10/03/2025
জাকির নায়েক খুব সুপরিচিত একজন ইসলামিক স্কলার। বিশ্বের খুব কম মানুষ আছেন তাকে না চেনে।
তিনি যখন ইসলামের কথা বলেন মানুষ তা বিশ্বাস করে, করবে। তো দুইদিন আগে একটা ভিডিও দেখলাম তাকে প্রশ্ন করলো একজন, আমি যদি একজন নারীকে ধর্ষণ করি ও খুন করি কিন্তু আদালত আমাকে নিরাপদ ঘোষণা করলো প্রমাণের অভাবে এবং পরে আমি কি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাবো? কারণ আল্লাহ শিরক ছাড়া সবকিছুর ক্ষমা করেন আর তিনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে এটা কি ওই নারীর প্রতি অবিচার হলো না?
জাকির নায়েক উত্তর দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন আর এটা মেয়েটার প্রতি অবিচার না কারণ এটা মেয়েটার জন্যে পরীক্ষা ছিলো এবং তিনি যোগ করেন, মেয়েদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে যদি না করে তাহলে রেপের জন্যে মেয়েটাও দায়ী যদিও কেউ পর্দা না করলে তাকে রেপ করা যাবে এমন না। তবে রেপ ছিলো মেয়েটার জন্যে পরীক্ষা! ভিডিও লিংক কমেন্টে এড করে দিলাম।
নবী (সা:) বলেছিলেন, সেই ব্যাক্তি সবচেয়ে গরীব যে নামাজ রোজা করেও হাসরের ময়দানে দাড়াবে শূন্য হাতে কারণ সে কাউকেও গালি দিয়েছিলো বা বান্দার হক আদায় করে নাই এবং শেষ বিচারের দিন যতক্ষণ সে নিজের ভালো কাজ দিয়ে হক মেরে খাওয়া ব্যাক্তির হক আদায় না করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
যাক এই জাকির নায়েকদের এমন বক্তব্যের পর কে ইসলামকে ভালোবাসবে? কেন ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হবে?
আবু ত্বোহা ধর্ষণের জন্যে মেয়ের পোশাককে দায়ী করে। উঠতে বসতে বহু বিবাহের পরামর্শ দেয়।
রাজ্জাক বিন ইউসুফ নারীকে কীটের চেয়েও খারাপ মনে করে এবং যত নিকৃষ্ট শব্দ আছে ব্যবহার করে।
আপনি একটা ওয়াজ দেখান যেখানে ইসলামিক বক্তা বলেছিলো বা বলে পর্দা নারী পুরুষ উভয়ের জন্যে বাধ্যতামূলক কিন্তু কেউ না করলে সেটা আল্লাহর সাথে তার হিসাব এবং কোনো নারী পর্দা না করার কারণেও তার দিকে মুসলিম পুরুষের তাকানোর কোনো অধিকার নাই! ধর্ষণতো দূরের কথা!
আপনি এত ধার্মিক হইলে একজন বেপর্দা নারীতো আপনার ঈমানের পরীক্ষা হওয়ার কথা! আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ সে বেপর্দা ছিলো বলে আমি তাকে ধর্ষণ করেছি?
আপনি সকল অপকর্ম থেকে নিজেকে রক্ষা করবেন এটাইতো আপনার জি হাদ!
আল্লাহ, শিরক এবং বান্দার হক মারা ছাড়া সব গোনাহ মাফ করবেন। বান্দার হকের ভেতর ঋণ, জুলুম, অন্যায় আছে। সেখানে জাকির নায়েক কোন ইসলাম থেকে এমন বললেন তিনি জানেন।
তবে ইসলাম ধ্বংসের জন্যে ওনারাদের এমন বক্তব্য যথেষ্ট