28/06/2026
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর অধীন কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় "এস্টাবলিশমেন্ট অব ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) Phase-II" প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের লক্ষ্যে সারা দেশব্যাপি নির্ধারিত উপজেলা হতে শিক্ষক প্রশিক্ষক তৈরি করা হবে। এরই পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ আগ্রহী শিক্ষকদেরকে নির্ধারিত ফর্মে
(https://forms.gle/YNkmJPAAZcXYRL2e8),
ব্যানেবেইস এর ওয়েব-সাইট (banbeis.gov.bd), শিক্ষক বাতায়ন ও শিক্ষক বাতায়ন ফেসবুকগ্রুপে প্রদত্ত লিংক ব্যবহার করে ২৫ জুন ২০২৬ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। (বি:দ্র: শিক্ষক নির্বাচনের আবেদন, প্রক্রিয়াকরণ, মনোনয়ণ এবং বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।)