Akter131986

Akter131986 i will Freelancer
(1)

23/08/2026
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ জয়
16/08/2026

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ম্যাচ জয়

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা, স্বামী-স্ত্রীর তথ্য কিংবা অন্যান্য...
07/08/2026

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা, স্বামী-স্ত্রীর তথ্য কিংবা অন্যান্য তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সব ধরনের সংশোধনের জন্য একই কাগজপত্র প্রয়োজন হয় না। যে তথ্য সংশোধন করতে চান, তার পক্ষে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট সরকারি কাগজপত্র জমা দিতে হবে।
👉নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
নামের বানান বা আংশিক সংশোধনের জন্য সাধারণত প্রয়োজন হয়—

এসএসসি/জেএসসি/পিএসসি সনদ (যা প্রযোজ্য)
অনলাইন জন্ম নিবন্ধন
পাসপোর্ট (যদি থাকে)
ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (যদি থাকে)
কাবিননামা বা বিবাহ সনদ
স্বামী বা স্ত্রীর এনআইডি
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব কাগজপত্রের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা জমা দিতে হবে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।বাবা-মায়ের নাম সংশোধন
👉বাবা বা মায়ের নামের বানান, পদবি বা সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—

শিক্ষাগত সনদ
অনলাইন জন্ম নিবন্ধন
বাবা-মায়ের এনআইডি
ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ
পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্র চাওয়া হতে পারে।

👉জন্মতারিখ সংশোধনে যা লাগবে
জন্মতারিখ পরিবর্তনের জন্য প্রয়োজন হতে পারে—

এসএসসি/জেএসসি/পিএসসি সনদ
অনলাইন জন্ম নিবন্ধন
ভাই-বোনদের এনআইডি
ওয়ারিশ সনদ
কাবিননামা
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
সিভিল সার্জনের বয়স নির্ধারণ প্রতিবেদন
সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র
অবসরপ্রাপ্তদের পেনশন বই
মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ
👉স্বামী/স্ত্রীর নাম সংশোধন বা সংযোজন
স্বামী বা স্ত্রীর নাম সংযোজন বা সংশোধনের জন্য প্রয়োজন হতে পারে—

কাবিননামা বা বিবাহ সনদ
স্বামী বা স্ত্রীর এনআইডি
সন্তানের জন্মসনদ বা এনআইডি (যদি থাকে)
সন্তানের শিক্ষাসনদ
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্বামী/স্ত্রীর মৃত্যু সনদ বা তালাকনামা এবং দ্বিতীয় বিয়ের কাবিননামা জমা দিতে হবে। সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে হলফনামা, ওয়ারিশ সনদ, বিদ্যুৎ বিল বা করের রশিদসহ অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে।

👉জন্ম নিবন্ধন নম্বর সংশোধন
অনলাইন জন্ম নিবন্ধন সনদ
ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র
লিঙ্গ সংশোধন
ভোটার নিবন্ধন ফরম (ফরম-২)
মেডিকেল সনদ
👉সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রত্যয়নপত্র
জন্মস্থান সংশোধন
অনলাইন জন্ম নিবন্ধন
পাসপোর্ট (যদি থাকে)
👉স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রদৃশ্যমান সনাক্তকরণ চিহ্ন সংশোধন
উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন
মেডিকেল সনদ
👉রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধন
রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট
স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধন
ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজন হতে পারে—

👉অনলাইন জন্ম নিবন্ধন
বিদ্যুৎ বিল
চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ
ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র
👉টিন (TIN) নম্বর সংযোজন বা সংশোধন
টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি
ড্রাইভিং লাইসেন্স নম্বর সংযোজন বা সংশোধন
ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি

👉পাসপোর্ট নম্বর সংযোজন বা সংশোধন
পাসপোর্টের সত্যায়িত কপি

Address

Dhaka
8320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akter131986 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share