ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ

ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, Education, Satarkul Road, Abdullah/Bag, Dhaka.

Assalamu - Alaikum
This is Habiba Aysha's Official Page25
DISC🏫
আমাদের পেইজে আপনাকে স্বাগতম!
🏫একটি আদর্শ বিদ্যাপীঠ, যেখানে প্রতিটি মুহূর্তেই শেখার কিছু আছে। জানুন, শিখুন এবং বিকশিত হোন।নিয়মিত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।🥰

17/08/2026

আলহামদুলিল্লাহ, পরীক্ষার দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে পুনরায় স্কুলের কার্যক্রমে যুক্ত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।"
লাল হিজাব পড়াটা আমি,,, 🥰🫠

10/08/2026

আলহামদুলিল্লাহ,,
অভিনন্দন ও শুভকামনা!
​ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এর পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা!
​তোমাদের এই অসামান্য সাফল্য আমাদের প্রিয় প্রতিষ্ঠানের সুনাম ও গৌরবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তোমাদের নিরলস পরিশ্রম, শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের অকুণ্ঠ সমর্থনের ফলেই আজকের এই কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়েছে।তোমাদের জীবনের পরবর্তী প্রতিটি পদক্ষেপে সফলতা আসুক, এই কামনাই করি। ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিবার তোমাদের এই অর্জনে অত্যন্ত গর্বিত!
🥹ছাএদের ভালোবাসা,,,,রেজাল্ট পেয়েই মিষ্টি,,নিয়ে চলে আসলো স্কুলে 🥹🥰

21/07/2026

সংসার, সন্তান, পড়াশোনা আর জীবনের লড়াই
​ছোট প্রশ্ন: ৭২টি
​মাঝারি প্রশ্ন: ৪৮টি
​বড় প্রশ্ন: ৯৬টি
​এত এত পড়া... কোনটা ছেড়ে কোনটা পড়ব? সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে! 😫🤧 হে আল্লাহ, আপনিই একমাত্র সহায়... 🥹
​একদিকে প্রাইভেট পড়ানো, অন্যদিকে নিজের পড়ার চাপ 📚। একদিকে রান্নাবান্নার ব্যস্ততা, অন্যদিকে পড়া শেষ করার তাগিদ 🍲। বাচ্চাদের সামলে নিজের পড়ার জন্য মনস্থির করা—সব মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়া বড্ড কঠিন 👦👦👧।
​সংসার, পড়াশোনা, জব, বাচ্চা সামলানো—এই সবকিছু একসাথে টেনে নিয়ে যাওয়া যতটা সহজ দেখায়, বাস্তবে মোটেও ততটা সহজ নয়। মানুষ হয়তো শুধু চোখের নিচের কালো দাগটাই দেখে, কিন্তু সেই দাগের পেছনের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের গল্পগুলো কেউ দেখে না।
​তবে জীবনের লড়াইটা কখনোই সহজ হয় না, তাকে সহজ করে নিতে হয়। একটি দীর্ঘশ্বাস ফেলে, মনের সমস্ত শক্তি এক করে আর পরম রবের ওপর পূর্ণ ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হয়।
​ইনশাআল্লাহ, আমি পারবো! 🥹🥰

19/07/2026

আমি আর্জেন্টিনার সাপোর্টার, তবে আজকের ম্যাচে স্পেন দারুণ খেলেছে। খেলায় তো হার-জিত থাকবেই, এটা নিয়ে আফসোস করে লাভ নেই। সত্যি বলতে, আর্জেন্টিনার খেলা দেখে আজকে কিছুটা হতাশ হয়েছিলাম। যাই হোক, ফুটবল খেলা ভালোবাসি বলেই দেখি; যে দলই ভালো খেলে জিতুক, তাতেই আমি খুশি। অভিনন্দন স্পেন কে! 🥳🎉

19/07/2026

আলহামদুলিল্লাহ, আজকের পরীক্ষা শেষ হলো। আশা করছি ফলাফল ইনশাআল্লাহ ভালোই হবে। আমার সহপাঠী ও বন্ধু-বান্ধব যারা পরীক্ষা দিয়েছে, সবার জন্যই মন থেকে দোয়া রইলো—আল্লাহ যেন সবাইকে সফল করেন। আর সামনের পরীক্ষাগুলোর জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া।
সবাই দোয়ায় রাখবেন।🤲
পরিক্ষা দিয়ে সন্ধ্যায় বাসায় এসে খুবই ক্লান্ত হয়ে পড়েছি,,,,ক্লান্ত হলে চলবে না,,,আবার পড়া শুরু করতে হবে,,,, ২৩/২৫/২৭ একটানা পরিক্ষা হবে,,,, আল্লাহ আপনি সহায় হোন।🤲
বাড্ডার রাস্তার যে অবস্থা খুবই কষ্ট হয় চলাফেরা করতে,,,, আজকে আসার সময় অটো তে ধাক্কা লেগে হাতে অনেক ব্যথা পাইছি 🥹😥
শুভ রাত্রি সবাইকে। 🥰

18/07/2026

পড়াশোনা📚 ছাড়া আপাতত চোখে👀 কিছু দেখি না,,,,🫠অনেকের সাথে ফোন 📲এ যোগাযোগ হচ্ছে না,,,,তারা দয়া 🙏করে বুঝে নিবেন আমি অনেক বেস্ততার মাঝে সময় পার করছি।🥹আমি জানি আমার পোস্ট তারা দেখে,,,,,😅🙃😇

17/07/2026

জ্ঞান হলো আলো📘 যা আমাদের পথ দেখায় 🖋️📚

17/07/2026

পঞ্চম শ্রেণীর গণিত 📘
চতুর্থ অধ্যায় : সাধারণ ভগ্নাংশ
Part :01

15/07/2026

আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ সজাগ থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখছে,দয়া করে অবশ্যই ফজরের নামাজ আদায় করে তারপর ঘুমাবেন,
শুভ রাত্রি এবং শুভ সকাল🥰

15/07/2026

ইংল্যান্ডের প্রথম গোলটা দেখার পর তো পুরো ডিপ্রেশনেই চলে গিয়েছিলাম! সব আশা যেন শেষ হয়ে আসছিল। কিন্তু নাটকের আসল রোমাঞ্চ যে শেষ মুহূর্তের জন্য জমা ছিল, তা তো জানতামই,,,, 😅শেষ সময়ে ব্যাক-টু-ব্যাক ২টা গোল দিয়ে কী দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিল! 🎉অভিনন্দন আমার প্রিয় দল! এই জয়টার জন্যই তো ফুটবলকে এত ভালোবাসি। ❤️⚽"
Habiba Aysha..........🖋️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Satarkul Road, Abdullah/Bag
Dhaka
1212