20/08/2025
ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় আলেম, পাকিস্তানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'জামি'আতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরী টাউন করাচি'র সাবেক শাইখুল হাদীস এবং তাখাসসুল ফিল ইফতা বিভাগের জিম্মাদার, হযরতুল আল্লামা শহীদ মুফতি নেযামুদ্দীন শামযাঈ রাহিমাহুল্লাহু তা'আলা(জন্ম:১৯৫২ ঈসায়ী; শাহাদাত সন:২০০৪ ঈসায়ী)।
তিনি শাইখুল ইসলাম সাইয়িদ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র আল্লামা সলীমুল্লাহ খান রাহিমাহুল্লাহর হাতেগড়া ছাত্র। পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম হযরত মাওলানা ড. মানজুর মেঙল এবং প্রখ্যাত আলেম হযরত মাওলানা মাসউদ আযহার হাফিযাহুমাল্লাহর প্রিয় উস্তায।
ছিলেন দ্বীনের অকুতোভয় এক দাঈ।বাতেলের রক্তচক্ষু তাঁকে হক কথা বলতে পিছপা করতো না। বয়ান-বক্তৃতা ও লেখালেখির মাধ্যমে বাতেলের বিরুদ্ধে আজীবন লড়েছেন।
তাঁর গুরুত্বপূর্ণ রচনাবলির মধ্যে রয়েছে,
১. عقیدہ ظہور مہدی احادیث کی روشنی میں
২. شرح مقدمہ صحیح مسلم
৩. شیوخ بخاری(مقالہ پی ایچ ڈی)
৩০ মে ২০০৪ ঈসায়ী সনে করাচিতে ক্রসফায়ারে এই সংগ্রামী মনীষী শহীদ হন। শাহাদাতকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। আল্লাহ্ তা'আলা হযরত মুফতি সাহেব রাহিমাহুল্লাহকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমাদেরকে তাঁর পদাংক অনুসরণের তাওফীক দিন। আমীন।
01/04/2025
২০২৫ সালের ম্যাগাজিন হাতে পৌঁছেছে।
আলহামদুলিল্লাহ।
14/03/2025
সফর অবস্থায় তারাবীহ নামাযের হুকুম কী?
প্রশ্ন
নাম:মোঃ রাকিবুল ইসলাম
জেলা:ঝিনাইদহ
মুফতি সাহেব, আসসালামু আলাইকুম
সফররত অবস্থায় তারাবি পড়ার হুকুম কী?
দয়া করে জানালে উপকৃত হতাম।
উত্তর
وعليكم السلام ورحنة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু তারাবীহ নামায সুন্নতে মুআক্কাদা। তাই সফর অবস্থায় অন্য সুন্নতে মুআক্কাদার যে হুকুম, তারাবীহ নামাযেরও একই হুকুম।
চলন্ত অবস্থায় হলে না পড়াতে কোন সমস্যা নেই। আর কোথাও নিরাপত্তার সাথে অবস্থান করাকালীন হলে পড়া উত্তম। না পড়লেও কোন গোনাহ নেই।
ويأتي) المسافر (بالسنن) إن كان (في حال أمن وقرار وإلا) بأن كان في خوف وفرار (لا) يأتي بها هو المختار لأنه ترك لعذر تجنيس، قيل إلا سنة الفجر
وفى رد المحتار- (قوله هو المختار) وقيل الأفضل الترك ترخيصا، وقيل الفعل تقربا. وقال الهندواني: الفعل حال النزول والترك حال السير، وقيل يصلي سنة الفجر خاصة، وقيل سنة المغرب أيضا بحر قال في شرح المنية والأعدل ما قاله الهندواني. اهـ.
قلت: والظاهر أن ما في المتن هو هذا وأن المراد بالأمن والقرار النزول وبالخوف والفرار السير لكن قدمنا في فصل القراءة أنه عبر عن الفرار بالعجلة لأنها في السفر تكون غالبا من الخوف تأمل
31/12/2024
পারিবারিক আদালত ও কেন্দ্রীয় মুফতি বোর্ড প্রতিষ্ঠা করা জরুরি।
#এক. #পারিবারিক_আদালত
অনেক পরিবারে তালাক হওয়ার পরও একসাথে বসবাস করে। এভাবে জারজ সন্তানে দেশ ভরে যাচ্ছে। জারজ সন্তানের উৎপাদন এবং বৈবাহিক ব্যভিচার বন্ধ করতে হলে দরকার পারিবারিক আদালত। যা সম্পূর্ণ শরিয়াসম্মতভাবে পরিচালিত হবে। এই আদালতে বিয়ে, তালাক ও পারিবারিক মিরাসি সম্পত্তির সমাধান করা হবে। সম্ভব হলে প্রত্যেক ইউনিয়ন, নইলে প্রত্যেক থানা-উপজেলা পর্যায়ে এই আদালত প্রতিষ্ঠা করতে হবে।
বিচারক হিসেবে থাকবেন বিজ্ঞ মুফতি সাহেবগণ। যারা শরঈ আইনের পাশাপাশি রাষ্ট্রীয় আইন সম্পর্কেও সম্যক ধারণা অর্জন করবেন।
দুই. #কেন্দ্রীয়_মুফতি/ইফতা বোর্ড
বাংলাদেশে যোগ্যতাহীন মুফতির অভাব নেই। শুধু সার্টিফিকেট বানিয়ে মুফতি হয়েছেন এমন মুফতির সংখ্যাও অনেক। কওমি মাদরাসায় ইফতা কিংবা আলিয়া মাদরাসায় কামিল ফিকহ পড়ার পর একটা কেন্দ্রীয় বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করলেই কেবল তাদেরকে মুফতি সনদ দেওয়া হবে।
আইনজীবী, ডাক্তার সকল প্রতিষ্ঠানের জন্যই এমন বোর্ড আছে। ব্যারিস্টারি পাশ করেই বাংলাদেশে আইন ব্যবসায় নামতে পারে না। পরীক্ষা দিয়ে নথিভুক্ত হতে হয়। কিন্তু বাংলাদেশে সবচেয়ে সস্তা হল মুফতি/আলেম সনদ। গলায় একটু সুর থাকলেই সে বড় আলেম/মুফতি।
কওমি, জামায়াত, আহলে হাদিস, জৈনপুরী ইত্যাদি সকল ঘরানার আলেমগণ মিলে এই উদ্যোগ নিতে পারেন। আমি মনে করি খুবই জরুরি কাজ।
আমরা শুধু ওয়াজ মাহফিল ও বইপুস্তক লেখা নিয়ে পড়ে থাকলে হবে না। ইসলামের আইনগুলো সমাজে ও পরিবারে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস, ইসলামপন্থীরা সম্মিলিতভাবে দাবি জানালে সরকার অবশ্যই পারিবারিক আদালত প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হবে। পারিবারিক আলাদত প্রতিষ্ঠিত হলে সরকারের অর্ধেক মামলা কমে যাবে, এটা নিশ্চিত।
m***i Mohiuddin kasemi