Tarbiyatul Ummah Madrasah

Tarbiyatul Ummah Madrasah Tarbiatul Ummah is a unique school of pure knowledge for children

31/12/2025

মহান আল্লাহ রাব্বুল ২০২৫ সনের সকল ভুল ত্রুটি ক্ষমা করুন। 🤲

04/11/2025

সফলতার জন্য
অপরিহার্য বিষয় হলো: হিংসাত্মক মনোভাব একেবারেই বর্জন করা।মহান আল্লাহ সবাইকে সফল করুন। আমীন

24/07/2025

একদিন এক লোক কোনো এক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় অকস্মাৎ মেঘের মধ্যে একটি আওয়াজ শুনতে পেলেন যে, অমুকের বাগানে পানি দাও। সঙ্গে সঙ্গে ঐ মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগল। এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হলো। ঐ স্থানের নালাসমূহের একটি নালা ঐ পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল। তখন সে লোক পানির অনুসরণ করে চলতে লাগলেন। চলার পথে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন, যিনি কোদাল দিয়ে বাগানের সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন। এ দেখে তিনি তাকে বললেন, “হে আল্লাহর বান্দা, আপনার নাম কী?” তিনি বললেন, "আমার নাম অমুক” (আগন্তুক এই নামটিই মেঘখণ্ডের মধ্যে শুনতে পেয়েছিলেন)। বাগানের মালিক এবার তাকে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর বান্দা! আপনি আমার নাম জানতে চাইলেন কেন?” উত্তরে তিনি বললেন, "এ পানি যে মেঘের, এর মধ্যে আমি এ আওয়াজ শুনতে পেয়েছি, আপনার নাম নিয়ে বলছে যে, অমুকের বাগানে পানি দাও।” এরপর তিনি বললেন, “আপনি এ বাগানের ব্যাপারে কী করেন?” মালিক বললেন, “যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, তাই বলছি, প্রথমে আমি এ বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি। অতঃপর এর এক তৃতীয়াংশ সাদাকাহ করি, এক তৃতীয়াংশ আমি ও আমার পরিবার-পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি।

Tarbiyatul Ummah Madrasah

14/06/2025

আগামী কাল বাদ যোহর থেকে আমাদের মাদ্রাসার ক্লাস যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ্

সম্মানিত অভিভাবকবৃন্দ!!

সকলকে বিশেষ ভাবে আহ্বান করছি,
আপনাদের সন্তানকে উক্ত সময়ের মধ্যে
মাদ্রাসায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।

অনুরোধ ক্রমে ।
পরিচালক অত্র মাদ্রাসা।

আলহামদুলিল্লাহ !!। আজ বাদ ফজর ।আপনাদের প্রিয় তারবিয়াতুল উম্মাহ্ শিক্ষা পরিবার কতৃক পরিচালিত প্রতিষ্ঠান Dhaka Tarbiyatul...
29/09/2024

আলহামদুলিল্লাহ !!
। আজ বাদ ফজর ।

আপনাদের প্রিয় তারবিয়াতুল উম্মাহ্ শিক্ষা পরিবার কতৃক পরিচালিত প্রতিষ্ঠান
Dhaka Tarbiyatul Ummah Madrasah এর
ছাত্র মোহাম্মদ আবু তালহা ইবনে আবু সাঈদ পবিত্র কুরআন হিফয সম্পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ
প্রিয় ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ও হক্কানী আলেম হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামীন কবুল করেন। সকলের কাছে দোয়া কামনা করছি।

অত্র প্রতিষ্ঠানে ভর্তির জন্য
(হিফজ ও নাজেরা বিভাগ)
ভর্তির জন্য সরসরি কল করুন ০১৯৩৬৯০০০১৪
দক্ষিণগাও, নয়াবাগ, সবুজবাগ, ঢাকা-১২১৪

বৈশিষ্ট্য :
#সম্পূর্ণ গেটলক ও সি সি ক্যামরা নিয়ন্ত্রিত
#শত ভাগ নেগরানির মাধ্যমে পাঠদানের ব্যবস্থা
#তিনবেলা মানসম্মত খাবার পরিবেশন
#দক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ণ ওস্তাদগনের তত্ত্বাবধানে পরিচালিত
#জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অংশগ্রহন বাধ্যতামূলক. (মেধাবী রা)
#সল্প সময়ে হিফয সম্পূর্ণ করা আমাদের লক্ষ
#সাপ্তাহিক ও মাসিক মাশকুল কুরআনের ব্যবস্থা
#ঢাকা জিলা হিফয মাদরাসা পরিষদ কর্তৃক পরিচালিত
#হুফ্ফাজ কুরব্আন ফাউন্ডেশন কতৃক নিবন্ধন করা প্রতিষ্ঠান।

অত্র প্রতিষ্ঠানের জন্য আপনার নেক দোআ সুপরামর্শ কামনা করছি।

____উস্তাদ আরাফাৎ
প্রিন্সিপাল অত্র মাদরাসা।

27/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।

রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।

আমাদের দেশে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে সর্বদা নিজেকে ইসলামি ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা-পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি।

আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না। মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন। আমিন

___তারবিয়াতুল উম্মাহ্ শিক্ষা পরিবার

09/03/2024

প্রত্যেক মুমিনের দৈনিক ৪টি কাজ অবশ্যই করা চাই,
১. প্রতিদিন কুরআনে মাজীদ থেকে কিছু পরিমান তেলাওয়াত করা ।
২. প্রতিদিন দাওয়াতে ইলাল্লাহ্ এর মেহনত করা।
৩. প্রতিদিন একটু সময় নিয়ে প্রাণ ভরে দোয়া করা।
৪.শেষ রাতে তাহাজ্জুদের এহতেমাম করা।

_______উস্তাদ আরাফাত
তারবিয়াতুল উম্মাহ্ শিক্ষা পরিবার ।
ঢাকা ,বাংলাদেশ ।

24/02/2024

যে ব্যক্তির দুঃখ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে সে যেন অবশ্যই পাঠ করেঃ

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلا بِالله

"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ"

অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

[যাদুল মা'আদ,৪/১৮৩,ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ]

তারবিয়াতুল উম্মাহ্ শিক্ষা পরিবার

15/02/2024

আমাদের প্রতিটা পবিত্র সম্পর্ক পূর্ণতা পাক। এ শহর থেকে
বিচ্ছেদ উঠে যাক। মানুষ গুলো সুখী থাক।

15/02/2024

আমরা সহজে কিছু পেলে সেটার মূল্যায়ন করতে পারি না

08/02/2024

মানুষের পরিচয় সুধু তার বংসের মাধ্যমে পাওয়া যায় তা নয়,
তার আচরণ, তার স্বভাব,
তার মানসিকতা, তার বিচার বুদ্ধি,
তার ধার্মিকতা এবং বিবেকের বিশ্লেষণে, তার প্রকৃত পরিচয় বহন করে।

____তারবিয়াতুল উম্মাহ্ শিক্ষা পরিবার

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801936900014

Alerts

Be the first to know and let us send you an email when Tarbiyatul Ummah Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tarbiyatul Ummah Madrasah:

Shortcuts

Share