Md. Zahidul Islam

Md. Zahidul Islam

Share

Assalamualaikum.

16/12/2025

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন :

وَ الَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَ لَمْ یَقْتُرُوْا وَ كَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا۝۶۷

এবং (দয়াময় আল্লাহর বান্দারা) যখন ব্যয় করে তখন তারা অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়।

সূরা ফুরকান, আয়াত : ৬৭

16/11/2025

হাসান ইবনে আলী (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

مَنْ أَفْتَى بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ

যে ব্যক্তি না জেনে ফতোয়া দেবে, তার গুনাহ ঐ ফতোয়া দানকারীর উপর বর্তাবে।

সুনানে আবু দাউদ: ৩৬৫৭

04/08/2025

আবূ আইয়ূব আল আনসারী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِى يَبْدَأُ بِالسَّلاَمِ

কোন মুসলিমের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। (পথে-ঘাটে) দু’জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন ঐদিকে মুখ ঘুরিয়ে থাকে। তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে।

সহীহ মুসলিম, হাদীস ২৫৬০

12/06/2025

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ

যে ব্যক্তি মানুষের মাল (ধার) নেয় পরিশোধ করার নিয়তে, আল্লাহ তা’আলা তা আদায়ের ব্যবস্থা করে দেন। আর যে তা নেয় বিনষ্ট করার নিয়তে আল্লাহ তা’আলা তাকে ধ্বংস করেন।

সহীহ বুখারী, হাদীস ২৩৮৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ২২২৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

15/01/2025

নু’মান ইবনু বাশীর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الْمُسْلِمُونَ كَرَجُلٍ وَاحِدٍ إِنِ اشْتَكَى عَيْنُهُ اشْتَكَى كُلُّهُ وَإِنِ اشْتَكَى رَأْسُهُ اشْتَكَى كُلُّهُ

সকল মুসলিম একজন ব্যক্তির মতো। যদি তার চক্ষু পীড়িত হয় তবে তার সমগ্র দেহ অসুস্থ হয়ে পড়ে। যদি তার মাথা অসুস্থ হয় তাহলে সমগ্র শরীরই অসুস্থ হয়ে পড়ে।

সহীহ মুসলিম, হাদীস ২৫৮৬

29/11/2024
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka/1100
Dhaka