Talent Assistance Bangladesh

Talent  Assistance  Bangladesh

Share

আপনার সন্তানকে বিশ্বমানের ট্যালেন্ট হিসাবে দেখতে চাইলে লাইক দিয়ে ফলো করুন।

13/04/2023
02/01/2023

আপনার সন্তানকে বিশ্বমানের ট্যালেন্ট হিসাবে দেখতে চাইলে পরবর্তী যোগাযোগের জন্য নীচের কমেন্ট বক্সে কমেন্ট লিখুন।

17/05/2022

শিক্ষাই মুক্তি

16/05/2022

পড়ালেখা করলেই মেধাবী হওয়া সম্ভব।

12/05/2022

আমাদের প্রয়োজন শিক্ষায় সর্বোচ্চ জায়গায় যাওয়া। সুশিক্ষাই একমাত্র মুক্তির পথ।

04/04/2022

রমজান মাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুব জরুরী।

Dr Ashit Mazumder - YouTube 04/03/2022

কষ্ট করে ফোন করা, মেসেঞ্জার বা হোয়াটসএ্যাপ বা ইমুতে কথা বলার আর দরকার হবে না। আপনাদের কাজ সহজ করে দেয়ার জন্যই আমার নতুন ইউটিউব চ্যানেল।

স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য পেতে নিয়মিত সাথে থাকুন। তাহলে কষ্ট করে অনেক ফোন না করে সময় বাঁচানো যাবে। সাবস্ক্রাইব SUBSCRIBE করতে হবে।

Dr Ash*t Mazumder - YouTube ডা. অসিত মজুমদার গ্রীণরোড, পান্থপথ, ঢাকা।

09/01/2021

আগামী শনিবার ৯ই জানুয়ারি ২০২১, রাত ৯:৩০ মি ফেসবুক লাইভ অনুষ্ঠিত হবে। বিষয়ঃ ডায়াবেটিস ও পায়ের যত্ন। সময় থাকলে দেখতে পারেন। প্রশ্নও করতে পারবেন।

আপনি কি #ডায়াবেটিস নিয়ে চিন্তিত???
আপনার #পা_ফাটা কি নিরাময় হচ্ছে না???
আপনি কি ডায়াবেটিস এর বিভিন্ন সমস্যায় ভুগছেন???
তবে আপনাদের জন্যই আমাদের এই বিশেষ লাইভ অনুষ্ঠানঃ #ডায়াবেটিস ও #পায়ের_যত্ন
আপনি থাকছেন তো???

#টেলিমেডিসিন_ও #কাউন্সেলিং_সেবা
&
www.consel.com.bd
link: http://globeconsel.com/n

04/01/2021

লেখাগুলো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরী করা হচ্ছে। আপনার মতামত জানান প্লিজ। আপনার মতামত খুব গুরুত্বপূর্ণ।

সব মা বাবাই শিশুদের বেড়ে উঠায় সাধ্যমত চেষ্টা করে থাকেন। এতে কোন সন্দেহ নাই তারা তাদের সবটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন। তবু অনেক সন্তান ভুলপথে পা মাড়ায়। কারণ কি? প্রকৃতপক্ষে শিশুদের তৈরী করার কৌশলটা খুব জটিল এবং সব সময় সব পন্থা সবার জন্য কার্যকরি নয়। এই জন্যই সর্বাগ্রে প্রয়োজন গ্রামে এবং গ্রামের বাইরে সর্বত্র শিশুদের মধ্যে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি মানবিক গুণাবলি বিকাশে যথাযথ পদক্ষেপ নেয়া।

একটি শিশুর বেড়ে উঠার জন্য যা যা বিবেচনায় রাখা প্রয়োজনঃ
১) পুষ্টি
২) আচরণ
৩) মানসিক শিক্ষা
৪)প্রযুক্তির সুফল কূফল
৫) এডুকেশন
৬)স্বাস্থ্য সচেতনতা
৭) যথাযথ কাউন্সেলিং
৮)ক্যারিয়ার গাইড
৯)উচ্চশিক্ষা পরিকল্পনা
১০)জলবায়ু ও পরিবেশ সচেতনতা

02/01/2021

রাজীব টুডু ছদ্ম নাম। সর্দি জ্বর, মাথা ব্যথা নিয়ে আমার চেম্বারে আসে। ২৬ বছরের এই টগবগে তরুণের কাছে জানতে চাইলাম, "তুমি কতটুকু পড়াশুনা করেছ?"

রাজীবঃ একটি সরকারী বিশ্ববিদ্যালয় হতে Development Studies এ অনার্স কমপ্লিট করেছি।
আমিঃ আবার জিজ্ঞেস করলাম "মাস্টার্স করনি?"

রাজীবঃ না মাস্টার্স পড়তে পারিনি।
আমিঃ কারণ কি?
রাজীবঃ স্যার অর্থাভাবে পড়া শেষ করতে পারিনি।
আমিঃ এসএসসিতে জিপিএ কত?
রাজীবঃ ৪.৮৮

আমি বললাম তোমার সঙ্গে এসএসসি পাস করার সঙ্গে সঙ্গে আমার সাথে পরিচয় হলে আজ তোমার পড়াশুনা বন্ধ হতো না। কারণ তোমাকে আমি উচ্চশিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা করে দিতাম। তুমি নিশ্চিন্তে পড়াশুনা শেষ করতে পারতে।
সে বলল আমি তো আর পারব না কিন্তু ভবিষ্যতের প্রজন্ম যেন সে সুযোগ পায়। আমি তাকে বললাম দরিদ্র শিশুগুলো যেন তৃতীয় শ্রেণী হতেই আমাদের সাথে যোগাযোগ রাখে। আমরা তার মেধাবৃদ্ধিসহ পূর্ণ পড়াশুনায় সহযোগিতা করে যাব।
সুতরাং আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন।
আমরা নিশ্চিত বলতে পারি ঐ শিশুর পড়াশুনা বন্ধ হবে না।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


গ্রীনরোড, Dhaka
Dhaka