18/12/2025
A+ Blood দরকার:
AUST Civil 39 ব্যাচের Arifur Reza গতকাল রাতে টঙ্গীতে একটি পিকআপের সঙ্গে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে। দুর্ঘটনায় পিকআপটি তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায়।।।
প্রথমে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পপুলার হাসপাতালে রেফার করা হয়। আজ ভোর ৬টায় জরুরি অবস্থার কারণে ডাক্তাররা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আগামী ৭২ ঘণ্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তার জন্য প্রচুর রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ A+। যাদের রক্তের গ্রুপ A+ এবং সহযোগিতা করতে পারবেন, দয়া করে এগিয়ে আসুন।
সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ রইল।
যোগাযোগ : 01612-007958 ( ফারাবী সিভিল ৩৯)
13/12/2025
S. M. Nasim Price, alumus of AUST ME-15 (currently a master’s student in Mechanical Engineering at Idaho State University), earned the Outstanding Student Presentation Certificate in the ASME Heat Transfer Division at the ASME 2025 International Mechanical Engineering Congress & Exposition (IMECE) held in Memphis.
His research, titled “Investigation of Laminar Flame Speeds in Ammonia, and Ammonia-Hydrogen Fuel Mixtures Based on Direct Numerical Simulation,” showcases cutting-edge work in clean combustion, sustainable fuel technologies, and advanced numerical modeling.
05/12/2025
চীনে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন ৩৯ বছর বয়সি ডিং ইউয়ানঝাও। কারণ অক্সফোর্ডসহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি থাকা সত্ত্বেও আজ তিনি জীবিকা নির্বাহ করছেন একজন ফুড ডেলিভারি কর্মী হিসেবে। অনেকেই তাঁকে বলছেন, “চীনের সবচেয়ে উচ্চশিক্ষিত ডেলিভারি বয়”।
দক্ষিণ চায়না মর্নিং পোস্ট জানায়, ডিংয়ের শিক্ষাগত পথচলা প্রায় অবিশ্বাস্য। চীনের নামকরা সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক, এরপর পিকিং বিশ্ববিদ্যালয় থেকে এনার্জি স্টাডিজে স্নাতকোত্তর। সেখানেও থামেননি সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানে পিএইচডি এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জীববৈচিত্র্য বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
এত দীর্ঘ ও সম্মানজনক শিক্ষা যাত্রার পর তাঁর প্রত্যাশা ছিল উপযুক্ত, স্থায়ী এবং মর্যাদাপূর্ণ একটি ক্যারিয়ার। কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। ডিং জানান, তিনি অসংখ্য প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন, বহু সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু কোথাও স্থায়ী বা সন্তোষজনক পেশা পাননি। একসময় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্টডক গবেষক হিসেবে কাজ করলেও পরবর্তীতে আর কোনও সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত জীবিকার তাগিদে ফুড ডেলিভারি বেছে নিতে বাধ্য হন।
তবে এ সিদ্ধান্তে নিজেকে দুর্ভাগা মনে করেন না ডিং। বরং তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন এই কাজ তাঁকে স্থায়ী আয় দেয়, পরিবারকে সমর্থন করার মতো নিরাপত্তা দেয়। তাঁর ভাষায়, “এটা কোনো খারাপ কাজ নয়। পরিশ্রম করলে ভালো আয় করা সম্ভব। সারাদিন বাইসাইকেল চালাতে চালাতে শরীরচর্চাও হয়ে যায়।”
তিনি আরও বলেন, সমাজে কাজের মর্যাদা শুধু ডিগ্রির ওপর দাঁড়িয়ে থাকা উচিত নয়। জীবনের বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয়, আর প্রতিটি কাজেরই আলাদা মূল্য আছে।
অনেকে তাঁকে টিউশন বা ব্যক্তিগত শিক্ষকতার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডিং জানান, তিনি স্বভাবগতভাবে খুব লাজুক নিজেকে প্রচার বা ছাত্র সংগ্রহ করার আত্মবিশ্বাস তাঁর নেই।
তবুও তিনি চীনের গাওকাও পরীক্ষার্থীদের প্রতি ইতিবাচক বার্তা দিয়েছেন হতাশ না হয়ে এগিয়ে যেতে, সুযোগের জন্য অপেক্ষা করতে।
ডিংয়ের অভিজ্ঞতা ঘিরে চীনে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এত উচ্চশিক্ষার পরও যদি স্থায়ী পেশা না মেলে, তবে সেই শিক্ষার মূল্য কোথায়? আবার অনেকের মতে, ডিং প্রমাণ করেছেন যে কোনো সৎ কাজে মর্যাদা আছে, আর পরিবারকে সামলে নিজের দায়িত্ব পালন করাই আসল সাফল্য।
- দৈনিক জনকণ্ঠ
27/11/2025
🎯 কোন ডিগ্রিগুলো এখন কম লাভজনক এবং কোনগুলোতে রয়েছে ভবিষ্যতের সুযোগ?
সাম্প্রতিক শ্রমবাজারের বিশ্লেষণ এবং হার্ভার্ডের গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, ঐতিহ্যবাহী কিছু শিক্ষাক্ষেত্রের উপযোগিতা কমে আসছে, যেখানে পরিবর্তনশীল এবং মিশ্র দক্ষতার ক্ষেত্রগুলো নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
📉 যে ক্ষেত্রগুলোতে এখন ঝুঁকি বাড়ছে:
1. BBA/MBA: দ্রুত বাজার সম্পৃক্তি এবং নিয়োগের ক্ষেত্রে পছন্দের পরিবর্তন এর সুবিধা কমিয়ে দিচ্ছে।
2. CSE: প্রথম দিকে লাভজনক হলেও, দ্রুত দক্ষতার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নিরন্তর দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। CSE দের অনেক কাজ EEEদের দিয়েই করানো হয়ে যায়।
3. Mechanical Engineering: স্বয়ংক্রিয়তা এবং বিদেশী উৎপাদনমুখী প্রক্রিয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত। Mechanical Engineering এর জায়গা দখল করছে Mechatronics Engineering যা হচ্ছে EEE+ME এর সম্বন্বিত ইঞ্জিনিয়ারিং।
4. Accounting: স্বয়ংক্রিয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দীর্ঘমেয়াদী চাকরির প্রবৃদ্ধি হ্রাস করছে।
5. Biochemistry: সংকীর্ণ প্রাতিষ্ঠানিক ফোকাস এবং সরাসরি প্রয়োগের ক্ষেত্র সীমিত।
6. মনোবিজ্ঞান (স্নাতক) | উচ্চতর ডিগ্রি ছাড়া সরাসরি কর্মজীবনের পথ সীমিত।
7. ইংরেজি ও মানবিক বিদ্যা: কর্মজীবনের অনিশ্চয়তা প্রতিফলিত হওয়ায় ভর্তির সংখ্যা কমছে।
8. সমাজবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান | মানবিক বিদ্যার মতোই, সরাসরি চাকরির সাথে কম সংযুক্ত। |
9. ইতিহাস: মধ্য-কর্মজীবনে তুলনামূলকভাবে কম বেতন-বোনাস।
10. দর্শন: সমালোচনামূলক চিন্তাভাবনা মূল্যবান হলেও, সরাসরি বাজারের চাহিদা কম। |
📈 ভবিষ্যতের জন্য হার্ভার্ডের পরামর্শ:
হার্ভার্ডের গবেষণা এবং শ্রমবাজারের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে "অভিযোজনযোগ্য, হাইব্রিড দক্ষতার" বিকাশ করতে হবে। এর জন্য প্রযুক্তিগত দক্ষতা (Technical Proficiency)-কে সৃজনশীলতা (Creativity) এবং সামাজিক বুদ্ধিমত্তা (Social Intelligence)-এর সঙ্গে মিশিয়ে একটি আন্তঃবিভাগীয় (Interdisciplinary) এবং ধারাবাহিক শিক্ষার কাঠামো তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ক্ষেত্র, সুযোগ এবং সুবিধা
1. ডেটা সায়েন্স এবং অ্যানালিটিকস: উচ্চ চাহিদা, দ্রুত বর্ধনশীল এবং অত্যন্ত অভিযোজনযোগ্য ক্ষেত্র। |
2. স্বাস্থ্য বিজ্ঞান এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশা: শ্রমবাজারে শক্তিশালী এবং স্থায়ী চাহিদা রয়েছে। |
3. পরিবেশ বিজ্ঞান এবং টেকসইতা (Sustainability) অধ্যয়ন: জরুরী এবং উদীয়মান ক্ষেত্র হিসেবে এর গুরুত্ব বাড়ছে।
4. ডিজিটাল মার্কেটিং এবং মিডিয়া: সৃজনশীলতা ও প্রযুক্তি-ভিত্তিক দক্ষতার সমন্বয়ের চাহিদা বাড়ছে।
5. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং: অত্যাধুনিক প্রযুক্তির ডোমেইন।
6. প্রযুক্তি-কেন্দ্রিক উদ্যোক্তা: উদ্ভাবনের সঙ্গে ব্যবসায়িক বুদ্ধিমত্তার সমন্বয়।
20/11/2025
বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরিতে যেসব সফটওয়্যার অবশ্যই জানা লাগে, সেসবের নাম নিচে উল্লেখ করা হলো। এই সফটওয়্যারগুলো শেখা থাকলে প্রাইভেট জবে ভালো স্যালারির জব (৪৫,০০০-৮০,০০০/-) পাওয়া সম্ভব। এক্ষেত্রে বেশি বেতনের ক্ষেত্রে (৫০,০০০+) চাকরির অভিজ্ঞতা লাগে, পাশাপাশি নতুনদের জন্য ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেমন সলিডওয়ার্ক্স সার্টিফিকেট ইত্যাদি থাকা ভাল। ভার্সিটির একাডেমিক ডিগ্রি অর্জন করলেই কেউ সফটওয়্যারে স্কিল অর্জন করতে পারে না, সফটওয়্যারে স্কিল হতে হলে আলসেমি বাদ দিয়ে নিজেকে চেষ্টা করে দক্ষতা অর্জন করতে হয়।
সফটওয়্যারে স্কিলফুল অস্টিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রেশাররা ৪৫,০০০/- বেতনে জীবনের প্রথম প্রাইভেট জবে ঢুকেছে- এ ধরনের রেকর্ড আছে কিন্তু স্কিল না থাকায় এবং সঠিক গাইডলাইনের অভাবে সবার পক্ষে তা হয়ে ওঠে না। নিজেকে স্কিলফুল করে গড়ে তুলুন, ইনশাআল্লাহ ভাগ্য সহায়ক হবে।
নিচের সফটওয়্যারগুলো আয়ত্ত্বে থাকলে (স্কিলফুল), চাকরির বাজারে নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখা যাবে। বিদেশেও এই সফটওয়্যারগুলোর গুরুত্ব আছে:
1. AutoCAD Mechanical:
https://youtu.be/9G2kDW-DPMY?si=ABGqCdFv8m9d8oIk
2. REVIT (HVAC):
https://youtube.com/playlist?list=PLBRu2NREtDzl0wEhX_GjeRjk08pH24FJD&si=dZZq5QWGBjcWo9ir
3. Ansys:
a) Basic to Advanced:
https://youtube.com/playlist?list=PLICzjIuc4UqH3hllQc1kEF19YoBfAkEBQ&si=74avKdix-A75bdGd
b) 10 days challenge:
https://youtube.com/playlist?list=PLaDFdVzW8u83bcwy0VtG1JnNUDyRn0I00&si=yr3B46NvhPIKjl0Y
4. SolidWorks/CATIA:
https://youtube.com/playlist?list=PLv2ZxY8SkeQU7nPLXhYpH-TA5I4ILyIug&si=TmyD5ZjrnV44_sYk
5. MS Project:
https://youtube.com/playlist?list=PL-MQNpO8Wb7BW0ndTYmwWpLV-WjW_4wxV&si=GwwXg_tyQO6iCh5j
6. Primavera:
https://youtube.com/playlist?list=PLN7vAVAlarWGh3USd57ZwiLUOedA3D5i5&si=uS0gkQesy3l-xw-z
7. Estimation, Cost & Simulation
18/11/2025
SAE ( Mechanical)= 81 [Diploma]
AE (Mechanical)=0 [BSc Engineer]
SAE ( Electrical ) =122 [Diploma]
AE (Electrical) =0 [BSc Engineer]
🔅SAE( EEE+ Mecha) = 203
🔅AE ( EEE+ Mecha)= 0
সিন্ডিকেট কতোটা ভয়ংকর হতে পারে সেটা এভাবে দেখার পরেও যদি চুপ থাকি তাহলে আরো ভয়ংকর অবস্থা ফেস করতে হবে সামনে।
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ করে দেন। কোনো বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগ রাখার দরকার নাই।
শুধু ডিব্বা দিয়েই দেশ চলবে।
AE এর পোস্ট নাই কারণ ডিব্বারা SAE থেকে প্রমোশন নিয়ে দখল করতেছে!!!
26/10/2025
প্রকৌশল খাতের ডিসিশন মেকার যদি ডিপ্লোমা পাশ কিংবা প্রকৌশল খাতের বাইরের লোকজন হয় তবে এরকম হঠকারী সিদ্ধান্ত আসাটা স্বাভাবিক নয়???
আজকে যে মেট্রোরেলের ত্রুটিপূর্ণ ভায়াডাক্ট এর বিয়ারিং খুলে পড়ে একজন পথচারীর মাথায় আঘাত করে তার মৃত্যুর কারণ হলো তার দায়ভার কার???
বুয়েটের রিপোর্টে আসলো *ভায়াডাক্ট ত্রুটিপূর্ণ*, বুয়েট আপত্তি জানাইলো এটার ব্যবহারে।
বুয়েটের রিপোর্টকে বুড়ো আঙুল দেখাইয়া এসবের ব্যবহারের সিদ্ধান্ত নিলো কারা???
ডিসিশন মেকার কারা ছিলো???
▪️অনেক প্রকল্পের ফিল্ড থেকে শুরু করে ডেস্ক ও ডিসিশন মেকার সবজায়গায় বসে আছে ডিপ্লোমা ধারীরা।
▪️ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের দেশে *আমলা* দের প্রভাব অনেক বেশি। যাদের বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং বিষয়ের বাইরের গ্র্যাজুয়েট। জেনে অবাক হবেন তারা ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও ডিসিশন মেক করে।
গতদিন একজন সচিব বললেন, "বিএসসি ইঞ্জিনিয়ার কর্তৃক ডিপ্লোমাদের জন্য বরাদ্দ রাখা ১০ম কে উন্মুক্ত করার দাবী মেধার প্রতি অবিচার"
আসেন মেধার প্রতি কিছু সুবিচার দেখে আসি,
▪️বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র (স্পারসো) - এর পূর্ব চেয়ারম্যান "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়" থেকে কৃষি গ্রাজুয়েট।
▪️বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান এর গ্রাজুয়েট।
ঘাটলে হয়তো এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যাবে।
একজন কৃষিগ্র্যাজুয়েট কিভাবে রকেট সায়েন্স ও মহাকাশ গবেষণা বিষয়ক সিদ্ধান্ত নেয়?? একজন প্রানীবিজ্ঞান গ্র্যাজুয়েট কিভাবে পরমানু বিষয়ক গবেষণার বিষয়ে সিদ্ধান্ত নেয়??
ঢাকা মেট্রোরেল প্রকল্প ও অন্যান্য মেগা প্রকল্প গুলোর ক্ষেত্রেও ডিসিশন মেকার ঘুরেফিরে এরকম ব্যক্তিরাই। এসব প্রকল্পের দুর্নীতির কারণে ঘটা যেকোনো দুর্ঘটনার দায়ভার কি এদের মতো ডিসিশন মেকারদের নয়??
আজকের পথচারীর মৃত্যুর দায়ভার কি এদের কেউ নিবে??
- রবিউল ইসলাম
20/10/2025
গ্রাজুয়েশন কম্প্লিট করার পর বুঝতে পারবেন, বাংলাদেশে পড়াশোনা করে আপনি মূলত স্ক্যামিংয়ের স্বীকার হয়েছেন। প্রত্যেকটা ভার্সিটি বিজনেস খুলে বসছে। ৪ বছরের একটা কোর্স শেষ করতে কতটাকা লাগে জানেন? ৮ লাখ? ১০? ১২? কখনও তারচেয়েও বেশি।
এই ইনভেস্টমেন্টের পরে 3.50/4 সিজি নিয়ে একজন CSE/EEE স্টুডেন্ট যদি বলে আমি শুধু বেসিক জানি। কোনো বিষয়েই এক্সপার্ট না। তাদেরকে যদি সেলস/মার্কেটিংয়ে জব করতে হয়; তাহলে হোয়াই CSE/EEE/Microbiology?
বাংলাদেশে BSc করা স্টুডেন্টদের জব ফিল্ড কোথায়? কয়টা রিসার্চ সেন্টার আছে? ভার্সিটিগুলো তাদেরকে কিভাবে গড়ে তুলছে? এত টাকার বিনিময়ে কি অপার্চুনিটি দিচ্ছে?
এর থেকে তো তাবিজ বিক্রেতারাই ভালো। যারা কয়েক হাজার টাকার বিনিময়ে একজন আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টকে কোডিং, বেকএন্ড, ফ্রন্টএন্ড, সফটওয়ার/ওয়েবসাইট ডেভলপমেন্ট, মেশিন লার্নিং, ভিডিও ইডিটিং সহ নানা সেক্টরে এক্সপার্ট বানায়ে দিচ্ছে। দশ লাখ টাকা খরচা করে বেসিক শেখার দরকার পড়ছে না।
আপনার যদি ইঞ্জিনিয়ারিংয়ে প্যাশন কাজ না করে, আপনি যদি এক্সপার্ট হইতে না পারেন তাহলে বাংলাদেশে BSc করে আসলে কোনো লাভ নাই। যদি উন্নত দেশে গিয়ে রিসার্চ করতে পারেন। দ্যান ইউ ক্যান ডু ইট, আদারওয়াস সবার টার্গেট যদি বিচিএস থাকে, তাহলে বাংলা বা ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স করেন এইটা বরং ঢের ভালো।
- Akram Hossain Tahosin
18/10/2025
দেশের প্রকৌশল খাত আজ ডিপ্লোমা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে জর্জরিত।
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি-এর মতো গুরুত্বপূর্ণ জাতীয় শিল্পেও প্রকৌশলীদের জায়গা জোরজবরদস্তি করে দখল করে নিচ্ছে ডিপ্লোমাধারীরা।
গ্রেড ৫ থেকে ১০ পর্যন্ত পদগুলোর প্রায় ৮১% ডিপ্লোমাধারীদের দখলে, অথচ প্রকৃত ইঞ্জিনিয়াররা বঞ্চিত হচ্ছেন দায়িত্ব ও সুযোগ থেকে।
এর ফলে শুধু প্রতিষ্ঠানের দক্ষতা নয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সার উৎপাদন ব্যবস্থাও। যার ক্ষতির ভার বইতে হচ্ছে আমাদের দেশের দরিদ্র কৃষক-সমাজকে।
08/10/2025
AUST ME to PNG Airlines (Papua New Guinea)
AUST Mechanical-14 alumnus Sajjad Anam has started working as a Purchasing Officer at PNG Airlines in Papua New Guinea in July, 2025.
Before joining PNG Airlines, he worked as an Executive at Material Management of US-Bangla Airlines. He also worked as a Trainee Engineer at PRAN-RFL Group and as a Social Media Strategist at Motors Club.
He earned his bachelor's degree from AUST ME in 2022 and was a class representative in his batch.
07/10/2025
AUST ME to UK
AUST Mechanical-17 alumnus Nazmul Hasan Pavel has begun his MSc in Mechanical Engineering at Queen Mary University of London in the United Kingdom (UK) on October, 2025. Queen Mary University is ranked #110 globally in the 2026 QS World University Rankings.
He worked as a Mechanical Engineer at Snowtex Outerwear Ltd. and as an executive at Dynamic Solution & Support in Bangladesh prior to beginning his MSc, obtaining a variety of professional expertise. In 2023, he earned his bachelor's degree from AUST ME.