৮টা থেকে ৩টা অফিস;
ব্যাংক ৯টা থেকে ৪টা;
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সপ্তাহে ২ দিন।
Study Zone BD
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Study Zone BD, Education, Dhaka.
জনশুমারি ও গৃহগণনা- ২০২২
👉 দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬
👉 এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন,
👉 নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং
👉 তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।
বহুল প্রতীক্ষিত জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।
বিবিএসের শুমারি অনুসারে, দেশের মোট জনসংখ্যার ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন গ্রামের বাসিন্দা। আর শহরের বাসিন্দা পাঁচ কোটি ২০ লাখ নয় হাজার ৭২ জন। দেশে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ২০১১ সালের শুমারিতে এই হার ছিল ১ দশমিক ৪৬। দেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১১৯। যা ২০১১ সালে ছিল ৯৭৬। দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬। পুরুষ জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ, নারী জনগোষ্ঠীর এ হার ৭২ দশমিক ৮২।
18/07/2022
যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৪. ওয়ার সিমেট্রি
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।
শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক
সংগৃহীত
===পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।
২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।
৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")
৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।
৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।
৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।
৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।
৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।
১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।
কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।
সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।
=========================
©গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস ক্যাডার
***ক্যারিয়ার স্পেশালিস্ট
***লেখক ও মোটিভেশনাল স্পিকার
💠বাংলা সাহিত্যে কবিদের কিছু উপাধি:
১) প্রশ্ন: আব্দুল কাদির এর উপাধি কি ?
উ: ছান্দসিক কবি |
২) প্রশ্ন: আলাওল এর উপাধি কি ?
উ: মহাকবি |
৩) প্রশ্ন: আব্দুল করিম এর উপাধি কি ?
উ: সাহিত্য বিশারদ |
৪) প্রশ্ন: ঈশ্বর গুপ্ত এর উপাধি কি ?
উ: যুগসন্ধিক্ষণের কবি।
৫) প্রশ্ন:ঈশ্বরচন্দ্র এর উপাধি কি ?
উ: বিদ্যাসাগর |
৬) প্রশ্ন: কাজী নজরুল ইসলাম এর উপাধি কি ?
উ: বিদ্রোহী কবি |
৭) প্রশ্ন: গোবিন্দ্র দাস এর উপাধি কি ?
উ: স্বভাব কবি |
৮) প্রশ্ন: গোলাম মোস্তফা এর উপাধি কি ?
উ: কাব্য সুধাকর |
৯) প্রশ্ন: জসীম উদ্দিন এর উপাধি কি ?
উ: পল্লী কবি |
১০) প্রশ্ন: জীবনানন্দ দাশ এর উপাধি কি ?
উ: রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি |
১১) প্রশ্ন: ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি কি ?
উ: ভাষা বিজ্ঞানী |
১২) প্রশ্ন: নজিবর রহমান এর উপাধি কি ?
উ: সাহিত্যরত্ন |
১৩) প্রশ্ন: নূরন্নেসা খাতুন এর উপাধি কি ?
উ: সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী |
১৪) প্রশ্ন: ফররুখ আহমদ এর উপাধি কি ?
উ: মুসলিম রেনেসাঁর কবি |
১৫) প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর উপাধি কি ?
উ: সাহিত্য সম্রাট |
১৬) প্রশ্ন: বাহরাম খান এর উপাধি কি ?
উ: দৌলত উজীর |
১৭) প্রশ্ন: বিহারীলাল চক্রবর্তী এর উপাধি কি ?
উ: ভোরের পাখি |
১৮) প্রশ্ন: বিদ্যাপতি এর উপাধি কি ?
উ: পদাবলীর কবি |
১৯) প্রশ্ন: বিষ্ণু দে এর উপাধি কি ?
উ: মার্কসবাদী কবি |
২০) প্রশ্ন: শাবলু শাহাবউদ্দিন এর উপাধি?
উ: সত্য বাবু
২১) প্রশ্ন: ভারতচন্দ্র এর উপাধি কি ?
উ: রায় গুনাকর |
২২)প্রশ্ন: মধুসূদন দত্ত এর উপাধি কি ?
উ: মাইকেল |
২৩) প্রশ্ন: মালাধর বসু এর উপাধি কি ?
উ: গুণরাজ খান |
২৪) প্রশ্ন: মুকুন্দরাম এর উপাধি কি ?
উ: কবিকঙ্কন |
২৫) প্রশ্ন: মুকুন্দ দাস এর উপাধি কি ?
উ: চারণ কবি |
২৬) প্রশ্ন: মোজাম্মেল হক এর উপাধি কি ?
উ: শান্তিপুরের কবি |
২৭) প্রশ্ন: যতীন্দ্রনাথ বাগচী এর উপাধি কি ?
উ: দুঃখবাদের কবি |
২৮) প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি কি ?
উ: বিশ্বকবি, নাইট |
২৯) প্রশ্ন: রামনারায়ণ এর উপাধি কি ?
উ: তর্করত্ন |
২০) প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি ?
উ: অপরাজেয় কথাশিল্পী |
৩০) প্রশ্ন: শেখ ফজলুল করিম এর উপাধি কি?
উ: সাহিত্য বিশারদ, রত্নকর |
05/07/2022
বঙ্গবন্ধু টানেল
বিসিএস এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি রিপিট হওয়া সাধারণ জ্ঞান
☞ বাংলাদেশের প্রথম জেলা→ চট্টগ্রাম জেলা। জেলাটি ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
☞ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর → চট্টগ্রাম সমুদ্র বন্দর।
☞ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়→ চট্টগ্রামকে।
☞ শীতলতম জেলা→ সিলেট জেলা।
☞ বাংলার লন্ডন বলা হয়→ সিলেট জেলা।
☞ বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী বলা হয়→ সিলেট জেলাকে।
☞ নীলচাষের ভিত্তিতে নামকণ→ নীলফামারী।
☞ প্রথম আর্সেনিক জেলা→ চাঁপাইনবাবগঞ্জ।
☞ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বলা হয়→ কক্সবাজার।
☞ উষ্ণতম জেলা→ রাজশাহী জেলা।
☞ বাংলার শিক্ষানগরী বলা হয়→ রাজশাহী জেলাকে।
☞ প্রথম নিরক্ষরভুক্ত জেলা→ মাগুরা।
☞ প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা→ যশোর।
☞ বাংলার ডিজিটাল নগরী বলা হয়→ যশোর জেলাকে।
☞ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র
প্রতিরোধ তোলা হয়→ গাজীপুর জেলা।
☞ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বলা হয়→ ভোলাকে।
☞ দ্বীপের রাণী বলা হয়→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলার নাম→বান্দরবান।
☞ বাংলাদেশের সর্ব পূর্বের জেলার নাম→বান্দরবান
সংগৃহীত
#২৩টি_চলমান_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ
০১। #মন্ত্রিপরিষদ বিভাগঃ
☞ পদসমূহঃ ১৩ ক্যাটাগরির শূন্য পদ ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৯-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://cabinet.teletalk.comphp
০২। #স্বাস্থ্য_অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ১০ ক্যাটাগরির ৭৬৫টি শূন্য পদ (প্রকল্প) ।
☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dghserpp.teletalk.com.bd
০৩ । #বাংলাদেশ_সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটঃ
☞ পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা – ০৪টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৬-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bsri.teletalk.com.bd/home.php
০৪। ংরক্ষকের দপ্তর, কোস্টাল সার্কেল, কাশিপুর, বরিশালঃ
☞ পদসমূহঃ ফরেস্ট গার্ড – ২২টি পদ (শুধুমাত্র ভোলা জেলা) ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৭-২০২২ ইং।
☞ আবেদন ফরম ডাউনলোডঃ http://www.bforest.gov.bd/site/notices/50def178-1ac6-4f29-b632-b19bd204e347/নিয়োগ-বিজ্ঞপ্তি
০৫। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডঃ
☞ পদসমূহঃ ০৭ ক্যাটাগরির শূন্য পদ ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৭-২০২২ ইং।
☞ আবেদন ফরম ডাউনলোডঃ http://www.dmtcl.gov.bd/site/view/jobs/নিয়োগ-বিজ্ঞপ্তি
০৬। #বাংলাদেশ_উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ঃ
☞ পদসমূহঃ ৩১ ক্যাটাগরির শূন্য পদ ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৭-২০২২ ইং।
☞ আবেদন ফরম ডাউনলোডঃ https://bou.ac.bd/index.php/news-notice/recruitment
০৭। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডঃ
☞ পদসমূহঃ সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী -৪৮টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৭-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://jobs.wzpdcl.org.bd
০৮। এনসিসি ব্যাংক লিমিটেডঃ
☞ পদের নামঃJunior Officer (General).
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://ers.bdjobs.com/applications/ncc
০৯। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনঃ
☞ পদসমূহঃ সহকারী শিক্ষক ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০৭-২০২২ থেকে ০৫-০৮-২০২২ ।
☞ অনলাইনে আবেদনঃ http://bcic.teletalk.com.bd
১০। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঃ
☞ পদসমূহঃ ০৩ ক্যাটাগরির শূন্য পদ ।
☞ আবেদনের সময়সীমাঃ ২১-০৭-২০২২ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dscc.teletalk.com.bd
১১। বিমান বাহিনী সদর দপ্তরঃ
☞ পদসমূহঃ ৪৩ ক্যাটাগরির শূন্য পদ (বেসামরিক পদ)।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৭-২০২২ পর্যন্ত।
☞ অনলাইনে আবেদনঃ https://joinairforce-civ.baf.mil.bd/appl
সাম্প্রতিক দর্পন
জুলাই/২০২২ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক অংশ
🟢আন্তর্জাতিক🟢
১. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি কে?
= কাসাবা কোরেসি (হাঙ্গেরি)।
২. জাতিসংঘে সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের উপর উপস্থাপিত প্রস্তাব কবে পাস হয়?
= ১০ জুন ২০২২।
৩. কোন দেশের কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে?
= রাশিয়া।
৪. উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?
= শোয়ে সন-হুই।
৫. নতুন জোট 12U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি?
= ইসরায়েল, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
🟢রিপোর্ট-সমীক্ষা🟢
৬. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
= আইসল্যান্ড।
৭. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
= ৯৬তম।
৮. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
= আফগানিস্তান।
🟢সম্মেলন🟢
৯. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? মুজাহিদ
= garage ২৬-২৮ জুন ২০২২।
১০. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
= বাভারিয়ান আল্পস, জার্মানি।
১১. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রীর পর্যায়ের ১২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
= জেনেভা, সুইজারল্যান্ড।
🟢পদক-পুরস্কার🟢
১২. ২০২২ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন?
= গীতাঞ্জলী শ্রী (ভারত)।
১৩. কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলী শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন?
= Tomb of Sand.
১৪. ২০২২ সালে বাংলা একাডেমী কোন পুরস্কার প্রবর্তন করে?
= নজরুল পুরস্কার।
১৫. ২০২২ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে?
= সিরাজুল ইসলাম চৌধুরী।
🟢ক্রীড়াঙ্গন 🟢
১৬. ২০২১-২০২২ সালের উয়েফা চ্যাম্পিয়ন লীগে চ্যাম্পিয়ন দেশ কোনটি?
= রিয়াল মাদ্রিদ।
১৭. ২০২২ সালে কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট পায় কোন দেশ?
= কোস্টারিকা।
১৮. বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে?
= সাকিব আল হাসান।
✍️ ✍️✍️✍️
মুজাহিদুল ইসলাম
☞ পড়া শেষ হলে ✓Done লিখবেন।
📝পরীক্ষার খাতায় লেখার নিয়ম:
🌟হাতের লেখা:
হাতের লেখা ভালো হতে হবে এমন কোন কথা নেই। তবে হাতের লেখা পরিষ্কার হতে হবে। হাতের লেখা ভালো হলে পরীক্ষকের পরীক্ষার্থীর সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরী করে যার প্রভাব সম্পূর্ণ খাতার উপরেই পড়ে। কাটা-ছেঁড়া কম করার চেষ্টা করবে, কাটা গেলে একটান দিয়ে কাটবে।
🌟প্যারা করে লেখা:
প্যারা করে লিখলে একই সাথে তোমার উপস্থাপিত তথ্য ভালোভাবে শিক্ষকের চোখে পড়ে এবং তোমার উপস্থাপিত তথ্যও সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। উত্তর লেখার সময় পয়েন্ট সহকারে প্যারা করে লিখতে হবে আর খেয়াল রাখতে হবে উভয় প্যারার মাঝে দূরত্ব লাইনের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে।
🌟নানা রঙের কলম ও কালি ব্যবহার:
অনেকে পরীক্ষার খাতায় নানা রঙের কলম ও কালি ব্যবহার করে থাকে। এতে সময় যেমন নষ্ট হয় তেমনি খাতার উপস্থাপনার সৌন্দর্যও নষ্ট হয়।
খাতা মার্জিন করার নিয়ম হল একটি ভালো মানের পেন্সিল দিয়ে মার্জিন করা।
লেখার সময় উপরে ও বামপাশে এক স্কেল এবং নিচে ও ডানপাশে হাফ স্কেল জায়গা ফাঁকা রাখবে।
🌟প্রশ্নপত্র ভালোভাবে পড়া:
পরীক্ষার সময় ধৈর্য সহকারে প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো। অনেক শিক্ষার্থীরই অভ্যাস পুরো প্রশ্ন না পড়েই উত্তর করা শুরু করা। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর। প্রশ্নে যে রকম চেয়েছে তাই বুঝিয়ে লেখার চেষ্টা করো। অযথাই এক কথা বারবার লিখে উত্তর অপ্রাসঙ্গিক করলেও নাম্বার তেমন আসে না! তাই খেয়াল রাখো প্রশ্নে কী চেয়েছে।
🌟কখনো কিছু ছেড়ে আসবে না:
পরীক্ষায় খালি খাতা দিয়ে জমা দিয়ে আসার চাইতে কিছু লিখে আসা অনেক অনেক ভালো। হারাবার তো কিছু নেই, তাই না? খালি খাতা দিলে নিশ্চিত ০ পাবে। তার চাইতে কিছু তো লিখে আসতে পারো।
🌟নিশ্চিত প্রশ্ন সবার আগে:
যেটা পারো, সেটা আগে উত্তর করো। জটিল কাজ আগে করে লাভ নাই। যে উত্তর ভালোভাবে পারো না সেটা নিয়ে অযথা সময় নষ্ট করবে না।
🌟গাদা গাদা লুজ শিট নেয়া:
অনেকেরই ধারণা থাকে পরীক্ষায় অনেক লুজ শিট নিয়ে খাতা ভারি হলেই তা বেশি নম্বর প্রাপ্তিতে সহায়তা করবে। এই চিন্তা বাদ দাও। ধর্ম পরীক্ষা বা বাংলা পরীক্ষায় অনেক সময়ে পরীক্ষকেরা খাতার পৃষ্ঠা গুনে নম্বর দেন। কিন্তু সেগুলো বাদে বাকি পরীক্ষায় অতিরিক্ত ইনিয়ে বিনিয়ে লিখে পাতার পর পাতা ভরাবার মানে নাই।
🌟সময় মেপে কাজ করো:
যদি ৩ টা প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময
যে সব বৈশিষ্ট্য ক্যারিয়ার নস্ট করতে পারে।
২। অতিরিক্ত চিন্তা করা।
৩। অলসতা।
৪। একদম শেষ মুহুর্তে কোন কাজ শেষ করার প্রবণতা।
৫। কমফোর্ট জোন থেকে বের না হওয়া অর্থাৎ সবসময় নিজের স্বাচ্ছন্দ্যের জগতে বাস করা।
৬। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এগুলো সবসময় এমন কিছুই পোস্ট করবে, যা আপনার মনযোগ আকর্ষণ করবে। কারণ তাদের আয় আসেই আপনার থেকে।
৭। পর্ণ এবং এ জাতীয় ওয়েব সিরিজ দেখা। আপনার মন-মস্তিষ্ককে গর্হিত জিনিস খাওয়ানো থেকে বিরত থাকুন। এগুলো আপনার ক্যারিয়ারে নানামুখী সমস্যার জন্ম দিবে।
৮। আবেগগুলোকে চাপানোর চেষ্টা করবেন না। নিজের আবেগগুলোকে ভুলভাবে সামলানোর বা চাপানোর চেষ্টা করলে কখনো বেড়ে উঠতে পারবেন না।
৯। অতীতকে নিয়ে পড়ে থাকা। যা যাওয়ার তা গেছে।
সামনে এগিয়ে চলুন।
১০। সোশ্যাল মিডিয়াগুলোতে বাজে মন্তব্য করা। এখনকার সময়ে সবকিছুই ট্র্যাক করা যায়। এমনকি যদি আপনি ফেক অ্যাকাউন্টও ব্যবহার করে থাকেন তবুও আপনার আইপি (Internet Protocol Address) দিয়ে আপনার কার্যক্রম ট্র্যাক করা সম্ভব। আপনি যখন কোনো কোম্পানির ভালো পদে যাবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও বিশ্লেষণ করা হতে পারে।
১১। আপনার জন্য প্রযোজ্য নয় বা উপযোগী এমন কাজে নিজেকে জড়িয়ে ফেলা।
১২। ভুল মানুষগুলোর কাছ থেকে অতিরিক্ত এবং অবাস্তব আশা রাখা।
১৩। সবসময় "হ্যাঁ" বলা।
১৪। অতিরিক্ত সবকিছুই অপচয় ও ক্ষতিকর। কোনোকিছুই সীমার অতিরিক্ত করবেন না। উচ্চাভিলাসী হওয়া বা সবসময়ই পজিটিভ থাকাটা আপনার ক্যারিয়ারে কোনোই কাজে আসবে না। অল্পে তুষ্টি অর্জন করুন এবং এমন লক্ষ্য নির্ধারণ করুন, যা আপনার সীমার মধ্যে।
১৫। পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকা।
১৬। আসক্তি (সোশ্যাল মিডিয়া, মাদক দ্রব্য ইত্যাদি)
১৭। অন্যের কথা দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা।
১৮। অন্যদের সাথে নিজেকে তুলনা করা।
১৯। অন্যের সমালোচনা করা এবং অন্যের সফলতায় হিংসাপ্রবণ হওয়া।
২০। কারমার (কর্মফলের) ব্যাপারে উদাসীন হওয়া। আজ মানসিকতা বা কাজে কর্মে যা লালন করবেন, তা একদিন ফিরে আসবেই এবং তার প্রতিদান একদিন পাবেনই।
২১। অতিরিক্ত খরচের প্রবণতা বা বেহিসাবি হওয়া।
২২। নিজের মা বাবার থেকে আরো বেশি কিছু পাবার আশা করা। এমন চিন্তার প্রবণতা যে, যদি তাদের আয় আরেকটু বেশি হতো, হয়তো আমার জীবন এমন হতো না।
শুনুন, এবার আপনার পালা তাদের ঋণ শোধ করবার। তারা হয়তো তাদের প্রিয়জনের সাথে।
সংগৃহীত
['Talk' এবং 'Tell'-এর মধ্যে পার্থক্য কী?]
Talk এবং Tell এর মধ্যে পার্থক্য কি?
Talk as a noun অর্থ: কথাবার্তা, বক্তৃতা, আলোচনা, আড্ডায় রসালো আলোচনার বিষয়বস্তু। যেমন, talk of the town, table talk. talk show, tall talk.
Talk as a verb: কথাবার্তা বলা, কথা বলা, আলাপ করা প্যাঁচাল পাড়া, দু'কথা শুনিয়ে দেওয়া।
Tell এবং ক্রিয়াপদের হিসাবে Talk একই অর্থ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka