Shaheed Birbikram Ramiz Uddin Cantonment College Alumni Association

Shaheed Birbikram Ramiz Uddin Cantonment College Alumni Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaheed Birbikram Ramiz Uddin Cantonment College Alumni Association, Education, MES, Dhaka Cantonment, Dhaka-1206, Dhaka.

আজ ২৯শে জুলাই, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ইতিহাসে একটি শোকাবহ দিন। ২০১৮ সালের এই দিনে শহীদ রমিজ উদ্দিন ক্যান্...
29/07/2026

আজ ২৯শে জুলাই, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ইতিহাসে একটি শোকাবহ দিন।

২০১৮ সালের এই দিনে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা কলেজ ছুটির পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষা করছিল এবং একটি বাস থামলে সেটাতে ওঠার চেষ্টা করে। সেসময় জাবালে নূর পরিবহনের দুটি বাস বেশি যাত্রী পাওয়ার জন্যে প্রতিযোগিতা করতে করতে অতিরিক্ত গতিতে এগিয়ে আসে, তার মধ্যে একটি বাস বেপরোয়াভাবে প্রথম বাসের পাশে ফুটপাথে দাঁড়ানো শিক্ষার্থীদের ওপর উঠে যায়, তাতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম রাজিব ও একাদশ শ্রেনির শিক্ষার্থী দিয়া খানম মিম নিহত হন এবং আরো ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ও নিকটবর্তী অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা দোষী বাসচালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যা পরবর্তীতে সারাদেশে "নিরাপদ সড়ক আন্দোলন" হিসেবে ছড়িয়ে পরে।

সেই দিনের দুর্বিষহ স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় শিক্ষার্থীদের।

আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবকে।

তোমরা আছো অন্তরে, সকল অনুপ্রেরণায়।
আমরা সকলে দোয়া করি মহান আল্লাহতা'আলা যেন নিহত দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিব কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক মরহুম তোফাজ্জল হোসেন স্যার -এর পঞ্চম মৃত্যুবার্ষিকীত...
28/07/2026

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক মরহুম তোফাজ্জল হোসেন স্যার -এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এস. আর. সি. সি. অ্যালামনাই এসোসিয়েশন গভীরভাবে শোকাহত।

আমরা সকলেই স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন স্যারকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।

শুভ জন্মদিন Tanvir Shantonu ভাইয়া💕সভাপতি,💖 এস-আর-সি-সি অ্যালামনাই এসোসিয়েশন যার সাহসী নেতৃত্বে এস আর সি সি অ্যালামনাই এ...
15/07/2026

শুভ জন্মদিন Tanvir Shantonu ভাইয়া💕
সভাপতি,💖
এস-আর-সি-সি অ্যালামনাই এসোসিয়েশন

যার সাহসী নেতৃত্বে এস আর সি সি অ্যালামনাই এসোসিয়েশন সাফল্য ও খ্যাতি অর্জন করেছে এবং অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রম আরো বিস্তৃত হয়েছে সেই আমাদের সকলের সম্মানিত ও যোগ্য সভাপতি জনাম এ এইচ এম তানভীর উল্যাহ শান্ত ভাই এর জন্মদিনে অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

13/07/2026

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২০১৩ ব্যাচের ছাত্র ও এস-আর-সি-সি অ্যালামনাই এসোসিয়েশন এর সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রেদওয়ান হৃদয় এর বাবা আশংকাজনক অবস্থায় উত্তরা লুবানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আমরা এস-আর-সি-সি অ্যালামনাই এসোসিয়েশন
পরিবারের সকলের নিকট তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করি, মহান আল্লাহতায়া’লা যেনো তাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করেন। আমিন।

In Loving MemoryToday, we remember and honor the life of Md. Abul Kashem Murad, a cherished alumnus, respected senior, a...
29/06/2026

In Loving Memory
Today, we remember and honor the life of Md. Abul Kashem Murad, a cherished alumnus, respected senior, and valued member of our SRCC family.

On the first anniversary of his passing, we pay tribute to his contributions, character, and the lasting impact he made on those around him. Though he is no longer with us, his memory continues to inspire and remain deeply rooted in our hearts.

May Allah grant him eternal peace and the highest place in Jannah.

Warmest Birthday Wishes to Our Honorable Principal Sir 🎉On this special occasion, SRCC Alumni Association proudly extend...
13/05/2026

Warmest Birthday Wishes to Our Honorable Principal Sir 🎉
On this special occasion, SRCC Alumni Association proudly extends heartfelt greetings and sincere respect to our beloved Principal Sir. Your dedication, vision, and unwavering commitment to education have inspired countless students and alumni throughout the years.

Your guidance has not only shaped an institution but also the lives and futures of many generations. We are grateful for your leadership, wisdom, and continuous support.

May this birthday bring you happiness, good health, and continued success in all your endeavors.

Happy Birthday, Sir! ✨

— SRCC Alumni Association

বৈশাখের রঙে রাঙুক জীবন, হাসিতে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত 🌺শুভ বাংলা নববর্ষ-১৪৩৩!
14/04/2026

বৈশাখের রঙে রাঙুক জীবন, হাসিতে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত 🌺
শুভ বাংলা নববর্ষ-১৪৩৩!

মহান স্বাধীনতা দিবস 🇧🇩বাংলার আপামর মুক্তিকামী মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
26/03/2026

মহান স্বাধীনতা দিবস 🇧🇩
বাংলার আপামর মুক্তিকামী মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু এর জন্মদিন উপ...
25/03/2026

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু এর জন্মদিন উপলক্ষে অ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🎉

একজন মোস্তাফিজুর রহমান বাবু, যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে এস.আর.সি.সি. অ্যালামনাই এসোসিয়েশন আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে, যার সঠিক দিকনির্দেশনায় অ্যালামনাই এসোসিয়েশন একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে সাবেক শিক্ষার্থীদের আশা ভরসার প্রতীক হিসেবে মনে জায়গা করে নিয়েছে, যিনি সংগঠনের জন্মলগ্ন থেকে মেধা, শ্রম ও বিভিন্ন ভাবে সহযোগিতা করে অ্যালামনাই এসোসিয়েশন কে এগিয়ে নিয়েছেন তার প্রতি অ্যালামনাই এসোসিয়েশন কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।❤️

শুভ জন্মদিন Mostafizur Rahman
সাধারণ সম্পাদক, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই এসোসিয়েশন।

ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ 🌙 এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ।সকলের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ!
02/03/2026

ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ 🌙 এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ।
সকলের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ!

Address

MES, Dhaka Cantonment, Dhaka-1206
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Birbikram Ramiz Uddin Cantonment College Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category