Istiak Ahmed Rimu

Istiak Ahmed Rimu

Share

“An investment in knowledge pays the best interest”

06/10/2025

কিছু সোস্যাল রুলস:
১. কোনো উপহারের দাম কখনো প্রকাশ করবেন না।
কেউ আপনার জন্য কোন উপহার কিনেছে, দাম জিজ্ঞেস করবেন না। আবার নিজে যখন কাউকে কিছু উপহার দিবেন, প্রাইজ ট‍্যাগসহ কখনোই দিবেন না, এটা ভীষণ বাজে দেখায়।

২. কাউকে উপহার দিবেন সেই ধরনের জিনিস যা তিনি ব‍্যবহার করতে পারবেন। এমন কিছু না দেয়া ভালো যে জিনিস তিনি ব‍্যবহার করেন না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেন, কিন্তু অপরদিকের মানুষের রুচির বিষয়টা মাথায় রাখবেন।

৩. কেউ আপনাকে কোন উপহার দিলে ধন‍্যবাদ জানাতে ভুলবেন না। আমি তো এসব পড়ি না, আমি তো এগুলো ব‍্যবহার করি না, এসব বলবেন না।

৪. কমপ্লিমেন্ট দিন। যে কোন মানুষ প্রশংসা পছন্দ করে। তোষামোদ না করে সত্যিকারের প্রশংসা করুন। এটা সুন্দর একটা অভ্যাস। কারো বাসায় বেড়াতে গেলেন, তার বাসা, রান্না, আপ‍্যায়ন এগুলো নিয়ে নিজের ভালো লাগা প্রকাশ করুন যা আপনার আসলেই ভালো লেগেছে, জানাতে কুন্ঠিত হবেন না।

৫. মানুষের পার্সোনাল স্পেসকে সম্মান দিন। না বললে কারো শোবার ঘরে, পার্সোনাল রেস্ট রুমে, কিচেনে ঢোকা উচিত নয়। ব‍্যক্তিগত জিনিসপত্র ধরা তো একদমই উচিত নয়। প্রয়োজনে এসব জায়গায় যেতে একটু অনুমতি নিয়ে নিন। মানুষ এগুলো সম্মান করে।

ভদ্রতা আসলে একটা বোধ, এর থেকে বোঝা যায় আপনার emotional intelligence কতটুকু। সম্মান দিতে শিখুন, দেখবেন না বলতেই মানুষ ও আপনাকে সম্মান করবে।
এগুলো universal😊

24/07/2025

জাপানিদের কিছু ভালো গুণ ও অভ্যাস যা তাদের ব্যক্তিগত সফলতা এবং সমাজ গঠনে সহায়তা করে, সংক্ষেপে নিচে দেওয়া হলো:
1. শৃঙ্খলা (Discipline) – সময়নিষ্ঠা, নিয়ম মানা ও দায়িত্বশীলতা তাদের জীবন ও কর্মক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি।
2. পরিশ্রমী মনোভাব (Hardworking Attitude) – তারা কঠোর পরিশ্রমে বিশ্বাস করে এবং কাজে সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে থাকে।
3. সম্মানবোধ (Respect) – তারা অন্যদের প্রতি গভীর শ্রদ্ধাশীল, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, শিক্ষক ও সহকর্মীদের প্রতি।
4. পরিষ্কার-পরিচ্ছন্নতা (Cleanliness) – ব্যক্তিগত ও সামাজিক জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা তাদের গুরুত্বপূর্ণ অভ্যাস।
5. দলগত কাজের মানসিকতা (Teamwork) – তারা একসঙ্গে কাজ করতে ভালোবাসে এবং দলগত সফলতাকে ব্যক্তিগত সাফল্যের চেয়ে বেশি গুরুত্ব দেয়।
6. আত্মসংযম (Self-Control) – আবেগকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ও শান্তভাবে কাজ করতে পারা একটি বড় গুণ।
7. উন্নতির ধারাবাহিকতা (Kaizen: Continuous Improvement) – ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নিজেকে ও কাজকে উন্নত করার মনোভাব।

এই গুণগুলো শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো সমাজে স্থিতিশীলতা, উন্নয়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে💖

03/06/2025

🛑
রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!' কতটা ভয়ংকর ঘটনা!!!

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধর্ষণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।

বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।
ধন্যবাদ
উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে।
.........................................
মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

Photos from Istiak Ahmed Rimu's post 22/06/2024

#সাপ🛑
বর্ষা কালে সাপের আনাগোনা বাডবে এটাই স্বাভাবিক । এতে বেশি টেনশনের করার কিছু নেই । তবে বেজি, গুই সাপ, দারাশ সাপ এদেরকে মারবেন না এরা অন্য সকল বিষধর সাপ মেরে খেয়ে ফেলে। দারাশ সাপ (Rat snake) Colubridae গোত্রের বিষহীন সাপ Coluber mucosus। এদের দেহের রং হালকা বাদামি বা হলুদ বাদামি কিংবা জলপাই বাদামি। সুতরাং বিষধর সাপের প্রাকৃতিকভাবে নির্মূল চাইলে এদের মারবেন না। আর সাপ কাটলে ভীত না হয়ে নিচের ফর্মূলা গুলো মেনে চলুন✅

#সাপে_কাটার_প্রতিকারঃ
সাপে কাটলেই মানুষের মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বিবিসিকে বলেছেন, বাংলাদেশে ৮০ শতাংশ সর্প দংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ।
ফলে সাপে কাটলেই মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়।
তবে, সাপ যদি দংশন করে তাহলে যত দ্রুত সম্ভব সাপে কামড়ানোর ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। তাহলে মৃত্যু ঠেকানো সম্ভব।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয়, তা মূলত ভারতের তামিলনাড়ু থেকে আসে।
অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি বিভাগের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান বিবিসিকে বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় বছরে পাঁচ কোটি টাকার কিছু বেশি পরিমাণ অ্যান্টিভেনম আমদানি করা হয় দেশে।
তবে, এই অ্যান্টিভেনম 'অনুপযুক্ত'এবং 'অপ্রয়োজনীয়' --- এমন সমালোচনা রয়েছে।
টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফায়েজ বলছিলেন, বাংলাদেশে যে অ্যান্টিভেনম আনা হয়, সেটি মূলত চারটি সাপের বিষের একটি 'ককটেল' বা মিশ্রণ, যা কিছু সাপের দংশন নিরাময়ে কাজ করে।
বাকি ক্ষেত্রে সেগুলো আংশিক কাজ করে। এটি একেবারেই যথার্থ নয়। তামিলনাড়ু স্থানীয় সাপের বিষ দিয়ে তারা তাদের অ্যান্টিভেনম তৈরি করে থাকে।
সেখানকার সাপ এবং সাপের বিষের সাথে আমাদের দেশের সাপের বিষে ফারাক আছে। ভারত থেকে যে অ্যান্টিভেনম আনা হয়, তার মাত্র ২০ শতাংশ বাংলাদেশের সাপের সঙ্গে মেলে।"
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা হচ্ছে, যেখানকার মানুষকে সাপ কেটেছে, সেখানকার স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি করে চিকিৎসা দিতে হবে। না হলে তা কার্যকর হয় না।
তবে, প্রতি বছর বন্যার সময় বিশেষ করে সাপে কাটার প্রচুর ঘটনা ঘটলেও এখনো অ্যান্টিভেনম কেবলমাত্র জেলা শহর, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে থাকে।
প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী উপজেলা পর্যায়ে সরবারহ করা হয়।

#সাপে_কাটলে_কী_করবেন?
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ যিনি সাপের দংশন এবং অ্যান্টিভেনম নিয়ে গবেষণা করেন, তিনি বলছিলেন, সাপ কাটলে কী করতে হবে, তার সঙ্গে কী করবেন না---দুইটাই জেনে রাখতে হবে।
তার পরামর্শ হচ্ছে---
কী করবেন
* দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন
* হাত বা পা ভাঙলে যেমন করে শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হলকা করে বাধা হয়, সেভাবে বাধুন
* সাপে কাটা পেশী যতটা কম সম্ভব নড়াচড়া করুন, পেশীর নড়াচড়া যত কম হবে, বিষ তত কম ছড়াবে।
কী করবেন না
* আতংকিত হওয়া যাবে না
* ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না
* চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছু খাওয়া উচিত না
* কোন মলম বা মালিশ লাগানো উচিত না
* সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা, কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন।
বাংলাদেশে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় ২০১৭ সালে অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়।
পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে যুক্ত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং জার্মানির গ্যেটে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
এর আগে ১৯৮৫ সালে প্রথমবারের মতো একটি উদ্যোগ নেয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ঘোষ এই অ্যান্টিভেনম প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তিনি বলছিলেন প্রকল্পের জরিপের কাজ অর্থাৎ দেশি সাপের প্রায় সব ধরণের প্রজাতির ওপর জরিপ চালানো শেষ হয়েছে।
এছাড়া সবচেয়ে বিষধর সাপের প্রজাতি সংগ্রহ এবং সেগুলোর লালনপালনের জন্য লোকজনকে প্রশিক্ষণ দেয়া এ ধরণের কাজ চলছে।
বিষধর সাপের জীবনযাপন ও দংশন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি জানার পরই অ্যান্টিভেনম তৈরির কাজটি সফল হবে বলে বিশেষজ্ঞরা মনে করে।

Photos from Istiak Ahmed Rimu's post 17/06/2024

Perfect Eid Gift For Bangladeshi Cricket Lovers💝
বাংলাদেশ নেপালকে ৮৫ রানে অলআউট করে ম্যাচ জয়ী হয়েছে। এরই সাথে প্রথমবারের মত কোনো t20 World Cup আসরে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করলো। তানজিম হাসান সাকিব ৪ ওভার করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে যার ভেতরে ২১টি ডট বল ছিলো!!😮😮🔥🎉

16/06/2024

জনস্বার্থে ঈদের নামাজের পদ্ধতি জানিয়ে দিলাম যেনো ভুল না হয়। 😍

কোরবানির ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। রাস্তায় কোরবানি দিলে দয়া করে ময়লা ও রক্ত ভালো করে পানি দিয়ে ধুয়ে যেতে ভুলবেন না। আশপাশের অসচ্ছল, গরীব আত্মীয়দের তাদের হক দিতে কার্পন্যতা করবেন না✅

অগ্রীম ঈদ মোবারক।

11/06/2024

🛑🚫
উঠতি বয়সী ও তরুণদের জন্য বন্ধু বাছাই করা বা কার সাথে চলাফেরা করা উচিত তা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ । কারণ, আপনি যে সার্কেলের যেমন মানসিকতার মানুষদের সাথে দৈনন্দিন চলাফেরা করবেন আপনার স্বভাব , চরিত্র , চিন্তাভাবনা , ব্যবহার তেমনভাবেই বিকশিত হবে সুতরাং বন্ধু নির্বাচনে সাবধান হোন ও সুন্দর ভবিষ্যৎ গড়ুন , ভালো মানসিকতার মানুষ হয়ে বড় হোন এবং দেশজাতী ও সমাজের জন্য দৃষ্টান্ত হোন✅

Photos from Istiak Ahmed Rimu's post 10/06/2024

#সাবধান🛑🚫 দেশে ইদানিং প্রচুর বাচ্চা হারিয়ে যাচ্ছে😢 হারানো বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে প্রায়ই । আপনার ছোটো বাচ্চার দিকে খেয়াল রাখুন । এলাকায় অপরিচিত মানুষের আনাগোনায় সতর্ক থাকুন। রাস্তায়, স্টেশনে, ঘাটে ছোটো বাচ্চার সাথে কোনো ব্যক্তির সন্দেহজনক আচরণে এগিয়ে জানতে চেষ্টা করুন । সাবধান হোন, সব মায়ের কোল খালি হওয়া থেকে রক্ষা করুন✅

07/06/2024

মোটামুটি ও সাবলীল কথোপকথনের পার্থক্য👇
👉Speak some English every day.
👉Ask the examiner questions
if you don't understand. ...
👉Do a 24-hour English warm-up. ...
👉Give full answers. ...
👉Correct your mistakes.

06/06/2024

#বাংলাদেশ_বাজেট_২০২৪_২০২৫🤯🤯🤯

03/06/2024

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka