BTSDF ACC80 HelpDesk

BTSDF ACC80 HelpDesk এডভান্সড সার্টিফিকেট কোর্সের প্রশিক?

29/03/2026
বাকাশিবো সিলেবাস অনুসারে লিখিত নিত্যানন্দ সরকারের গ্রন্থ-অ্যাডভান্সড চারুকলা গাইড। আপনার ব্যক্তিগত কপি বা প্রতিষ্ঠানের শ...
12/08/2025

বাকাশিবো সিলেবাস অনুসারে লিখিত নিত্যানন্দ সরকারের গ্রন্থ-
অ্যাডভান্সড চারুকলা গাইড। আপনার ব্যক্তিগত কপি বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আজই যোগযোগ করুন-

আবারও ধেঁয়ে আসছে করোনা । করোনা থেকে বাঁচতে মাস্ক পরো । আরো আগ্রসী করোনার নতুন ভেরিয়েন্ট- এক্সবিবিএ নিয়ে স্বাস্থ্য পরামর্...
11/06/2025

আবারও ধেঁয়ে আসছে করোনা । করোনা থেকে বাঁচতে মাস্ক পরো । আরো আগ্রসী করোনার নতুন ভেরিয়েন্ট- এক্সবিবি
এ নিয়ে স্বাস্থ্য পরামর্শ দিলেন -
ডাঃ দেবপ্রসাদ অধিকারী, মেডিসিন কনসালটেন্ট, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল।

আবারও ধেঁয়ে আসছে করোনা । করোনা থেকে বাঁচতে মাস্ক পরো । আরো আগ্রসী করোনার নতুন ভেরিয়েন্ট- এক্সবিবিএ নিয়ে স্বাস্থ্.....

বাঙালি জাতির নরগোষ্ঠীগত পরিচয়Racial Identity of Bengali Nationবাংলাদেশে বসবাসকারী মানুষের প্রাক-ইতিহাস যথেষ্ট তথ্য-প্রমা...
05/12/2024

বাঙালি জাতির নরগোষ্ঠীগত পরিচয়
Racial Identity of Bengali Nation
বাংলাদেশে বসবাসকারী মানুষের প্রাক-ইতিহাস যথেষ্ট তথ্য-প্রমাণ সমর্থিত নয়। আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতার অভাবে জীবাশ্মবিজ্ঞানের গবেষণা এখানে তেমন হয়নি। আর সেকারণেই বাংলাদেশের মানুষের আদি পরিচয় ও জন্ম-উৎস এখনো অনেকটা অমীমাংসিত।
এ অঞ্চলে প্র ম অস্ট্রিক জনগোষ্ঠীর লোকরা আসে এবং সেটি সম্ভবত পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে। এরপর একে একে দ্রাবিড়, আর্য, মঙ্গোল, শক, সেন, বর্মণ, তুর্কি, পাঠান, ইরানি, আরবীয়, আবিসিনীয়, ইংরেজ, পর্তুগিজ, মগ, ওলন্দাজ, আলপাইন প্রভৃতি ধারার মানুষদের আগমন ঘটে। এসব নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর মিলন-মিশ্রণে বাঙ্গালীরা একটি সংকর জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। অনেকের মতে সংকর জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙ্গালীদের দেহবৈশিষ্ট্যে আদি অস্ট্রেলীয় বা অস্ট্রিক তথা ভেড্ডিড জনগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য বেশি প্রকট।
মানবজীবাশ্ম সম্বন্ধীয় অনুসন্ধানের ঘাটতি থাকার কারণে বাংলাদেশের মানুষের নৃগোষ্ঠীগত পরিচয় নির্ণয় করা সহজ নয়। সাধারণভাবে স্বীকৃত মতামত হলো, এ অঞ্চলে আদি মানুষের বসবাস ছিল না। ফলে এখানে একসময় যারা বসতি স্থাপন করেছে তারা সবাই বহিরাগত। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের মিলন-বিরোধের ফলে বাংলাদেশে একটা সংকর জনগোষ্ঠী সৃষ্টি হয়েছে।
ক) স্যার হার্বার্ট রিজলে (Sir Herbert Risley) ভারতীয় উপমহাদেশের জনসমষ্টিকে সাতটি উপবিভাগে বিভক্ত করেন। এগুলো হচ্ছে:
১. তুর্কীয়-ইরানীয় (Turko-Iranian); ২. ভারতীয় আর্য (Indo-Aryan);
৩. শক-দ্রাবিড় (Scytho-Dravidian রধহ); ৪. আর্য-দ্রাবিড় (Aryo-Dravidian);
৫. মঙ্গোল-দ্রাবিড় (Mongolo-Dravidian); ৬. মঙ্গোলীয় (Mongoloid) এবং
৭. দ্রাবিড়ীয় (Dravidian)।
খ) রিজলের মতে বাঙালিরা হল মঙ্গোল-দ্রাবিড়-প্রভাবিত একটা সংকর জনগোষ্ঠী। এর কারণ হিসেবে তিনি বলেন যে, বাঙালির শ্যামলা ও পীত গায়ের রং, চওড়া (গোল) মাথা, মধ্যমাকৃতি থেকে চওড়া নাক এবং মাঝারি উচ্চতা মঙ্গোলীয় প্রভাবের সাক্ষ্য দেয়। আবার বাদামি-কালো গায়ের রং, লম্বা মাথা, চওড়া নাক, চোখের রং ও গঠন, মুখে দাড়ি-গোঁফের আধিক্য দ্রাবিড়-প্রভাবেরই ফল।
গ) আবার জে. হুটন (J. Hutton) ভারতীয় উপমহাদেশের জনসমষ্টিকে মোট আটটি ভাগে বিভক্ত করেছেন। এগুলো হলো:
১. নেগ্রিটো বা নিগ্রোবটু (Negrito); ২. আদি-অস্ট্রেলীয় (Proto-Australoid);
৩. আদি-মেডিটেরিয়ান (Early Meditarrinian); ৪. সভ্য-মেডিটেরিয়ান (Civilized Meditarrinian);
৫. আর্মানীয় (Armanoid); ৬. আলপাইন (Alpine);
৭. বৈদিক-আর্য (Vedic-Aryan) এবং ৮. মঙ্গোলীয় (Mongoloid)।
ঘ) পন্ডিত বিরজাসংকর গুহ ভারত উপমহাদেশের জনসমষ্টিকে ছয়টি নৃতাত্তি¡ক ধারায় ভাগ করেছেন। এগুলো হল:
১. নিগ্রোবটু (Negrito); ২. আদি অস্ট্রেলীয় (Proto-Australoid);
৩. মঙ্গোলীয় (Mongoloid); ৪. মেডিটেরিয়ান (Mediterrinian);
৫. আলপো-দিনারীয় (Alpo- Dinarik) এবং ৬. নর্ডিক (Nordic)।
ঙ) নৃতত্ত্ববিদ ভন আইকস্টেড্ট (Von Eickstedt) ভারতীয় উপমহাদেশের মানবগোষ্ঠীকে তিনটি ভাগে বিভক্ত করেন। এগুলো হল:
১. ভেড্ডিড-প্রাচিন অধিবাসী; ২. মেলানীড-কৃষ্ণকায় অধিবাসী এবং ৩. ইন্ডিড-আধুনিক অধিবাসী।
ভারতীয় পন্ডিত রমাপ্রসাদ চন্দ মনে করেন যে, বাঙালিরা বৈদিক-আর্যভাষি জাতিসমূহ দ্বারা প্রভাবিত। বাঙালির ইতিহাস গ্রন্থে (আদিপর্ব) নীহাররঞ্জন রায় উল্লেখ করেছেন, বাঙালির নৃগোষ্ঠী গঠনে আদি অস্ট্রেলীয় ও দ্রাবিড় প্রভাবের পাশাপাশি আর্যপ্রভাবও রয়েছে। নৃতাত্ত্বিকরা বাংলাদেশী মানুষের দেহে নিগ্রোবটুদের প্রভাবও লক্ষ্য করেছেন। এই প্রভাবের ফলে বাংলাদেশীদের মধ্যে খর্বাকৃতি দেহ, গায়ের রং কৃষ্ণাভ, পুরু ঠোঁট, চ্যাপ্টা নাক দৃষ্টিগোচর হয়।
বাংলাদেশের প্রাচীন মানুষের বিভিন্ন পর্যায়ে ভেড্ডিড রক্তের ছাপ পরিলক্ষিত হয়। সাঁওতাল, মুন্ডা, পোদ, শূদ্র, বাগদী, চন্ডাল, এমনকি ব্রাহ্মণ-বৈদ্য-কায়স্থদের মধ্যেও এ ভেড্ডিড জাতির রক্তপ্রবাহ বহমান। বাংলাদেশে বিভিন্ন সময়ে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর আগমন ঘটে যারা রংপুর, সিলেট, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল।
বাংলাদেশে বিভিন্ন সময় অনেক বহিরাগত রাজবংশ যেমন- সেন, বর্মণ, খড়গ ও চন্দ্র বাঙালির দৈহিক কাঠামোতে প্রভাব ফেলেছে। এছাড়া তুর্কি, পাঠান, মোঘল, ইরানি, আবিসিনীয় ও আরবীয় রক্তের ধারাও বাঙালির ধমনিতে প্রবহমান। ষোড়শ শতাব্দীতে বহিরাগত ইংরেজ, পর্তুগীজ, ডাচ, ফরাসি, দিনেমার এবং আরাকানের মগ জলদস্যুদের প্রভাবও বাঙালির রক্তে বিদ্যমান। এসবের দীর্ঘ ও পর্যায়ক্রমিক সংমিশ্রনে বাংলাদেশে সংকর বা মিশ্র জনগোষ্ঠী গড়ে উঠেছে।
সংকর জাতি হওয়া সত্ত্বেও বাঙালির স্বকীয় দৈহিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। বাঙালির লম্বা প্রকৃতির মাথা, কালো চুল, চোখের মণি বাদামি বা কালো, গায়ের রং কালো-বাদামি, মাঝারি দৈহিক উচ্চতা, মুখাকৃতি লম্বা, মধ্যমাকৃতির নাসিকা এবং মুখে দাড়ি-গোঁফের প্রাচুর্য স্বকীয় বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। নৃতাত্ত্বিকদের মতে, এ বৈশিষ্ট্য অনেকটাই অস্ট্রিক প্রভাবিত। বাঙালির সংস্কৃতির ক্ষেত্রেও অস্ট্রিক ভাষার প্রকট প্রভাব রয়েছে। তবে বাঙালির ভাষা ও সংস্কৃতিতে টিবেটোবার্মা, অস্ট্রো-এশিয়াটিক এবং দ্রাবিড়ীয় ভাষার প্রভাবও অনস্বীকার্য।

ফাইন আর্টস, ২য় সেমিস্টার১২১২১, নৃগোষ্ঠীর শিল্পকলা । Ethnic Groups Art । Part 1
23/11/2024

ফাইন আর্টস, ২য় সেমিস্টার
১২১২১, নৃগোষ্ঠীর শিল্পকলা । Ethnic Groups Art । Part 1

ফাইন আর্টস, ২য় সেমিস্টার১২১২১, নৃগোষ্ঠীর শিল্পকলা । Ethnic Groups Art । Part 1

প্রামাণ্য গ্রন্থপাঠ-সাহিত্যিক ও গবেষক নারায়ণ সান্যালের ‘অজন্তা অপরূপা’
13/10/2024

প্রামাণ্য গ্রন্থপাঠ-
সাহিত্যিক ও গবেষক নারায়ণ সান্যালের ‘অজন্তা অপরূপা’

প্রামাণ্য গ্রন্থপাঠ । অজন্তা অপরূপা । নারায়ণ সান্যাল । Ajanta Aparupa পাঠ - নিত্যানন্দ সরকারপ্রশিক্ষক, সকাল চারুকলা, সাতক্...

07/05/2024

এরা হোমো ফ্লোরেন্সিস, মানুষের এক অবলুপ্ত প্রজাতি। মাত্র ৬০০০০ বছর আগেও এরা বেচে ছলো , ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে। একই সময় পৃথিবীতে বাস করছিলো আরো তিন প্রজাতির মানুষ - হোমো সেপিয়েন্স সেপিয়েন্স ( মানে আমরা বা আমাদের পূর্বপুরুষরা ), ইয়োরোপে ও পশ্চিম এশিয়াতে হোমো নিয়ান্ডারথালেন্সিস ( বা নিয়ান্ডারথাল মানুষ, যারা ছিলো প্রায় মানুষ, প্রায় আমাদেরই মতো কিন্তু আলাদা মুনুষ্য প্রজাতি) , আর উত্তর এশিয়ায় সাইবেরিয়ায় হোমো ডেনিসোভানিয়ান্সিস।।
তখন তুষার যুগ তার চরম অবস্থায়। সারা উত্তর গোলার্ধ ও বিশ্বের এক বিশাল অঞ্চল পুরু বরফের আচ্ছাদনে ঢাকা। পাথরের কুড়ুল, পাথরের ছুরি, বরশা, পাথরের ফলা বসানো তীর দিয়ে এই চার মুনুষ্য প্রজাতি শিকার করছে হাতির চেয়ে বড়ো ম্যামথ, বল্গা হরিন, দানবীয় এল্ক হরিন, গুহা ভল্লুকদের।। ইয়োরোপের কঠিন ঠান্ডায় চলছে মানুষের নানা প্রজাতির বাচার লড়াই আর আমাদের পূর্ব পুরুষ হোমো সেপিয়েন্স সেপিয়েন্সদের সাথে নিয়ান্ডারথালদের লড়াই। হোমো ফ্লোরেন্সিসরা ছিলো দূরভাগ্যের শিকার। তূষার যুগের শেষের দিকে তাপমাত্রা ভাড়ার সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়তে থাকে। দুনিয়ার নানা স্থানে ছডিয়ে ছিটিয়ে থাকা অজস্র দ্বীপের মতো ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপ বিছিন্ন হয়ে পড়ে মূল স্থলভাগ থেকে। ছোটো দ্বীপের গন্ডিতে আটকে পড়ে হোমো ফ্লোরেন্সিস মানুষরা। খাদ্যের ভান্ডার সীমিত। এই ভাবে হাজার হাজার বছর ধরে অল্প খাদ্যের ভরসায় জীবন ধারন করতে করতে প্রাকৃতিক নির্বাচন এদের বানিয়ে দেয় খরবাকৃতি। এদের গড় উচ্চতা ছিলো সাড়ে তিন ফুট। এখনো অবধি সবচেয়ে ছোটো মানুষ। আফ্রিকার পিগমী বা বুশম্যান দের থেকে ছোটো। কিন্তু ছোট্ট হলেও এরা ছিলো নিপুন শিকারী এবং এরা দারুন অস্ত্র বানাতে পারতো। প্রত্নতাত্ত্বিকরা প্রমান পেয়েছেন হোমো ফ্লোরেন্সসিস মানুষররা ইন্দোনেশিয়ার অধুনা অবলুপ্ত পিগমী হাতি শিকার করতো খাদ্যের জন্য।
এই সবচেয়ে ছোটো ও বুদ্ধিমান মানুষের প্রজাতি আজ অবলুপ্ত। জীবাশ্ম বিজ্ঞানীরা বলছেন মাত্র ৪০ হাজার বছর আগে এরা অবলুপ্ত হয়েছে। কারন অজানা। প্রাকৃতিক নির্বাচন যাদের বাচিয়ে রেখেছিল, প্রকৃতিই তাদের হনন করেছে।
কি অদ্ভুত লাগে মানুষের এই আত্মীয়দের কথা ভাবলে।
(c) Ashutosh paul

মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ যোগ্যতার সম্পূরক এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস এবং অ্যাডভান্স...
27/03/2024

মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ যোগ্যতার সম্পূরক
এক বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস এবং অ্যাডভান্সড সার্টিফিকেট ইন আইসিটি বিষয়ে
চলতি জানুয়ারি-ডিসেম্বর ২০২৪ সেসনের প্রশিক্ষণার্থী ভর্তি চলছে।
‘আগে আসলে আগে’ ভিত্তিতে ভর্তি নেয়া হচ্ছে।

17/01/2022

আজ ১৭ জানুয়ারি ২০২২, সোমসবার সকাল ১১ টায় ফাইন আর্টস জানুয়ারি-ডিসেম্বর ২০২১ সেসনের ১ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষাকে সামনে রেখে বিশেষ তত্ত্বীয় ক্লাশ অনুষ্ঠিত হয়।
ভিডিও দেখুন-

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,শুভেচ্ছা। আগামীকাল (৩০ আগস্ট) সকাল ১১ টায় এডভান্সড সার্টিফিকেট কোর্সের কম্পিউটার টেকনোলজি’র জুলাই’...
29/08/2021

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শুভেচ্ছা। আগামীকাল (৩০ আগস্ট) সকাল ১১ টায় এডভান্সড সার্টিফিকেট কোর্সের কম্পিউটার টেকনোলজি’র জুলাই’২০-জুন’২১ সেসনের ১ম সেমিস্টারের Application Packages & Office Automation (বিষয় কোডঃ ২২১২) এর ২য় পার্টের ক্লাশ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ঠ সকলকে নীচে জুম আইডি-পাস ব্যবহার করে যুক্ত থাকতে অনুরোধ করছি।
Zoom ID : 321 884 9030; Pass : 12345
ধন্যবাদসহ
নিত্যানন্দ সরকার
কোর্স কো-অর্ডিনেটর

এডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজিComputer Fundamentals । Part 3 ।  Computer Technology
10/08/2021

এডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি
Computer Fundamentals । Part 3 । Computer Technology

এডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজিদূর প্রশিক্ষণ কার্যক্রম Computer Fundamentals ‍Operating SystemSubject Code : 2211, Part-3Software Concepts ------...

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when BTSDF ACC80 HelpDesk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BTSDF ACC80 HelpDesk:

Shortcuts

Share