Paradigm Shift

Paradigm Shift A life coach who listens to you and supports you to change in perspective to achieve your goals.

01/09/2026

can quietly destroy both productivity and career growth. It creates an environment where employees spend more energy managing fear, politics, micromanagement, and unfair treatment than doing meaningful work.

A few common ways it happens:

: reduces confidence, creativity, and ownership.
Favoritism and office politics: merit becomes less important than relationships.

: gradually damages motivation and self-confidence.

: employees are blamed for problems they were never given the resources or authority to solve.

: good work becomes invisible while mistakes become career liabilities.

: promotions, visibility, training, and challenging assignments may be given selectively.

: people stop speaking up, taking initiative, or proposing new ideas.

: years of contribution can feel meaningless when management treats experience as expendable.

The most part is that the employee may eventually start questioning their own ability, when the real problem is the .

A should challenge you, develop you, and sometimes push you outside your comfort zone; however, it should not systematically diminish your dignity, confidence, or professional value!
Your productivity is not determined only by how capable you are; it is also shaped by the environment in which you are expected to perform.

নিজের হীনমন্যতা লুকাতে অন্যকে ছোট করা আমাদের সমাজের এক ঐতিজ্যবাহি পরম্পরা! এটি অদ্ভুত হলেও, গভীরভাবে প্রোথিত বৈশিষ্ট্য! ...
25/08/2026

নিজের হীনমন্যতা লুকাতে অন্যকে ছোট করা আমাদের সমাজের এক ঐতিজ্যবাহি পরম্পরা! এটি অদ্ভুত হলেও, গভীরভাবে প্রোথিত বৈশিষ্ট্য!

আমরা অনেক সময় ভাবি, কাউকে ছোট করলে আমরা বড় হয়ে যাব। অন্যের সাফল্যকে তুচ্ছ করে দিলে নিজের ব্যর্থতাটা হয়তো আর চোখে পড়বে না। কারও সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুললে নিজের অনিরাপত্তা আড়াল হবে। অন্যের যোগ্যতাকে খাটো করলে নিজের অযোগ্যতাটা হয়তো কম মনে হবে।

কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। অন্যকে ছোট করার প্রয়োজনটাই প্রমাণ করে যে কোথাও ভেতরে আমরা নিজের অবস্থান নিয়ে নিরাপদ নই! কিভাবে? একজন আত্মবিশ্বাসী মানুষকে বারবার বলতে হয় না যে সে কত বড়। একজন পরিশ্রমী মানুষ একাগ্রতার মাধ্যমেই তার পরিচয় বহন করে। সে অন্যের সাফল্য দেখে ভয় পায় না, অন্যের প্রশংসা শুনে অস্বস্তিতে পড়ে না, অন্যের সৌন্দর্য স্বীকার করতে তার নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ হয় না।

কিন্তু হীনমন্যতা মানুষকে অন্যরকম করে তোলে। কেউ ভালো করছে, তখন তাদের এটা ভাবতে ভালো লাগে যে ওর ভাগ্য ভালো ছিল! কেউ সুন্দর, ও তো অনেক রূপচর্চা করে! কেউ প্রশংসা পাচ্ছে, এটা কোন ব্যপার না, যে কেউ চাইলেই এমনটা করতে পারে! কেউ ভালো অবস্থানে পৌঁছেছে, দেখি কতদিন টেকে!

এই কথাগুলো অনেক সময় যার সম্পর্কে বলা হচ্ছে, তার চেয়ে যে বলছে তার মানসিক অবস্থাটাই বেশি প্রকাশ করে। কারণ অন্যের সাফল্যকে ছোট করে নিজের সাফল্য বড় করা যায় না, বরং তুমি যে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নাম এটাই প্রমাণ করে! কোন মানুষকে নিচে টেনে ধরলে কিন্তু আমরা এক ইঞ্চিও লম্বা হই না। অন্যের অবস্থান আর সৌন্দর্য অস্বীকার করলে নিজের অবস্থান আর সৌন্দর্য এতটুকুও বাড়ে না। বরং, অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে নিজের যোগ্যতার ঘাতটিরই প্রমাণ পাওয়া যায়!

তবুও আমরা এই কাজটি করি। কারণ নিজের সঙ্গে নিজের হিসাব মেলানো কঠিন। নিজের ব্যর্থতার দিকে তাকানো কঠিন। নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা আরও কঠিন। তাই কখনো কখনো আমরা সহজ পথটি বেছে নিই, নিজেকে উন্নত করার বদলে অন্যকে ছোট করি! এটি শুধু ব্যক্তিগত সম্পর্কেই দেখা যায় না। পরিবারে, কর্মক্ষেত্রে, বন্ধুত্বে, সামাজিক যোগাযোগমাধ্যমে, সব জায়গাতেই এর প্রকাশ সক্রিয় ভাবে আছে।

কেউ নতুন কিছু শুরু করলে তাকে নিরুৎসাহিত করা। কেউ ভালো করলে তার কৃতিত্ব নিয়ে সন্দেহ তৈরি করা। কেউ নিজের জীবন নিয়ে খুশি থাকলে তার সুখের কারণ খুঁজে তুচ্ছ করা। কেউ নিজের মত প্রকাশ করলে তাকে হেয় করা।

আমার মনে আছে, আমরা যখন বাসায় HITACHI টিভি কিনি, এক অনেক ধনী আত্মীয় এসে বললেন, এই ব্যান্ডটা সন্ধেহ হচ্ছে, অথচ, সেই টিভি ১৫ বছর ভালোমত চলেছে!

আমরা আসলে কেন এমন করি? কারণ হয়তো অন্য কারো এগিয়ে যাওয়া আমাদের নিজের থেমে থাকার কথা মনে করিয়ে দেয়!

এখানেই মানুষের মানসিকতার সবচেয়ে করুণ দিকটি প্রকাশ পায়। আমরা অনেক সময় অন্যের আয়নায় নিজের অপূর্ণতাকে দেখতে পাই। আর সেই আয়নাটাই ভেঙে ফেলতে চাই। কিন্তু আয়না ভাঙলেই অপূর্ণতা দূর হয়ে যায় না! অন্যকে ছোট করেও নিজের হীনমন্যতা দূর করা যায় না।

আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রকৃত পথ হলো নিজের দিকে ফিরে তাকানো। আমি কোথায় পিছিয়ে আছি? কী শিখতে পারি? কোথায় নিজেকে উন্নত করতে হবে? অন্যের সাফল্য থেকে আমি কী অনুপ্রেরণা নিতে পারি? এই প্রশ্নগুলো কঠিন, কিন্তু এগুলোই মানুষকে বড় করে।

কারণ সত্যিকারের বড় মানুষ অন্যকে ছোট করে বড় হয় না; সে এমনভাবে বড় হয়, যাতে অন্যের বড় হওয়াটাও তাকে আনন্দ দেয়। কেউ আপনার চেয়ে সুন্দর হতেই পারে, কেউ আপনার চেয়ে সফল হতেই পারে, কেউ আপনার আগে পৌঁছে যেতেই পারে, কেউ প্রশংসা পেতেই পারে।

পৃথিবী কোনো সীমিত আসনের প্রতিযোগিতা নয়, যেখানে অন্য একজন জায়গা পেলেই আপনার জায়গা শেষ। অন্যের প্রাপ্তি আপনার বঞ্চনা নয়। হয়তো আমাদের সামাজিক মানসিকতায় সবচেয়ে বেশি প্রয়োজন এই ছোট্ট উপলব্ধিটুকুই।

আপাতদৃষ্টিতে, মানুষের আচরণ অথবা কথা আপনাকে কষ্ট দিলেও, সেই মানুষগুলোর প্রতি সহানুভূতি দেখান, কারন অধিকাংশ ক্ষেত্রেই মানু...
21/07/2026

আপাতদৃষ্টিতে, মানুষের আচরণ অথবা কথা আপনাকে কষ্ট দিলেও, সেই মানুষগুলোর প্রতি সহানুভূতি দেখান, কারন অধিকাংশ ক্ষেত্রেই মানুষে তাদের আচরণ দ্বারা নিজেদের সাথে তাদের সম্পর্কেরই প্রতিফলন ঘটায়, কিভাবে? আসুন জেনে নেই...

আত্মবিশ্বাসী মানুষ আপনার গুণের প্রশংসা করে।

দয়ালু মানুষ আপনার স্বপ্ন এবং তা পূরন হবার পর আপনাকে উৎসাহ দেয়।

আত্মতৃপ্ত ও সুখী মানুষ আপনার আপনার আনন্দকে উদযাপন করে, আর

হীনম্মন্যতায় ভোগা মানুষ আপনাকে ছোট বা হীন প্রতিপন্ন করার চেষ্টা করে এবং কখনোই ভালো কাজের প্রশংসা করতে পারবে না, কারণ তারা নিজেদের জীবনে কোন আত্মতৃপ্তি বা উন্নতি কে আকর্ষণ করতে পারেনি।

মনোবিজ্ঞান বলে, মানুষ নিজের সম্পর্কে যেমনটা অনুভব করে, অন্যদের সাথেও ঠিক তেমনই আচরণ করে। কষ্টদায়ক কথা ও কাজের মূলে থাকে মনের অসুখী বা অশান্ত অবস্থা। নিজের দুর্বলতা আড়াল করতে এবং ক্ষমতার এক ধরনের মিথ্যা অনুভূতি পেতে মানুষ অনেক সময় অন্যদের ওপর ক্ষোভ ঝাড়ে। কিন্তু, আত্মবিশ্বাসী মানুষের ভালো থাকার জন্য অন্যকে ছোট করার প্রয়োজন পড়ে না। সহানুভূতিশীল থেকেও মানুষ নিজের মানসিক সুস্থতা বজায় রাখতে পারে 😇

-------------

At first glance, even if someone's behavior or words hurt you, show them compassion. This is because, in many cases, people's actions reflect their own relationship with themselves. How does this work? Let's find out...

Confident individuals appreciate your qualities.

Kind-hearted people encourage your dreams and support you when they come true.

Self-satisfied and happy people celebrate your joy, while

Those who struggle with insecurity may try to belittle you and will never acknowledge your good deeds, as they have not been able to attract any sense of fulfillment or progress in their own lives

People treat others the way they feel about themselves. Hurtful words and actions come from an unhappy inner state. People lash out to hide their own flaws and gain a false sense of power. Confident people do not need to tear others down to feel good. You can protect your well-being while showing compassion.

According to Psychology, the way people feel about themselves dictates how they treat others. Hurtful words and actions often stem from an unhappy or unsettled state of mind. People frequently lash out at others to mask their own insecurities or to gain a false sense of power. However, truly confident individuals do not need to belittle others to feel good about themselves. It is entirely possible to maintain one's own mental well-being while remaining compassionate 😇

Life Coaching plays a crucial role in navigating mental health issues, relationship difficulties, and personal developme...
09/07/2026

Life Coaching plays a crucial role in navigating mental health issues, relationship difficulties, and personal development. To effectively shift your client's mindset, the following can be considered essential:

: Streamline scheduling, meticulous record-keeping, and secure data management. This professionalism builds client trust and frees you to focus entirely on their healing.

: Uphold strict confidentiality, clear boundaries, and informed consent. Prioritize client well-being, avoid conflicts of interest, and commit to ongoing supervision to navigate complexities with integrity.

: Continuously deepen your knowledge through formal training, workshops, and specialized certifications. Combine this with practical experience to stay effective in an evolving field.

: Believe in your training and capacity to guide clients. Confidence reassures clients they are in capable hands. Build it through supervision, reflection, and acknowledging your competencies.

: Create a safe space with unconditional positive regard. Set aside personal biases, embrace cultural competence, and actively listen without criticism. This fosters trust and authentic connection.

: Adapt your approach to each client's unique needs, pace, and circumstances. Handle schedule changes with grace and adjust interventions as required. Flexibility builds safety and strengthens the therapeutic alliance.

Exceptional coaching is about transformation. By embodying empathy, integrity, and adaptability, you do not just address challenges'. you guide individuals toward and realizing their full cognitive abilities.

Your commitment to growth creates ripples of in the world!

জোনাকি বন্ধুত্ব! মাঝে মাঝে এমন সময় আসে, আমদের এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়, এবং মনে হয় যেন আমরা সেই মানুষটা আমাদের অনে...
02/02/2026

জোনাকি বন্ধুত্ব!

মাঝে মাঝে এমন সময় আসে, আমদের এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়, এবং মনে হয় যেন আমরা সেই মানুষটা আমাদের অনেক আপন, আর তাকে #চিরকাল ধরেই চিনি... কারণ সে মানুষগুলোর সাথে দেখা হওয়ার পর আমাদের মস্তিস্কে একটি #তাৎক্ষণিক_আকর্ষণ অনুভব করি। বেশ কিছু অজানা কারণ আমাদের এমন একটি #অনুভূতি দেয়, যেন সেই মানুষটার সাথে আমাদের দেখা হওয়ারই কথা ছিল।

প্রাণী প্রতীকবাদে, জোনাকিকে #যোগাযোগ এবং জ্ঞানার্জনের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। অনেক সময় আমারা নিজের অজান্তেই কারো অভাব বোধ করি। আমরা এমন এক #হৃদস্পন্দন অনুভব করি যে আমরা কারোও সাথে যোগাযোগ করার জন্য একটি অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা #অনুভব করি।

এই "জোনাকির স্ফুলিঙ্গ" আমাদের একটি #আন্তরিক বন্ধুত্বের জন্য ভীষণভাবে প্রভাবিত করতে পারে। জোনাকির আলোর মতো, এই #নিবিড় বন্ধুত্বগুলি কোন বাঁধা ছাড়াই আমাদের জীবনে স্থান করে নেয় এবং পূর্ণ শ্রদ্ধার আর উজ্জ্বলতার সাথে #জ্বলজ্বল করে।

এই তাৎক্ষণিক আকর্ষণ আমাদের মস্তিষ্ক সেরোটোনিন এবং ডোপামিনের মিশ্রণ উৎপন্ন করতে শুরু করে যা সেই ব্যক্তির সাথে আমাদের এই যোগাযোগকে তরান্বিত করে। এই "জোনাকি বন্ধুত্ব" সম্পর্কের একটি নির্দিষ্ট মুহূর্তে যে সম্পর্ক তৈরি হয়, তা এই #নিশ্চয়তা দেয় না যে সম্পর্কটি চিরকাল স্থায়ী হবে।

এই জোনাকি বন্ধুরা, দীর্ঘ সময়ের জন্যও ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, যদি কোন পক্ষেরই #সম্মান বা গুরুত্ব কমে যায় না আর বন্ধুত্বের #সমবিকাশ থাকে।

#জোনাকি_বন্ধুত্ব

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার কিছু ব্যক্তিগত  #বিপত্তি অনেক সময় আমরা সহজেই কাছের মানুষের মনের অবস্থা বুঝতে পারি। বিশেষ ...
07/12/2025

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার কিছু ব্যক্তিগত #বিপত্তি

অনেক সময় আমরা সহজেই কাছের মানুষের মনের অবস্থা বুঝতে পারি। বিশেষ করে যখন তারা নীরবে #কষ্ট পায়। কিছু জানার চেষ্টা করলে, অন্য কিছু বলে পাশ কেটে যায়, আর একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিতে থাকে...অথচ এই দঝরনের পরামর্শ নেবার জন্য মানুষ আপনার অপেক্ষা করে...

আপনি সহজেই ধরতে পারবেন, আপনার চারপাশে কে কে #মিথ্যা বলে যাচ্ছে, আর আপনি না বোঝার ভান করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন...

পরিবেশ পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা বিবেচিনায় আপনি স্পষ্ট দেখতে পাবেন, কোন একটা #সম্পর্ক, ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন আসলে ভেঙ্গে যাচ্ছে, কিন্তুআপনি শত চাওয়া স্বত্বেও #পরামর্শ দিতে পারবেন না...কারন তারা আপনার আভিধানিক দক্ষতা থেকেও অনেক বেশী #জ্ঞান রাখেন...

কেউ একজন আপনাকে তার কষ্টের কথা জানাবে, কে তাকে #অপমান করেছে বলবে, আপনি মায়ার #বশবর্তী হয়ে কিছু একটা পরামর্শ দিলেন। ঠিক কিছুদিন পরই আপনি দেখবেন, মায়ার মানুষটা, আপনার পরামর্শের ঠিক বিপরীত কিছু করছে...তখন আলতো করে #গালি দিয়ে সাবধান করবেন, যেন এই ধরনের মানুষের মায়ায় আর না পরেন...

আপনি সহজেই বুঝে যাবেন, কারো শত শত কথার পেছনের মূল #বক্তব্য অথবা স্বার্থটা কি, তারপরও আপনাকে অনেক #মনযোগ দিয়ে তাদের বকবক শুনে যেতেই হবে...

আপনি বুঝতে পারবেন, কারো মুখের কথার সাথে তার মস্তিস্কের #অবস্থা, ভাবনা আর বাস্তবতার কত #অমিল...আপনাকে তাদের সাথেই চলতে হবে...

মনে হয়, এদের সবাইকে একটা করে জোড়ে #ঝাঁকা দেই...উল্টা করে ঝুলায় রাখি... আচ্ছা, আমাদেরও কি #মাঝে_মাঝে উল্টো হয়ে ঝুলে থাকা উচিৎ?

মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক চিকিৎসা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য সমান  #গুরুত্বপূর্ণ! বিষণ্নতা, উদ্বেগ, শূ...
09/04/2025

মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক চিকিৎসা

মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য সমান #গুরুত্বপূর্ণ! বিষণ্নতা, উদ্বেগ, শূন্য অনুভূতি, আপাতদৃষ্টিতে, এগুলো সামান্য আর স্বাভাবিক ব্যাপার মনে হলেও, এগুলোই আমাদের অবশেষে অবসাদ বা আত্মহত্যার চিন্তাভাবনাকে প্রভাবিত করে। একজন মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক চিকিৎসক প্রথম পর্যায়ে আপনাকে সহায়তা করতে পারে এবং এই তাৎক্ষণিক সহায়তা আপনার জীবনে #আদর্শগত পরিবর্তন আনতে পারে।

আমরা অনেক সময় বুঝতে পারি না অথবা লজ্জায় বলতে পারি না যে আমাদের একজন #মনোরোগ বিশেষজ্ঞ অথবা মনোবিজ্ঞানীর কাছে যেতে হবে। সামাজিক হীনম্মন্যতা আমাদের এমন ভাবে অসহায় করে দেয় যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছি এটাও আমরা চেপে যাই, আর দিন দিন কঠিন থেকে কঠিনতর বিপদের দিকে এগিয়ে যাই।

একজন প্রাথমিক চিকিৎসক হতে পারে আপনার জন্য প্রথম এবং সহজ সমাধান। প্রাথমিক চিকিৎসকের শরণাপন্ন হলে কেউ আপনাকে সামাজিকভাবে চাপ সৃষ্টি করতে পারবে না, কারণ প্রাথমিক চিকিৎসক কখনও কোন ঔষধ দিবেন না, কোন ধরনের পরীক্ষাও করতে দিবেন না, এমনকি কোন ক্লিনিক্যাল থেরাপির পরামর্শও দিবেন না। তিনি শুধু আপনার অবস্থাটা আপনাকে ধরিয়ে দিতে সহায়তা করবেন।

আমাদের জীবনধারা, চিন্তাধারা আর আচরণে ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমেই আমাদের জীবনটা অনেক সুন্দর আর সাবলীল করতে পারি। শুধু আপনার জন্য আপনাকেই প্রথমে এগিয়ে আসতে হবে... যদি আপনি মনে করেন, আপনার একজন প্রাথমিক চিকিৎসকের সাথে কথা বলা প্রয়োজন, তাহলে ইতোমধ্যেই আপনি নিজের ভালোর জন্য পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছেন, আর বাকি পথটুকু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে...

#মানসিকস্বাস্থ্য #মানসিকস্বাস্থ্যবিষয়কপ্রাথমিকচিকিৎসক

----------------------------------------------

Mental Health First Aid (MHFA)

Mental health is just as crucial as physical health! Conditions such as depression, anxiety, and feelings of emptiness may seem trivial or normal at first glance, yet they can ultimately lead to burnout or suicidal thoughts. A mental health first aider can provide you with initial support, which may bring about significant changes in your life.

Often, we fail to recognize or feel embarrassed to admit that we need to consult a mental health professional or psychologist. Social stigma can render us so helpless that we suppress our struggles with mental health, gradually pushing ourselves toward increasingly severe challenges.

A first aider could be your first and simplest solution. Consulting a primary care doctor means that no one can pressure you socially, as they will not prescribe any medication, conduct tests, or recommend clinical therapies. Their role is solely to help you understand your situation.

By making small adjustments to our lifestyle, mindset, and behavior, we can significantly enhance the quality and ease of our lives. It all starts with you taking the initiative. If you feel the need to speak with a , you’ve already begun taking steps for your well-being, and the rest of the journey will become much easier for you.

অন্য কেউ কষ্টে আছে দেখলেই আমরা মনের অজান্তেই অনেক  #স্বস্তি পাই!  #মনস্তাত্ত্বিক_গবেষণা অনুযায়ী এটাই সঠিক!  #স্যাডিজম, জ...
03/04/2025

অন্য কেউ কষ্টে আছে দেখলেই আমরা মনের অজান্তেই অনেক #স্বস্তি পাই! #মনস্তাত্ত্বিক_গবেষণা অনুযায়ী এটাই সঠিক! #স্যাডিজম, জীবনে চলার পথে স্যাডিস্ট লোকের খপ্পরে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

একটু মিলিয়ে দেখতে পারেন, আপনি যখন #সাবলম্বী অথবা #আত্মনির্ভর, ঠিক তখনই আপনার কাছের মানুষগুলো আপনার ডানা ভেংগে দেবার জন্য উঠেপড়ে লেগে যাবে। আপনার #সিদ্ধান্ত ভুল, আপনি একটা #বিপদজনক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি সঠিকটা ধরতে পারছেন না...এসব বলে বলে আপনার কান ঝালাপালা করে দেবে।

আর যদি আপনার #বয়স্ক অথবা #অসুস্থ বাবা-মা থাকে, তাহলেতো সেই সব মানুষ সবচেয়ে বড় হাতিয়ার পেয়ে গেল! আমাদের বাবা-মা কখনোই আমাদের উপর #অশান্তি চাপিয়ে দিতে চান না। কিন্তু সমাজ আর #আত্মীয়স্বজন তাদের পাগল করে ফেলে...

যারা আপনাকে বিবাহিত জীবন সম্পর্কে এত এত #জ্ঞান দেবে, তাদেরই বিবাহিত জীবনের বেহাল দশা! দেখবেন, এদের অনেকেই #পারিবারিক_সহিংসতার সাথে জড়িত অথবা শিকার। বেশীরভাগ ক্ষেত্রে যারা নিজের #বিবাহিত জীবনে ভাল নেই, কিন্তু তাদের অন্যদের বিয়ের #দায়িত্ব নিতেই হবে...

যে আপনাকে সত্যিকারের ভালবাসে বা #সম্মান করে, সে কখনোই আপনাকে অস্বস্তিতে ফেলে দেবে না, বরং আপনার সিদ্ধান্তকে তারাও সম্মান দেখাবে। যার কথা অথবা #উপদেশ আপনাকে অস্বস্তি দিবে, সে কখনোই আপনার #আপনজন হতে পারে না, কারণ সে যেকোন ভাবে নিজের মতামত আর সিধান্ত আপনার উপর চাপিয়েই দিবেন।

একদল অনেক কাছের মানুষ, যারা আপনাকে নিয়ে #চিন্তিত আর আপনার ভালো চায়, এই মর্মে, আপনার জীবন অতিষ্ঠ করে দেয়, তাদের থেকে হাজার মাইল #দুরুত্ব বজায় রাখুন আর এদের জন্য সবসময় দোয়া করুন।

আপনার নিজের জীবন আর মানসিক শান্তির মালিক আপনি, তাই একে নিজের মত করে রক্ষা করুন। আর আপনার এই #ক্ষমতা আছে বলেই আপনাকে ঐসব মানুষ #পছন্দ করে না। হতাশাজনক হলেও এটাই সত্য যে সেই মানুষগুলো আপনাকে অতিব মাত্রায় #হিংসা করে আর আপনার নিজের মত করে চলা তারা #সহ্য করতে পারে না।

আল্লাহ্‌ আমাদের সবার মনকে রক্ষা করুন।

(একদমই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অবশ্যই সবাই একরকম নয়, এখনো অনেক ভালো মনের মানুষ আর সহজ মানুষ আছেন বলেই পৃথিবীটা এখনো টিকে আছে, তাই আর আমরা স্বস্তি নিয়ে বেঁচে থাকতে পারি।)

--------------------------------------------

Observing that someone else is in distress often brings us an unconscious sense of relief. Psychological research supports this notion. It is rare to find individuals who have not encountered sadistic individuals at some point in their lives.

Consider this: when you are self-sufficient or independent, the people around you may suddenly feel compelled to undermine your confidence. They might bombard you with comments about your choices being wrong, warning you that you’re heading towards a dangerous future, and suggesting that you’re missing the bigger picture.

If you have elderly or unwell parents, those same individuals may see this as an opportunity to exert even more influence. Our parents never intend to burden us with their worries, but societal pressures and relatives can drive them to distraction.

Interestingly, those who are quick to offer advice about married life often have their own relationships in disarray. Many of them are entangled in domestic violence situations and are victims themselves. In many cases, those who are struggling in their married life often feel compelled to take on the responsibilities of others' marriages.

Someone who truly loves or respects you will never put you in an uncomfortable position; instead, they will honor your decisions. If someone's words or advice make you uneasy, they cannot be considered a true friend, as they will always try to impose their opinions and decisions on you.

It's wise to maintain a distance of a thousand miles from a group of close individuals who claim to care about you but end up complicating your life. Instead, keep them in your prayers.

You are the owner of your own life and mental peace, so protect it in your own way. The very reason some people may not like you is that they envy your ability to live life on your own terms. Unfortunately, it’s true that these individuals harbor excessive jealousy towards you and your independence.

May Allah protect all of our hearts.

(Completely based on personal experience. Certainly, not everyone is the same; there are still many kind-hearted and genuine individuals in the world, which is why our planet continues to thrive, allowing us to live with a sense of comfort.)

সমাজে একদল  #পরজীবী থাকে, তারা কর্মঠ মানুষের  #সাফল্য দেখে সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে। যেহেতু এরা অন্যের পেছনে লেগে থা...
26/01/2025

সমাজে একদল #পরজীবী থাকে, তারা কর্মঠ মানুষের #সাফল্য দেখে সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে। যেহেতু এরা অন্যের পেছনে লেগে থাকে এবং সেই কর্মঠ মানুষগুলোকে অন্যের চোখে ছোট করার পেছনেই সময় নষ্ট করে, তাই নিজেদের জীবনে উল্লেখযোগ্য কোনো #উন্নতি করতে পারে না, তাই তাদের ক্ষুদ্রতার বহিঃপ্রকাশ হয়, সমালোচনা আর বদনাম করার মাধ্যমে! সাপের মতো #ফোঁসফোঁস করলেও, এরা সাপের মত এত উচ্চবর্গীয় না, এরা আসলে কিছুটা অন্ধকারে থাকা কীটপতঙ্গর মতো, শুধুই #দুর্গন্ধ ছড়াতে পারে, যা হয়তো সাময়িক ছন্দপতন ঘটাতে পারে মাত্র, কিন্তু বিশেষ ক্ষতি করতে পারে না! একটি নির্দিষ্ট সময় পর পরই এরা দলছুট হয়ে যায়, কারণ, পরজীবীর সহযোগীরা আরো বেশি #সংবেদনশীল হয়, এদের জন্মই হয় ক্ষনিকের জন্য, বড়জোর ডাইরিয়ার মত ঝামেলা বাঁধাতে পারে, যার চূড়ান্ত ঠিকানা হয় প্রক্ষালন কক্ষ! প্রথমেই বলেছি, এরা পরজীবি, বেশিদিন একজনের ঘাড়ে চেপে টিকে থাকতে পারে না।, নতুন নতুন ঘাড়ের প্রয়োজন হয়। সমাজে এরকম অনেক #সফল ব্যক্তি আছেন যারা এসব পরজীবীদের খোরাকের যোগান নিয়মিত ভাবে দিয়ে থাকেন...এসব পরজীবি প্রানীর উদাহরণ হোল, প্রোটোজোয়া, #ভাইরাস, #ব্যাকটেরিয়া।

এই সব মানুষ সত্যিকার অর্থে #সহমর্মিতা পাবার যোগ্য, কারণ এরা জানেনা, এরা মানসিক ভাবে কতটা #অসুস্থ! এরা বোঝেনা যে কতটা অসুখী জীবনযাপন করছে এরা! এদের সত্যিকার অর্থে পুনর্বাসন এবং চিকিৎসা প্রয়োজন। যখনই দেখবেন, কোন ব্যক্তি বিনা কারণে দুষ্টামির ছলে আপনাকে ছোট করার চেষ্টা করছে, তখনই বুঝে নেবেন, আপনার সামনে #মানসিক অশান্তিতে থাকা ব্যক্তি, যে খুব #অসহায় এবং একা! দুঃখের বিষয় হোল, ইচ্ছা থাকে সত্যেও আপনি এদের কোন উপকার করতে পারবেন না। এতে করে তারা নিজেদের উচ্চবর্গীয় পরজীবী ভাবতে শুকে করে দিবে...

কাছাকাছি মানুষদের সাথে মিলিয়ে দেখতে পারেন, দু-একজন মিলেও যেতে পারে...

------------------------------

There is a group of in society, they start hissing like snakes after seeing the of hardworking people. Since they keep following others and waste their time belittling those people in the eyes of others, they cannot make any significant in their own lives, so their smallness is expressed through criticism and slander! Although they hiss like snakes, they are not as high-class as snakes, they are actually a bit like insects living in the dark, they can only spread bad smell, which may cause temporary disruption, but cannot do much harm! After a certain time, they break up, because the of the parasite are more , they are born for the moment, they can cause trouble like Diarrhea, whose final destination is the washroom! First of all, I said, they are parasites, they cannot survive on someone's neck for long., new necks are needed. There are many people in society who regularly provide food for these parasites... Examples of these parasites are protozoa, , and .

These people truly deserve , because they do not know how mentally ill they are! They do not understand how unhappy they are living! They truly need and treatment. Whenever you see a person trying to belittle you for no reason under the guise of , you will immediately understand that in front of you is a person in mental , who is very and alone! The sad thing is, even if you want to, you will not be able to do them any good. This will make them think of themselves as parasites with high-class...

You can compare them with the people around you, one or two may match...

26/12/2024

কিভাবে নিজেকে ক্ষমা করবেন?

যে মানুষ আপনাকে একবার কষ্ট দিয়েছে, সে বার বার এমনটা করবে, শুধু দিন দিন আপনার সহ্য ক্ষমতা বেড়ে যাবে...! এসব মানুষের কাছ থেকে নীরবে সরে যাওয়াটাই হতে পারে নিজেকে ক্ষমা করার একটি উদাহরণ...

Address

Dhaka
1206

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Saturday 10:00 - 18:00
Sunday 18:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Paradigm Shift posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Paradigm Shift:

Shortcuts

Share

Category