07/03/2023
What is IPI ?
IPI এর পূর্ণরূপ inventory performance index. একজন FBA সেলার হিসেবে এটি সম্পর্কে বিস্তারিত জানা জরুরী । IPI এর মাধ্যমে আপনার ইনভেন্টরি গুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় । অ্যামাজন IPI কে Score এর সাথে তুলনা করে। IPI এর 1000 Score রয়েছে।
IPI এর চারটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে,আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক:
* Excess Inventory
* Sell-Through
* Stranded Inventory
* In-stock Inventory
1- Excess Inventory:
এ বিষয়ে সম্পর্কে জানার আগে আমাদেরকে FBA Sell through rate পলিসি সম্পর্কে জানতে হবে। FBA sell-through rate হচ্ছে বিগত 90 দিনে যত ইউনিট সেল হয়েছে এবং সেই সময় যতগুলো ইউনিটি স্টকে ছিল তার ভাগফল। একটি উদাহরণের মাধ্যমে বুঝা যাক: মনে করুন আপনি বিগত 90 দিনে 100 units সেল করেছেন এবং সেই সময় 200 ইউনিট স্টকে ছিল তাহলে গড়ে আপনার sell-through rate হবে 100÷200=0.5 ! সাধারণত প্রতিদিনের হিসাবে এই সেলের সংখ্যাটি 1 এর উপরে থাকলে ভালো হয় ।
এবার আমরা আসি মূল পয়েন্টে.যখন আপনার sell-through rate এর তুলনায় ইনভেন্টরি অনেক বেশি থাকবে তখন অ্যামাজন আপনাকে IPI Score কম দিবে। এই সমস্যা থেকে প্রতিকার পেতে এবং আপনার IPI স্কোর বাড়াতে হলে আপনাকে অতিরিক্ত সেই সকল প্রডাক্ট গুলোকে রিমুভ করতে হবে যেটার sell-through rate ভালো নয়.
2- Sell-Through:
IPI এর হিসাবে আপনার sell-through rate কম হওয়ার অর্থ হচ্ছে আপনার সেল ভালো না। sell-through rate এবং অতিরিক্ত ইনভেন্টরি বলতে গেলে সমানুপাতিক, যদি আমাদের কম sell-through rate হয় তাহলে আমাদেরকে ইনভেন্টরিও কমাতে হবে তাহলে আমাদের IPI স্কোর বৃদ্ধি পাবে। সাধারণত সেই সকল নতুন লিস্টিং এ সমস্যা হয়ে থাকে যেখানে প্রপারলি Listing Optimized করা হয়নি বা অন্য কোন সমস্যা আছে। প্রাইভেট লেবেল এ এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার লিস্টিংকে ভালোভাবে অপটিমাইজ করুন এবং আমার যেসকল স্টুডেন্টরা FBA Wholesale করতেছেন তারা এই সকল প্রোডাক্ট এড়িয়ে চলুন .
3- Stranded Inventory:
Stranded inventory বলতে সেই সকল ইনভেন্টরি গুলোকে বোঝায় যেগুলো দীর্ঘদিন ধরে বিক্রি না হয়ে অ্যামাজন ওয়ারহাউজ এ পড়ে রয়েছে। এমন অবস্থায় যদি অন্য কোন মার্কেটপ্লেসে প্রোডাক্টটা বিক্রি করার চাহিদা থাকে তাহলে সেখানে বিক্রি করে দিন । তাছাড়া Removal Order এর মাধ্যমে প্রোডাক্টগুলোকে ফেরত নিন নয়তোবা অ্যামাজনের মাধ্যমে প্রোডাক্ট গুলো কে dispose বা নষ্ট করে দিতে হবে দিতে হবে ।সাধারণত প্রাইভেট লেবেল এর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে কারণ প্রোডাক্টগুলোকে বাইরের কোনো মার্কেটপ্লেসে সহজে সেল করা যায় না তখন প্রোডাক্টগুলোকে dispose করতে হয়…
4- In-stock Inventory:
আমরা অনেকেই জানি যে ইনভেন্টরি আউট অফ স্টক হয়ে গেলে নানামুখী সমস্যায় পড়তে হয় । sell-through rate এর হিসেবে যখন আপনার সেলের তুলনায় ইনভেন্টরি অনেক কম থাকবে তখন আপনার IPI Score ও কম হবে। এই সমস্যা থেকে সমাধান পেতে যেসব প্রোডাক্ট ভালো সেল হচ্ছে সেগুলোকে পরিমাণমতো Re-stock করুন।
আমাজন এ সেল করার সময় সাধারণত এই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা তেমন বড় কোনো সমস্যা নয় তবে শুরুতেই এটা সমাধান করে ফেলা উত্তম নয়তোবা ভবিষ্যতে আরো বড় সমস্যা সৃষ্টি করতে পারে। IPI Score যেন 450 এর কম না হয় তাছাড়া আমাদেরকে অতিরিক্ত Storage ফি দিতে হবে তাই আমরা এটির প্রতি লক্ষ্য রাখবো ।
"All Rights Reversed by EcoMentor"