Ashraful Madarish keraniganj/আশরাফুল মাদারিস কেরানীগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Ashraful Madarish keraniganj/আশরাফুল মাদারিস কেরানীগঞ্জ

Ashraful Madarish keraniganj/আশরাফুল মাদারিস কেরানীগঞ্জ আসসালামু আলাইকুম
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
আশরাফুল মাদারিস

30/04/2025
30/04/2025
10/03/2024

সবাইকে রমজানের শুভেচ্ছা। ইতিমধ্যে রমজানের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে। রমজানের পবিত্রতা রক্ষা করুন, পবিত্রতার সাথে রোজা রাখুন, আত্মীয়স্বজনদের খোঁজ-খবর নিন, বেশি বেশি কোরআন তেলওয়াত করুন, যতটুকুন সামর্থে কুলায় দান করুন। মহান আল্লাহ'তায়লা এই রমজানের উছিলায় আমাদের আত্মার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিক। আল্লাহপাকের রহমত দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিক। আমিন।

আহলান সাহলান, মাহে রমাদান।❤️

আসসালামুয়ালাইকুম সবাইকেপবিত্র মাহে রমজান মাসে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ও মসজিদে আপনাদের সকলকে ইফতার ও তারাবির নাম...
10/03/2024

আসসালামুয়ালাইকুম সবাইকে
পবিত্র মাহে রমজান মাসে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ও মসজিদে আপনাদের সকলকে ইফতার ও তারাবির নামাজে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ করা হলো।
ইনশাআল্লাহ্ আমাদের মসজিদে ২০ দিনে খতমে তারাবি হবে।
আমাদের মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং রয়েছে আপনারা আপনাদের দান সদকা যাকাত এর অর্থ দিয়ে গরীব দরিদ্র ছাত্রদের পাশে দাঁড়াতে পারেন।
এবং আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ৪৫জন+ সদস্য রয়েছেন যারা প্রতি মাসে মাদ্রাসার ছাত্রদের খাবার শিক্ষকদের হাদিয়া ও অন্যান্য প্রয়োজনের কাজে মাসিক চাঁদা দিয়ে থাকেন।
আপনারা ও চাইলে পারেন আমাদের মাদ্রাসার একজন সদস্য হয়ে বুদ্ধি পরামর্শ কিংবা অর্থ দিয়ে গরীব অসহায় ছাত্রদের পাশে দাঁড়াতে।
আল্লাহ পাক আমাদের সকলের দান কবুল করুক মাহে রমজানে আমরা সকলে যেনো একজন অসহায় লোকের হলেও ইফতার সাহরীর ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ পাক যেনো আমাদেরকে সেই তাওফিক দান করেন আমীন❤️

04/04/2023

কত সহজেই আগুনে পুড়ে যায় কিংবা পুড়ানো হয় স্বপ্ন।

স্বপ্ন , জীবিকা, জীবন, সুখ, ভালোবাসা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা সব যেন এক আগুনে'ই পুড়ে ছাই — আদতে যে আগুন তা তো চর্মচক্ষু দ...
04/04/2023

স্বপ্ন , জীবিকা, জীবন, সুখ, ভালোবাসা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা সব যেন এক আগুনে'ই পুড়ে ছাই — আদতে
যে আগুন তা তো চর্মচক্ষু দিয়ে দেখি বা দেখছি কিন্তু শত মানুষের হৃদয়ে যে আগুন জ্বলছে আজ— তা কে
দেখবে !

এক বাবা'র তিন ছেলে পুড়ে ছাই — আরেক জনের লক্ষ
টাকার সম্পদ ছাই হয়ে পড়ে আছে ধ্বংসস্তূপে! শত মানুষের এমন ধ্বংসলীলায় তাদের দুঃখের শেষ নেই!
বঙ্গ বাজারের আগুনের তীব্রতার সাথে সাথে তাদের আর্তনাদ ও বাড়ছে শত গুণ!

আল্লাহ তাদের সহায়ক হোন!

02/04/2023

রমজানে নবিজী খুব বেশি দান করতেন। মুক্ত প্রবাহমান বাতাসের মতো। হাদিসে এসেছে, 'নবিজী ছিলেন সবার চেয়ে বড় দানশীল। আর রমজানে আর বড় দানশীল।'

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সকল দোস্ত আহবাবদের কাছে দোয়ার দরখাস্ত ইনশাআল্লাহ আগামী ৭ এপ্রিল ১৫ রমজান শুক্রবার ওমরায় যাচ্ছি
30/03/2023

সকল দোস্ত আহবাবদের কাছে দোয়ার দরখাস্ত
ইনশাআল্লাহ আগামী ৭ এপ্রিল ১৫ রমজান শুক্রবার ওমরায় যাচ্ছি

রিযিক শুধু অর্থ-সম্পদের মাঝে সীমাবদ্ধ নয়; বরং সবচেয়ে সুন্দর কিছু  রিযিক হলো: আত্মার প্রশান্তি, বুদ্ধির দীপ্তি, দেহের স...
27/03/2023

রিযিক শুধু অর্থ-সম্পদের মাঝে সীমাবদ্ধ নয়; বরং সবচেয়ে সুন্দর কিছু রিযিক হলো: আত্মার প্রশান্তি, বুদ্ধির দীপ্তি, দেহের সুস্বাস্থ্য, হৃদয়ের পরিচ্ছন্নতা, চিন্তা-চেতনার নিষ্কলুষতা, মায়ের দুআ, বাবার শাসনমাখা ছায়া, ভাইয়ের উপস্থিতি, বোনের খুনসুটি, পুত্রের হাসি, কন্যার মায়া, বন্ধুর যত্ন এবং দ্বীনি ভাইদের দুআ।
আমরা শুধু সম্পদ অর্জনের জন্যই তৎপর। তাই অন্য রিযিকের বেলায় হাহাকারে ভরপুর!

লোকেশন : বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ, ঢাকা।

তাহাজ্জুদ একটি নফল ইবাদত, যা মানুষের হৃদয় জগতকে পরিশুদ্ধ রাখে ও তার রবের নিকটবর্তী করে। শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্...
27/03/2023

তাহাজ্জুদ একটি নফল ইবাদত, যা মানুষের হৃদয় জগতকে পরিশুদ্ধ রাখে ও তার রবের নিকটবর্তী করে।

শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন তাহাজ্জুদ আদায়কারীরা আল্লাহর ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়। আর আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে।’ (সুরা সাজদা, আয়াত : ১৬)

শুধু নামাজ আদায় নয়, রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য। ঈমানদারদের গুণাবলি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ‘তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থী।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৭)

মৃত্যুর পর মানুষের প্রকৃত বন্ধু হবে তার সৎ আমল। আখেরাতের কণ্টকাকীর্ণ পথ পাড়ি দেওয়ার জন্য এটাই তার মূল পাথেয়। দুনিয়ার ঘরকে সাজানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কত শ্রম ও অর্থ ব্যয় করি। কিন্তু কবরের সাড়ে তিন হাত ঘরকে সাজানোর জন্য আমরা কতটুকু পরিশ্রম করেছি? তাই আসুন! পাপ থেকে তওবাহ করে যাবতীয় নেক আমল সম্পাদনের মাধ্যমে আখেরাতের জন্য উত্তম প্রস্ত্ততি গ্রহণ করি।

আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদেরকে শেষ রাতের বিভিন্ন আমলের প্রতি মনোনিবেশ করার তাওফীক দান করুন আমিন।

আসসালামু আলাইকুম সম্মানিত দোস্ত  আহবাব আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী যাকাত ফেতরা আদায় করে দেই এবং আমাদের অত্র মাদ...
27/03/2023

আসসালামু আলাইকুম সম্মানিত দোস্ত আহবাব আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী যাকাত ফেতরা আদায় করে দেই এবং আমাদের অত্র মাদ্রাসায় যাকাত ফিতরা নেওয়া হয় আপনাদের সহযোগিতায় আমাদের মাদ্রাসা এই পর্যন্ত এসেছে আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন আগামী দিনগুলোতেও

Address

কাশিমালতা, মিকাইল নগর, শাক্তা ইউনিয়ন, কেরাণীগঞ্জ
Dhaka

Telephone

+8801324555977

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Madarish keraniganj/আশরাফুল মাদারিস কেরানীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share