Online Calligraphy Training-OFWM

Online Calligraphy Training-OFWM কর্মদক্ষতা কখনো দায়িত্ব হিসাবে দেখো না বরং এটাকে কোনো কিছু শেখার একটা সুযোগ হিসাবে গ্রহণ করো।

আসসালামু আলাইকুম। সম্মানিতা শিক্ষার্থী বোনেরা,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Online Free Women’s Madrasah (OFWM)-এর ছুটি ঘোষণা...
21/05/2026

আসসালামু আলাইকুম। সম্মানিতা শিক্ষার্থী বোনেরা,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Online Free Women’s Madrasah (OFWM)-এর ছুটি ঘোষণা করা হচ্ছে।

🗓️ 25 May 2026 - 03 June 2026
🏵️ মোট ছুটি: 10 দিন 🏵️

📚 ছুটি শেষে যথারীতি ক্লাস ও কার্যক্রম চালু হবে,
ইংশাআল্লাহ।

সম্মানিতা বোনেরা, আপনারা অনেকেই মাঝে মাঝে ভাবেন আমরা কেন ঈদের ছুটি তুলনামূলক একটু দীর্ঘ সময় দিয়ে থাকি। আমরা চাইলে অবশ্যই ছুটি কম দিতে পারতাম। তবে এর পেছনে কিছু বাস্তবতা ও আপনাদের সুবিধার বিষয় রয়েছে। আমরা কখনোই চাইনা আমাদের শিক্ষার্থীদের কোন বিষয়ে সমস্যা তৈরি হোক। পরিবারকে মেইনটেইন্স করে সবকিছু ব্যালেন্স ঠিক রেখে পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কোন বিষয়ে চাপিয়ে দেওয়া যাবে না।ইংশাআল্লাহ

আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেউ গৃহিণী, কেউ একাডেমিক পড়াশোনায় ব্যস্ত, কেউ চাকরিজীবী, কেউ স্বামীর সঙ্গে দূরবর্তী স্থানে থাকেন, আবার কেউ যৌথ পরিবারে বসবাস করেন।

ঈদুল আযহা এমন একটি সময়, যখন অনেককে গ্রামে যেতে হয়, আত্মীয়-স্বজনের আনাগোনা থাকে, অনেকেই আত্মীয়দের বাড়িতে যাতায়াত করেন। পাশাপাশি সন্তানদের সময় দেওয়া, স্বামীর হক আদায়, পরিবারের সদস্যদের দেখাশোনা, রান্নাবান্না ও পারিবারিক নানা দায়িত্বও বেড়ে যায়।

এই বিষয়গুলো বিবেচনা করেই 25 May থেকে ছুটি রাখা হয়েছে, যদিও সরকারি ছুটি শুরু হয় 26 May থেকে। যেন আপনারা স্বাচ্ছন্দ্যে গুছিয়ে গ্রামের বাড়ি যেতে পারেন। অনেক সময় গ্রামে নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইন ক্লাস করা কষ্টসাধ্য হয়ে পড়ে, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

আলহামদুলিল্লাহ, ঈদের আগে ও পরে মিলিয়ে মোট 10 দিনের ছুটি রাখা হয়েছে, যেন এই সময়ের ভেতরে আপনাদের পারিবারিক ব্যস্ততা, আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ ও প্রয়োজনীয় কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন।

তবে যারা বাসায় অবস্থান করবেন, তারা চেষ্টা করবেন এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে। বিশেষ করে প্রতিদিনের চলমান কুরআন তিলাওয়াত (প্রতিদিন ৩ পারা), পুরোনো পড়াগুলো রিভিশন, নফল আমল, যিকির-আযকার এবং পরিবারের কাজে সহযোগিতা করার চেষ্টা করবেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদকে কবুল করুন, আমলগুলো কবুল করুন এবং দ্বীনের উপর অটল থাকার তাওফীক দান করুন। আমীন 🤍
🌐 www.ofwmbd.com

আসসালামু আলাইকুম। সম্মানিতা প্রাণপ্রিয় বোনেরা,আলহামদুলিল্লাহ, Sadaqah-OFWM এর পক্ষ থেকে এবারের ঈদুল আযহাকে সামনে রেখে এ...
17/05/2026

আসসালামু আলাইকুম। সম্মানিতা প্রাণপ্রিয় বোনেরা,

আলহামদুলিল্লাহ, Sadaqah-OFWM এর পক্ষ থেকে এবারের ঈদুল আযহাকে সামনে রেখে একটি বিশেষ মাংস বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গ্রামে সমাজগুলোতে এমন অনেক এলাকা রয়েছে যেখানে খুব কম কুরবানি হয়, আবার কোথাও অসহায় মানুষদের ভাগে সামান্য মাংসও পৌঁছায় না। বর্তমান সময়ে অধিকাংশ গরিব পরিবারের পক্ষে বাজার থেকে মাংস কেনাও অত্যন্ত কষ্টসাধ্য। আর কুরবানী মাঝে কেউ আলদা মাংস বিক্রি হয়না তাদের কিনাটাও পসিবল হয়না। তাহলে সন্তানদের কিভাবে বুঝাবে?

তাই আমাদের উদ্দেশ্য হলো সেই সকল গ্রাম ও সমাজে কুরবানির মাংস পৌঁছে দেওয়া, যেখানে মানুষ এখনো ঈদের এই নেয়ামত থেকে বঞ্চিত।

আল্লাহ তাআলা বলেনঃ
“তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো।”(সূরা আল-বাকারাহ: ২৭২)

রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।”(মু‘জামুল আওসাত)

যারা নিজেদের এলাকায় কুরবানি করবেন এবং আত্মীয়-স্বজনদের মাঝেও মাংস পৌঁছাবেন, তাদের বিষয়ে বলবো এটাই উত্তম। তবে যাদের পরিবার অলরেডি দিচ্ছেন আপনি চাইলে আমাদের মাধ্যমে দিতে পারবেন। মনে রাখা ভালো নিছাব পরিমাণ সম্পদ মালিক হলে সবার পক্ষ থেকে পরিবারে কুরবানী দিলে হবেনা বরং সবাইকে দিতে হবে। অনেকের পরিবারের সবার সামর্থ্য থাকার পরেও একসাথে দেওয়া হয়। এমনটা করা উচিত না। হ্যা ভাগ বন্টন হয়ে দেওয়া যাবে তবে নিয়ত প্রতিটি ভাগ প্রতিজনের। আমরা বলবো অনেক পরিবার আছে যেখানে মেয়েরা সামর্থ্য মাঝে থেকেও কুরবানী করেনা,তারা মনে করেন পরিবারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এমন ভুল একদমই করবেন না। একদমই করা যাবেনা।

আপনারা চাইলে নিজেদের একটি অংশ আমাদের মাধ্যমে কুরবানী দিতে পারেন। প্রতি ভাগ আনুমানিক মাত্র ১৫ হাজার টাকা।। অবশ্যই হালাল টাকা উৎস হতে হবে। আর ভাগী হতে চাইলে অগ্রিম জানাতে হবে।এছাড়াও যারা ভাগ নিচ্ছেন না তারা সদকার নিয়তেও সহযোগিতা করতে পারবেন। অলরেডি অনেকেই করতেছেন।

⏳ আমাদের হাতে সময় খুবই কম।
তাই যারা এই মহৎ কাজে অংশ নিতে চান, দ্রুত যোগাযোগ করুন ও সহযোগিতা পাঠিয়ে দিন।

🤍 মনে রাখবেন, আপনার সামান্য সহযোগিতাই হয়তো কোনো অসহায় পরিবারের ঈদের হাসির কারণ হবে।
جزاكم الله خيرا

🎉 ইনভাইট করুন, হাদিয়া জিতুন! 🎁আসসালামু আলাইকুম। 🌸 সম্মানিতা প্রাণপ্রিয় বোনেরা,OFWM-এর অধিকাংশ শিক্ষার্থীই আসেন একে অপরে...
17/04/2026

🎉 ইনভাইট করুন, হাদিয়া জিতুন! 🎁

আসসালামু আলাইকুম। 🌸 সম্মানিতা প্রাণপ্রিয় বোনেরা,

OFWM-এর অধিকাংশ শিক্ষার্থীই আসেন একে অপরের মাধ্যমে—কারো রেফারেন্সে, কারো উৎসাহে আবার দ্বীনি প্রতিষ্ঠান খোঁজ করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠান পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই দ্বীনি পথচলায় আপনাদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ 🤍

আমরা যেমন আপনাদের ভালোবাসি, তেমনি দ্বীনি বিষয়ে যথাসম্ভব দৃঢ় থাকার চেষ্টা করি—যা মূলত আপনাদের কল্যাণের জন্যই। ইংশা-আল্লাহ

✨ সেই ভালোবাসার অংশ হিসেবেই আমরা শুরু করতে যাচ্ছি প্রতি শুক্রবার একটি বিশেষ হাদিয়া ক্যাম্পেইন!

আমাদের ইচ্ছা—শুক্রবার ছুটির দিনে শুধু প্রতিষ্ঠান নয়, আপনারাও দ্বীনের দাওয়াতের এই সুন্দর কাজে অংশ নিন।
আপনি যদি কাউকে এই পথে নিয়ে আসেন, সে যতদিন শিখবে, আমল করবে ও অন্যকে শিখাবে—ইনশা’আল্লাহ আপনি তার নেকির অংশীদার হবেন 🌿

🔗 আমাদের অফিসিয়াল পেইজসমূহ:

1️⃣ OFWM অফিসিয়াল পেইজ:https://www.facebook.com/onlinefreewomensmadrasah

2️⃣ Sadaqah-OFWM (সদকায়ে জারিয়া):https://www.facebook.com/sadaqahofwm

🛍️ OFWM Islamic Store:https://www.facebook.com/ofwmislamicstore

📌 যেভাবে অংশগ্রহণ করবেন:
✅ উপরের ৩ টি পেইজে লাইক/ফলো দিন
✅ আপনার ফেসবুক আইডি থেকে সকল পরিচিত বোনদের ইনভাইট করুন
✅ ইনভাইট শেষে নিচের ফরমটি পূরণ করুন

📝 ফরম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScnbE2OAP6Y_MW8zCgSlXO5qmu9Sv9Ov35VQyq0BY_0xDwS1A/viewform?usp=header

🎁 পুরস্কার:
লটারির মাধ্যমে ৩ জনকে দেওয়া হবে বিশেষ হাদিয়া! 🎉

⏰ সময় সীমা:
(১৭/০৪/২০২৬) থেকে (২০/০৪/২০২৬) রাত- ১১:৫৯ ঘটিকা

🤲 আসুন, দাওয়াতি এই সুন্দর কাজে শরিক হই এবং নেকির অংশীদার হই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমীন 🌙
Online Free Women's Madrasah-OFWM

17/04/2026

OFWM এর চলমান শিক্ষার্থী ও যারা ভর্তি হবেন সবার জন্য কুরআন পাঠ প্রজেক্ট কোর্স বাধ্যতামূলক করে দেওয়া হল। অর্থাৎ প্রতিদিন কুরআন থেকে আপনাকে ৩ পৃষ্ঠা পড়তে হবে ও পরীক্ষা দিতে হবে। ইংশা-আল্লাহ

17/04/2026

OFWM কোর্স করতে হলে প্রতিদিন কমপক্ষে ৩ পৃষ্ঠা অর্থসহ কুরআন পড়তে হবে ও রাতে সূরা মূলক পড়তে হবে। তাহাজ্জুদ ও ফরজ নামাজ সাথে কিছু গুরুত্বপূর্ণ নির্দিষ্ট আমল করতে হবে। বাধ্য করা না, অভ্যস্ত করাটাই আমাদের উদ্দেশ্যে।

01/04/2026

আপনার পরিচিত এমন যারা কুরআন শিক্ষা কোর্স করা সম্ভবনা রয়েছে। তাদের মেনশন করুন অতঃপর প্রতিষ্ঠান নিয়ে যেকোনো একটা মন্তব্য লিখুন। আগামী শুক্রবার সন্ধ্যায় লটারি করে তিনজনের জন্য আকর্ষণীয় হাদিয়া।

Address

Dhaka

Telephone

+8801723777939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Calligraphy Training-OFWM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Online Calligraphy Training-OFWM:

Shortcuts

Share