Taqwa foundation

Taqwa foundation It is our Youtube page........

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে:-                                  👇 "ইলমুস সরফ’র হাতেখ...
27/12/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে:-
👇
"ইলমুস সরফ’র হাতেখড়ি অনলাইন কোর্স"

কোর্সের বৈশিষ্ট্য:
০১. সহজে মাসদার থেকে শব্দ গঠন করা, বিশ্লেষণ করা ও রূপান্তর সম্পর্কে আলোচনা করা হবে।
০২. শর্ট টেকনিকের মাধ্যমে তাহকীক করার পদ্ধতি শেখানো হবে।
০৩. সরফী বাংলা বাক্যের আরবি করার সহজ পদ্ধতি আলোচনা করা হবে।
০৪. ৭৭টি বাহাসের পরিবর্তে ১১টি বাহাস শিখেই ৭৭টি বাহাস শিখে ফেলতে পারবেন।
০৫. ৪৩টি বাবের পরিবর্তে বহুল ব্যবহৃত ২২টি বাব নিয়ে আলোচনা করা হবে।
০৬. সরাসরি কুরআন মাজীদ থেকে অনুশীলন করানো হবে।
০৭. প্রচুর পরিমাণে অনুশীলন করানো হবে।
০৮. শর্ট টেকনিকের মাধ্যমে গাইরে সহীহ সীগাহের তালীল ও তাহকীক শেখানো হবে।
০৯. কোর্সটি তিনটি ভাগে বিভক্ত হবে। ক. মীযান খ. মুনশািইব গ. তালীল। প্রতিভাগ সমাপ্ত করার পর একটি পরীক্ষা হবে।
১০. পরীক্ষায় ৭০% নাম্বার প্রাপ্তদের জন্য থাকবে সার্টিফিকেট।

থাকছে...
ক. ৩০টি লাইভ ক্লাস
খ. ৩০টি রেকর্ডেড ক্লাস
গ. ৩০টি পিডিএফ ফাইল
ঘ. ০৩টি অনুশীলনমূলক পরীক্ষা
ঙ. আরবি সার্টিফিকেট
চ. ক্লাস মাধ্যম: Google meet
ছ. ডেমো ক্লাস: https://youtu.be/TrCNMEzssSQ
১ম ব্যাচ আগামী ০৫ জানুয়ারী, ২০২৪ থেকে শুরু করতে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন 🤲

♦️কোর্সের রেজিস্ট্রেশন ফি: ৫১০ টাকা।
♦️সময়: রাত ৮.৪৫ থেকে ১০.০০ টা

কোর্সটি করতে আগ্রহী হলে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।
♦️ হোয়াটসঅ্যাপ নাম্বারঃ +881877306722
♦️ ফেসবুক পেইজ: https://web.facebook.com/masumbillah72

27/09/2020

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

হাদীস নং ০১
28/06/2020

হাদীস নং ০১

23/06/2020

সবার দেখা উচিত...💚💚

18/06/2020

প্রশ্ন: ০২



বর্তমানে বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে লাকি কুপন ছাড়া হয়। ক্রেতা নির্দিষ্ট পরিমাণ মাল কিনলে তাকে একটি কুপন দেওয়া হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রশ্ন হল, এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনা-বেচা করা কি জায়েয হবে? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে কি?





উত্তর

যদি পুরস্কারের কুপন ছাড়ার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করা না হয় কিংবা এর কারণে ক্রেতাদেরকে কোনোরূপ ধোঁকা দেওয়ার অভিপ্রায় না থাকে যথা-নিম্নমানের মাল চালিয়ে দেওয়া ইত্যাদি এবং ক্রেতা শুধু পুরস্কার পাওয়ার উদ্দেশ্যেই ক্রয় করে না থাকে। তাহলে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনা-বেচা করা এবং লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করাও জায়েয হবে। এটি মূলত মূল্যছাড়েরই একটি পদ্ধতি।

উল্লেখ্য, পণ্যের অধিক প্রচারের জন্য এভাবে পুরস্কারের ব্যবস্থা করা পছন্দনীয় নয়; বরং পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য শরীয়তের দৃষ্টিতে পছন্দনীয় নিয়ম হল, ব্যাপকভাবে মূল্যছাড় দেওয়া কিংবা পূর্বের মূল্য বহাল রেখে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া কিংবা পণ্যের গুণগত মান বৃদ্ধি করা ইত্যাদি।

-বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ ২/২৩২; ফাতাওয়া মুআছিরাহ ২/৪২০

18/06/2020

প্রশ্ন:০১

আমি গত রমযানে রোযা রেখে বিনা ওজরে তা ভেঙ্গে ফেলেছিলাম। ফলে আমার উপর কাফফারা ওয়াজিব হয়েছে। আমি অত্যন্ত মাজুর বিধায় ষাটটি রোযা রাখতে সমর্থ নই। তাই মিসকীনদেরকে সদকা ফিতর পরিমাণ খাদ্য দিতে চাচ্ছি। এখন জানার বিষয় হল, ষাটজন মিসকীনকেই দিতে হবে? নাকি ঐ পরিমাণ খাদ্য একজনকে দিলেও চলবে?



উত্তর

রোযার কাফফারা আদায়ের সামর্থ্য না থাকলে ষাট রোযার পরিবর্তে ষাটজন প্রাপ্তবয়স্ক মিসকীনকে দু’ বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে কিংবা ষাটজনের প্রত্যেককে এক ফিতরা পরিমাণ খাদ্য বা তার মূল্য দিতে হবে। এই ষাট রোযার পরিবর্তে একজনকে খাদ্য দিতে চাইলে এক ফিৎরা করে ষাট দিনে দিতে হবে। এক দিনে এক ব্যক্তিকে ষাট ফিতরা পরিমাণ একত্রে দিলে তার দ্বারা ষাট রোযার ফিদয়া আদায় হবে না।

-সহীহ বুখারী ১/২৬০; উমদাতুল কারী ১১/৩১; তাবয়ীনুল হাকায়েক ৩/১২; রদ্দুল মুহতার ৩/৪৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫১৩

Address

Dhaka

Telephone

+8801877306722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Taqwa foundation:

Shortcuts

Share

Category