আত তারতীল। AT-Tarteel Academy

আত তারতীল। AT-Tarteel Academy

Share

হিফযের যাত্রায় অন্যতম এক নাম "তারতীল"

20/08/2026

আহলান ওয়া সাহলান।

আমাদের হিফজুল কুরআন প্রাইভেট কোর্সে যুক্ত হয়েছেন ফাতিমা আপু। পবিত্র কুরআনুল কারীম হিফজ করার এই মহৎ ও বরকতময় যাত্রায় আত-তারতীল একাডেির পক্ষ থেকে আপুকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা।

মহান আল্লাহ তাআলা আপুর এই পবিত্র যাত্রাকে অত্যন্ত সহজ ও বরকতময় করে দিন। আপুকে সুস্থতার সাথে দ্রুত সময়ের মধ্যে পুরো কুরআন হিফজ সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন।

19/08/2026

আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।

~ সূরা বাকারাহ, ২২২

19/08/2026

কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শেখা কি আসলেই অনেক কঠিন? অনেকের মনেই হয়তো এই প্রশ্নটি আসে। তবে আমাদের বোন আঞ্জুমান প্রমি-র গল্পটি শুনলে আপনার ধারণাই বদলে যাবে।

​'প্রাইভেট মাশক কোর্স'-এ মাত্র ৪টি ক্লাস সম্পন্ন করেই তিনি অনুভব করছেন এক নতুন অনুভূতি। এখন কোনো সূরার কোথায় কোন তাজউইদ রুলস কীভাবে ও কেন প্রয়োগ হচ্ছে, তা তিনি নিজেই বুঝতে পারছেন। শুধু তা-ই নয়, মাশক ক্লাসের মাধ্যমে উনার মুখের জড়তাও কেটে যাচ্ছে দিন দিন। আলহামদুলিল্লাহ।

​শিক্ষার্থীদের জীবনের এই ছোট ছোট পরিবর্তন ও আত্মবিশ্বাসই আমাদের পথচলার সবচেয়ে বড় প্রেরণা। আল্লাহ তাআলা উনার শেখার পথকে আরও সহজ করে দিন, আমীন।

19/08/2026

পবিত্র কুরআনকে ভুলমুক্ত ও শুদ্ধভাবে উচ্চারণ করা প্রত্যেক মুমিনের জন্য ইমানের অন্যতম দাবি। কিন্তু লোকলজ্জার ভয়, সঠিক গাইডলাইনের অভাব কিংবা ব্যস্ততার জাঁতাকলে পড়ে অনেকেই আজ পবিত্র কালামের সুমধুর তিলাওয়াত থেকে দূরে সরে আছেন। এই দূরত্ব ঘুচিয়ে অন্তরে কুরআনের নূর ছড়িয়ে দিতে আত-তারতীল নিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক আয়োজন, 'প্রাইভেট নাজেরা কোর্স'।

ক্লাসের অনেক অনেক শিক্ষার্থীর মধ্যে হারিয়ে যাওয়ার ভয় ছাড়াই সম্পূর্ণ প্রাইভেটভাবে তথা ওয়ান-টু-ওয়ান পরিচর্যার মাধ্যমে তিলওয়াত সহিহ করে নিতে পারবেন। আপনার নিজস্ব ব্যস্ততার ঘড়ির সাথে মিলিয়ে বেছে নিতে পারেন নিজের সুবিধাজনক সময়।
উস্তাযার বন্ধুসুলভ আচরণ এবং ভালোবাসায় কুরআন শেখার যাত্রা হয়ে উঠবে আরও মধুর।

আড়ষ্টতা ভেঙে প্রিয়নবীর (স.) শেখানো পদ্ধতিতে আল্লাহর কালাম বুকে ধারণ করুন। আত-তারতীলের প্রাইভেট নাজেরা কোর্সে যুক্ত হতে আজই যোগাযোগ করুন। ❣️

19/08/2026

হাফিজে কুরআনের মর্যাদার লোভ যুগের পর যুগ শ্রেষ্ঠ মানুষদের খাঁটি স্বর্ণে পরিনত করেছে। আল্লাহর পবিত্র কালামকে যারা নিজেদের হৃদয়ের জমিনে গেঁথে নেন, কিয়ামতের কঠিন ময়দানে তাদের সম্মান দেখে পুরো মানবজাতি বিস্মিত হবে। সেদিন তাদের সম্মানিত পিতা-মাতার মাথায় পরানো হবে এমন একটি মুকুট, যার জ্যোতি এই পৃথিবীর সূর্যালোকেও ছাড়িয়ে যাবে। শুধু তাই নয়, জান্নাতের সিঁড়িতে পা রেখে তাদের বলা হবে, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, দুনিয়ায় যেভাবে তারতিল ও আদবের সাথে পড়তে, আজ জান্নাতের অন্তিম মঞ্জিল পর্যন্ত সেটাই হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। এমনকি কিয়ামতের দিন নিজের পরিবার ও আপনজনদের মধ্য থেকে এমন দশজন ভাগ্যহত ব্যক্তিকে তারা সুপারিশের চাদরে আগলে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল।

দুনিয়ার এই নশ্বর ধূলিমালিন্যে হাফিজে কুরআন যেন এক আলোকবর্তিকা, প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) এর পবিত্র জবানে যিনি ভূষিত হয়েছেন সমাজের সর্বোত্তম মানুষ হিসেবে। কুরআনের এই সুমহান নূরকে হৃদয়ে ধারণ করে একজন হাফিজে কুরআন হিসাবে আপনিও মর্যাদা লাভ করতে পারেন। ঘরে বসেই শুরু করতে পারেন কুরআন হিফজের যাত্রা।

আত-তারতীল আয়োজিত প্রাইভেট হিফজ কোর্সে আপনি ঘরে বসেই কওমী মাদ্রাসার সিলেবাসে হিফজ করতে পারবেন। প্রাইভেট ক্লাস হওয়ায় থাকবে একজন উস্তাযার সম্পুর্ন ব্যক্তিগত গাইডলাইন। সম্পুর্ন মনোযোগ থাকবে কেবল আপনারই উপর। নিজেএ সুবিধাজনক সময়ে সুবিধাজনক ভাবে ধীরে ধীরে হাফিজে কুরআনের মর্যাদায় আসীন হতে পারেন আপনিও...

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

19/08/2026

"তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর।"
(বুখারি ও মুসলিম)

একজন মুমিনের বাহ্যিক ইবাদত-বন্দেগির পাশাপাশি তার চরিত্র, আচরণ এবং লেনদেন অত্যন্ত সুমধুর হওয়া জরুরি। প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) এর পুরো জীবনটাই ছিল উত্তম আখলাক ও শিষ্টাচারের সর্বোত্তম নিদর্শন। আমাদের দৈনন্দিন জীবনে আদব ও আখলাকের সঠিক শিক্ষা এবং এর গুরুত্ব অনুধাবন করতে মাজলিসুদ দাওয়াহ এর এবারের আলোচনা ইসলামের দৃষ্টিতে আদব আখলাক।

🎙️ আলোচক: উস্তাযুত তারতীল
📌 গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
টপিক: ইসলামের দৃষ্টিতে আদব আখলাক
তারিখ: ২৮ আগস্ট
সময়: সন্ধ্যা ৭:০০ টা
স্থান: গুগল মিট (অনলাইন)

পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করতে এই চমৎকার সেশনে যুক্ত হোন। সেশনটি সকল বয়সী বোনদের জন্য উন্মুক্ত।

যুক্ত হতে আগ্রহী লিখে কমেন্ট করুন।

19/08/2026

আমাদের তাজউইদ প্রাইভেট কোর্স-এর ছোট্ট শিক্ষার্থী শাহ আহমদ জামান তাফজীর সফলভাবে হরফ উচ্চারণ ও মাখরাজ সম্পন্ন করেছে। আল্লাহুম্মা বারিক।

সঠিকভাবে তিলাওয়াতের এই যাত্রায় তার এই অর্জন অত্যন্ত প্রশংসনীয়। মহান আল্লাহ তার এই ইলম ও প্রচেষ্টাকে কবুল করুন এবং দ্বীনের পথে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।

18/08/2026

তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না, যদি তোমরা
মুমিন হও তবে তোমরা জয়ী হবে।

[সূরা ইমরান-৩/১৩৯]

18/08/2026

পবিত্র কুরআন মানবজাতির জন্য হিদায়াত ও শান্তির দিশারী, আর এর সাথে সম্পর্ক বজায় রাখার প্রথম ও প্রধান সিঁড়ি হলো সঠিক উচ্চারণে ও তাজবীদ সহ দেখে দেখে কুরআন নাজেরা পড়া। অনেকেই মনে করেন শুধু হিফজ করলেই সওয়াব মেলে, অথচ নাজেরা পড়ার মধ্যেও রয়েছে অফুরন্ত কল্যাণ ও মর্যাদা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কুরআনের একটি অক্ষর পাঠ করলেও দশটি নেকি পাওয়া যায়; ফলে নাজেরা পড়ার সময় চোখের দৃষ্টি ও জবান মিলিয়ে হরফে হরফে আমলনামায় নেকির পাহাড় জমা হয়।

এছাড়া ধীরে ধীরে ও স্পষ্টভাবে (তারতীল সহকারে) নাজেরা পড়ার মাধ্যমে সালাত সহিহ হয়, অন্তরের মরিচা দূর হয়ে এক অপূর্ব প্রশান্তি লাভ হয় এবং কিয়ামতের দিন এই কুরআনই পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। তাই ব্যস্ততার মাঝেও প্রতিদিন নিয়মিত কুরআন নাজেরা করার মাধ্যমে নিজের জীবনকে নূর ও বরকতে আলোকিত করা প্রতিটি মুমিনের কর্তব্য।

ভর্তি চলছে আত-তারতীল আয়োজিত "প্রাইভেট নাজেরা কোর্স" এ। কোর্সটির জন্য তাজবীদ সহিহ থাকা আবশ্যক। তবে ছোটখাটো ভুলত্রুটিগুলো নাজেরার মাধ্যমেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরে বসে আপনার ব্যস্ত শিডিউলের সাথে সামঞ্জস্য রেখে সুবিধাজনক সময়ে ক্লাস করতে আজই রেজিস্ট্রেশন করুন।

কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

18/08/2026

অনেকেই কনফিউশনে ভোগেন, প্রাইভেট হিফজ কোর্স বাকি হিফজ ব্যাচ কোর্স, কোনটা বেশি ভালো হবে। এখানে সমীকরণটি খুবই সোজা। সকলের মেধা এবং সুযোগ একরকম থাকে না। কেউ কেউ ব্যাচ ক্লাসের পড়ায় মনোযোগী হতে পারেন না, কেউ বা আবার একাকী ক্লাসের চেয়ে বোনদের একত্রের প্রতিযোগিতা বেশি পছন্দ করেন। যারা গ্রুপ ক্লাসে পড়ায় অভ্যস্ত, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে পড়লে উৎসাহ বাড়ে তাদের জন্য আমাদের হিফজ ব্যাচ কোর্সটি উত্তম। আর যেসকল বোনেরা একাকী প্রাইভেটভাবে পড়তে আগ্রহী, যারা ব্যস্ত শিডিউল মেইনটেইন করেন, তাদের জন্য হিফজ প্রাইভেট কোর্সই উত্তম।

কোনটির চেয়ে কোনটির গুরুত্ব কম করে দেখার সুযোগ নেই। শিক্ষার্থীর পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক কোর্সটি বাছাই করে নিতে পারবেন। তবে ভালো বিষয় হলো আমাদের সকল কোর্সই অনলাইন ভিত্তিক। ঘরে বসেই যোগ্য উস্তাযার কাছে আপনি শুরু করতে পারবেন আপনার হিফজ যাত্রা।

আমাদের কোর্সগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে সরাসরি ইনবক্সে যোগাযোগ করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka