্তাস. The রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন"* শুনে ওক্সফোর্ড ডিকশনারি জরুরি মিটিং ডাকছে আর ক্যামব্রিজ কোমায় চলে গেছে!

My dear ফলোয়ার্স, তোমরা যারা IELTS-এ ভালো ব্যান্ডের জন্য দিনরাত হার্ডওয়ার্ক করছো,তারা দেখে নাও।

ব্রিটিশরা যদি বিফোর জানতো যে তাদের ইন্টারন্যাশনাল ভাষা দিয়ে ফিউচারে এমন 'কাঁচা রাস্তাস' মেকিং করা হবে, তবে তারা ১৯৪৭ সালেই হ্যান্ড জোড় করে মাফ চেয়ে চলে যেত!

থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম মাই হার্ট! 🫡 ওয়াও! 😂👏

16/06/2026

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,

হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে।

আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।"

সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।

" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।

" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে।

আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।"

সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না।

আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে।

আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে!

অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার!

অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে।

তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন।

কে জানে?

হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!

লেখা: রুমকি কাজী

13/06/2026

এইসএসসি পরিক্ষার্থীদের সাথে আলহামদুলিল্লাহ অনেক সময় কাটিয়েছিলাম, ইনশাআল্লাহ আবার শুরু করবো কিভাবে ইংরেজির ভয় দূর করা যায়।

07/06/2026

আলহামদুলিল্লাহ!
আমরা গাইডলাইন দিয়ে যাচ্ছি বিগত ১৭ বছর, হাজার হাজার স্টুডেন্টস বিভিন্ন পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রয়েছে। সেই জায়গা থেকে আমরা আবার ও আসছি , আবার সেই মেন্টরশিপ নিয়ে।
আমাদের সাথই থাকুন 💪

জিরো থেকে হিরো, এই স্লোগানে আপনার ইংরেজির দায়িত্ব আমাদের।
ধন্যবাদ।

05/06/2026

বিশ্বে মানসিক সমস্যায় আক্রান্ত ১২০ কোটি মানুষ! 🙂

– দ্য ল্যানসেট

04/06/2026

He is the best planner indeed. (Al Quran)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka