Mehedi Hasan Abid

Mehedi Hasan Abid "Nurses are the heart of healthcare.” — Donna Wilk Cardillo

03/11/2022

#কেন_আপনি_নার্সিংকে_পেশা_হিসেবে_বেছে_নেবেন..

নার্সিং হল ঠিক এমনিই একটি পেশা। যা দিয়ে নিজের জীবনমান উন্নয়নের সাথে সাথে অপরের জীবনও বাঁচানো যায়। পেশা হিসাবে নার্সিং কতটা অর্থবহ হতে পারে তা সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী আরেকবার অনুধাবন করল। এ পেশা যেমন জনহিতকর তেমনি অনেক সুযোগ, চ্যালেঞ্জ এবং পুরষ্কারে ভরা। এটি এমন একটি পেশা যেখানে আক্ষরিকভাবেই সর্বস্তরের মানুষের কল্যাণ করার সুযোগ রয়েছে। চলুন দেখে নেয়া যাক নার্সিং কেন একটি আকর্ষণীয় এবং মহান পেশাঃ

১. #নিশ্চিত_কর্মসংস্থানঃ ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সদ্য পরিবর্তিত স্বাস্থ্যব্যাবস্থায় আগামীতে জাতিয় ও আন্তর্জাতিকভাবে পেশাদার নার্সদের অভূতপূর্ব চাহিদা হবে। দেশে যেমন প্রশিক্ষিত নার্সদের চাহিদা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তেমনি ইতিমধ্যে বেশ কয়েকটি উন্নত দেশও প্রশিক্ষিত নার্সদের চাহিদা প্রখরভাবে অনুভব করছে। তারা এমনকি স্বল্পোন্নত দেশ দেশগুলো থেকে প্রশিক্ষিত নার্স নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যেমন কানাডা সম্প্রতি বাংলাদেশের কাছে তিন হাজার প্রশিক্ষিত নার্স চেয়েছে যাদের তারা নিজের দেশের নাগরিকত্বসহ আরো অনেক সুযোগ সুবিধা দেবে।

২. #বহুমুখী_কর্মক্ষেত্রঃ ক্যারিয়ার হিসেবে নার্সিং এর মত বিচিত্র পেশা খুব কমই আছে। বর্তমানে স্বাস্থ্য শিল্পকে শুধুমাত্র হাসপাতালকেন্দ্রিক ভাবার অবকাশ নেই। হাসপাতাল ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারি সংস্থা, তৈরী পোশাক শিল্প এবং হোম কেয়ার প্রতিষ্ঠানগুলিতে নার্সদের কর্মসংস্থান রয়েছে। এখানেই শেষ নয়, আপনি যদি প্রবীণদের প্রতি সহানুভূতিশীল হোন এবং তাদের জীবনযাত্রায় অবদান রাখতে চান তবে বয়স্কযত্ন কেন্দ্রগুলিতে কাজ করতে পারেন। তাছাড়াও বিশেষ স্বাস্থ্য সেবা যেমন মানসিক স্বাস্থ্য সেবা, ধাত্রীবিদ্যা ইত্যাদি পথতো খোলাই রয়েছে।
৩. #দুর্দান্ত_ক্যারিয়ারের_সুযোগঃ দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন স্তরের যোগ্যতা অর্জন করার সাথে সাথে আপনি ক্রমাগত আপনার ক্যারিয়ারে অগ্রসর হবেন। একজন সহকারী নার্সি হিসাবে ক্যারিয়ার শুরু করে আপনার মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়ে একজন সিনিয়র স্টাফ নার্স, নার্স ম্যানেজার, নার্স শিক্ষিকাসহ আরও অনেক অনেক আকর্ষণীয় ও সম্মানিত পদ পেতে পারেন।

৪. #অসহায়_ও_সুবিধা_বঞ্চিত_লোকদের_সহায়তা_করার_সুযোগ: এ পেশায় আপনি একজন অসহায় ব্যক্তিকে সেবার মাধ্যমে তার নিজের জীবন এবং তার পরিবারের সুখ আনতে পারেন। এ পেশার বিভিন্ন শাখার প্রতিটি যেমন মানসিক স্বাস্থ্য ব্যাবস্থাপনা, বয়স্ক যত্ন, মিডওয়াইফারি ইত্যাদি একজন ব্যক্তি তথা পুরো সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। নোবেল নার্সিং কলেজ, চট্টগ্রাম পরিচালিত এক গবেষণায় দেখা গেছে বেশীর ভাগ রোগীই যারা ভালো নার্সিং সেবা পেয়েছেন তারা সারা জীবন তাদের নার্সদের প্রচেষ্টার কথা মনে রাখেন এবং তাদের শুভকামনা করেন।

শেষ কথা হল আপনার যদি সেবা কেন্দ্রিক আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার ইচ্ছা, যেখানে পরিশ্রম, মেধা ও যোগ্যতার মাধ্যমে অনেকদুর এগোনোর সুযোগ রয়েছে, সাথে দ্রুত পরিবর্তনশীল স্বাস্থ্যসেবা শিল্প ও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিত্য নতুন প্রশিক্ষন এবং হঠাত উদ্ভূত বিরূপ পরিস্থিতির চ্যালেঞ্জ গ্রহণের মত মানষিকতা থেকে থাকে তবে পেশা হিসাবে নার্সিং আপনারই জন্য।

08/09/2022

🟢নার্সিং পেশায় নবাগতদের জন্য পরামর্শ:-

📌 #নার্সিং_পরামর্শ: মানব জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনি অন্যের জন্য কী করেছেন ? আমি , আপনি কি প্রোডাকটিভ মানুষ হতে পেরেছি ? I ' মানুষ মানুষের জন্য ' প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে । তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবৰ্তাই শক্তি , মানবতাই মুক্তি ।

🕌 ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি আল্লাহ বলেছেন : " যে কারও জীবন রক্ষা করলো , সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করলো " ( সূরা : মায়িদাহ , আয়াত : ৩২ ) । মানুষ সফলতা কোথায় খুঁজে ? সফলতা কোথায় ? মানব জীবনের দুইটি পর্যায় রয়েছে , যা হচ্ছে ইহকাল এবং পরকাল । বেঁচে থাকতে হলে যেমন ইহকালীন শান্তি দরকার তেমন মৃত্যুর পরে পরকালীন মুক্তি পেলে তবেই পূর্ণাঙ্গ সফলতা বলে ।

👉আমি মনে করি ইহকালীন সফলতা এবং পরকালের মুক্তির বিষয়ে নার্সিং পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । মানুষের সর্বোচ্চ অসহায়ের মুহূর্তে পাশে থেকে সেবা দিয়ে সুস্থ করার মাধ্যমে যে পরিতৃপ্তি পাওয়া যায় তা বলে বুঝানোর নয় , এবং এর মাধ্যমে অসংখ্য পূন্য অর্জন করা সম্ভব । যা অন্য কোন পেশায় সম্ভব নয় । এজন্যই নার্সিংকে নোবেল প্রফেশন বলা হয়।

❤২০২১-২২ সেশনে যারা নতুন নার্সিং এ ভর্তি হয়েছেন । তাদেরকে বলবো আপনারা কখনো হতাশ হবেন না । আল্লাহ চাইলে আপনাদের অন্যান্য বন্ধুদের তুলনায় অনেক আগেই আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন ।

✅নার্সিং এ কি কি আছে ? প্রশ্নটা আমি এভাবে করব না আমি প্রশ্ন করব কি নেই নার্সিং এ ? বিসিএস , এমএসএন , পিএইচডি , উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে বিদেশ গমন সহ প্রতিটি শাখায় আছে নার্সদের বিচরণ ।

▶️প্রিয় অনুজ , আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সিনিয়র ভাইয়া আপুদের থেকে নার্সিং এর সকল সুবিধা সমূহ জেনে নিবেন , তাহলে এই মানবসেবার পেশায় আপনাদের পরিপূর্ণ মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যাবে ।

⚠️ আমাদের সমাজের কিছু অংশ নার্সিং পেশা নিয়ে নাক ছিটকাবে , তবে হতাশ হওয়া যাবে না , সময়ের ব্যবধানে সবাই একদিন বুঝতে পারবে নার্সিং পেশা কতটা মহান । যারা নার্সিং সম্পর্কে নিচু ধারনা করে তারা হয়তো বা জানে না যে নার্সিং এ চাল পেতে হলে লক্ষাধিক পরীক্ষার্থীর সাথে যুদ্ধ করে চান্স পেতে হয় । কঠোর পরিশ্রম এবং পড়াশুনা করে একটা সিট নিতে হয় । সরকারি নার্সিং এ চান্স পাওয়ার পেছনে থাকে রাত জেগে পড়াশুনা করার গল্প । জিপিএ ভালো লাগে । একসাথে সাত বিষয়ে পড়াশুনা করেই পরীক্ষা দিতে হয় যা মেডিকেল ভার্সিটি , ইঞ্জিনিয়ারিং কোথাও নেই এতগুলো সাবজে একসাথে পড়ে পরীক্ষা দেয়ার বিষয়টা । নার্সিং এর পড়াশুনা সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম । রিটেন , ভাইবা সবগুলো ইংলিশেই করতে হয় । তাই যারা বলে নার্সিং অনেক সহজ তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবেন যে নার্সিং টা এখন আর মামার বাড়ির আবদার না , যে চাইলেই পাওয়া যায় ।

💪নার্সিং এ চান্স পেতে হলে বুকে দম থাকতে হয় । দম... রাত জেগে পড়তে হয় । আবার ঢাকা নার্সিং কলেজে চাল পেতে হলে জিপিএ ১০ থাকতে হবে ও টেস্ট স্কোর ৮০+ তুলতে হবে ।

🎓 এই মানব সেবার মহান প্রত্যয় নিয়ে অসহায় মানুষের দাঁড়ানোর তীব্র ইচ্ছাই অনেককে আজ ঢাকা ভার্সিটি ছেড়ে নার্সিং এ পড়তে বাধ্য করেছে । অতঃপর তারা একেকজন নার্স । তারা এখন ঢাকা নার্সিং কলেজে পড়তেছে । যাদের শুরুটা হয়েছিল মেডি - কেয়ার থেকেই । মহান সৃষ্টিকর্তা সকলের মনের আশা পূর্ণ করুক । আর এভাবেই এগিয়ে যাবে নার্সিং প্রফেশন ।

✒মোস্তফা আল হোসাইন
✅বিএসসি ইন নার্সিং
✅ঢাকা নার্সিং কলেজ ।

29/08/2022

✅BNMC অনুমোদিত বাংলাদেশের সমস্ত বেসরকারী কলেজ এবং ইনস্টিটিউট

Hello 👋  page tasting...Hello
29/08/2022

Hello 👋 page tasting...Hello

বেসরকারি সর্বমোট প্রতিষ্ঠান -৩৬০ , এর মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স চলমান ৩৩৫ টিতে আসন -১৬,৮৬০ টি , ডিপ্লোমা ইন মিডওয়...
28/08/2022

বেসরকারি সর্বমোট প্রতিষ্ঠান -৩৬০ , এর মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স চলমান ৩৩৫ টিতে আসন -১৬,৮৬০ টি , ডিপ্লোমা ইন মিডওয়াফারি কোর্স চলমান- ১০৫ টিতে আসন -৩৮১০ টি , বিএসসি ইন নার্সিং কোর্স চলমান -১৫০ টিতে আসন -৭১৮০ টি , পোস্ট বেসিক কোর্স চলমান ১২১ টিতে আসন -৪৭০৫ টি , পোস্ট বেসিক পাবলিক হেলথ কোর্স চলমান -১৩ টিতে আসন -৫৫০ টি , পোস্ট বেসিক মিডঃ কোর্স চলমান -২ টিতে আসন ১২০ টি , এমএসসি কোর্স চলমান ১৮ টিতে আসন -১৬৩০ টি ।
-হালনাগাদ ০৯-০৩-২০২২(সর্বশেষ)

Address

Uttara
Dhaka
1730

Telephone

+8801767137765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan Abid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mehedi Hasan Abid:

Shortcuts

Share

Category