Hsc Exam Important Topic:
..............
কি ভাবে অর্থনীতিতে ভালো ফলাফল করা যায়।
দ্বিতীয় অধ্যায় : ভোক্তা ও উৎপাদকের আচরণ (এ অধ্যায় থেকে পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকে)
তৃতীয় অধ্যায় : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় ( এ অধ্যায় থেকে পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকে)
চতুর্থ অধ্যায় : বাজার ( এ অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকে)
প্রথম অধ্যায় : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান ( এ অধ্যায় " উৎপাদন সম্ভাবনা রেখা" থেকে একটা প্রশ্ন থাকবে।)
এ চারটা অধ্যায় ভালো করে পড়লে পরীক্ষায় ছয়টা বা পাঁচটা উত্তর করতে পারবে।
HSC Economics Help Line
"HSC Economics Help Line" Helps us with economics problems. And, share about new topics sharing, solving problems etcs.
09/06/2023
https://m.facebook.com/story.php?story_fbid=550939037246352&id=100069907806460&mibextid=ZbWKwL
সামষ্টি অর্থনীতি কাকে বলে?
সামষ্টি অর্থনীতি হলো বিশেষ একটি অর্থনীতির শাখা। কারন, এই সামিষ্টিক অর্থনীতি হলো বৃহৎ একটি শিক্ষাক্ষেএ। আর উক্ত শাখার সাথে যুক্ত থাকা অর্থনীতিবিদরা অর্থনীতির মূল কর্মকান্ড কে সহজ ভাবে বোঝার জন্য অর্থনীতি সংবলিত বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ ভাবে আলোচনা করে।
যেমন, অর্থনীতির মধ্যে থাকা যাবতীয় কর্মকান্ড গুলোকে বোঝার জন্য। সামষ্টিক অর্থনীতি শাখায় জিডিপি এর সাথে সেই অঞ্চলের মধ্যে থাকা বেকারত্ব এর হার ও মূল্য এর সূচক নিয়ে গভীর ভাবে আলোচনা করে।
এগুলো ছাড়াও সামষ্টিক অর্থনীতি বিভিন্ন ধরনের রোল মডেল উন্নয়ন এর কাজ করে থাকে। মেমন, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা ও বাণিজ্যের উন্নয়ন, মুদ্রাস্ফিতি, সঞ্চয়, উৎপাদন ইত্যাদি। তো আশা করি, উপরের আলোচনা থেকে আপনি সামষ্টিক অর্থনীতি কি, তা পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।
02/06/2023
বাজেট ২০২৩-২৪ :
মন্ত্রীসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন : ০১জুন ২০২৩
বাজেট স্লোগান : " উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে "
বাজেট আকার : ৭লাখ ৬০ হাজার কোটি টাকা
রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা : ৫ লাখ কোটি টাকা
এনবিআরের লক্ষ্যমাত্রা : ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা
বাজেট ঘাটতি : ২.৫ লাখ কোটি টাকার বেশি
জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা : ৭.৫%
মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা : ৬.৫%
!
(যেহেতু ছাত্রছাত্রীদের লিখছি তাই তুমি করেই বলি)
১. এ যুগে কিছুটা ভালো কাজ হয়েছে। আগেকার আমলে বাপ কি করতো, চেহারা ক্যামন এগুলো ক্যারিয়ার এর ক্ষেত্রে বেশ প্রভাব ফেলতো। এখন যদিও আছে, তার ইমপ্যাক্ট কমেছে বেশ। না হলে গ্রামের কৃষকের ছেলে আইভি লীগে পড়তো না, বা ফরচুন ৫০০ কোম্পানির CEO হতে পারত না। তারমানে কি বাবা সোনারা? Stop blaming your parents. Neither have you chosen them, nor have they chosen you. তারা জন্ম দিয়েছেন, খাদ্য, বাসস্থান আর পড়াশোনার ব্যবস্থা করেছেন। ব্যাস। কাজ শেষ উনাদের।
২. ছাত্রছাত্রী হয়েছ, শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির সময়টুকুর জন্য না। ছাত্রত্ব সারাজীবনের জন্য - যতক্ষণ না শ্বাস নিতে পারছ। মানে, সারাজীবন ভাই শিখতেই হবে - হোক সে বই থেকে, বড় ভাই থেকে, কলিগ থেকে বা নেট থেকে। ঘুমানোর সময় যদি দেখ সারাদিন একটা সামান্য জিনিসও শিখো নাই - এইদিনটা তোমার বেঁচে থাকা অর্থহীন। অন্তত চা বানানো হলেও শেখো। কিন্তু শেখো।
৩. ভালো মানুষ হবার পাশাপাশি তোমার পড়াশোনা করার কারন কি তা জানো? প্রবলেম সলভ করা, ক্রাইসিস থেকে সহজ সরল উপায়ে কিভাবে বের হওয়া যায় তা হাতে-কলমে শেখা। তোমার ক্যারিয়ার হবে একটা অর্গানাইজেশনের সমস্যা সমাধানের জন্য, ক্রাইসিস থেকে বের হবার মন্ত্র তৈরী করার জন্য। এর উপরেই হবে তোমার অর্থ, সম্মান, প্রতিপত্তি, জশ, সুনাম, সুখ্যাতি। তাহলে কি করতে হবে? বই এ যা পড়ছে তা মুখস্থ করবে না। বুঝবে, প্রশ্ন করবে আর অন্যান্য রেফারেন্স ঘাটবে। ইতিহাসে কোন সালে কি যুদ্ধ হয়েছিল তা ইম্পোর্টেন্ট না - কেন যুদ্ধ হয়েছিল, কি হলে যুদ্ধ হোতো না, এর ফলাফল অন্যরকম হতে পারতো তা জানো। এতে মান্ধাতা আমলের বিসিএস পরীক্ষায় নাও টিকতে পারো - কিন্তু হয়তো গুগল এর মত কোম্পানি পেছনে লেগে থাকবে তোমার।
৪. আমাদের সময় আমরা নোট বানাতাম চুপিচুপি, কাউকে দিতাম না। আমরা গাধা ছিলাম। এখন অন্যকে যত্ত পারো সাহায্য কর, নোট শেয়ার কর। আর হ্যা, পারলে বিনা পয়সায় বন্ধুদের বা জুনিয়র ছাত্রদের ক্লাশ নাও৷ এতে অন্যের চেয়ে নিজের লাভ অনেক বেশি - যা শিখবে তা শেখালে নিজের জানা ১০ গুন বেড়ে যায়। আজকাল competition এর চেয়ে collaboration এর মাহাত্ম্য বেশী ভাইজান! এ অভ্যাস চাকরিতেও বজায় রাখবে। নিজে শিখবে আর অন্যদের প্রেজেন্টেশন বানিয়ে শেখাবে। সবাই তোমাকে Subject Matter Expert হিসেবে জানবে। এর এর মূল্য? বছরে অন্তত এক্সট্রা এক কোটি টাকা। আসলেই ভাই। সত্যি, সত্যি, সত্যি।
৫. আর হ্যা Competition! খবরদার অন্য ছাত্র বা কলিগদের সাথে কোনোদিনও compete করবে না। এতে এক ধরনের toxicity জন্ম নেয়। এর ধারে কাছেও যাবে না। তাহলে কি করা? Compete করবে গতকালের নিজের সাথে। গতকাল যা জানতাম, যা আয় করতাম, যা স্কিল ছিল আগামীকাল এর চেয়ে অবশ্যই বেশী জানতে, করতে, বুঝতেই হবে। কাউকে টেক্কা দিতে বা ছাড়াতে চাইলে নিজেকেই ছাড়িয়ে যাও। Let your shadow of yesterday run after your light tomorrow. উসাইন বোল্ট অন্য কারো সাথে compete করে না। সে নিজেই নিজের রেকর্ড ভাংগায় ব্যাস্ত।
৬. একটা কফি হাউজ এ গেলে সারা শরীরে কি সুন্দর কফির একটা গন্ধ লেগে থাকে, না? আর বাথরুমে, বিশেষ করে পাবলিক টয়লেটে গেলে? বুঝছো ব্যাপারটা? সবসময় মাথাওয়ালা বন্ধু, জ্ঞানী মানুষ, অসাধারণ কলিগ, কঠিন মেন্টরদের সাথে লেগে থাকবে। Be in a room where everyone is smarter than you. না হলে ওদের উচ্চতায় পৌঁছাতে পারবে না। এর উল্টাটা যদি কর যেখানে তুমিই best, তাহলে নিজে তো সামনে এগুতে পারবেই না, বরং মনে অহংবোধ চলে আসবে। খবরদার ভাই।
৭. প্রেম ইত্যাদি! এ নিয়ে বলতে চাই না। এগুলা অন্তত ছাত্র জীবনে বেশীরভাগ ক্ষেত্রেই waste of time, energy, money ইত্যাদি। ৯০% সম্ভাবনা ছাড়াছাড়ি। মাঝে চা কফি খেতে পয়সা নষ্ট, অনেক ক্ষেত্রে আবার দেখি suicidal tendency. কেন রে ভাই/আপু? সময় যদি বেশিই থাকে হাতে - তাহলে অনন্ত জলিল ভাইজান এর Kill Him আছে, আছে দস্যু বনহূর বই! দরকার হলে ঘুরে আসো বাইরে, সিক্স প্যাক বানাও বা কিচ্ছু না হলে ঘুম দাও৷ চাকরি শুরু করলে ঘুম পালাবে ভাইরে! প্রেম ইত্যাদি - এইগুলা হচ্ছে Black Hole.যা যাবে (সময়, পয়সা, শান্তি ইত্যাদি) সেগুলা চিরজীবনের জন্যই যাবে। NASA Spaceship দিয়েও খুঁজে পাবে না কইলাম।
৮৷ Drugs/ Drink/ Smoke = Death. ছেড়ে দাও বা না ছাড়তে পারলে নিজের জন্য এই মূহুর্তে ইন্না-লিল্লাহ পড়ে ফেল। Leave, now!
৯. নিজের জন্য পড়াশোনার পাশাপাশি একটা Hobby না থাকলেই না। লিখালিখি, বাগান, ফটোগ্রাফি, প্রোগ্রামিং কত্ত কি। এটা ভবিষ্যতে একটা আয়ের মাধ্যমও হতে পারে। পড়াশোনার চেয়ে কম তো নয়ই, বরং অনেকক্ষেত্রে এর মূল্য বেশীই। Never be a bookworm only - get a hobby, get a life. This is a million dollar asset, trust me.
১০. ট্যালেন্ট, ভালো ছাত্র - দুনিয়ার সবচে' বড় স্ক্যাম। এগুলো মিথ্যা বানোয়াট কথা। এটা বিশ্বাস যেদিন থেকে করবে সেদিনই তোমার জন্মদিন। লেগে থাকা আর কঠিন চেস্টা/Concentrated hardwork এর উপরে কিচ্ছু নাই ভাই। দরজায় নক করতে থাকো। না খুললে ধাক্কা দাও, তারপর দাও লাথি। শেষ অব্দি বো/ম মারো। শালা দরজা খুলবে না মানে? ব্যাটা খুলতেই হবে। আর হ্যা, লাথি মারার সময় মিলিটারি বুট পরবে - লাথি বেশ জোরেশোরে দেয়া চাই ভাই!
১১. মনে রাখবে একটা জিনিস - মাথায় ইনফরমেশন, বুদ্ধি, সিজিপিএ যাই থাকুক - সেটা যদি অসাধারণ ভাবে প্র্যাকটিকালি কাজে লাগাতে না পারো তাহলে জীবন ১৪ আনাই মিছে। এজন্যই হাতে কলমে কাজ করবে, শিখবে, এক্সপেরিমেন্ট করবে, ধরা খাবে আবার উঠবে। শুধু বই পড়ে ভাই সাঁতার শেখা কি যায়? পানি খেতে হয়, ডুবতে হয় - তারপর একদিন ভাই Michael Phelps. Information এর জন্য উইকিপিডিয়া আছে। তোমার দরকার খুবই কম আজকাল। Use information to solve issues, make things simpler, help business and organisations.
১২. নেটওয়ার্ক! ভাইরে, কোন টিচার, CEO ইত্যাদির সময় আছে তোমার সাথে কথা বলার, যোগাযোগ রাখার, নেটওয়ার্ক করার? শক্ত নেটওয়ার্ক থাকতেই হবে, কিন্তু কিভাবে? You must have some thing to offer them - a solution to a complex problem, a business link, a great opportunity, a brilliant idea.এগুলো নিয়ে আগাও তাদের জানাও, শোনাও, বোঝাও। নেটওয়ার্ক করার এই বুদ্ধিটাই একমাত্র বুদ্ধি। আর কথায় বলে না - Network is your net worth. মনে রাখবে এটা। নেটওয়ার্ক হোলো অন্ধের হাতের ছড়ির মতো। পথ চলতে লাগবেই।
১৩. পয়সা পয়সা পয়সা! পয়সা নাই তো দুনিয়া অন্ধকার। আগের দিনের মতো লাক্সারী নাই আজকাল। ১৫/২০ থেকেই যদি একটা ইনকাম সোর্স না থাকে, বাপের হোটেলই একমাত্র ভরসা বা ফুটানির জায়গা হয় তাইলে consider yourself like a ঘরজামাই। ঘরজামাই অবশ্য খারাপ না, খালি হাল্কা অপমান আর কথার খোটা শুনতে হবে, এই আর কি। আর হ্যা, ভাই - সেভ করা আর ভালো ইনভেস্ট করা শেখা তোমার MIT ডিগ্রির চেয়ে কম না কিন্তু। Save, invest, save. ছাত্র অবস্থায় ফকির এর মতো না হলেও খুব সাবধানে পয়সা খরচ করবে। Stop trying to impress people by extravagant spending. Not worth a ফুটো পয়সা ভাই।
১৪. Quit or limit screentime. এইটা "বাবা" বা হেরো/ইন এর চেয়েও খারাপ৷ একটা স্লো পয়জন ভাই। দিনে ১ ঘন্টার চেয়ে বেশী ব্যবহার করছ তো ভবিষ্যতে অভাব অনটন, অপমান, ফ্রাসট্রেশন, অসুস্থতার থেকে দূরে থাকতে পারবে না। আমি একটা এক্সপেরিমেন্ট এর জন্য ২ বছর ফেসবুক এর বাইরে ছিলাম ভাই। ২৬০+ অনলাইন/অফলাইন ট্রেনিং /কোর্স করছি, অনেক বই পড়ছি, মাথা অনেক ঠান্ডা ছিল। আবারো সেই অবস্থায় ফিরবো। অনেক বেশী productive হবে জীবন এসব থেকে দূরে থাকলে।
সবার শেষে ছোট্ট একটা উপদেশ - সাধারণ ভাবে থাকো। আর কৃতজ্ঞ থাকো। জীবন অতি সুন্দর হবে। এর চেয়ে চরম বুদ্ধি আর নাই। কি যে সুখ ভাই!
!
খেয়াল রাখেন বাচ্চারা কি করে, কার সাথে মেশে।
সময় দেবেন দিনে বেশ কিছুক্ষণ, একসাথে খাওয়াদাওয়া করেন, ঘুরেন বেড়ান।
মোটিভেট করেন, পথ দেখান, একসাথে সমস্যার কথা বলেন।
আর হ্যা, নিজ মতামত চাপিয়ে দেবেন না প্লিজ।
জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এসব সত্ত্বেও মনে রাখবেন তারা আলাদা সত্ত্বা। সেটাকে সম্মান দেয়া অবশ্যই প্রয়োজন।
Being a human is hard work. Being a successful student is harder still. Being a parent is the hardest of them all.
Happy life!
©Shabbir Ahsan
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত মার্চ পর্যন্ত ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
19/02/2023
তাসের প্রয়োজনীয় তথ্যমান।
31/05/2022
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন শিক্ষা কারিকুলাম অনুমোদন।
নতুন শিক্ষা কারিকুলামে যেগুলো থাকবেঃ
১) দামের সাথে যোগানের সম্পর্ক কিরূপ?
উঃ- দামের সাথে যোগানের সম্পর্ক ধনাত্নক বা সমমুখী।
২) অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?
উঃ- কোন নিদিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, তাকে চাহিদা বলে।
৩) নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উঃ- যে সমস্ত দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে ঐ দ্রব্যের ক্রয়ক্ষমতা হ্রাস পায় এবং আয় কমলে ঐ দ্রব্যের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলে।
৪) আয় চাহিদা কি?
উঃ- দ্রব্যের দাম স্হির থেকে ভোক্তার আয় পরিবর্তনের দরুন চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় চাহিদা।
৫) আড়াআড়ি চাহিদা কি?
উঃ- কোন দ্রব্যের পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের দামের উপর যে চাহিদা নির্ভর করে তাকে আড়াআাড়ি চাহিদা।
বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্য সত্ত্বেও বাংলাদেশে উচ্চ আমদানি অব্যাহত আছে। এই প্রবণতা ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে এখন পর্যন্ত টাকার বড় ধরনের কোনো অবমূল্যায়ন না হওয়ায় তা বৈদেশিক মুদ্রার বাজারে বিশৃঙ্খলা তৈরি করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, খাদ্য দ্রব্য ও খাদ্য বহির্ভুত জিনিসপত্রের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশে। যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chitagong
Dhaka