Sci-Talk

Sci-Talk Inquiry leads to discovery Sci-Talk is the perfect place for science enthusiasts to come together and share their love for all scientific things.

Our page provides a platform for lively discussions, informative videos, and insightful articles on a variety of science-related topics. From physics to biology, astronomy to technology, we cover it all! Our community is made up of curious and knowledgeable individuals who are passionate about exploring the wonders of the universe. Whether you're a seasoned expert or just starting to explore the world of science, you'll find a welcoming and engaging community here at Sci-Talk. So come join us and let's dive into the fascinating world of science together!

02/03/2026

ইরানি হাইপারসনিক মিসাইলের গতি!!!!

১৯৩০ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টমবাউ যখন প্লুটো আবিষ্কার করেন, তখন একে সৌরজগতের নবম গ্রহ হিসেবে বরণ করা হয়েছ...
18/01/2026

১৯৩০ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টমবাউ যখন প্লুটো আবিষ্কার করেন, তখন একে সৌরজগতের নবম গ্রহ হিসেবে বরণ করা হয়েছিল। কিন্তু জানলে অবাক হবেন, আবিষ্কারের প্রায় ১০০ বছর পার হয়ে গেলেও প্লুটো এখন পর্যন্ত সূর্যের চারপাশ একবারও পুরো ঘুরে আসতে পারেনি! অর্থাৎ, আবিষ্কারের পর থেকে প্লুটোর ক্যালেন্ডারে এখনো 'এক বছর' বা একটি পূর্ণ প্রদক্ষিণ শেষ হয়নি।
এর প্রধান কারণ হলো প্লুটোর বিশাল কক্ষপথ এবং ধীরগতি। পৃথিবী যেখানে ৩৬৫ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, সেখানে প্লুটোর সময় লাগে পৃথিবীর হিসেবে ২৪৮ বছর! সূর্য থেকে গড়ে প্রায় ৫.৯ বিলিয়ন কিলোমিটার দূরে থাকা এই জ্যোতিষ্কটির জন্য দুঃখের বিষয় হলো, নিজের কক্ষপথের প্রথম চক্কর শেষ করার বহু আগেই ২০০৬ সালে এটা গ্রহের মর্যাদা হারায় এবং বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেটের স্বীকৃতি পায়।
বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ২১৭৮ সালের ২৩ মার্চ, সোমবার প্লুটো অবশেষে তার প্রথম পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করবে। অর্থাৎ আবিষ্কারের প্রায় আড়াই শতাব্দী পর এটা তার প্রথম 'নিউ ইয়ার' পাবে। আমাদের জীবদ্দশায় এই মহাজাগতিক ঘটনা দেখা হয়তো সম্ভব হবে না, কিন্তু মহাকাশের সময়ের বিশালতার কাছে মানবজীবন যে কত নগণ্য, প্লুটোর এই দীর্ঘ যাত্রা সেটাই মনে করিয়ে দেয়।

09/01/2026

CIA এর হাতে এক দশক আগে থেকেই ক্যামেরা ছাড়াই ওয়াই-ফাই দিয়ে মানুষের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি?

সম্প্রতি কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যা সাধারণ ওয়াই-ফাই রাউটার ব্যবহার করে দেয়ালের ভেতর মানুষের নড়াচড়া শনাক্ত করতে পারে—কোনো ক্যামেরা ছাড়াই।

এই পদ্ধতিতে AI ও DensePose মডেল ব্যবহার করে ওয়াই-ফাই সিগন্যাল বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে রিয়েল-টাইমে মানুষের শরীরের ভঙ্গি ও চলাচলের মানচিত্র তৈরি করা সম্ভব হচ্ছে।

ওয়াই-ফাই সিগন্যাল মানুষের শরীরে প্রতিফলিত হয়ে যে পরিবর্তন তৈরি করে, সেটিই এই প্রযুক্তির মূল ভিত্তি।

এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের একটি অংশ দাবি করছেন, এ ধরনের ওয়াই-ফাইভিত্তিক মুভমেন্ট ডিটেকশন প্রযুক্তি গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরেই ব্যবহার করছে।

এছাড়া HDMI কেবল থেকে বের হওয়া দুর্বল RF সিগন্যাল ধরেও স্ক্রিনে কী চলছে তা শনাক্ত করা সম্ভব—যা ডিজিটাল প্রাইভেসি নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোর ও জন এম মার্টিনেস। ‘মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেক...
07/10/2025

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোর ও জন এম মার্টিনেস।
‘মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিকাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন আন ইলেকট্রিক সার্কিট’-এ অবদান রাখার জন্য তাদের নোবেল দেওয়া হয়েছে।

ইউরেনাসে আছি, হীরার খনি পেয়েছি। মহাকাশযানের ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে  হীরা পাঠাতে পারছি না। তারাতাড়ি ফুয়েল কেনার টাকা ...
06/09/2025

ইউরেনাসে আছি, হীরার খনি পেয়েছি। মহাকাশযানের ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে হীরা পাঠাতে পারছি না। তারাতাড়ি ফুয়েল কেনার টাকা পাঠান। 😎

03/09/2025

বেইজিং প্যারেড চলাকালে মাইক্রোফোনে ধরা পড়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আলাপ।

শি জিনপিং: “আগে মানুষ খুব কমই ৭০ বছরের বেশি বাঁচত। এখন ৭০ বছর বয়সেও যেন শিশুর মতো।”

পুতিন: “বায়োটেকের মাধ্যমে অঙ্গ-প্রত্যঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব… মানুষ এমনকি অমরত্বের কাছাকাছি পৌঁছাতে পারে।”

শি জিনপিং: “অনেকে ভবিষ্যদ্বাণী করছেন, এই শতাব্দীতে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে।”

30/08/2025

প্রথম দেশ হিসবে কণ্ঠ, চেহারা ও দেহকে 'লিগ্যাল প্রোপার্টি' ঘোষণা ডেনমার্কের 🇩🇰।
অনুমতি ছাড়া কেউ ব্যবহার করলে কঠোর আইনত ব্যবস্থা!

29/08/2025

একটি ড্রোনের দুঃস্বপ্ন- A drone's nightmare🫨

29/08/2025

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগার ৩টি অঞ্চলকে অফিশিয়ালি 'তীব্র পানি সংকটাপন্ন' এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত। রাশিয়ার কামচাটকা উপকূলেও ৫.৮ মাত্রার ভূমিকম্প ও  ৩-৪ মিটার উচু সুনামি আঘাত হেনেছে। ...
30/07/2025

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত। রাশিয়ার কামচাটকা উপকূলেও ৫.৮ মাত্রার ভূমিকম্প ও ৩-৪ মিটার উচু সুনামি আঘাত হেনেছে। রাশিয়ার প্যাসিফিক কোস্টে আঘাত হানা ভূমিকম্পটার কেন্দ্র হতে তাদের কৌশলগত রিবাচি সাবমেরিন ঘাটি মোটে ৮০ কিমি দূরে। অলরেডি সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। জাপান, রাশিয়া, হাওয়াইয়ে সুনামি লেভেল হতে জনতাকে সরে যেতে আহবান।

বাংলাদেশের প্রমিত ঘোষ নিয়ে গর্ব করার সময় এসেছে!বিশ্বখ্যাত জার্নাল Physical Review Letters-এ একটা যুগান্তকারী গবেষণা প্রক...
15/07/2025

বাংলাদেশের প্রমিত ঘোষ নিয়ে গর্ব করার সময় এসেছে!

বিশ্বখ্যাত জার্নাল Physical Review Letters-এ একটা যুগান্তকারী গবেষণা প্রকাশিত হয়েছে। আর তাতে নেতৃত্ব দিয়েছেন আমাদের বাংলাদেশের মেধাবী তরুণ প্রমিত ঘোষ (বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র)।

ওনার টিম পেন স্টেট ইউনিভার্সিটিতে ১৬৫ বছরের পুরনো "কির্শফের তাপ বিকিরণ সূত্র"-এ নতুন ব্যাখ্যা যোগ করেছেন। সহজ কথায়, এই সূত্র বলে: কোনো বস্তু যতটা তাপ শোষণ করে, ততটাই বিকিরণ করে। কিন্তু প্রমিতরা তৈরি করেছেন এক ধরনের অতিঅল্প পুরুর মেটা-মেটেরিয়াল (২ মাইক্রোমিটার পুরু, ৫টি সেমিকন্ডাক্টর স্তর!)। বিশেষ চৌম্বক ক্ষেত্রের সাহায্যে এই বস্তু কম শোষণ করেও বেশি তাপ বিকিরণ করতে পারে!

একে বিজ্ঞানের ভাষায় বলে "নন-রেসিপ্রোকাল থার্মাল এমিশন"। মানে হলো, তাপের প্রবাহ সব দিকে সমানভাবে কাজ করে না। এটা কির্শফের সূত্রের "পারস্পরিকতা নীতি"-কে প্রশ্নের মুখে ফেলেছে। তবে খুশির খবর হলো, সূত্রটা "ভাঙেনি", বরং এর একটা সীমাবদ্ধতা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন।

এটা কেন গুরুত্বপূর্ণ?
এই আবিষ্কার ভবিষ্যতে সোলার প্যানেলের দক্ষতা ২০-৩০% বাড়াতে পারে, ইনফ্রারেড ক্যামেরা আরও শক্তিশালী হবে, এমনকি তাপ সংরক্ষণ করার নতুন প্রযুক্তিও আসতে পারে।

একটা বিষয় পরিষ্কার করা দরকার: প্রমিত একা এই সাফল্যের নায়ক নন, তিনি পিএইচডি গবেষক হিসেবে পুরো আন্তর্জাতিক টিমের সাথে কাজ করেছেন। তবে বাংলাদেশি হিসেবে তাঁর এই অবদান আমাদের জন্য ভীষণ গর্বের!

প্রমিত ঘোষ বুয়েটে ৪.০০/৪.০০ জিপিএ নিয়ে পাস করা মেধাবী। তাঁর এই সাফল্য প্রমাণ করে—বাংলাদেশের তরুণরাও বিশ্বে বৈজ্ঞানিক বিপ্লব ঘটাতে সক্ষম। আসুন, এই গর্ব আমরা সবাই শেয়ার করি!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sci-Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share