অল্প সময়ের মধ্যে কোরিয়ান ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলার জন্য আপনাকে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার মাধ্যমে আগাতে হবে।
১. বিশেষ কিছু গ্রামার আছে যেগুলো নিয়মিত প্রাকটিস করতে হবে। কারণ কথা বলার সময় সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার পারদর্শী হওয়া প্রয়োজন।
২. কিছু শব্দ আছে যেগুলো কথোপকথনের ক্ষেত্রে অনেক ব্যবহার হয়। কিন্তু লেভেলের বইগুলোতে সেই শব্দগুলোর উপস্থিতি খুবই কম।
সেগুলোর জন্য গুগলে গিয়ে কথোপকথনের জন্য প্রয়োজনীয় লিংকিং ওয়ার্ডস আর প্রিপোজিশনের তালিকা সংগ্রহ করবেন। সেগুলো প্রতিদিন একটা করে ভালোভাবে শিখে নিয়মিত প্রাকটিস করতে হবে।
৩. নিয়মিত স্পিকিং প্রাকটিস করতে হবে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ।
এখানে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না।
কারণ এটাই হলো আপনার ফাইনাল ধাপ যেটার জন্য আপনি এতো কষ্ট করেছেন।
সম্পূরক বক্তব্য -
লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত হলো মূলত গ্রামার আর বেসিক কিছু ধারণার উপর তৈরি করা। বিস্তারিত তেমন কোনো তথ্য নাই।
তবে লেভেল-৫ এ মোটামুটি বিস্তারিত তথ্য দিয়েছে।
কিন্তু লেভেল-৫ এর বইতে লিংকিং ওয়ার্ডস আর প্রিপোজিশন যেগুলো আছে, সেগুলো স্পিকিংয়ের জন্য যথেষ্ট না।
তাই শুধুমাত্র লেভেলের বইয়ের উপর নির্ভর না করে এর পাশাপাশি অন্য বইও পড়তে হবে।
অন্য বইগুলোর মধ্যে কোরিয়ান স্কুলের বাচ্চাদের বইগুলো পড়তে পারেন। বাচ্চাদের বইয়ের শব্দগুলো সহজ এবং মনে রাখাও তুলনামূলক সহজ।
তবে আয়ত্ত করার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত চর্চায় থাকতে হবে।
এভাবে নিয়মিত প্রাকটিস করলে এক বছরের মধ্যে আপনি সুন্দরভাবে কোরিয়ান ভাষায় কথা বলার সামর্থ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
মোশিউর রহমান।
Moshiur's Academy
কোরিয়ান ভাষা এবং ইংরেজি ভাষা শেখার আধুনিক পদ্ধতি।
26/08/2025
어제는 친구의 생일이었습니다.
গতকাল বন্ধুর জন্মদিন ছিলো।
친구가 피자를 아주 좋아해서 저는 친구와 함께 피자를 먹으러 갔습니다.
বন্ধু পিৎজা পছন্দ করার কারণে বন্ধুর সাথে পিৎজা খেতে গিয়েছিলাম।
친구와 피자를 먹으면서 얘기를 많이 나누었습니다.
বন্ধুর সাথে পিৎজা খেতে খেতে অনেক কথা বলেছি।
정말 즐거운 시간이었습니다.
খুবই আনন্দদায়ক সময় ছিলো।
그리고 저는 친구에게 생일 선물로 예쁜 운동화를 줬습니다.
এবং আমি বন্ধুকে জন্মদিনের উপহার হিসেবে সুন্দর কেডস জুতা উপহার দিয়েছি।
친구가 운동을 자주 하기 때문에 운동화를 사주고 싶었습니다.
বন্ধু প্রায়ই ব্যায়াম করার কারণে কেডস জুতা কিনে দিতে চেয়েছিলাম।
친구가 정말 기뻐하는 모습을 보니까 저도 기분이 좋아졌습니다.
বন্ধুর হাসিমুখ দেখে আমারও মন ভালো হয়ে গিয়েছে।
26/08/2025
메이 씨는 명동에 자주 갑니다.
মিস মেই মিয়ংদোংয়ে প্রায়ই যান।
명동에 가려면 지하철 4호선을 타고 명동역에서 내리면 됩니다.
মিয়ংদোংয়ে যেতে হলে জিহাছল ৪ নাম্বার লাইনে চড়ে মিয়ংদোং স্টেশনে নামলে হবে।
명동에는 옷 가게와 신발 가게가 많습니다.
মিয়ংদোংয়ে কাপড়ের দোকান এবং জুতার দোকান অনেক আছে।
여기에서 파는 옷과 신발은 값이 쌀 뿐만 아니라 아주 예쁩니다.
এখানে বিক্রি হওয়া কাপড় এবং জুতা শুধু সস্তাই নয় বরং সুন্দর ও বটে।
그리고 명동에는 영화관도 있습니다.
এবং মিয়ংদোংয়ে সিনেমা হলও আছে।
메이 씨는 다음 주에 영화도 볼겸 쇼핑도 할겸 해서 명동에 갈겁니다.
মিস মেই আগামী সপ্তাহে মুভি দেখার জন্য এবং শপিং করার জন্য মিয়ংদোংয়ে যাবেন।
주말에는 영화관에 사람이 많기 때문에 영화표를 미리 예매해야 합니다.
সপ্তাহের শেষে সিনেমা হলে মানুষ বেশি হওয়ার কারণে মুভির টিকেট আগেই বুকিং করে রাখতে হয়।
22/05/2025
কোরিয়া থেকে দেশে আসার সময় আমি ব্যথা উপশমকারী কিছু এন্টিফোরামিন মেসেজ লোশন এনেছি।
কোমড়ের ব্যথা, হাটুর ব্যথা, জয়েন্টের ব্যাথার ক্ষেত্রে দারুণ কাজ করে। আমি নিজেও ব্যবহার করি।
আমার বাবা-মা যখন থেকে এটা ব্যবহার করা শুরু করলো তারপর থেকে এই পাঁচ বছর আর কোনো মেসেজ লোশন ব্যবহার করেনা। এতোটাই উপকারী এই লোশন।
ছোট থেকে বড় সবার জন্য উপকারী।
বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য বেশি উপকারী।
আপনার বাবা-মা অথবা দাদী-নানীর জন্য নিতে পারেন।
কথা দিলাম, মন থেকে আপনার জন্য দোয়া করবেন ওনারা।
মূল্য - ১২০০ টাকা।
যোগাযোগ - ০১৫৩৩৩১৯৭৮৮ (হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিতে পারবেন।)
লোকেশন - ডেমরা, ঢাকা।
22/03/2025
# কোরিয়ান ভাষার বইগুলো পড়ে নিজের দক্ষতা বাড়ানো এবং পরীক্ষার প্রস্তুতি নেয়ার পদ্ধতি নিম্নরুপ -
১. প্রথমত অবশ্যই গ্রামার গুলো ভালোভাবে শিখবেন। একবারে সব গ্রামার শিখতে যাবেন না। প্রথমত (লেভেল-১) আর (লেভেল-২) এর গ্রামার গুলো ভালোভাবে শেষ করবেন। তারপর লেভেল -৩ এবং লেভেল -৪ ধরবেন।
তাহলে আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে।
২. দ্বিতীয়ত ভোকাবুলারি শিখবেন অন্ততপক্ষে লেভেল-২ পর্যন্ত। প্রথমেই লেভেল -৪ পর্যন্ত করতে পারলে তো অনেক ভালো। তাহলে রিডিং পড়ার সময় প্রতিটা অর্থ আরো অনেক ভালো বুঝতে পারবেন।
৩. তৃতীয়ত মডেল কোশ্চেন প্রাকটিস করবেন নিয়মিত। ১ থেকে ৩০ পর্যন্ত ছোট প্রশ্নগুলো ভালোভাবে প্রাকটিস করবেন।
তাহলে বড় প্রশ্নের উপর নির্ভরতা কমে আসবে।
কারণ নতুনদের জন্য বড় প্রশ্নগুলোর উত্তর দেয়া যথেষ্ট কঠিন। কিন্তু মার্কস সবগুলোর সমান।
তাই ১ থেকে ৩০ পর্যন্ত ছোট প্রশ্নগুলো ভালোভাবে ঝালাই করবেন।
নোট - একসাথে সবগুলো কাজ কখনোই করতে যাবেন না। তাহলে বেসামাল হয়ে যাবেন। ধাপে ধাপে পড়া গুলো শেষ করবেন।
>>> গ্রামার শেষ করার পরে ভোকাবুলারি পড়বেন >>> ভোকাবুলারি শেষ করার পরে মডেল কোশ্চেনগুলো প্রাকটিস করবেন ভালোভাবে।
আপনার মেধা ভালো হলে সবগুলো প্রক্রিয়া শেষ করতে আনুমানিক ৩ থেকে ৪ মাসের মতো সময় লাগবে।
আর আপনি যদি দূর্বল হয়ে থাকেন তাহলে পরিপূর্ণ প্রস্তুতি নিতে ৬ মাসের মতো সময় লাগবে।
তারপর আপনি লেভেল টেস্ট দিয়ে দেখেন।
ফলাফল আপনার নিজের চোখে দেখতে পাবেন।
বিঃদ্রঃ ভাইভাতে ভালো করার জন্য রিডিং পড়বেন বেশি বেশি। এমনভাবে রিডিং পড়বেন যাতে আপনার পড়ার শব্দ আপনি নিজের কানে শুনতে পান।
মনে মনে পড়লে কোনো উপকার পাবেন না। তাই শব্দ করে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোশিউর রহমান (DC)
22/03/2025
আপনি নিজে বাসায় থেকে বা যেকোনো ইংরেজি টিচারের তত্ত্বাবধানে থেকে এই পদ্ধতি অনুসরণ করে সহজে ইংরেজি শিখতে পারেন।
শর্ত - ইংরেজি শেখার জন্য আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে এবং আপনাকে ধৈর্যশীল হতে হবে।
কারণ এটা ছাড়া আপনার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না।
ইংরেজি চর্চায় আপনাকে নিম্নোক্ত ছয়টি কাজ করতে হবে।
১. আপনাকে কমপক্ষে দুই হাজার ভোকাবুলারি শিখতে হবে।
ভয় পাওয়ার কারণ নেই। কারণ সবই কমন ওয়ার্ড।
ইংরেজি শিখছেন এমন বেশিরভাগ লোকেরই গড়ে এক হাজার ওয়ার্ড জানা থাকে।
(গুগল থেকে Most useful 2000 English words লিখে সার্চ দিলে সম্পুর্ন তালিকা পিডিএফ আকারে পেয়ে যাবেন। ওয়ার্ডগুলো খুব সহজ এবং বহুল ব্যবহৃত। তাই অল্প সময়েই শেষ করতে পারবেন।
এই দুই হাজার শব্দ জানলে আপনি স্পোকেন ইংলিশের ৮০ থেকে ৯০ পার্সেন্ট বুঝতে পারবেন। তাই আপনার জন্য এটা খুব জরুরি।)
২. প্রতিদিন কমপক্ষে একটি করে গ্রামার রুল শিখতে হবে। মাত্র ৪০ টি রুল একজন Begginner এর স্পিকিং শেখার জন্য যথেষ্ট।
(স্টুডেন্টরা গ্রামারের জটিলতাকে অনেক ভয় পায়। তাই এই রুলস গুলোতে কোনোরকম গ্রামারের জটিলতা রাখা হয়নি এবং শেখা খুব সহজ।)
৩. প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট স্পিকিং করতে হবে।
(স্পিকিং পার্টনার পেতে প্লেস্টোরে গিয়ে Speaklar, Buddytalk/opentalk অথবা Speak English Online টাইপ করে সার্চ দিলেই স্পিকিং এ্যাপ পেয়ে যাবেন।) তিনটা এ্যাপ ই স্পিকিং এর জন্য দারুণ কার্যকরী। তবে প্রথমটার তুলনায় পরের দুটো বেশি সহায়ক।
৪. প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট রিডিং পড়বেন।
(রিডিং এর জন্য অবশ্যই এমন বই নির্বাচন করবেন যেটা পড়লে তার আশি থেকে নব্বই ভাগ আপনি বুঝতে পারেন। নাহলে আপনার রিডিং খুব একটা ফলপ্রসূ হবেনা।
Graded Readers রিডিং এর জন্য সবচাইতে উত্তম। লেভেল ১ থেকে ১০ পর্যন্ত আছে। বুক মার্কেটে Graded Readers এর হার্ড কপি পাবেন। হার্ড কপি থেকে রিডিং পড়া সর্বোত্তম পদ্ধতি। তবে যাদের হার্ড কপি সংগ্রহের ব্যবস্হা নেই তারা ইন্টারনেট থেকে পিডিএফ আকারে পাবেন এবং ইউটিউবে সাবটাইটেল সহ দেখে প্রাকটিস করতে পারবেন।)
৫. প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা লিসেনিং করতে হবে।
(আপনাকে লিসেনিং এর কমপক্ষে আশি থেকে নব্বই ভাগ বুঝতে হবে। নাহলে লিসেনিং আপনার কাছে বোরিং লাগবে এবং খুব একটা কাজে আসবেনা।
ইউটিউবে Learn English through story লিখে সার্চ দিলে সাবটাইটেল সহ অনেক লিসেনিং ফাইল পাবেন। Difficulty level 1 থেকে 10 পর্যন্ত আছে। প্রাকটিস করার জন্য সেগুলো যথেষ্ট।)
৬. সম্ভব হলে প্রতিদিন এক ঘন্টা ভিডিও দেখবেন।
(ভিডিও দেখার জন্য ইংরেজি ড্রামা, টিভি শো এবং মুভি উত্তম। তবে যাদের এগুলো বুঝতে অসুবিধা হয় বা একেবারেই বুঝতে পারেননা, তারা YouTube থেকে Learn English through Oxford video দিয়ে প্রাকটিস শুরু করতে পারেন।)
নোট - যথাসম্ভব সবচেয়ে বেশি সময় লিসেনিং প্রাকটিসের পিছনে দিবেন।
কারণ যতো বেশি লিসেনিং করবেন আপনার কাছে ইংরেজি ততো বেশি সহজ মনে হবে এবং আপনার আত্মবিশ্বাস ততো বাড়তে থাকবে।
আর প্রতিদিন অল্প করে হলেও স্পিকিং প্রাকটিস করবেন।
এই কৌশলে নিয়মিত প্রাকটিস করলে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে সাধারণত দশ থেকে বারো মাস সময় লাগে। নিয়মিত চর্চা না করলে সময় আরো দীর্ঘ হবে।
তবে একজন টিচারের তত্ত্বাবধানে থেকে চর্চা করলে ছয় মাসের মধ্যেই ফ্লুয়েন্সি পাওয়া সম্ভব।
টিচারের তত্ত্বাবধানে থাকার মূল কারণ হলো আপনার নিয়মিত ইংরেজি চর্চা অভ্যাহত রাখা।
এই প্ল্যান টা আপনার ইংরেজি শিক্ষককে দেখান। আপনার ইংরেজি শেখার গতি অনেক দ্রুততর হবে।
যদি সফল হতে চান, পরিকল্পনা এবং টার্গেট ফিক্স করুন এবং সেই অনুযায়ী কাজ করুন।
মোশিউর রহমান
Moshiur's Academy.
15/03/2025
কোরিয়াতে আত্মীয়স্বজন একে অপরকে যেভাবে ডাকে তার একটা সংক্ষিপ্ত বিবরণী -
>> ভাই তার বড় ভাইকে 형 ডাকে এবং বড় বোনকে 누나 বলে ডাকে।
>> বোন তার বড় ভাইকে 오빠 ডাকে এবং বড় বোনকে 언니 বলে ডাকে।
>> বড়ভাই বা বড়বোন তাদের ছোট ভাই-বোন অর্থাৎ 동생 কে নাম ধরে ডাকে।
>> বিয়ের পর স্বামী-স্ত্রী একে অপরকে 여보 বা 당신 বলে ডাকে আর সন্তান হওয়ার পরে সন্তানের নাম যদি 술기 হয় তাহলে স্বামী-স্ত্রী একে অপরকে 술기아빠 ও 술기엄마 বলে ডাকে।
>> স্ত্রী তার শশুরকে 아버님 আর শাশুড়িকে 어머님 বলে ডাকে।
>> স্বামী তার শশুরকে 장인어른 আর শাশুড়িকে 장모님 বলে ডাকে।
>> শাশুড়ী পুত্রবধূকে সন্তান হওয়ার আগে 새아가 বলে ডাকে, আর সন্তান হওয়ার পরে 어멈아 বলে ডাকে এবং নাতিকে 애비야 বলে ডাকে।
>> মেয়ের জামাই (사위) এর নাম 김 হলে শশুর-শাশুড়ি জামাইকে 김서방 বলে ডাকে।
>> স্ত্রী তার স্বামীর বড় বোন অর্থাৎ ননাসকে 형님 বলে ডাকে এবং স্বামীর ছোট বোন অর্থাৎ ননদকে 아가씨 বলে ডাকে আর স্বামীর বড় ভাই অর্থাৎ ভাসুরকে 아주버님 ডাকে এবং স্বামীর ছোট ভাই অর্থাৎ দেবরকে অবিবাহিত হলে 도련님 আর বিবাহিত হলে 서방님 বলে ডাকে।
>> স্বামী তার স্ত্রীর বড় বোন অর্থাৎ জেট্টসকে 처형 ডাকে এবং স্ত্রীর ছোট বোন অর্থাৎ শালীকে 처제 বলে ডাকে আর স্ত্রীর বড় ভাই অর্থাৎ সুমুন্ধিকে 형님 ডাকে আর স্ত্রীর ছোট ভাই অর্থাৎ শালাকে 처남 বলে ডাকে।
>> শালা দুলাভাইকে 매형 ডাকে, আর শালী দুলাভাইকে 형부 ডাকে।
>> সুমুন্দি ছোট বোনের স্বামীকে 매제 ডাকে আর জেট্টস ছোট বোনের স্বামীকে 제부 ডাকে।
>> মায়ের বোন অর্থাৎ খালাকে 이모 ডাকে এবং খালুকে 이모부 ডাকে , আর বাবার বোন অর্থাৎ ফুফুকে 고모 ডাকে এবং ফুফাকে 고모부 ডাকে।
Moshiur Rahman DC
কোরিয়ান ভাষায় সাবলীলভাবে স্পিকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ -
일상에서 - দৈনন্দিন জীবনে।
긍정적으로 - ইতিবাচক ভাবে বা পদ্ধতিতে।
부정적으로 - নেতিবাচক ভাবে বা পদ্ধতিতে।
이성적으로 - যুক্তিসঙ্গত ভাবে বা পদ্ধতিতে।
간단하게 - সাধারণ ভাবে বা পদ্ধতিতে।
쉽게 - সহজে।
어렵게 - কঠিনভাবে বা জটিলভাবে।
의도적으로 - উদ্দেশ্যপ্রনোদিত।
본격적으로 - নম্রভাবে।
평상시에 - প্রতিদিনের নিয়মে।
뻔뻔하게 - নির্লজ্জ ভাবে।
별일 아니요 - বড় ধরনের কোনো বিষয় না।
당황하다 - দ্বিধাদ্বন্দে থাকা।
창피하다 - লজ্জা পাওয়া।
이런 경우 - এসব ক্ষেত্রে।
이런 식으로 - এইভাবে।
인정하다 - মেনে নেয়া।
가능성 - সম্ভাবনা।
순간에 - মুহুর্তে।
다가오는 - আসন্ন।
원망하다 - দোষারোপ করা।
탓이야 - দোষারোপ করা।
결국 - অবশেষে।
드디어 - অবশেষে।
토닥여주다 - উৎসাহ দেয়া।
상대방 - অপর ব্যক্তি।
넘어가다 - cross, pass - পার হয়ে যাওয়া।
의연하게 - honorably, resolutely - সম্মানের সহিত।
대처하기 - To deal with it - মোকাবিলা করা।
부분 - অংশ।
여전히 - এখনো।
노력 - চেষ্টা।
능력 - যোগ্যতা।
오히려 - বরং।
차라리 - বরং।
엄격하게 - strictly
단순히 - simply
대안적인 방법 - alternative way
원격 - remote
심지어 - Even
간편하게 - সহজভাবে।
때로는 - মাঝেমাঝে।
표현하다 - প্রকাশ করা।
여전히 - still
사정이 - situation
차분하게 - calmingly
막상 - in fact
극복하다 - Overcome
만족한 - satisfied
통역/해석 - interpretation
번역 - translation
진작 - earlier
빠트린 부분 - missed portion
보완할 사항 - a matter to be supplemented / an issue to be supplemented
결과적으로 - As a result
혹은 - or
칼퇴하다 - leave work on time
효율적으로 - efficiently
연구하다 - doing research, Doing Study
영리하고 - smart, clever, talent
능수능란하게 - skillfully
안심 - relax
번거롭다 - inconvenient
결론적으로 - In conclusion
실력 - Ability
출력 - output
심리적으로 - psychologically
반복적으로 - repeatedly
애초에 - at first
단순히 - simply
원하는 수준의 - of the desired level
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
영리하고 - clever.
능수능란하게 - skillfully.
사소한 - Minor
예상치 - estimate, guesstimate.
오타 - a typing error.
허무하다 - Feel empty.
횟수 - number of times.
좌절하다 - frustrated.
찝찝하다 - Uncomfortable.
조치를 - taking action.
부주의 - carelessness.
짐작으로 - as a guess, by speculation
모호하게 - dimly, ambiguously (অস্পষ্টভাবে)
뜯어보다 - open.
지레짐작으로 - in an assumption,
설령 - even if, even though.
의문점 - doubt, question, doubtful point.
의중 - the intention of.
제한된 - limited.
지장 - trouble.
의뢰하다 - make a request.
수준의 - of a level.
니즈에 - in need.
관점에서 - from the point of view.
소모 - consume, use up.
안도하다 - feel relieved.
심리적으로 - psychologically.
측면에서 - from the side.
평판 - reputation.
구구절절 - word-for-word.
무의식 - Unconscious.
업무 용량 - Work capacity.
발휘 - exertion, পরিশ্রম
영역의 - territorial, area
의뢰하다 - make a request.
적절하게 - appropriately.
맥락 - context.
모호하게 - dimly, ambiguously (অস্পষ্টভাবে)
짚고 - Overcome.
손바닥 뒤집는 사람이 많아요 - There are a lot of people who flip their hands.
되묻는 - asking back.
측면에서 - from the side.
출력을하다 - print out.
의뢰하다 - make a request.
신뢰 - Trust.
엉망진창으로 - in a mess, wreck, ruin
구구절절하게 - in a word-for-word manner.
조율해야하는 - to be coordinated, সমন্বয় করা
미세하게 - minutely, পুঙ্খানুপুঙ্খরূপে
틀어지는 - on the wrong side.
불상사 - unfortunate event.
감추다 - hide.
막판에 - at the last moment.
겉잡기가 어렵다 - It's hard to cover up.
상세하게 - in detail.
간혹 - sometimes.
혹은 - or
이왕 물어보면 - If you already ask.
이왕이면 - if it is possible.
보완할 사항 - a matter to be supplemented.
추가로 - Additional.
빠트린 부분 - the part that's been dropped.
고정적으로 - in a fixed manner.
그럼에도 불구하고 - in spite of that.
수행하기 - Performing.
던질수있는 - throwable.
합의 - Agreement.
협의 - Consultation.
의뢰하다 - make a request.
포착하다 - to capture.
조만간 - soon, shortly, in the near future.
칼퇴 - leave work on time.
효율적으로 - efficiently.
연구해서 - through research.
04/10/2024
যারা লেভেল টেস্ট এর প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কিছু পরামর্শ।
১. প্রথমত অবশ্যই গ্রামার গুলো ভালোভাবে শিখবেন। একবারে সব গ্রামার শিখতে যাবেন না। প্রথমত (লেভেল-১) আর (লেভেল-২) এর গ্রামার গুলো ভালোভাবে শেষ করবেন।
তাহলে আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে।
২. দ্বিতীয়ত ভোকাবুলারি শিখবেন অন্ততপক্ষে লেভেল-২ পর্যন্ত। তাহলে রিডিং পড়ার সময় আরো ভালো বুঝতে পারবেন।
৩. তৃতীয়ত মডেল কোশ্চেন প্রাকটিস করবেন নিয়মিত।
নোট - একসাথে তিনটা কাজ কখনোই করতে যাবেন না। ধাপে ধাপে পড়া গুলো শেষ করবেন।
(১) শেষ হয়ে যাওয়ার পরে (২) করবেন।
(২) শেষ হয়ে যাওয়ার পরে (৩) করবেন।
সবগুলো প্রক্রিয়া শেষ করতে আনুমানিক ৩ মাসের মতো সময় লাগবে।
তারপর লেভেল টেস্ট দিয়ে দেখেন।
ফলাফল আপনার নিজের চোখে দেখতে পাবেন।
মোশিউর রহমান (DC)
02/10/2024
কোরিয়ানদের কথা সহজে বুঝতে পারার জন্য চারটা গুরুত্বপূর্ণ পদ্ধতি স্পিকিং বইতে সংযুক্ত করা হয়েছে।
এগুলোকে ইন্ডাইরেক্ট স্পিচ বলা হয়।
এই চারটা পদ্ধতি কোরিয়ানদের মধ্যে অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়।
কোরিয়ান ভাষায় এই চারটা পদ্ধতিকে একসাথে 간접화법 বলা হয়।
(পদ্ধতি - ১)
다고 하다
(অন্যের কাছ থেকে শোনা কথা বলা।)
1) 선생님 늦게 도착한다고 했어요.
সমস্যাংনিম দেরীতে পৌছাবে বলেছে।
(শিক্ষকের কথাটি ছাত্ররা ভিন্ন একজনের মাধ্যমে জেনেছে, যিনি শিক্ষকের কাছ থেকে কথাটি সরাসরি শুনে তাদেরকে জানিয়েছেন। এটাই ইন্ডাইরেক্ট স্পিচ।)
2) 친구도 아이스크림을 먹는다고 했어요!
বন্ধুও আইসক্রিম খাবে বলেছে।
3) 엄마 지금 집에 간다고 해요.
আম্মু এখন বাড়িতে যায় বলেছে।
4) 고객들은 매운 음식을 좋아 한다고 해요.
কাস্টমাররা ঝাল খাবার পছন্দ করে বলেছে।
가: 아버지께서 저한테 물건을 사기 전에 인터넷으로 가격을 확인한다고 했어요.
বাবা আমাকে জিনিস কেনার আগে দাম ইন্টারনেটে চেক করে নিতে বলেছে।
나: 그래요? 그럼 아이 장난감 가격을 검색해 봐야겠어요.
সত্যিই? তাহলে বাচ্চার খেলনার দাম খুঁজে দেখতে হবে।
(পদ্ধতি - ২ )
냐고 하다
(পরোক্ষভাবে প্রশ্ন করা বা একজনের করা প্রশ্ন শুনে আরেকজনকে জানানো।)
사장님 저한테 한국어를 얼마나 공부했냐고 물어봤어요.
মালিক আমাকে "কোরিয়ান ভাষা কতোটা পড়াশোনা করেছি?, জিজ্ঞেস করেছে"
(থাকে বিষয়টা জানানো হয়েছে সে তৃতীয় কোনো ব্যক্তি।)
친구가 저에게 케이팝을 좋아하냐고 했어요.
বন্ধু আমাকে কে-পপ পছন্দ করি কিনা জিজ্ঞাসা করেছে।
그 사람이 마문 씨 친구냐고 물어봤어요.
ওই লোকটা মামুন সাহেবের বন্ধু কিনা জিজ্ঞেস করেছে।
동생이 나한테 바나나를 먹었냐고 물어봤어요.
ছোটভাই আমাকে কলা খেয়েছি কিনা সেটা জিজ্ঞেস করেছে।
1. 의사님이 어디가 아프냐고 물어봤어요.
ডক্টর কোথায় ব্যথা সেটা আমাকে জিজ্ঞেস করেছে।
2. 영화가 재미있냐고 했어요.
মুভিটা আনন্দদায়ক কিনা সেটা জিজ্ঞেস করেছে।
(পদ্ধতি - ৩)
라고 하다
(পরোক্ষভাবে কিছু করতে বলা।)
직원이 관객들에게 입장하라고 했어요.
কর্মীরা দর্শকদের প্রবেশ করতে বলেছে।
(যিনি বলছেন তিনি কর্মীও না, দর্শকও না। তিনি তৃতীয় কোনো ব্যক্তি। তাই এটা ইন্ডাইরেক্ট স্পিচ।)
사장님 저한테 일 하라고 했어요.
মালিক আমাকে কাজ করতে বলেছে।
(যাকে বলা হচ্ছে সে মালিকের কাছ থেকে কথাটি সরাসরি শুনে নাই। বন্ধুর মাধ্যমে জেনেছে। তাই এটা ইন্ডাইরেক্ট স্পিচ।)
친구에게 집에 오지 말라고 했어요.
বন্ধুকে বাসায় আসতে নিষেধ করেছি।
(যাকে বিষয়টা জানানো হচ্ছে সে তৃতীয় কোনো ব্যক্তি।)
엄마는 저에게 일찍 자라고 했어요.
আম্মু আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছে।
(পদ্ধতি - ৪)
자고 하다
(পরোক্ষভাবে একসাথে কিছু করতে বলা।)
가: 아까 과장님이 뭐라고 하셨어요?
একটু আগে ম্যানেজার কী বলেছিলেন?
나: 내일 다시 회의하자고 하셨어요.
তিনি বলেছেন চল আগামীকাল আবার মিটিং করবো।
친구가 내일 만나자고 했어요.
বন্ধু বলেছে চল আগামীকাল দেখা করি।
(যাকে বিষয়টা জানানো হচ্ছে সে তৃতীয় কোনো ব্যক্তি।)
아내가 같이 저녁을 먹자고 했어요.
আমার স্ত্রী বলেছে চল একসাথে ডিনার করি।
25/09/2024
কোম্পানিতে কাজ করার সময় কিছু কমন কথা কোরিয়ানরা জুনিয়রদের সবসময় বলে থাকে। সেগুলোর মধ্যে বহুল ব্যবহৃত কিছু বাক্য নিচে দেয়া হলো-
이름이 뭐야? নাম কি?
몃 살이야? বয়স কত?
(প্রথম সাক্ষাৎকারে কোরিয়ানরা জুনিয়রদের এভাবে নাম আর বয়সের বিষয়ে জিজ্ঞেস করে।)
야 일로 와, 이거 해.
এই এদিকে আসো, এটা কর।
알았어? বুঝতে পারছো?
(কোরিয়ানরা কাজ বুঝিয়ে দেয়ার পরে এভাবে জিজ্ঞেস করে।)
이거 제일 급하니까 이거 먼저 해.
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটা আগে কর।
괜찮아, 천천히 해.
সমস্যা নাই, আস্তে আস্তে কর।
돈 없어, 돈 없어 .
টাকা নাই, টাকা নাই।
(বেতনের কথা বলতে গেলে কিছু মালিক এমন করে।)
잘 돼? ঠিকমতো হয়?
(যন্ত্র বা মেশিন ঠিকমতো কাজ করছে কিনা সেটা জিজ্ঞেস করতে গেলে এভাবে বলে।)
서두르지 말고 천천히 해.
তাড়াহুড়ো করিওনা, আস্তে আস্তে কর।
일 제대로 해. কাজ ঠিকমতো কর।
일 열심히 해. কাজ মনোযোগ দিয়ে কর।
네 반장님, 열심히 하고있습니다.
হ্যাঁ বানজাংনিম, মনোযোগ দিয়ে করতেছি।
잘 봐. ভালোভাবে দেখো।
(কোনো কাজ শেখাতে গেলে কোরিয়ান সিনিয়ররা এভাবে বলে।)
야 빨리 빨리 와.
এই তাড়াতাড়ি আসো।
야 빨리 빨리 안해?
এই তাড়াতাড়ি করবি না ?
( কাজের ক্ষেত্রে রেগে গেলে সাধারণত এভাবে বলে।)
왜 빨리빨리 안 해?
তাড়াতাড়ি করোনা কেন ?
너 왜 일찍 퇴근 했어?
তুমি কেন তাড়াতাড়ি কাজ ছেড়ে দিলা?
너 왜 늦게 출근 했어?
তুমি কাজে আসতে দেরি করলে কেন?
수고했어. কষ্ট করেছো।
(কাজ শেষে কোরিয়ান সিনিয়ররা জুনিয়রদের এভাবে ধন্যবাদ দেয়। এর মাধ্যমে এটা বুঝায় কোরিয়ান সিনিয়র তার কাজে খুশি হয়েছে।)
야 정리 다 했어? এই সব শেষ করেছো?
(কাজ শেষ করে চলে যাওয়ার আগে সবকিছু গুছানোকে 정리 বলা হয়।)
네 반장님, 정리 다 해놨어요.
হ্যাঁ বানজাংনিম, সব গুছানোর কাজ শেষ করেছি।
그럼 퇴근 하고 가.
তাহলে কাজ শেষ করে বাসায় যাও।
(এখানে 퇴근 하다 বলতে কাজ শেষে কার্ড পাঞ্চ করা বা ফিংগার দিয়ে অফিসিয়ালি কাজ শেষ করার কথা বলেছে।)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Sarulia, Demra
Dhaka
1361
Opening Hours
| Monday | 15:00 - 18:00 |
| Tuesday | 15:00 - 18:00 |
| Wednesday | 15:00 - 18:00 |
| Thursday | 15:00 - 18:00 |
| Friday | 15:00 - 18:00 |
| Saturday | 09:00 - 18:00 |
| Sunday | 09:00 - 18:00 |