23/05/2020
ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধিঃ-
১. শব্দের মধ্য Tথাকলে "T" এর পর U হলে "T" এর উচ্চারণ "চ" হবে।
যেমনঃ- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.
২. শব্দের মধ্য "D" এর পর G হলে "D" এর উচ্চারণ হয় না।
যেমনঃ- Knowledge (নলেজ), Judge ( জজ), Bridge, Coleridge.
৩. K এর পর n হলে K এর উচ্চারণ হয় না।
যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।
৪. G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ"গ" হয়।
যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড)।
৫. S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়।
যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
৬. W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না।
যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh- question এর সব।
৭. T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়।
যেমন National (ন্যাশনাল)।
৮. i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় "ফ" এর মত হবে।
যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
৯. ng একত্রে হলে ং"এর উচ্চারণ হয়।
যেমন:- Bangladesh (বাংলাদেশ)।
১০. শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ হয় না।
যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।
১১. G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি "N" থাকে তবে G silent থাকে।
Example: 1.Sign (সাইন) - চিহ্ন। 2.Campaign (ক্যামপেন) - প্রচার। 3.Reign (রেইন) - শাসন। 4.Design (ডিজাইন) - নকশা। 5.Resign (রিজাইন) - পদত্যাগ।
১২. C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে?
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ 'ক' হয়।
কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:- Can (v, ক্যান্) - পারা। Class (n, ক্লাস্) - শ্রেণি। Colour (n, কালার্) - রং। Cup (n, কাপ্) - পেয়ালা। Crime (n, ক্রাইম্) - দুর্নীতি।
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ 'স' হবে।
দেখে নিই কিছু সহজ উদাহরণ:- Center (n, সেন্টার্) - কেন্দ্র। Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ। Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ। Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক।
DH