Enlight24

Enlight24

Share

This page is designed for educational purposes. Like English Skill development and Job Preparation.

27/11/2025

158
Dear learners, try to mention a word that is new for you in this lesson.
-----------------Focus words----------------
*** fairly steady - মোটামুটি স্থির/ প্রায় অপরিবর্তিত / Relatively stable
*** dominance - আধিপত্য / প্রাধান্য / Supremacy
*** influx - ঢল / ব্যাপক আগমন / জন জোয়ার / Inflow

------------Other related words--------------
# most populous city - সর্বাধিক জনবহুল শহর
# pushing it down - এটিকে নিচে ঠেলে দিয়েছে
# to third place - তৃতীয় স্থানে
# while - অন্যদিকে / এদিকে
# world’s most crowded capital = বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানী
# climbed - উঠে এসেছে / উন্নীত হয়েছে
# is projected - ধারণা করা হচ্ছে / পূর্বাভাস দেওয়া হয়েছে
# to become - হয়ে উঠবে
# the world’s largest city - বিশ্বের সবচেয়ে বড় শহর
# The report highlights- প্রতিবেদনে তুলে ধরা হয়েছে
# in global urban growth - বৈশ্বিক নগরায়ণ বৃদ্ধিতে
# nine of the world’s top 10 megacities = বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টি
# on the continent - এই মহাদেশে
# the lone non-Asian city - একমাত্র এশীয়ার বাইরের শহর।
# rise = উত্থান / বৃদ্ধি
# has been driven = পরিচালিত হয়েছে / ত্বরান্বিত হয়েছে
# largely - মূলত
# fleeing - ছুটে আসা
# rural areas = গ্রামীণ এলাকা
# due to flooding, erosion বন্যা, ভাঙনের কারণে
# other climate-change impacts - জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাব
# as well as - পাশাপাশি
# those seeking - যারা খুঁজছেন
# better opportunities - ভালো সুযোগ-সুবিধা

-----Words used in these sentences----
# Dhaka world’s 2nd most populous city with 3.66 crore people: UN - ৩.৬৬ কোটি জনসংখ্যা নিয়ে ঢাকা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর বলে জানিয়েছে জাতিসংঘ
# Japan’s Tokyo population has held fairly steady at 33.4 million, pushing it down to third place, while Dhaka, one of the world’s most crowded capitals, climbed from ninth to second and is projected to become the world’s largest city by 2050.
জাপানের টোকিওর জনসংখ্যা প্রায় ৩৩.৪ মিলিয়নেই স্থির থাকায় শহরটি এখন তৃতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে ঢাকা—যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর একটি—নবম স্থান থেকে উঠে এসে দ্বিতীয় হয়েছে, এবং ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে।
# The report highlights Asia’s dominance in global urban growth, with nine of the world’s top 10 megacities located on the continent.
এই প্রতিবেদনে বিশ্বব্যাপী নগর প্রবৃদ্ধিতে এশিয়ার আধিপত্য তুলে ধরা হয়েছে, বিশ্বের শীর্ষ ১০টি মেগাসিটির মধ্যে নয়টি মহাদেশে অবস্থিত।
# Egypt’s Cairo, with 32 million people, is the lone non-Asian city on the list.
৩ কোটি ২০ লক্ষ জনসংখ্যার মিশরের কায়রো তালিকার একমাত্র এশীয়ার বাইরের শহর।
# Dhaka's rise has been driven largely by an influx of people fleeing rural areas due to flooding, erosion, and other climate-change impacts, as well as those seeking better opportunities.
ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধি মূলত গ্রামীণ এলাকা থেকে মানুষের ব্যাপক আগমনের কারণে—যারা বন্যা, ভাঙন ও জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাব থেকে বাঁচতে শহরে ছুটে আসছেন। পাশাপাশি উন্নত সুযোগ-সুবিধার খোঁজেও বহু মানুষ ঢাকায় আসায় এই জন জোয়ার আরও ত্বরান্বিত হয়েছে।

26/11/2025

Dear learners, try to mention a word that is new for you in this lesson.
-----------------Focus words----------------
*** swell - বেড়ে যায় / ফুলে ওঠে / Enlarge
*** grapples with - মোকাবিলা করছে / লড়াই করছে / Struggle with / Deal with
*** deteriorate - খারাপ হওয়া / অবনতি হওয়া/ Decline

------------Other related words--------------
# poverty – দারিদ্র্য
# economic downturn - অর্থনৈতিক মন্দা
# bites - মারাত্মকভাবে প্রভাব ফেলে
# an estimated 2 million people - আনুমানিক ২০ লাখ মানুষ
# slipped into - নিচে নেমে গেছে / পড়ে গেছে
# Nearly – প্রায়
# are estimated - ধারণা করা হচ্ছে / আনুমানিক
# to have fallen into poverty - দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে
# almost comparable to - প্রায় সমতুল্য
# Covid-19 pandemic period - কোভিড-১৯ মহামারির সময়ে
# Macroeconomic = সামষ্টিক অর্থনীতি অবস্থা
# significantly = উল্লেখযোগ্যভাবে
# GDP growth = জিডিপি প্রবৃদ্ধির সাথে
# slowing - কমে যাওয়া / ধীর হওয়া

-----Words used in these sentences----
# Poverty swells as economic downturn bites - অর্থনৈতিক মন্দার তীব্র আঘাতে দারিদ্র্যতা বৃদ্ধি পাচ্ছে
# World Bank says an estimated 2 million people slipped into poverty this year - বিশ্বব্যাংক জানিয়েছে, এ বছর আনুমানিক ২০ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
# Nearly two million people are estimated to have fallen into poverty in 2025 as Bangladesh grapples with an economic downturn almost comparable to the Covid-19 pandemic period. কোভিড-১৯ মহামারীর সময়ের মতোই অর্থনৈতিক মন্দার মুখোমুখি বাংলাদেশ, ২০২৫ সালে প্রায় বিশ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
# Macroeconomic conditions have deteriorated significantly since 2023, with GDP growth slowing from 6 percent to an estimated 4 percent this year. ২০২৩ সাল থেকে সামষ্টিক অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটেছে, এই বছর জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে আনুমানিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

20/11/2025

156
Dear learners, try to mention a word that is new for you in this lesson.
-----------------Focus words----------------
*** afoot - চলমান / প্রক্রিয়াধীন / in progress/ underway
*** conspire - ষড়যন্ত্র করা / plot (চক্রান্ত) / Collude (গোপনে অশুভ আঁতাত)
*** perception - ধারণা তৈরি করা / দৃষ্টিভঙ্গি / চিন্তাধারা / (interpretation-ব্যাখ্যা)

------------Other related words--------------
# Plot - ষড়যন্ত্র / চক্রান্ত
# erase - মুছে ফেলা / বিলোপ করা
# spirit – চেতনা
# alleged that - অভিযোগ করেছেন যে
# vested group - স্বার্থান্বেষী মহল
# the spirit of Liberation War - মুক্তিযুদ্ধের চেতনা
# was conspiring to erase - মুছে ফেলার ষড়যন্ত্র করছে
# trying to create a perception - একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে
# nothing significant happened - উল্লেখযোগ্য কিছুই ঘটেনি
# that we did nothing - যেন আমরা কিছুই করিনি
# only those involved - কেবল তারাই জড়িত
# uprising - আন্দোলন / অভ্যুত্থান
# achieved everything - সবকিছু অর্জিত হয়েছে

-----Words used in these sentences----
# Plot afoot to erase 1971 spirit: Fakhrul
১৯৭১-এর চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র চলছে: ফখরুল

# BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir yesterday alleged that a vested group was conspiring to erase the spirit of Bangladesh’s Liberation War.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল অভিযোগ করেছেন যে একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র করছে।

# They are trying to create a perception that nothing significant happened in 1971… that we did nothing… and that only those involved in the 2024 uprising achieved everything.তারা এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে যে ১৯৭১ সালে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি... আমরা কিছুই করিনি... এবং ২০২৪ সালের আন্দোলনে জড়িতরাই কেবল সবকিছু অর্জন করেছে।

16/11/2025

155
Dear learners, try to mention a word that is new for you in this lesson.
-----------------Focus words----------------
*** commendable - প্রশংসনীয় / praiseworthy
*** Male chauvinism (শৌভানিজাম) - পুরুষতান্ত্রিক মনোভাব/ male superiority/নারী অপেক্ষা পুরুষ শ্রেষ্ঠ এই বিশ্বাস যে সকল পুরুষগন করে এবং সে অনুযায়ী কাজ করে
*** stark disparities - তীব্র বৈষম্যে / sharp inequalities

------------Other related words--------------
# must be acknowledged - স্বীকার করতেই হবে
# sports community - ক্রীড়া অঙ্গন / ক্রীড়াজগৎ
# showing their concern - উদ্বেগ প্রকাশ করছে
# on the issue - এই ঘটনা নিয়ে
# these reactions - এই প্রতিক্রিয়াগুলো
# come after - পরে এসেছে
# widely publicized - ব্যাপকভাবে প্রচারিত হয়েছে
# hardly a secret - গোপন বিষয় নয়
# discrimination against women - নারীর প্রতি বৈষম্য
# despite – সত্ত্বেও
# stellar performances - অসাধারণ পারফর্ম্যান্স
# blatant - স্পষ্ট
# Recent media reports - সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন
# highlighted - তুলে ধরা হয়েছে
# athletes - ক্রীড়াবিদ

-----Words used in these sentences----
# It is commendable that both the sports community and the government are showing their concern on the issue, but it must be acknowledged that these reactions come after Jahanara’s widely publicized interview on a YouTube channel. ক্রীড়া সম্প্রদায় এবং সরকার উভয়ই এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করছে, এটা প্রশংসনীয়, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে এই প্রতিক্রিয়াগুলো এসেছে একটি ইউটিউব চ্যানেলে জাহানারার বহুল প্রচারিত সাক্ষাৎকারের পর।

# Male chauvinism in sports is hardly a secret in the country, where discrimination against women athletes, despite their stellar performances, has often been blatant. খেলাধুলায় পুরুষতান্ত্রিক মনোভাব দেশটিতে খুব একটা গোপন বিষয় নয়, যেখানে মহিলা ক্রীড়াবিদদের অসাধারণ পারফর্ম্যান্স সত্ত্বেও, তাদের প্রতি বৈষম্য প্রায়শই স্পষ্ট হয়ে উঠেছে।

# Recent media reports have highlighted stark disparities in pay between male and female athletes.সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের মধ্যে বেতনের ক্ষেত্রে তীব্র বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়েছে।

11/11/2025

154
Dear learners, try to mention a word that is new for you in this lesson.
-----------------Focus words----------------
*** juggle - সমন্বয় করছে / সামলাচ্ছে / manage
*** contender = শক্তিশালী প্রার্থী / প্রতিদ্বন্দ্বী/aspirant/candidate
*** simultaneous - যুগপত / একইসাথে / concurrent/at the same time
------------Other related words--------------
# seat-sharing - আসন ভাগাভাগি
# internal feuds - অভ্যন্তরীণ কোন্দল
# held back - পিছিয়ে রাখা / স্থগিত রাখা
# announcing candidates - প্রার্থী ঘোষণা করা
# constituencies - নির্বাচনী এলাকা / আসন
# honour commitments = প্রতিশ্রুতি মানা / সম্মান করা
# seat-sharing commitments - সিট ভাগাভাগির প্রতিশ্রুতি
# allies - মিত্র / সহযোগী দল
# over fears of - এর ভয়ে / এর আশঙ্কায়
# internal clashes - অভ্যন্তরীণ সংঘাত / বিবাদ
# while unveiling - প্রকাশ করার সময়
# potential nominees - সম্ভাব্য প্রার্থী
# kept open - সংরক্ষণ করা
# simultaneous movement - একই সাথে আন্দোলন করা
# alongside the BNP - বিএনপির সঙ্গে

-----Words used in these sentences----
# BNP juggles seat-sharing, internal feuds - বিএনপিকে অভ্যন্তরীণ কোন্দল এবং আসন ভাগাভাগি উভয়ই সামলাতে হচ্ছে।

# The BNP has held back announcing candidates in 63 constituencies, partly to honour seat-sharing commitments with allies and partly over fears of internal clashes among strong contenders. “বিএনপি এক দিকে মিত্রদের সঙ্গে সিট ভাগাভাগির প্রতিশ্রুতি এবং অন্য দিকে শক্তিশালী প্রার্থীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কার কারণে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে।
# While unveiling its list of 237 potential nominees on Monday, the party kept around 30 seats open for its allies who participated in the simultaneous movement alongside the BNP.সোমবার ২৩৭টি সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করার সময় দলটি প্রায় ৩০টি আসন তার মিত্রদের জন্য বরাদ্ধ রেখেছে যারা বিএনপির সঙ্গে যুগপত (একইসাথে পাশাপাশি থেকে) আন্দোলনে করেছিল।

03/11/2025

153
Dear learners, try to mention a word that is new for you in this lesson.
-----------------Focus words----------------
*** ring alarm - সতর্কবার্তা দেওয়া / বিপদের আশঙ্কা করা / alert
*** detrimental - ক্ষতিকর / injurious
*** jurisdiction - এখতিয়ার / দায়িত্বের আওতা/ authority

------------Other related words--------------
# Experts - বিশেষজ্ঞগণ
# risk to society - সমাজের জন্য ঝুঁকি
# the initiative - এই উদ্যোগ
# implemented - বাস্তবায়ন করা হয়
# without a clear national policy - যদি স্পষ্ট জাতীয় নীতিমালা ছাড়া
# initiative – উদ্যোগ
# beyond – বাইরে
# is being undertaken - নেওয়া হচ্ছে
# transparent understanding - স্বচ্ছ ধারণা
# entail - অন্তর্ভুক্ত করা
# what it entails এতে কী কী বিষয় অন্তর্ভুক্ত

-----Words used in these sentences----
YOUTH SHOOTING TRAINING - যুব শুটিং প্রশিক্ষণ
# Experts ring alarm over risk to society - সমাজে সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা
# Maj Gen (retd) ANM Muniruzzaman said the initiative could be detrimental if implemented without a clear national policy. মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান বলেছেন, স্পষ্ট জাতীয় নীতিমালা ছাড়া বাস্তবায়ন করলে উদ্যোগটি ক্ষতিকর প্রমাণিত হতে পারে
# The initiative is beyond the youth and sports ministry’s jurisdiction and is being undertaken without any clear or transparent understanding of what it entails. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এখতিয়ারের বাইরে থাকা এই উদ্যোগটি কী নিয়ে গঠিত বা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট বা স্বচ্ছ ধারণা ছাড়াই এটি গ্রহণ করা হচ্ছে।

28/10/2025

152
Dear learners, try to mention a word that is new to you in this lesson.
-----------------Focus words----------------
*** sue - মামলা করা / আইনি ব্যবস্থা নেওয়া/file a case
*** compliance with - নিয়ম, আইন বা আদেশ অনুযায়ী কাজ করা / accordance with
*** stipulate - নির্দিষ্ট করে বলা / specify / state clearly

------------Other related words--------------
# won’t need approval - অনুমোদন লাগবে না
# Draft ordinance - খসড়া অধ্যাদেশ
# Scraps - বাতিল করা / তুলে দেয়া
# era - যুগ / শাসনামল
# Amendment – সংশোধনী
# Approved in principle - নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে
# advisory council - উপদেষ্টা পরিষদ
# draft seeks to repeal - খসড়া বিলটি বাতিল করার প্রস্তাব করছে
# mandated - আইন বা আদেশ দ্বারা নির্ধারিত
# before initiating legal proceedings - আইনি প্রক্রিয়া শুরু করার আগে
# against such officials - ওই ধরনের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে
# take cognisance - মামলা গ্রহণ করা / আমলে নেওয়া
# an offence - কোনো অপরাধ
# alleged against a judge - একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ
# without prior approval - আগে থেকেই অনুমোদন ব্যাতিত

-----Words used in these sentences----
# ACC won’t need approval to sue govt officials - সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে দুদকের অনুমতি লাগবে না।
# Draft ordinance scraps Hasina-era amendment - খসড়া অধ্যাদেশে হাসিনা আমলের সংশোধনী তুলে দেওয়া হয়েছে।
# Approved in principle by the advisory council on Thursday, the draft seeks to repeal section 32 (Ka) of the ACC Act-2004, which mandated compliance with section 197 of the Code of Criminal Procedure (CrPC) before initiating legal proceedings against such officials.
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে যে খসড়াটির অনুমোদন দিয়েছে, তাতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৩২(ক) ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এই ধারা অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা শুরুর আগে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুসারে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল।
# Section 197 of the CrPC stipulates that no court can take cognisance of an offence alleged against a judge or government official without prior government approval.
ফৌজদারি কার্যবিধি (CrPC)-এর ১৯৭ ধারা অনুযায়ী, কোনো আদালত আগে থেকেই সরকারি অনুমোদন ছাড়া একজন বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগের মামলা নিতে পারবে না।

15/10/2025

আসলে যারা বড় মানুষ তাদের নরমাল একটা পোষ্ট পড়লেও শেখা যায়। ফটো সাংবাদিক শহিদুল আলম এর ছোট্র একটা পোষ্ট পড়লাম তার ফুল বডি চেকআপ নিয়ে । এখান থেকে একটা Phrase and একটা প্রবাদ বাক্য শিখলাম , খুবই ভাল লাগল। তাই একটু বিশ্লেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম।

2) Made me chuckle = আমাকে একটু হাসালো / আমাকে হাসতে বাধ্য করল।

# Made me → আমাকে করল / বাধ্য করল
# Chuckle → মৃদু হাসি / চাপা হাসি

2) "He can still eat at home and go graze other people's cattle.”
”সে আবার ঘরের খেয়ে বনের মেষ তাড়াতে পারবে”

# Eat at home → বাসার / নিজের খাওয়া
→ (পশু) চরানো
# Other people's cattle → অন্য লোকের গরু (বা গবাদি পশু)

14/10/2025

1) war is over - যুদ্ধ সমাপ্ত
2) declaration - ঘোষণাপত্রে
3) exchange hostages, prisoners - বন্দি ও জিম্মিদের বিনিময়
4) surviving hostages back home - জীবিত জিম্মিরা ফিরে এসেছে
5) World leaders welcomed - বিশ্বনেতারা স্বাগত জানিয়েছেন
6) positive developments - এই ইতিবাচক অগ্রগতি7) hailed - স্বাগত জানিয়েছেন
8) tremendous day - ঐতিহাসিক দিন
9) regional leaders signed a declaration - আঞ্চলিক নেতৃবৃন্দরা একটি ঘোষনাপত্রে সাক্ষর করেন
10) cement a ceasefire - যুদ্ধবিরতি দৃঢ় করা / মজবুত করা
11) made a lightning visit - ঝটিকা সফর
12) he lauded - তিনি প্রশংসা করেন
13) summit - শীর্ষ সম্মেলন
14) deal – চুক্তি
15) sat down to talk - আলোচনায় বসা
-------------
3) Israe'l says all 20 surviving G'aza hostages back home World leaders welcome positive developments.
গা'জায় জীবিত ২০ জন জিম্মির সবাই দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে ই'সরায়েল, বিশ্বনেতারা এই ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন।

4) US President Donald Trump yesterday hailed a “tremendous day for the Middle East” as he and regional leaders signed a declaration meant to cement a ceasefire in G'aza, hours after I'srael and Hamas exchanged hostages and prisoners.
ই'সরায়েল ও হা'মাসের মধ্যে জিম্মি ও বন্দী বিনিময়ের কয়েক ঘন্টা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় স্বাগত জানিয়ে তিনি বলেন এটি "মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক দিন" ।
5) Trump made a lightning visit to I'srael, where he lauded Prime Minister in an address to parliament, before flying to Egypt for a G'aza summit where he and the leaders of Egypt, Qatar and Turkey signed the declaration as guarantors to the G'aza deal.
“এক ঝটিকা সফরে ট্রাম্প ই'সরায়েলে গিয়ে সেখানে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। পরে তিনি মিশরে গা'জা সম্মেলনে যোগ দেন, যেখানে মিশর, কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে গা'জা চুক্তির গ্যারান্টর হিসেবে ‘গা'জা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।”
6) “This is a tremendous day for the world, it’s a tremendous day for the Middle East,” Trump said as more than two dozen world leaders sat down to talk in the resort of Sharm el-Sheikh.
শার্ম আল-শেখ রিসোর্টে দুই ডজনেরও বেশি বিশ্ব নেতাদের উপস্থিতিতে আরেক বক্তৃতায় ট্রাম্প বলেন "এটি বিশ্ববাসীর জন্য একটি ঐতিহাসিক দিন, এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক দিন," ।

---------------------
* Dear learners you can write a single word as comment which is new for you in this lesson.
(News Source: The Daily Star)
(Note: If anybody can translate better, please put it as comments, it would be a pleasure.)

Photos from Enlight24's post 26/08/2025

Today’s words and sentences From News Paper translation (NP) : episode-415
1) ties grow - সম্পর্ক উন্নয়ন / ঘনিষ্ঠ হওয়া
2) but ’71 still unreckoned - কিন্তু ১৯৭১ এখনো অমীমাংসিত / হিসাব-নিকাশ বাকি
3) Enhanced ties - সম্পর্ক উন্নয়ন
4) need not be seen - দেখার প্রয়োজন নেই
5) as antagonistic to India - ভারতের বিরোধী হিসেবে
6) instead - বরং / এর পরিবর্তে
7) they can serve - তাদেরকে বিবেচনা করা যেতে পারে
8) as a pragmatic balancing tool - বাস্তবধর্মী ভারসাম্য রক্ষার হাতিয়ার হিসেবে
9) multipolar - বহুকেন্দ্রিক / বহুমাত্রিক (যেখানে একাধিক শক্তি-অক্ষ আছে)
10) began to thaw - গলতে শুরু করা / সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করা
11) Bilateral trade increased - দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে
12) have initiated - শুরু করেছে / চালু করেছে
13) direct shipping - সরাসরি নৌ পরিবহন / জাহাজ চলাচল
14) visa regulations - ভিসা নীতিমালা/বিধি
15) have eased - শিথিল হয়েছে / সহজ হয়েছে
16) direct flights are set to start - সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে
17) is willing to build a relationship - সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করছে
18) moving away - দূরে সরে এসে
19) from adversarial attitude - বিরোধপূর্ণ / প্রতিকূল মনোভাব থেকে
20) these issues had been resolved twice - এই বিষয়গুলো দুবার সমাধান হয়েছে
21) again during visit আবার সফরের সময়
22) did not elaborate - বিস্তারিত কিছু বলেননি।
23) Historians indicate - ইতিহাসবিদরা মনে করছেন / ইঙ্গিত করছেন
24) was likely referring to - সম্ভবত ইঙ্গিত করছেন
25) tripartite agreement - ত্রিপক্ষীয় চুক্তি
26) a formal apology - আনুষ্ঠানিক ক্ষমা
27) atrocities - নৃশংসতার
28) committed by its military -তাদের সেনাবাহিনী দ্বারা পরিচালিত
29) settlement - নিষ্পত্তি
30) financial accounts - আর্থিক হিসাব-নিকাশ
31) repatriation - প্রত্যাবাসন
32) stranded Pakistanis - আটকে পড়া পাকিস্তানি
---------------
1) Bangla-Pak ties grow, but ’71 still unreckoned - বাংলাদেশ- পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, তবে ’৭১ এখনো অমীমাংসিত।
2) Enhanced ties with Pakistan need not be seen as antagonistic to India; instead, they can serve as a pragmatic balancing tool in a multipolar South Asia.
পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ভারতের বিরোধী হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই, বরং এটা দক্ষিণ এশিয়ায় বহুমাত্রিক শক্তির বাস্তবধর্মী ভারসাম্য রক্ষার হাতিয়ার হতে পারে।
3) Bangladesh-Pakistan relations began to thaw after the 2024 uprising. ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ- পাকিস্তান সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
4) Bilateral trade increased to $865 million in 2025 from $628 million the previous year. দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ৮৬৫ মিলিয়ন ডলারে, যা এর আগের বছর ছিল ৬২৮ মিলিয়ন ডলার।
5) The two countries have initiated direct shipping, while visa regulations have eased and direct flights are set to start. দুই দেশ সরাসরি নৌ পরিবহন চালু করেছে, ভিসা নীতিমালাও শিথিল হয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে।
6) Bangladesh is willing to build a relationship, moving away from adversarial attitude of the last 15 years.বাংলাদেশ গত ১৫ বছরের বিরোধপূর্ণ মনোভাব থেকে দূরে সরে এসে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করছে।
7) The Pakistani foreign minister told the media that these issues had been resolved twice -- once in 1974 and again during former president Pervez Musharraf's visit. He did not elaborate.
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন যে এই বিষয়গুলো দুবার সমাধান করা হয়েছে -- একবার ১৯৭৪ সালে এবং সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের সফরের সময়। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
8) Historians indicate the minister was likely referring to the 1974 tripartite agreement among Bangladesh, India and Pakistan.
ইতিহাসবিদরা মনে করছেন যে, মন্ত্রী সম্ভবত ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির কথা উল্লেখ করছিলেন।
9) Bangladesh wants a formal apology from Pakistan for the 1971 atrocities committed by its military against Bengalis, settlement of financial accounts and repatriation of stranded Pakistanis.
বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বাঙালিদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী দ্বারা চালানো নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা , আর্থিক হিসাব-নিকাশের সমাধান এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দাবি করে আসছে।
---------------------
* Dear learners you can write a single word as comment which is new for you in this lesson.
(News Source: The Daily Star)
(Note: If anybody can translate better, please put it as comments, it would be a pleasure.)

Photos from Enlight24's post 18/08/2025

Today’s words and sentences From News Paper translation (NP) : episode-414
1) Vacuum in enforcement - আইন প্রয়োগে শূন্যতা / শিথিলতা
2) being blamed for - দায়ী করা হচ্ছে
3) a string of violent incidents - একের পর এক সহিংস ঘটনা
4) “string” এর আক্ষরিক অর্থ সুতো বা মালা হলেও, এখানে একটি ধারাবাহিকতা / একের পর এক / পরপর ঘটা ঘটনা বুঝানো হয়েছে
5) Several police officers - কয়েকজন পুলিশ কর্মকর্তা
6) reluctant to engage - অংশ নিতে অনিচ্ছুক
7) violent situations - সহিংস পরিস্থিতি
8) fearing that - এই ভয়ে যে
9) won’t get any support - কোনো সহায়তা পাবেন না
10) if they come under harm - যদি তারা আঘাতপ্রাপ্ত হন
11) They noted that - তাদের মতে / তারা উল্লেখ করেন যে
12) people have increasingly disregarded - মানুষ ক্রমান্বয়ে উপেক্ষা করছে
13) instructions from police - পুলিশের নির্দেশনা
14) since August last year - গত বছরের আগস্ট থেকে
15) voiced frustration - হতাাশা / ক্ষোভ প্রকাশ করেছেন
16) visible steps - দৃশ্যমান পদক্ষেপ
17) have yet to be taken - এখনও গ্রহন করা হয়নি
18) to deliver justice - বিচার নিশ্চিত করতে
19) over the killings - হত্যাকাণ্ডের বিষয়ে
20) at least 44 police personnel - অন্তত ৪৪ জন পুলিশ সদস্য
21) during and immediately after the uprising - বিদ্রোহ চলাকালীন ও ঠিক এর পরপরই
22) Many officers shared that -অনেক কর্মকর্তা জানিয়েছেন যে
23) strongly discourage them - প্রবলভাবে নিরুৎসাহিত করেন
24) from engaging in situations - এমন পরিস্থিতিতে জড়াতে
25) that involve high risks - যেখানে উচ্চ ঝুঁকি রয়েছে
26) low morale stems primarily - মনোবল ভেঙে পড়ার মূল কারণ হলো
27) the absence of superior officials - ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতি
28) who have been either sacked - হয় বরখাস্ত হয়েছেন
29) or are absent from duty - নয়তো কাজে যোগ দেয়নি
-----------
1) This vacuum in enforcement is now being blamed for a string of violent incidents.
আইন প্রয়োগে সৃষ্ট এই শূন্যতাকেই এখন একের পর এক সহিংস ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
2) Several police officers said they are reluctant to engage in violent situations, fearing that they won’t get any support if they come under harm.
কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, তারা সহিংস পরিস্থিতিতে নিজেদের জড়াতে অনীহা প্রকাশ করছেন, কারণ তাদের মনে আশঙ্কা রয়েছে যে তারা যদি আক্রান্ত হন তবে কোনো সহায়তাই পাবেন না।
3) They noted that people have increasingly disregarded instructions from police since August last year.
তাদের মতে, গত বছরের আগস্ট থেকে মানুষ ক্রমশই পুলিশের নির্দেশনা উপেক্ষা করে আসছে।
4) Some officers voiced frustration that no visible steps have yet been taken to deliver justice over the killings of at least 44 police personnel during and immediately after the uprising.
কিছু কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলন চলাকালীন ও এর ঠিক পরপরই নিহত অন্তত ৪৪ জন পুলিশ সদস্যের হত্যার বিচার নিশ্চিত করতে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
5) Many officers shared that their family members strongly discourage them from engaging in situations that involve high risks.
অনেক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা তাঁদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জড়াতে প্রবলভাবে নিরুৎসাহিত করেন ।
6) They said their low morale stems primarily from the absence of superior officials who have been either sacked or are absent from duty.
তাদের মনোবল ভেঙে পড়ার মূল কারণ হিসেবে তারা যা বলেছে তা হলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতি যারা হয় বরখাস্ত হয়েছেন নয়তো কাজে যোগ দেয়নি।

---------------------
* Dear learners you can write a single word as comment which is new for you in this lesson.
(News Source: The Daily Star)
(Note: If anybody can translate better, please put it as comments, it would be a pleasure.)

Photos from Enlight24's post 17/08/2025

"Today’s words and sentences From News Paper translation (NP) : episode-413
1) Police struggle - পুলিশ চেষ্টা করছে
2) to regain - ফিরে পাওয়া / পুনরুদ্ধার করা
3) ‘lost morale’ - 'হারানো মনোবল' / আত্মবিশ্বাস চূর্ণবিচ্ছিন্ন
4) policy measures - নীতিগত পদক্ষেপ
5) fail to restore - পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে
6) effectiveness - কার্যকারিতা
7) One year after the fall - পতনের এক বছর পর
8) still reeling - এখনও দ্বিধাগ্রস্ত/ টালমাটাল অবস্থা
9) morale shattered - মনোবল ভেঙে পড়েছে / আত্মবিশ্বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে
10) chain of command - নেতৃত্বের শৃঙ্খল
11) in tatters - ভেঙে পড়া / বিপর্যস্ত
12) The force faced - বাহিনীটি মুখোমুখি হয়
13) intense public backlash - তীব্র জনরোষ
14) for its role - তাদের ভুমিকার জন্যা
15) the violent crackdown - কঠোর দমন অভিযান
16) including indiscriminate firing - নির্বিচারে গুলি চালানো সহ
17) excessive use of force - অতিরিক্ত বলপ্রয়োগ
18) against protesters - অতিরিক্ত বলপ্রয়োগ
19) members were gripped - সদস্যরা আতঙ্কে জর্জরিত
20) crippling fear - এমন এক ভয় বা আতঙ্ক যা কাউকে স্বাভাবিকভাবে কাজ করতে সম্পূর্ণভাবে অক্ষম করে ফেলে
21) fuelled by arrests of officers - অফিসারদের গ্রেপ্তারের কারণে আরও তীব্র করে তোলে
22) accused of killings - হত্যার অভিযোগে অভিযুক্ত
23) during the July mass uprising - জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়
24) Upon assuming office - দায়িত্ব গ্রহণের পরে
25) the interim administration - অন্তর্বর্তীকালীন প্রশাসন
26) took a raft of measures - বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে
27) raft - প্রচুর পরিমাণ বা সংখ্যা/ a large number or range; a lot:
28) to restore the force’s morale - বাহিনীর মনোবল পুনরুদ্ধারের জন্য
29) Fear of reprisal - প্রতিশোধের ভয়
30) seasoned officer - অভিজ্ঞ অফিসার
31) loss of public trust - জনসাধারণের আস্থা হারানো
32) have left many officers hesitant - অনেক অফিসারের মধ্যে দ্বিধা তৈরি করেছে
33) to intervene - হস্তক্ষেপ করতে"
------------
1) Police struggle to regain their ‘lost morale’ - পুলিশ তাদের 'হারানো মনোবল' ফিরে পেতে চেষ্টা করছে
2) New leadership, policy measures fail to restore effectiveness - নতুন নেতৃত্বের মাধ্যমে কার্যকরভাবে নীতিগত পদক্ষেপগুলোর পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে

3) One year after the fall of the Awami League government, the police force is still reeling -- its morale shattered, its chain of command in tatters.
আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পরও পুলিশ বাহিনী এখনও দ্বিধাগ্রস্ত - তাদের মনোবল ভেঙে পড়েছে এবং তাদের কমান্ডের শৃঙ্খল ভেঙে পড়েছে।
4) The force faced intense public backlash for its role in the violent crackdown, including indiscriminate firing and excessive use of force against protesters.
আন্দোলনের সময় কঠোরভাবে দমন অভিযান পরিচালনার জন্য বাহিনীটি তীব্র জনরোষের সম্মুখীন হয়, যার মধ্যে ছিল নির্বিচারে গুলি চালানো এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ।
5) Its members were gripped by a crippling fear, fuelled by arrests of officers accused of killings during the July mass uprising.
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে অভিযুক্ত অফিসারদের গ্রেপ্তারের ফলে এর সদস্যরা ভয়ে আরো ভীত হয়ে পড়েছে।
6) Upon assuming office, the interim administration took a raft of measures to restore the force’s morale.
দায়িত্ব গ্রহণের পরে অন্তর্বর্তীকালীন প্রশাসন বাহিনীর মনোবল পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
7) Fear of reprisal, the absence of seasoned officers, and a loss of public trust have left many officers hesitant to intervene.
প্রতিশোধের ভয় ও অভিজ্ঞ অফিসারদের অনুপস্থিতি এবং জনসাধারণের আস্থা হারানোর কারণে অনেক অফিসার কোন বিষয়ে হস্তক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত ।

---------------------
* Dear learners you can write a single word as comment which is new for you in this lesson.
(News Source: The Daily Star)
(Note: If anybody can translate better, please put it as comments, it would be a pleasure.)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Mirpur/1
Dhaka
1216