Borhanpur Darul Quran Madrasha & Lillah boarding

Borhanpur Darul Quran Madrasha & Lillah boarding মাদরাসা

19/02/2026
26/01/2026

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! মো.নাঈম উদ্দীন ফারুকী

04/12/2025

জামিয়া ইসলামিয়া দারুল হক কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০২৫ ইং
#ক্বেরাত #হাজারীবাগ

27/01/2025

সুমধুর কন্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত 📖

হেফাজতে ইসলাম বাংলাদেশ হাজারীবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলন

🎙️ তেলাওয়াত করছেন
অত্র মাদ্রাসার মহতামিম সাহেবের
সুযোগ্য দ্বিতীয় সাহেবজাদা ❣️
🇧🇩 হাফেজ মোঃ ওয়ালিউল্লাহ 🇧🇩

হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাজারীবাগ থানা কমিটি গঠন২৬/০৯/২০২৪ ইং রোজ বৃহস্পতিবারহেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোনের নিয়ন্ত্...
27/09/2024

হেফাজতে ইসলাম বাংলাদেশ,
হাজারীবাগ থানা কমিটি গঠন

২৬/০৯/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার
হেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোনের নিয়ন্ত্রণে হাজারীবাগ থানা কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েব আমীর মাওলানা আহমদ আলী কাসেমী হাফিজাহুল্লাহ।
কেন্দ্রীয় নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোনের আহবায়ক মাওলানা জুবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ ।
লালবাগ জোন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্মসচিব মুফতি সানাউল্লাহ খান হাফিজাহুল্লাহ।

সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন, বোরহানপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং বোরহানপুর দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ
সিনিয়র সহ-সভাপতিঃ মাওলানা উমর ফারুক ইয়াহিয়া হাফিজাহুল্লাহ।
সহ-সভাপতিঃ মাওলানা হারুন বিন মাজিদ হাফিজাহুল্লাহ।
সহ-সভাপতিঃ মুফতি রুহুল আমিন কাসেমী হাফিজাহুল্লাহ।
সেক্রেটারি মুফতি হামিদুল ইসলাম হাফিজাহুল্লাহ।
সিনিয়র সেক্রেটারিঃ মাওলানা ফরিদ আহমেদ হেলালি হাফিজাহুল্লাহ।

সাংগঠনিক সম্পাদকঃ মুফতি নাছির বিন নূর হাফিজাহুল্লাহ।
সহ সাংগঠনিক সম্পাদকঃ মুফতি রাফিউর রহমান হাফিজাহুল্লাহ।
কোষাধ্যক্ষ: মাওলানা আবদুল হালিম হাফিজাহুল্লাহ

আমরা বোরহানপুর বাসী অত্যন্ত গর্বিত এবং আপনাদের সর্বাঙ্গীণ সফলাতা কামনা করছি।

19/05/2024

মৃত্যুর পূর্বে ছেলেকে ছয়টি উপদেশ দেন হযরত লুকমান আ.

ফকিহ আবুল লায়ছ সমরকন্দি রহ. বলেন, মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় হযরত লুকমান তাঁর ছেলেকে বলেন, ‘জীবনে তোমাকে অনেক উপদেশ দিয়েছি, এবার আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। চিরবিদায়ের পূর্বে তোমাকে কয়েকটি উপদেশ দিয়ে যাচ্ছি :

০১. দুনিয়ার কাজে এতটুকু ব্যস্ত থাকো, যতটুকু পরিমাণ সময় দুনিয়ায় অবশিষ্ট রয়েছে। তার মানে হলো, দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে, তাই দুনিয়ার কাজ কম করো।

০২. আল্লাহ তাআলার কাছে যতটুকু প্রয়োজন রয়েছে তোমার, ততটুকুই তাঁর ইবাদত করো। তার মানে হলো, তুমি তো সব কাজে সব সময় মহান আল্লাহর মুখাপেক্ষী, তাই নিয়মিত তাঁর ইবাদত করো।

০৩. আখিরাতের জন্য তেমন প্রস্তুতি গ্রহণ করো, যতটুকু সময় সেখানে থাকতে হবে। তার মানে হলো, আখিরাতে তো চিরদিন থাকতে হবে। তাই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো।

০৪. যতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিশ্চয়তা না পাবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে যাবে।

০৫. গুনাহ করতে মন চাইলে যতক্ষণ জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে বলে মনে হয়, ততক্ষণ গুনাহ করো।

০৬. কখনো গুনাহ করতে মন চাইলে এমন জায়গা তালাশ করো যেখানে আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতারা দেখতে পাবেন না।

Address

Hazaribagh
Dhaka
ZIGATOLA1209

Telephone

+8801747814645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borhanpur Darul Quran Madrasha & Lillah boarding posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Borhanpur Darul Quran Madrasha & Lillah boarding:

Shortcuts

Share

Category