18/08/2026
যেদিন থেকে অভিভাবকদের খবরদারী শুরু হয়েছে স্কুলগুলোর প্রতি সেদিন থেকেই স্কুল গুলো থেকে মানুষের মত মানুষ বের হচ্ছে না। সার্টিফিকেটধারী ও মানুষ নামধারী কিছু বের হচ্ছে।
সামান্য এইটুকু শাস্তি মেনে নিতে পারছেন না অভিভাবকরা!! আবার কিছু আছেন তাদের বাচ্চাকে বকাও দেওয়া যাবে না!!
এরচেয়ে কত কঠিন শাস্তি ছিল আমাদের, বেত ছিল। আমরা পিতামাতার ভয়ে বাসায় এসে বলতেও পারতাম না শাস্তি পাইছি । কারণ পিতামাতার শাসন ছিল এমন, তুই কি করছস? নিশ্চয় তুই কিছু করছস এমন ছিলেন। আর এখন বাচ্চারা পড়া না পারলে টিচার বকা দিলেও নির্লজ্জের মত এসে অভিভাবকদের বলে সন্তান, আর অভিভাবক এভাবে তেড়ে আসেন!!
আমার ছেলেকে শাসন করার আপনি কে বলে!!
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার কোন ওয়ে ছিল না আমাদের অভিভাবকদের কাছে। তাই আমরা সবাই অভদ্র আর অমানুষ হয়েছি, আর এখনকার বাচ্চারা খুব সুন্দর মানুষ হচ্ছে!!
আমি যা দেখতে পাচ্ছি এইসব অভিভাবকদের প্রত্যেকে নিজেদের অতি আদরের সন্তানদের জন্য নিজের ঘরকেই একেকটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা উচিৎ। যেখানে শুধু তার সন্তানই পড়বে আর তারা নিজেরাই শিক্ষক হবে। কারণ অন্য শিক্ষক বা ছাত্রছাত্রী যদি তাদের সন্তানকে টোকা দেয় বা নাম লিখে / শিক্ষক যদি....... তার নিজেরাই নিজেদের ঘরে একেকটা পাঠশালা গড়ে তোলেন।
স্কুলের পেড়া, টিচারের পেড়া, সহপাঠীদের পেড়া কিছুই থাকবে না। ভবিষ্যতে ভালো কোন নীতিবান আদর্শ শিক্ষকও মেবি এই শিক্ষকতা পেশায় আসবে না। এখনো হাতে গোনা কিছু আছে মাত্র।
#শিশুদেরপাঠশালা
17/08/2026
আমি বলবো ভিকারুননিসা, আইডিয়াল এবং মনিপুর স্কুল সম্পূর্ণ রূপে সরকারের দালালে পরিনত হয়েছিল বিগত ১৬ বছর।
তারা তাদের নিজস্বতা হারিয়ে ফেলেছে।
লটারি সিস্টেমে গিয়েও শিক্ষার মান মূলত বেশি কমে গিয়েছে। যাচাই-বাছাই করে ভালো স্টুডেন্ট নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এখন এইসব কম মেধার বাচ্চাদের নিয়ে হিমসিম খাচ্ছে।
আমি মনে করি এরা এদের আগের নিজস্বতায় ফিরে যাওয়া উচিৎ ২০২৭ এর ভর্তি প্রক্রিয়া থেকেই।
#শিশুদেরপাঠশালা
16/08/2026
যখন পরীক্ষা দিতে দিলো না, তখন কেন সোচ্চার হল না অভিভাবকরা? আমি খুব আশ্চর্য হচ্ছি এই বিষয়টি নিয়ে।
#শিশুদেরপাঠশালা
15/08/2026
শিশুদের পাঠশালা ঢাকা থেকে পরিচালিত হয়।২০১৭,২০১৮ সালে যখন আমাদের অফলাইনের পোস্ট গুলো করা হত তখন অনেকেই বলতেন আমাদের অন্যত্র শাখা নেই কেন? অন্যত্র শাখা করার কথা বলতেন।
২০১৮ সাল থেকে আমরা অনলাইনে নিয়ে এসেছি। আপনারা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমাদের সাথে সরাসরি ক্লাসে অংশ নিতে পারছেন।২০১৮ সাল থেকে দেশের বাইরের প্রচুর ছাত্রছাত্রী আমাদের সাথে পড়াশোনা করছে এরাবিক & হোমস্কুলিং এ আলহামদুলিল্লাহ।
২০২০ সালের এপ্রিলের শুরুতেই দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে ক্লাস করে বাচ্চারা।টেকনাফ থেকে তেতুলিয়া কোন বাধা আর নেই।
ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে না পড়েও আপনি দেশ এবং দেশের বাইরের যে কোন প্রান্ত থেকে ঢাকার নামীদামী স্কুলগুলোর পড়াশুনা পাচ্ছেন, সিস্টেম পাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ। সকল মিডিয়ামের সমন্বয়ে আমাদের হোম স্কুলিং (প্লে-ক্লাস টু) পর্যন্ত বেসিক শিক্ষা। যাতে একটা শিশু সব মাধ্যমে গিয়ে ক্লাস ওয়ানে/ টু তে ভর্তি হতে পারে দেশ বিদেশ যে কোন জায়গায়।
আমাদের অনেক স্টুডেন্ট দেশের বাইরে গিয়েও সুন্দর ভাবে সেখানকার স্কুলে পড়াশোনা করছে।
শিশুদের পাঠশালাই বাংলাদেশের প্রথম অনলাইন প্লাটফর্ম, যেখানে পড়িয়ে আপনি ঢাকার মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশুনা করাতে পারছেন আপনার সন্তানকে সব মিডিয়ামের সমন্নয়ে।
সাথে থাকছে কোরআন শিক্ষার ব্যবস্থাও।২০১৮ সাল থেকে অসংখ্য ছাত্রছাত্রী ও অভিভাবক দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সাথে সরাসরি ক্লাস করে শিক্ষাগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ।
#শিশুদের_পাঠশালা
15/08/2026
বাচ্চাকে সঠিক ওয়েতে মানুষ করার গাইডলাইন এটা মাশা আল্লাহ।। কোনো একটা স্কুলের নির্দেশনা।
#শিশুদেরপাঠশালা
14/08/2026
ক্লাস চলাকালীন সময়ে আমরা ফোন রিসিভ করি না। তবে মেসেজ রিপ্লাই করা হয়। আবার সকাল ৯ টার আগেও ফোন রিসিভ করা হয় না। পেইজ এবং আইডিতে সরাসরি মেসেজ করলেই ভালো। আইডি শিশুদের পাঠশালা
fans