Fi Tariqul Quran

Fi Tariqul Quran We are providing female teacher for our sister and male for brother

★ হাজরে আসওয়াদ ★হাজরে আসওয়াদের কিছু বৈশিষ্ট্যহাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে।...
23/11/2025

★ হাজরে আসওয়াদ ★

হাজরে আসওয়াদের কিছু বৈশিষ্ট্য
হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। রাসুল (সা.) বলেছেন, ‘হাজরে
আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে।’ (জামে তিরমিজি : ৮৭৭, মুসনাদে আহমাদ, ১/৩০৭, ৩২৯)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘হাজরে আসওয়াদ জান্নাতেরই একটি অংশ।’ (ইবনে খুজায়মা, খণ্ড: ০৪, পৃষ্ঠা: ২২০)

★ হাজরে আসওয়াদ চুম্বনের ফজিলত
হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে। তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে, (বায়তুল্লাহর জিয়ারতকারীরা) কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে, সে সম্পর্কে বক্তব্য দেবে।’ (ইবনে খুজায়মা : ৪/২২১, মুসতাদরাকে হাকেম : ১/৪৫৭)
আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি রাসুল (সা.)-কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি।’ (মুসলিম, হাদিস : ১২৬৭)

★ হাজরে আসওয়াদের ঐতিহাসিক তথ্য
ইসলামপূর্ব কোরাইশদের যুগে কাবা শরিফের গিলাফ যখন পুড়ে গিয়েছিল, তখন হাজরে আসওয়াদও পুড়ে গিয়েছিল। ফলে তার কৃষ্ণতা আরো বৃদ্ধি পায়।

★ রাসুলের নবুয়তপূর্ব সময়ে কাবা পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ আগের স্থানে কে বসাবেন—এটি নিয়ে কোরাইশদের মধ্যে দ্বন্দ্ব বেধেছিল। তখন মহানবী (সা.) নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে আসওয়াদ রেখে সব
গোত্রপ্রধানকে চাদর ধরতে বলেন। গোত্রপ্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে গেলে নবী করিম (সা.) নিজ হাতে তা কাবার দেয়ালে স্থাপন করেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান।

★ আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.)-এর শাসনামলে হাজরে আসওয়াদ ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছিল। ফলে তিনি তা রুপা দিয়ে বাঁধাই করেছেন। আর তিনিই সর্বপ্রথম হাজরে আসওয়াদকে রুপা দিয়ে বাঁধানোর সৌভাগ্য অর্জনকারী।

★ সাফা ও মারওয়া ★সাফা ও মারওয়ার ইতিহাস হলো হযরত ইব্রাহিম (আঃ) কর্তৃক তাঁর স্ত্রী হাজেরা (আঃ) এবং শিশুপুত্র ইসমাইল (আঃ)-...
23/11/2025

★ সাফা ও মারওয়া ★

সাফা ও মারওয়ার ইতিহাস হলো হযরত ইব্রাহিম (আঃ) কর্তৃক তাঁর স্ত্রী হাজেরা (আঃ) এবং শিশুপুত্র ইসমাইল (আঃ)-কে মক্কার মরুভূমিতে রেখে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তাদের খাদ্য ও পানি শেষ হয়ে গেলে, হাজেরা (আঃ) পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার ছোটাছুটি করেছিলেন, যা 'সাঈ' নামে পরিচিত এবং হজ ও ওমরাহ পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রাথমিক ঘটনা: আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আঃ) তাঁর স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল (আঃ)-কে সাফা ও মারওয়ার পাশে একটি জনশূন্য মরুভূমিতে রেখে যান।

পানির সন্ধান: কিছুদিন পর তাদের কাছে থাকা খাবার ও পানি শেষ হয়ে যায়। পানির জন্য হাজেরা (আঃ) সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার আসা-যাওয়া করেন।

জমজম কূপ: এই দৌড়াদৌড়ির সময়, ফেরেশতা জিবরাঈল (আঃ)-এর পায়ের আঘাতে (বা আল্লাহর কুদরতে) জমজম কূপের সৃষ্টি হয়, যা তাদের জীবন রক্ষা করে।

সাঈ: হাজেরা (আঃ)-এর এই সাতবার দৌড়ানোর ঘটনাটি 'সাঈ' নামে পরিচিত এবং এটি হজ ও ওমরাহর একটি অবিচ্ছেদ্য অংশ। হজ ও ওমরাহ পালনকারীরা এখন এই পাহাড় দুটির মধ্যে সাতবার আসা-যাওয়া করেন।

ঐতিহাসিক তাৎপর্য: সাফা ও মারওয়া হলো আল্লাহর অন্যতম নিদর্শন। আল্লাহর নির্দেশে ইব্রাহিম (আঃ)-এর এই ত্যাগের ঘটনা এবং হাজেরা (আঃ)-এর ধৈর্য ও বিশ্বাসের প্রতিচ্ছবি হলো সাঈ।।

25/10/2025
05/09/2025

★ طَلَعَ ٱلْبَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ ٱلْوَدَاع
وَجَبَ ٱلشُكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلّٰهِ دَاعَ
★ أَيُّهَا ٱلْمَبْعُوثَ فِينَا
جِئْتَ بِالْأَمْرِ ٱلْمُطَاع
جِئْتَ شَرَّفْتَ ٱلْمَدِينَة
مَرْحَبًا يَا خَيْرَ دَاع
★ أنتَ شمسٌ أنتَ بدرٌ.
أنتَ نورٌ فوقَ نُورِ...
أنتَ إِكْسيرٌ وغالي..
أنتَ مِصْبَاحُ الصُّدورِ
★ يا حبيبي يا محمد
يا عروس الخافقين
يا مؤيد يا ممجد
يا إمام القبلتين

05/09/2025

اللهم صّلِ وسَلّمْ عَلۓِ نَبِيْنَا مُحَمد ﷺ

29/08/2025

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥

ধূলির ধরা বেহেশতে আজ
জয় করিলো দিলো রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায় ॥
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায় ॥
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥

আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায় ॥
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥

নিখিল দরূদ পড়ে ল‘য়ে নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
জ্বীন পরী আর ফেরেশতারা
সালাম জানায় নবীর পায় ॥
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ॥

17/07/2023

যিনি অবিরাম বর্ষণসহ আকাশের দরজাগুলো খুলে দিতে পারেন,তিনি আপনাকে আপনার পছন্দমত জীবনসঙ্গী ও দিতে পারেন,যদি আপনি তার কাছে দুআ করেন!

শায়খ আহমদ মুসা জিবরীল

Address

Dhaka

Telephone

+8801608726276

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fi Tariqul Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fi Tariqul Quran:

Shortcuts

Share

Category