শিশুর ডায়েরি_ Child's Dairy

শিশুর ডায়েরি_ Child's Dairy

Share

শিশুদের সকল বিষয় নিয়ে আলোচনা

30/05/2025

শিশুদের আনন্দপূর্ন কিছু সময় ❤️🌸🤍

12/02/2025

আপনার কোমরের মাপই বলে দিবে হৃদরোগের ঝুঁকি!

আপনার শরীরের মাঝের অংশে জমে থাকা অতিরিক্ত মেদ শুধু দেখতে অসুন্দরই নয়, এটি আপনার স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক হতে পারে! আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে, পেটে চর্বি জমলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

কেন কোমরের বাড়তি মেদ ক্ষতিকর?

পেটে অতিরিক্ত চর্বি জমে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা ব্যাহত করে।
ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকি পুরুষদের তুলনায় বেশি।

সঠিকভাবে কোমরের মাপ নেওয়ার নিয়ম

আপনার কোমরের মাপ প্যান্ট বা জিন্সের সাইজ দেখে বোঝা যাবে না। সঠিক মাপ নিতে—

বুকের খাঁচার নিচে এবং কোমরের হাড়ের ঠিক ওপরে ফিতা ধরে মাপ নিতে হবে।
সকালে খালি পেটে মাপ নেওয়াই ভালো।

বিশেষজ্ঞদের মতে,
মহিলাদের জন্য আদর্শ কোমরের মাপ: ৮০ সেন্টিমিটার (৩১.৫ ইঞ্চি)
পুরুষদের জন্য আদর্শ কোমরের মাপ: ৯৪ সেন্টিমিটার (৩৭ ইঞ্চি)

যদি কোমরের মাপ এই সীমার চেয়ে বেশি হয়, তবে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যেতে পারে।

কীভাবে কোমরের মেদ কমাবেন?

আপনার কোমরকে সুস্থ রাখতে এবং রোগের ঝুঁকি কমাতে—

নিয়মিত ব্যায়াম করুন—বিশেষ করে অ্যাবডোমিনাল এক্সারসাইজ।
সুষম ও স্বাস্থ্যকর খাবার খান, ফাস্ট ফুড এড়িয়ে চলুন।
পর্যাপ্ত ঘুমান ও মানসিক চাপ কমান।

সুস্থ জীবনধারা অনুসরণ করলে কোমরের অতিরিক্ত মেদ কমানো সম্ভব, যা আপনাকে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি থেকে দূরে রাখতে সাহায্য করবে।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন!

উৎস: জার্নাল অফ দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন

08/02/2025

আপনি কি জানেন আপনার শিশুর সুষ্ঠু বিকাশের জন্য সর্বপ্রথম কি দরকার...??

বাবা ও মায়ের পর্যাপ্ত সময় তাঁর সন্তানকে দেওয়া।

16/01/2023

আসুন জেনে নেওয়া যাক শিশুর শিখন পদ্ধতি কি কি???...

01/01/2023

শিশুকে "বাচ্চা" বলে ডাকা যাবে না!

প্রতিনিয়ত আমরা যে শব্দগুলো ভুলভাবে ব্যবহার করে থাকি.....

শিশুকে "বাচ্চা" বলে ডাকা যাবে না!❌
শিশুকে তার নাম ধরে বা শিশু বলে ডাকতে হবে✅

(০-৫ মাস)__শূন্য থেকে পাঁচ মাস ❌
(০-৫ মাস)__ জন্ম থেকে পাঁচ মাস ✅

19/10/2022

🗨শিশুর খাবার ব্লেন্ডার বা মিহি করা থেকে বিরত থাকুন!

➡শিশুর বয়স ছয় মাস পেরোলে তাকে বাড়িতে তৈরি খাবার দিন, দোকান থেকে কেনা সিরিয়াল নয়। অতিরিক্ত চালের গুঁড়া, সুজি, বার্লি ইত্যাদি খাওয়াবেন না। সব ধরনের খাবারই দেবেন, কিন্তু ব্লেন্ডারে মিহি করার প্রয়োজন নেই। ভাত বা খিচুড়ি, সবজি, মাছ, ডাল, তেল মিশিয়ে নরম করে রান্না করতে হবে।

➡ব্লেন্ডারে তৈরি খাবার খেলে শিশুর স্বাদগ্রন্থির বিকাশ বাধা পায়। তাকে জোর করে খাওয়ানো ঠিক নয়। খাবার নিয়ে শিশুর পেছনে দৌড়ানো এবং টিভি দেখিয়ে, গেম খেলতে বসিয়ে মনোযোগ সরিয়ে খাওয়ানো ঠিক নয়। খিদে পেলে সে এমনিতেই খাবে।

➡একসঙ্গে অনেক পদের খাবার পরিবেশন করলে শিশু দ্বিধায় পড়ে যায়। আবার সব সময় শুধু তার পছন্দের খাবার দিতে হবে, তা-ও ঠিক নয়। এতে অন্য খাবারের প্রতি আগ্রহ জন্মাবে না।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka