ইকরা অনলাইন মাদ্রাসা

ইকরা অনলাইন মাদ্রাসা জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য আরবি ভাষা ও দ্বীনিয়াত শিক্ষার একটি গবেষণালব্ধ সৃজনশীল প্রতিষ্ঠান।

03/06/2026

অপেক্ষার প্রহর শেষ... আপনার দ্বীনি সফর শুরু হচ্ছে আগামী ৬ই জুন!

​- " কুরআনের ভাষা সরাসরি বুঝবো, হাদীসের গভীরে ডুব দেবো " এমন একটি স্বপ্ন হয়তো আপনিও বুকে লালন করে আসছেন বহুদিন ধরে।

- কিন্তু দুনিয়াবী হাজারো ব্যস্ততায় আর হয়ে ওঠেনি। আপনার সেই দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে, ইলম অর্জনের পথে নতুন পথচলা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ!

​- আগামী ৬ই জুন, ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইকরা অনলাইন মাদ্রাসার 'আলেম ও আলেমা কোর্স' (ব্যাচ-১১) এর মূল ক্লাস।

​👇 ৬ তারিখ ক্লাস শুরুর আগে, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন!

পবিত্র ঈদ-উল-আযহার অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ!কোরবানির মূল উদ্দেশ্য হলো অন্তরের তাকওয়া ও পরিশুদ্ধি অর্জন করা। বাহ্যি...
27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহার অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ!

কোরবানির মূল উদ্দেশ্য হলো অন্তরের তাকওয়া ও পরিশুদ্ধি অর্জন করা। বাহ্যিক জাঁকজমক বা পশুর আকারের চেয়ে আল্লাহর কাছে বান্দার নিয়ত এবং তাঁর সন্তুষ্টি অর্জনের আকুলতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

24/05/2026

ইকরা অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত কুরবানী সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসায়েল ও ফাযায়েল

প্রধান আলোচক: মুফতি সামছুদ্দোহা আশরাফি

🚨 আপনার কুরবানি ত্রুটিযুক্ত হয়ে যাচ্ছে না তো?সঠিক মাস'আলা না জানার কারণে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইবাদতটি হয়তো ভুল...
23/05/2026

🚨 আপনার কুরবানি ত্রুটিযুক্ত হয়ে যাচ্ছে না তো?

সঠিক মাস'আলা না জানার কারণে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইবাদতটি হয়তো ভুল থেকেই যাচ্ছে! তাই কুরবানির আদ্যোপান্ত সঠিকভাবে জানতে এবং সকল সংশয় দূর করতে আমরা আয়োজন করেছি এক বিশেষ লাইভ সেশনের।

রহমতের ফেরেশতায় ঘেরা এই বরকতময় দ্বীনি মাজলিসে আপনিও আমন্ত্রিত! কারণ, নিজে পড়ে বা শুনে অন্যকে বোঝাতে গেলে অনেক সময় আমরা তর্কে জড়িয়ে পড়ি, কিন্তু সরাসরি ওলামায়ে কেরামের দ্বীনি মাজলিসে শয়তানের সেই ওয়াসওয়াসা কাজ করে না।

আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের পাশাপাশি পেজের সকল ফলোয়ারদের জন্য রইলো উন্মুক্ত দাওয়াত (আম-দাওয়াত)।

📖 আলোচনার বিষয়: কুরবানী সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসায়েল ও ফাযায়েল
🎙 প্রধান আলোচক: বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন, মুফতি সামছুদ্দোহা আশরাফি (হাফিজাহুল্লাহ)
(সদস্য, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়)

🗓 তারিখ: ২৪ মে ২০২৬, রবিবার
⏰ সময়: রাত ৯:১৫ – ১০:১৫ মিনিট
💻 মাধ্যম: আমাদের ফেসবুক পেজে সরাসরি লাইভ

নিজেও যুক্ত হবেন এবং প্রিয়জনদেরও এই পোস্টে মেনশন করে বা শেয়ার করে দ্বীনের এই সুন্দর দাওয়াতটি পৌঁছে দিন। মেহেরবানি করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন।

#দ্বীনি_মাজলিস

22/05/2026

"আমি এখন সরাসরি কুরআন বুঝতে পারি!" — খুলনা মেডিকেল কলেজের ডা. রোকনুজ্জামান ভাইয়ের গল্প 🩺

ব্যস্ত একজন প্র্যাকটিসিং ডক্টর । খুলনা মেডিকেল কলেজে তার রেগুলার প্র্যাকটিস, রোগী দেখা, আরও কত কী! কিন্তু এত ব্যস্ততার মাঝেও তিনি ইকরা অনলাইন মাদরাসার ৭ম ব্যাচের (মর্নিং 'এ' সেকশন) একজন নিয়মিত শিক্ষার্থী।

ব্যাচ-১১ এর নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের জার্নি শেয়ার করতে গিয়ে তিনি জানান তার এই অভূতপূর্ব সাফল্যের কথা। জেনারেল লাইন থেকে এসে, মেডিকেল পেশার প্রচণ্ড চাপের মাঝেও কীভাবে তিনি কুরআনের ভাষা বুঝতে পারছেন?

ডা. রোকনুজ্জামান ভাই জানান তার এই সাফল্যের পেছনে সিক্রেট মাত্র ২টি:
✅ ক্লাসে নিয়মিত আসা: যতই ব্যস্ততা থাকুক, ক্লাসগুলো মিস না করা।
✅ আরবি গ্রামার বোঝা: আরবি গ্রামার বা ব্যাকরণটা একটু মনোযোগ দিয়ে বোঝা।

উনার মতে, "গ্রামারটা একটু বুঝতে পারলেই কুরআন শেখা এবং বোঝাটা অনেক গুণে সহজ হয়ে যায়!"

আপনিও কি ভাবছেন আপনার দ্বারা সম্ভব কি না?

আপনিও পারবেন ইনশাআল্লাহ।
👇 ১১তম ব্যাচে ভর্তি হন — ক্লাস শুরু ৬ জুন।

মুত্তাকীদের কাফেলায় একটি আসন খালি আছে -  সেটা কি আপনার?প্রায় ৬০০ জন ভাই-বোন  ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ক্লাস শুর...
20/05/2026

মুত্তাকীদের কাফেলায় একটি আসন খালি আছে - সেটা কি আপনার?

প্রায় ৬০০ জন ভাই-বোন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ক্লাস শুরু হচ্ছে ৬ জুন, ২০২৬।

যারা ভাবছেন — "পরে ভর্তি হব" — তাদের জন্য বলছি, এই ব্যাচের পর আর কবে সুযোগ আসবে জানি না। কিন্তু এই মুহূর্তে সুযোগ আছে। এর পরে আর কোন ব্যাচে ৫টি বই উপহার দেয়া হবেনা!

👇 নিচে message করুন, ৫ মিনিটে ভর্তি হয়ে যান।

18/05/2026

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন বছরের শ্রেষ্ঠ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিনসমূহ। এ দিনগুলোতে ইসলামের প্রধান ইবাদতসমূহ— সালাত, সিয়াম, সদকা, যিকির, কুরবানী ও হজ্জ— একত্রিত হয়। তাই এ দিনগুলোর মর্যাদা অত্যন্ত মহান।
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন—
وَالْفَجْرِ ۝ وَلَيَالٍ عَشْرٍ
“শপথ ফজরের, এবং শপথ দশ রাতের।”
— সূরা আল-ফাজর: ১-২
মুফাসসিরগণ বলেন, এখানে “দশ রাত” দ্বারা জিলহজ্জের প্রথম দশ দিনকেই বুঝানো হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—
“আল্লাহর নিকট জিলহজ্জের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই।”
সাহাবীগণ জিজ্ঞেস করলেন, “আল্লাহর রাস্তায় জিহাদও নয়?”
তিনি ﷺ বললেন, “জিহাদও নয়; তবে সেই ব্যক্তি ব্যতীত, যে নিজের জান ও মাল নিয়ে বের হয়ে আর কিছু নিয়েই ফিরে আসেনি।”
— Sahih al-Bukhari, হাদীস: ৯৬৯
তাই এই মহান দিনগুলোতে বেশি বেশি নফল সালাত, সিয়াম, তিলাওয়াত, তাকবীর, তাহলীল, তাহমীদ, দো‘আ, সদকা ও কুরবানীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত।
আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এই বরকতময় দিনগুলোর মর্যাদা রক্ষা করার তাওফীক দান করুন আমীন

16/05/2026

সরাসরি সম্প্রচারিত হচ্ছে
ইকরা অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ১১ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

🔗 ভর্তি হতে ক্লিক করুন: https://iqraonlinemadrasa.com/course-outline/alemcourse⏳ অপেক্ষার পালা শেষ! ১৬ই মে অনুষ্ঠিত হতে ...
15/05/2026

🔗 ভর্তি হতে ক্লিক করুন: https://iqraonlinemadrasa.com/course-outline/alemcourse

⏳ অপেক্ষার পালা শেষ! ১৬ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম ব্যাচের ওরিয়েন্টেশন!

এখনো কি ভর্তি হওয়া নিয়ে দ্বিধায় আছেন? সিদ্ধান্ত নিতে দেরি করলে কিন্তু পরে আফসোস করতে হবে! কারণ এই ব্যাচটি মিস করলে নতুন ব্যাচের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরও পুরো ৬টি মাস।

🌟 একটু ভাবুন তো...
আজ যদি আপনি শুরু করেন, ঠিক ৬ মাস পর নিজেকে কোথায় দেখতে পাবেন? ইনশাআল্লাহ, তখন আপনি নিজেকে আরবি গ্রামারের বেসিক লেভেলের একজন ছাত্র/ছাত্রী হিসেবে আবিষ্কার করবেন। আপনার কুরআন তিলাওয়াত, প্রতিদিনের নামাজ এবং দৈনন্দিন আবশ্যক আমলগুলো হবে সম্পূর্ণ শুদ্ধ ও ত্রুটিমুক্ত!

শয়তানের ধোঁকা ও আলস্যকে পেছনে ফেলে আজই সঠিক সিদ্ধান্ত নিন। আর দেরি না করে এখনই আপনার এডমিশন কনফার্ম করুন!

🔗 ভর্তি হতে সরাসরি ক্লিক করুন: https://iqraonlinemadrasa.com/course-outline/alemcourse
📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: +880 1822-322357

#দ্বীনশিক্ষা

ইলমের এক নতুন কাফেলার যাত্রা শুরু... দ্বীন শেখার এক বুক তৃষ্ণা নিয়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই প্রিয় মুখগুলোকে ব...
11/05/2026

ইলমের এক নতুন কাফেলার যাত্রা শুরু...

দ্বীন শেখার এক বুক তৃষ্ণা নিয়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই প্রিয় মুখগুলোকে বরণ করে নেওয়ার সময় চলে এসেছে। আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে ইকরা অনলাইন মাদ্রাসার ১১তম ব্যাচের ভার্চুয়াল ওরিয়েন্টেশন!

নতুন শিক্ষার্থীদের অন্তরে এই পথচলার পাথেয় ও অনুপ্রেরণা জোগাতে আমাদের এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের দুজন প্রখ্যাত স্কলার ও দায়ী:

✅ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.) - বিশিষ্ট লেখক ও দায়ী
✅ শায়খ মিরাজ রহমান (হাফি.) - বিশিষ্ট লেখক ও দায়ী

প্রিয় শিক্ষার্থী ভাই-বোনেরা এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা, আপনারা সবাই আমন্ত্রিত এই বরকতময় মজলিসে।

🗓️ তারিখ: ১৬ই মে, শনিবার
⏰ সময়: রাত ৯:১৫ মিনিট (বাংলাদেশ সময়)
📍 সরাসরি সম্প্রচার: গুগল মিট (শিক্ষার্থীদের জন্য) ও আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ।

আপনার পরিচিত যারা দ্বীন শিখতে আগ্রহী, তাদের মেনশন করে বা পোস্টটি শেয়ার করে এই আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের এই পথচলাকে সহজ ও বরকতময় করুন। আমিন।

#দ্বীনশিক্ষা

Address

Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ইকরা অনলাইন মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইকরা অনলাইন মাদ্রাসা:

Shortcuts

Share