GSC Version

GSC Version বাদামী থেকে আকাশ অবধি

প্রথম আলোর পেইজে স্পন্দন ও বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।
18/09/2026

প্রথম আলোর পেইজে স্পন্দন ও বিজ্ঞান কলেজের শিক্ষার্থী।

16/09/2026

বাদামি থেকে আকাশ অব্দি
স্বাগতম সবিকান

14/09/2026
Government Science College Photography Club - GSCPC
14/09/2026

Government Science College Photography Club - GSCPC

13/09/2026

বিজ্ঞান কলেজ সম্পর্কে hate comment বাড়ার মানে হচ্ছে কলেজ এর এইচএসসি এবং এডমিশনে আরও ঈর্ষণীয় রেজাল্ট করছে।

কলেজে ভর্তি নিয়ে ব্যাপক শোরগোল হচ্ছে। আমার কলেজ ভর্তির এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি!  প্রথমে আমার মার্ক্স এর ভিত্তিতে আদ...
11/09/2026

কলেজে ভর্তি নিয়ে ব্যাপক শোরগোল হচ্ছে। আমার কলেজ ভর্তির এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি! প্রথমে আমার মার্ক্স এর ভিত্তিতে আদমজীতে হয়, পরবর্তীতে ব্যাক্তিগত কারনে আমি আবার এপ্লাই করি এবং লিস্টে প্রথমে থাকা "বিজ্ঞান " এ হয়!
তো কলেজে ভর্তি হতে গেছি আব্বার সাথে, কলেজের চেহারা দেখেই মন খারাপ।কেমন পুরান পুরান। আব্বা বললেন," বাবা তুমি পানি খাবা, গ্লাস না। বাহিরটা দেখেই মন খারাপ কইরো না আর এতো কিছু এখনই জাজ কইরো না "। যাইহোক ভর্তি হইলাম। বিজ্ঞান কলেজ এর চেহারা হয়তো ঢাকার আর পাঁচটা কলেজের মত অত জাকজমকশীল না কিন্তু কলেজের মধ্যে এমন কিছু ব্যাপার আছে সেগুলা বলে বুঝানো যাবেনা। আমি জানি দেশসেরা কলেজ - নটরডেম আর হলি ক্রস। কিন্তু এর পরে বাকি কলেজগুলা সেরা, কি সেরা না তা জাজ করার ক্ষমতা আপনার নাই এবং হবেওনা।

প্রথমে বলি একটু ছাত্রদের নিয়া। বিজ্ঞানের ছেলেগুলা মানে আমার ক্লাসমেট, বন্ধুগুলা এতো ডিটারমাইন্ড!! আল্লাহ!! হলের ছেলেরা যে এত্ত পড়ুয়া আর মেধাবী সেটা কেউ না দেখলে কল্পনা করতে পারবেন না। কলেজ ভালো হয় ছাত্র'র গুণে। আর বিজ্ঞানের ছাত্ররা কি জিনিস তা এর শ্যাওলা ধরা দেয়াল দেখে কেউ বুঝবে না "

দ্যাখেন মিথ্যা না বলি, কোন শিক্ষা প্রতিষ্ঠান এরই সব টিচারদের ওয়ে অফ টিচিং এক রকম না। সব টিচারদের আপনার ভালোও লাগে না। মাশাল্লাহ বিজ্ঞানের শিক্ষকরা একেকজন জেম! বেশিরভাগ শিক্ষকরা যদি দুইবছর পর আপনার মনে দাগ না কাটে আমার নাম চেঞ্জ করে ফেলবো!! সুদীপ স্যার, সালাহউদ্দিন স্যার ম্যাথ শিখায়। বাবা বলে ডাক দেন সুদীপ স্যার। মন ভালো হয়ে যায়। ভৌমিক স্যার "ব্রেকিং ব্যাড" এর টিচার মতন। ক্লাসে এসে বলবেন " পড়াশুনা বাদ দে তোরা, বাদ দিয়া আফটার শেভ লোশান বানা আর বিক্রি কর, লাখপতি হবি "। এক্স বিজ্ঞানী কবির স্যার ফিসিক্সের তলদেশে নিয়ে যায় ! জাহিদ সোহেল স্যার [ উনি আমার জেলার ] বোটানী যতটা না শিখাবেন, বেশি শিখাবেন আপনার নৈতিক দায়িত্ব। মায়ের মত আছেন ম্যামরা! দেবীর মত পল্লবী মিসের কারনে " আরশোলা" কে আপনার মনে হবে "শিউলী ফুল" !! আর জুলোজি ডেপ্ট নিয়ে সারপ্রাইজ থাকলো!!

ভাই আভিজাত্যের মিথ্যা দুনিয়ায় শ্যাওলা পরা দেয়াল দেখে কনফিউজড হইয়েন না মন খারাপ ও করিয়েন না। "বিজ্ঞান" এ দুইবছর আপনার জীবনের সেরা দুইবছর হবে। দুইবছর পর আমার কথা মিলায়া নিয়েন!!

বাংলা ক্লাসে ম্যাম একদিন বলছিলেন, " তোমরা এতো বড় আকাশের নিচে দাঁড়িয়ে এতো ছোট ছোট স্বপ্ন দেখো, লজ্জা করে না তোমাদের? "
বিজ্ঞানের প্রতি ভালোবাসা বড় স্বপ্ন দেখার চোখ খুলে দেওয়ার জন্য 💕💕

🖋 Tashak Al Abid (19 Batch)
CE,CUET

DC X GSC
07/09/2026

DC X GSC

We’re proud to share that Tahsin Ibne Ismail, a student of HSC Batch 2026, has redesigned the Government Science College...
07/09/2026

We’re proud to share that Tahsin Ibne Ismail, a student of HSC Batch 2026, has redesigned the Government Science College website.

We appreciate his creativity, initiative, and effort in contributing to the college’s digital presence.

Check the comment section for the website link!

রাজধানীর ফার্মগেটে অবস্থিত ঐতিহ্যবাহী খ্রিষ্টান মিশনারি প্রতিষ্ঠান হলিক্রস কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থ...
07/09/2026

রাজধানীর ফার্মগেটে অবস্থিত ঐতিহ্যবাহী খ্রিষ্টান মিশনারি প্রতিষ্ঠান হলিক্রস কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক সম্পর্কে প্রলুব্ধ করা ও গুরুতর হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক অনিমেষ সাহা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসা উক্ত শিক্ষকের প্রলোভনে পড়ে এক বর্তমান নারী শিক্ষার্থী অনৈতিক শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পর কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও নিয়মকানুনের কড়াকড়ির কারণে শিক্ষার্থীরা অনেক সময় অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম বা হয়রানির বিষয় বাইরে প্রকাশ করতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু প্রকাশের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ রয়েছে বলে তারা দাবি করেন।
Collected : The Asr

নতুন ফার্স্ট ইয়ারযারা বিজ্ঞান কলেজে আবেদন করেছো বা ভর্তি সিউর বা আসার চান্স আছে, কয়েকটা ফ্যাক্ট বলি১.বিজ্ঞান কলেজের কাঠা...
06/09/2026

নতুন ফার্স্ট ইয়ার
যারা বিজ্ঞান কলেজে আবেদন করেছো বা ভর্তি সিউর বা আসার চান্স আছে, কয়েকটা ফ্যাক্ট বলি

১.বিজ্ঞান কলেজের কাঠামোগত সুন্দর নাও হইতে পারে কিন্তু স্টুডেন্টগুলা বাটার, পাবলিক এ চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক ভালো নামকরা কলেজে থেকে অনেক এগিয়ে

২.টিচারদের কোয়ালিটি ওভারকোয়ালিফাইড,তাদের যোগ্যতা মাপার মাপকাঠি কারো কাছে নাই

তাই কারো কথা না শুনে কারো প্ররোচনায় বিজ্ঞান কলেজকে হেলাফেলা করিও না,দিনশেষে এই কলেজ তোমাকে অনেক কিছু দিবে যেটা এডমিশন এর পর রিয়েলাইজ করবা। যদি সুযোগ থাকে ভর্তি হয়ে যাও।

সবার জন্য অনেক শুভকামনা।

ডা সাইফুল ইমন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

সবিক-১৯

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when GSC Version posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share