16/08/2021
Study and Scholarship in Korea
Scholarship সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। যেমনঃ
১। Full Scholarship
২। Partial Scholarship
Full Scholarship
Full Scholarship এ আপনার সব কিছু কাভার করবে। টিউশন ফিস, মাসে মাসে স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্স এমনকি প্লেন ভাড়া পর্যন্ত স্কলারশিপে কাভারেজ দিয়ে থাকে। কোরিয়াতে Full Scholarship পেতে হলে ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ, Global Korea Scholarship ( GKS) এবং প্রফেসর ফান্ডিং হয়ে থাকে।
University Scholarship: প্রতিটা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ স্কিম থাকে। তবে, সেজন্য প্রতিটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে হবে কতটূকু কাভারেজ দিবে।
Global Korea Scholarship ( GKS) ব্যাচেলর কোর্সে যারা স্কলারশিপ নিয়ে আসতে চায় তাদের জন্য বলতে গেলে এই একটায় ভরসা। তবে, কোটা খুবই অল্পই হওয়ায় অত্যন্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়। এই স্কলারশীপে আপনাকে সব রকম সুযোগ সুবিধা দিবে এমনকি প্লেন ভাড়া পর্যন্ত।
এইটা দুইটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এমবাসি ট্র্যাক এবং ইউনিভার্সিটি ট্র্যাক।
আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা ডিটেইলস চেক করে দেখতে পারেন।
লিঙ্কঃ https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_invite.do
Professor Funding: প্রফেসর ফান্ডিং শুধুমাত্র মাস্টার্স এবং PhD Student জন্য। সাধারনত প্রফেসর তার ল্যাবে গবেষনার জন্য স্টূডেন্টদের কে নিয়োগ দিয়ে রাখে। বিনিময়ে প্রফেসর বিভিন্ন প্রজেক্ট থেকে স্টুডেন্টদেরকে স্কলারশীপের সুযোগ করে দেয়। কত টাকা দিবে, কি কি সুযোগ সুবিধা দিবে এইটা প্রফেসরের কতগুলো প্রজেক্ট পেলো তার উপর নির্ভর করে। যেমন অনেক ল্যাবে ৩০০$ দিয়ে থাকে আবার অনেক প্রফেসর তার স্টুডেন্টদেরকে ১০০০$ দিয়েও থাকে মাসিক।
** প্রসঙ্গত, আমি প্রফেসর ফান্ডিং এসেছিলাম।যেখানে আমার টিউশন ফিস, ইন্সুরেন্স, থাকা, লাঞ্চ সব কিছু দেওয়ার পরে প্রফেসর আমাকে ১০০০$ করে মাসে দিতেন হাত খরচের জন্য। আবার, আমাদের একই বিশ্ববিদ্যালয়ে মাসে ৫০০$ করে পায় এমন অনেকেও চিনি আমি। তাই প্রফেসর ফান্ডিংকে আসলে ল্যাব এবং প্রফেসরের উপর নির্ভর করে কি কি সুযোগ সুবিধা পাবেন।
প্রফেসর ফান্ডিং পেতে হলে, ব্যাচেলরে ভালো সিজিপিএ, মোটামুটি রিসার্চের অভিজ্ঞতা এবং ভালো একটা IELTS স্কোর দরকার। তারপর নিজের গবেষণার ইন্টাররেস্ট এর সাথে কোন কোন প্রফেসর কাজ করছে সেটা খুজে বের করে তাদেরকে ইমেইল করতে হয়। অনেকটা প্রেমপত্র লেখার মত, যত ভালোভাবে আপনি প্রফেসর সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আপনার স্কলারশিপ হওয়ার সম্ভবণা তত উজ্জ্বল।আর একবার প্রফেসর পটে গেলেই কাজ শেষ, বাকি কাজ কিভাবে কি করতে হবে উনি নিজেই গাইড করে দিবেন।
এবার আসি, Partial Scholarship নিয়ে।
স্কলারশিপ মানেই যে একেবারে আপনাকে প্লেন করে বাড়ি থেকে নিয়ে আসবে ব্যাপারটা কিন্তু একদম সে রকম না। ধরুণ কোন ইউনি ভার্সিটি আপনাকে শূধুমাত্র টিউশন ফিস মওকুফ কর্ল কিন্তু বাকিটা আপনাকে পে করতে হবে সেইটাও কিন্তু স্কলারশিপ। আবার, ধরুণ কোন ভার্সিটি আপনাকে ৫০% টিউশন ওয়েভার দিলো। সাধারনত কোরিয়াতে IELTS ৫.৫ থাকলে মোটামুটি বেশির ভাগ ইউনিতেই টিউশন ফিসের উপর ৩০-১০০% ওয়েভার পাওয়া যায়। Partial Scholarship সাধারণত ইউনিভার্সিটি থেকেই পাওয়া যায় আর এইটার জন্য তেমন কষ্ট করা লাগে না।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে স্কলারশিপ অফার করে থাকে। নেটে সার্চ করলে সেগুলো পাবেন।
FAQ
স্কলারশীপে আবেদন করতে কি কি লাগে?
এক এক স্কলারশিপে এক এক রকম ডকুমেন্টস লাগে। তবে, সব জায়গায় মোটামুটি একই। সাধরনত IELTS Score এবং CGPA এর বাধা ধরা কোন নিয়ম নাই ।তবে, মিনিমাম IELTS ৫.৫ এবং CGPA ২.৭৫ এর বেশি হলে ভালো। এর কমে স্কলারশিপ পাওয়া আসলেই খুব কঠিন হয়ে যায়।
Mandatory Documents: IELTS Score, Resume, All academic Certificate & Transcripts.
Optional: Extracurricular activities Certificate (if available) research experiences (if available)
২। কখন আবেদন করব?
-কোরিয়াতে দুইটা সেশনে স্টুডেন্ট আসে। March Intake & September Intake.
মার্চে আসতে চাইলে, আবেদন করতে হয় Early October- November
যেমনঃ আপনি যদি মার্চ ২০২২ এ আসতে চান সেক্ষেত্রে অবেদন করতে হবে Early October- November 2021 এর দিকে।
৩। পার্ট টাইম করে স্টাডি করা যায় না?
-সম্ভব। আমি অনেক কে চিনি যারা পার্ট টাইম করে পড়াশোনা করে। কিন্তু টিউশন ফিস দেওয়া, লিভিং কস্ট সাথে পড়াশোনা করা এইটা আসলেই অনেক কঠিন। আর আমি যেহুতু, এই প্রসেসের মধ্যে দিয়ে যায় নাই সেহুতু আমার পক্ষে বলাও কঠিন তারা কিভাবে ম্যানেজ করে এত কিছু।
(লেখার কোন কিছু কপি পেষ্ট করলে অবশ্যই ক্রেডিট দিলে খুশি হবো।)
আমার ক্যাম্পাসের কিছু পিক দিলাম, কোরিয়ার অন্যতম সুন্দর ক্যাম্পাসের একটা আমাদের ক্যাম্পাস। আসা করি স্কলারশিপ নিয়ে এইখানে আপনারাও আসবেন পড়াশোনা করতে। 😊
ধন্যবাদ সবাইকে।
===
Collected.