07/12/2025
এই আমল কঠিন বিপদ দূর—দোয়া দ্রুত কবুল।
শায়েখ আব্দুল্লাহ কাদের জিলানী (রহ) এর পরিক্ষিত আমল—তিনি দোয়া কবুলের জন্য এই জিকির গুলো বেশি করতেন।
১১—বার দুরুদ শরীফ
১১—বার লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
১১—বার সূরা ইখলাস
শেষে চোখের পানি ছেড়ে দোয়া করুন।
05/12/2025
অধিকাংশ বাচ্চার মায়ের ধারনা দাদা দাদী বাচ্চাকে ভালোবাসে না। বাচ্চাকে দাদী কেনো বেশি রাখে না, গোসল করায় না খাওয়ায় না, ডাক্তার দেখায় না, মন থেকে ভালোবাসে না, কেনো নতুন মায়ের কষ্ট বোঝেন না ইত্যাদি ইত্যাদি।
বাচ্চার দাদার বাড়ির মানুষের আবার এক ধাপ আগায় থাকেন। তাদের ধারনা নানা নানুরা
হওয়ার সময় চিকিৎসা খরচ কেনে দিলো না? প্রথম বাচ্চাকে কেনো গোল্ডের কিছু দিলো না? ২/৪ মণ মিষ্টি কেনো দিলো না?
কেনো একটা ভালো খেলনা গাড়ি কি দিলো না। খাওয়ার জন্য ভালো চকলেট কিনে দিলো না! ভালো জামা কেনো দিলো না। ডায়পার দুধ কেনো কিনে দিলো না
ইত্যাদি ইত্যাদি।
এসব শুনলে বা দেখলে আমার মনে মনে অনেক রাগ হয়। কেউ যখন জিগ্যেস করে হাসপাতালের খরচ কে দিসে? ( তাদের ধারনা থাকে এই খরচ বাচ্চার নানা দিবেন! এটা দেওয়া মানে মহৎ কাজ)
আমার দুপহ্মকেই অপছন্দ করি।
আমার সন্তানকে ভালোবাসব আমি,
আর আমার আল্লাহ।
আমি সর্বোচ্চ বাচ্চার বাবার কাছ থেকে কিছু আশা করতে পারি ( আজকালের যেসব মাম্মিস বয় এদের কাছেও কিছু আশা করা বৃথা)।
এছাড়া আর কারো কাছে না।
ফেসবুকে পোস্ট আসে বাচ্চার নানী বাচ্চাকে সব থেকে বেশি ভালোবাসে। আসলে ব্যাপারটা আসে তার সন্তান থেকে। মায়েরা আসলে তার নিজের সদ্য মা হওয়ার জনয় মেয়ের যে কষ্ট সেটা উপলব্ধি করতে পারে। একজন মা ছাড়া এমন ভালোবাসা দুনিয়ায় কারো পহ্মে সম্ভব না।
রাসুল সা ছিলেন এতিম। উনারর পরিবার প্রতিবেশি রক্তের আত্মীয় কারা তাকে গ্রহন করেছিলো? নাকি ভালোবেসেছিল?
কাছের জনরাই সবথেকে বেশি কষ্ট দিয়েছিলো।
মদীনার লোকজন রাসুল সা কে স্বাগতম জানায়, সমস্ত পৃথিবীর মানুষ আজও হে রাসুল সা বলে কাদে।
রাসুলের ভালেবাসায় সিক্ত হয়।
সুতরাং যাকে আল্লাহ ভালোবাসে,যে আল্লাহর ভালোবাসা পায় তার দুনিয়ায় কারো ভালোবাসার কি দরকার আছে?
অটোমেটিক তাকে মানুষ ভালোবাসবে।
দুনিয়ায় আমি আমার ছেলের জন্য কারো ভালোবাসা, আশা করি না। আমি চাই আমার ছেলে রব্বের প্রিয় বান্দা হোক।
আমিন।
04/12/2025
নিজের সন্তানের জন্য যতো দোয়া করেন, তার মধ্যে অবশ্যই এই দোয়া করবেন, 'ইয়া আল্লাহ, আপনি আমার সন্তানকে স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট বানান, আমার সন্তান যেন মানুষের মুখাপেক্ষী না হয়, মানুষের কাছে প্রত্যাশা না রাখে এবং মানুষের উপরে অভিযোগ না করে। সে যেন মানুষের কথা ভেঙে না পড়ে, মানুষের কথা দিয়ে সে যেন নিজেকে মূল্যায়ন না করে। ইয়া যালজালালি ওয়াল ইকরম, আপনি তাকে এমন শক্তিশালী ব্যক্তিত্ব দান করেন যাতে জীবনের যে কোন ঘটনাকে সে যেন ট্রমা হিসেবে গ্রহণ না করে, সে যেন ওই ঘটনা থেকে আপনাকে গভীরভাবে আরো চিনতে শেখে, মানুষের উপর অভিযোগ না করে এগিয়ে যেতে শেখে। আমার সন্তানের যেন নালিশ করার বদ অভ্যাস না থাকে, সে যেন আপনার উপর ভরসা করে জীবনে যেকোনো পরিস্থিতি ম্যানেজ করতে পারে, জনে জনে সাহায্য চাওয়ার অভ্যাস যেন তার না হয়। ইয়া সালাম, আপনি তার জন্য হিলিং সহজ করে দেন। সে যেন স্ট্রং হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, রেজিলিয়ান্ট হয়, গ্রেটফুল হয় এবং মানুষের জন্য সহজ হয়। সে যেন জীবনের ব্যাপারে কখনো হতাশ না হয়ে পড়ে, ডিপ্রেশন, অস্থিরতা, অপ্রয়োজনীয় উত্তেজনা, লক্ষ্যহীনতা থেকে তাকে আপনি রক্ষা করুন। বেঁচে থাকাটা যেন তার জন্য আনন্দময় হয়, সে যেন হৃদয়ে সবসময় আপনার দেয়া প্রশান্তি অনুভব করতে পারে। ইয়া আরহামুর রহিমিন, নিশ্চয়ই আপনার দেওয়া তৌফিক ছাড়া কোন তৌফিক নেই এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।'
হয়তো লক্ষ্য করেছেন আমাদের এক জেনারেশন আগেও আমাদের আব্বু কিংবা শ্বশুরকে জিজ্ঞাসা করলে হতাশা কিংবা 'কোন কিছু ভালো লাগেনা' এ ধরনের অনুভূতি সম্পর্কে তাদের খুব একটা ধারণা নেই। অথচ আমাদের কিছুই ভালো লাগেনা, সামান্য বিষয় আমরা হতাশ হয়ে পড়ি, কেউ সামান্য খারাপ কথা বললে আমরা ট্রমাটাইজড হয়ে যাই, ট্রামার মাঝে আমরা বছরের পর বছর কাটিয়ে দেই। তাই আমাদের অধিক পরিমাণে আল্লাহর সাহায্য চাওয়া দরকার এবং নিজের সন্তানকে যেন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করেন সে জন্য আগে থেকে দোয়া করা প্রয়োজন.....🤍🌷
লেখা সংগৃহীত
29/11/2025
বছরের পর বছর যে দোয়া কবুল হয় না—তার জন্য কুরআনের এক বিশেষ আয়াত
বিয়ের, রিজিকের, সুস্থতার, শান্তির—একটা দোয়া ধরে আছেন বহু বছর ধরে।
বারবার একই কথা বলছেন, একই আর্জি তুলছেন,
তারপরও ঘটনা যেন উল্টো দিকেই চলছে।
মাঝে মাঝে মনে হয়,
“হয়তো আমার দোয়া আর কবুলের লাইনে নেই…”
ঠিক এইরকম অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলেন এক নবীও।
তিনি হলেন ইয়াকুব (আলাইহিস সালাম)।
প্রিয় সন্তান ইউসুফ (আঃ) হারিয়ে
বছরের পর বছর কেঁদেছেন, অপেক্ষা করেছেন,
তবু সন্তানকে পাননি—কিন্তু দোয়া থামাননি।
সেই কষ্টের ভেতর তিনি যে বাক্যটি বলতেন,
আল্লাহ তা কুরআনে রেখে দিয়েছেন—
যেন যাদের দীর্ঘদিনের দোয়া এখনও পূর্ণ হয়নি,
তারা এই আয়াত ধরে তাঁর দরবারে দাঁড়াতে পারে।
আর তা হলো এই আয়াতঃ
﴿إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللّٰهِ﴾
উচ্চারণ:
ইন্নামা আশকু বাস্সী ওয়া হুযনী ইলাল্লাহ।
অর্থ:
“আমি তো আমার দুঃখ ও কষ্ট
শুধুমাত্র আল্লাহর কাছেই ব্যক্ত করি।”
(সূরা ইউসুফ, আয়াত ৮৬)
উলামারা বলেন,
এটা সেই মুমিনের আয়াত—
যে মানুষকে নয়,
শুধু আল্লাহকেই সব বলে,
কিন্তু দোয়া ছেড়ে দেয় না।
- দীর্ঘদিনের দোয়া কবুলের জন্য আমল
(সূরা ইউসুফ ৮৬ থেকে)
এই আমল তাদের জন্য,
যারা একই বিষয়ে বছরের পর বছর দোয়া করছেন,
তবু ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন।
১. রাতে একটু নির্জন সময় বেছে নিন
চেষ্টার চেষ্টা করবেন, রাতের শেষ অংশে (তাহাজ্জুদের আগে বা পরে)।
যদি তা সম্ভব না হয়,
তাহলে সবাই ঘুমিয়ে গেলে অজু করে শান্ত হয়ে বসুন।
২. আয়াতটি একবার হৃদয় দিয়ে পড়ুন
﴿إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللّٰهِ﴾
(ইন্নামা আশকু বাস্সী ওয়া হুযনী ইলাল্লাহ।)
ধীরে ধীরে পড়ুন।
মনে মনে বলুনঃ
“হে আল্লাহ, আমার সব দুঃখ–কষ্ট, ভাঙা আশা—
সবকিছু আজ শুধু আপনাকেই বলছি।”
৩. এখন আপনার একটিমাত্র বড় দোয়া বলুন
এবার লম্বা আরবি না,
নিজের ভাষায় খুব স্পষ্ট করে সেই একটি চাওয়াটা বলুন
হতে পারে হালাল রিজিক,
হতে পারে উপযুক্ত জীবনসঙ্গী,
হতে পারে শারীরিক রোগ থেকে শিফা,
হতে পারে কোনো হারাম অবস্থা থেকে বের হয়ে আসার তাওফিক,
হতে পারে সন্তানের হিদায়াত—
যে দোয়াটা আপনি বছরের পর বছর ধরে করছেন,
আজ শুধু সেটাই বলুন, অন্য কিছু নয়।
যেমন একজন সন্তান
শুধু বাবার সামনে বসে কান্না মিশিয়ে কথা বলে—
ঠিক তেমনভাবে খোলাখুলিভাবে বলুন।
ইনশাআল্লাহ আপনি লক্ষ্য করবেন—
হয়তো সাথে সাথে ফল চোখে পড়বে না,
কিন্তু দোয়ার ভেতরে এক নতুন স্বাদ আসবে,
হতাশার জায়গায় ভরসা জন্মাবে,
আর অন্তরে দৃঢ় হবে এই বিশ্বাস—
“আমার দোয়া পড়ে নেই,
আমার রব সব শুনছেন, সব জানেন।”
22/11/2025
ভূমিকম্প হতে বাঁচার দুআ
হাদিস শরিফে বর্ণিত, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুররু মা'আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি'ই ওয়াহুয়া সামিয়ুল আলিম।
ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে 'আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ'লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবা।
08/11/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! MD AMANULLAH, Sharmin Sultana, Liyana Zahra Noor