18/05/2026
শুধু শ্রেণিকক্ষে পাঠদানই নয়, একজন শিক্ষকের মানসিক প্রশান্তি, পারস্পরিক সৌহার্দ্য ও সুন্দর সম্পর্কও একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণশক্তি।
প্রথম প্রান্তিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হওয়ার পর CP Cadet Madrasa -এর সম্মানিত শিক্ষক পরিবার একসাথে আনন্দঘন একটি সময় কাটায়। চিলমারীর “ভোজন বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট”-এ সবাই মিলে দুপুরের বিরানির লাঞ্চ, এরপর চিলমারী নৌ বন্দরে কিছু সময় বিনোদন ও পরিচ্ছন্ন পরিবেশে সময় কাটানো, তারপর ছিল প্রাণবন্ত নৌকা ভ্রমণ।
নৌকার দোলায়, নদীর বাতাসে এবং সহকর্মীদের হাসি-আনন্দে মুহূর্তগুলো হয়ে উঠেছিল স্মরণীয়। ভ্রমণ শেষে চরের খোলা মাঠে বসে আমরা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং একটি সুন্দর মানবিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করি।
আমরা বিশ্বাস করি—
“শিক্ষকের মন ভালো থাকলে, শিক্ষার পরিবেশ সুন্দর হয়; আর সুন্দর শিক্ষা পরিবেশই গড়ে তোলে আদর্শ প্রজন্ম।”
এভাবেই একটি সক্রিয়, ইতিবাচক ও আন্তরিক শিক্ষক পরিবার এগিয়ে নেয় আধুনিক ও মানবিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।
✨ একসাথে চলি, একসাথে শিখি, একসাথে গড়ি আগামীর আলোকিত প্রজন্ম।