26/04/2022
Another success from : Mohsin Himel (Batch-05)
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
গত বছরের (২০২১) রমজান মাসের সময়টায় আমি Learners Hub BD প্রতিষ্ঠানে wordpress কোর্স শিখার জন্য এডমিশন নিয়েছিলাম, সেখানে এডমিশন এর পর কোর্স করতে গিয়ে আমার অনিক ভাইয়ের সাথে পরিচয় হয়,যিনি সেখানের মেন্টর ছিলেন,যার কাছ থেকে আমি প্রায় সময় অনেক সাহায্য পেয়েছি, কিছু না পারলে উনাকে ফোন দেওয়া, কিছু না বুঝলে উনার কাছে গিয়ে শিখে আসা,এই ভাবেই চলতে চলতে প্রায় অনেক মাসেই হয়,আর পাশাপাশি আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি কিছু কোর্স শিখে ফেলি,তারপর শুরু হয় আমার জীবনের কঠিন রাস্তা পার হওয়া, কিভাবে কি করলে আমি একটা ভালো জায়গায় চাকরি করতে পারবো, কোথায় কিভাবে সিভি জমা দিতে হয় এইসব নিয়ে নিজেই অনেক স্ট্যাডি শুরু করি,আর আমার আল্লাহর উপর ভরসা তো আছেনই,আলহামদুলিল্লাহ হাল ছেড়ে দি নি,ধৈর্যের সাথে লেগে ছিলাম,কারণ আমার আল্লাহর উপর আমার অঘাত বিশ্বাস তিনি আমাকে নিরাশ করবেন না,তাই তো একটা বছর অপেক্ষা করার পর আমার জীবনে আমার আল্লাহ সে সুদিন দিয়েছেন আলহামদুলিল্লাহ এই রমজানে আমার একটা চাকরির অফার আসে, আমিও রীতিমত আল্লাহর উপর বিশ্বাস রেখে গেলাম ইন্টারভিউ দিতে, যারা আমাকে ইন্টারভিউর জন্য কল করেন,তারপর অফিসে ঢুকলাম একটু ভয় তো পাচ্ছিলাম ই,কিন্তু মনে মনে আল্লাহ কে ডেকে যাচ্ছি, যে উনার উছিলায় যেন আমার এবার একটা চাকরি হয়,আর আমার স্বপ্ন টাও পূর্ণ হয়,ঠিক তাই হয়েছে আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়ে আসার ও-ই দিনই তারা আমাকে কল করে জানান আমার চাকরি টা হয়ে গেছে তবে আমি চাইলে আরও একবার অফিসে গিয়ে কথা বলে সব দেখেশুনে আসতে পারি,আমিও রীতিমতো বারন করিনি গেলাম ঠিক তারপরের দিন,আর আলহামদুলিল্লাহ অফিসের উনাদের সবার সাথে কথা অফিস টা ঘুরে দেখে আমারও কেন জানি সব খুব ভালো লেগে গেল,আমিও হ্যাঁ বলে দিয়ছি,কারণ ওই যে কথায় আছে রিজিক যেখানে লিখা সেখানে আপনাআপনি আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়ে যায় 💚
অবশেষে একটাই কথা বলতে চাই ধৈর্যের ফল অতি মিষ্টি এটা সত্যি একটা কথা,আল্লাহ কাউকে নিরাশ করেন না,উনাকে ডেকে আমি কখনো নিরাশ হয়নি, আজ হোক বা কাল সেটা আমি ঠিকই পেয়েছি আলহামদুলিল্লাহ 💚💚💚
আর আরেকজনকে ও ধন্যবাদ জানাতে চাই তিনি হলেন অনিক ভাই যিনি আমাকে অনেক সার্পোট করেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে,
আর সবশেষে একটাই কথা বলতে চাই সবার উপরে আল্লাহর রহমত আর দোয়া,এবং আমার বাবা, মা,বন্ধু, আত্মীয় স্বজন সবার দোয়া ও হয়তো আমার উপর ছিল 💚💚
শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ 💚💚💚