09/06/2024
"স্কুল অফ ইঞ্জিনিয়ার্স- চায়না গ্লোবাল চ্যাপ্টার" এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের পরিচয় পর্ব উপলক্ষে একটি অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। কান্ট্রি কো - অ্যাম্বাসেডর শরীফ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্ট্রি অ্যাম্বাসেডর শ্রদ্ধেয় মইনুল হোসেন সৌরভ ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন:
মো: সাব্বির হোসেন ( কো - অ্যাম্বাসেডর), চায়না গ্লোবাল চ্যাপ্টারের সেন্টাল টিম লিডার নাঈম হোসেন, আবু বক্কর সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ জনি, মো: লাবিব সরকার, মো. নাসিম, হাসান আখন, মো. হাসিব।
ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের মধ্যে
মো: জাহাঙ্গীর আলম, আশিকুল ইসলাম শাওন,আসাদুজ্জামান, নাঈমুল ইসলাম, নাহিদুল ইসলাম, কে.এম মারুফ, আকাশ মাহ্মুদ, ফয়সাল, মাহমুদ, কামাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর বৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে সবাই তাদের বিভিন্ন মতামত শেয়ার করেছেন।
কান্ট্রি অ্যাম্বাসেডর মইনুল হোসেন সৌরভ ভাই আমাদের প্রিয় সংগঠন "স্কুল অফ ইঞ্জিনিয়ার্স- চায়না গ্লোবাল চ্যাপ্টার" এর কার্যক্রমকে আরও কিভাবে গতিশীল করা যায় এবং ক্যারিয়ার গাইড লাইন সহ বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন।