পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ধনীদের ধন-সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার রয়েছে। এটি গরিবের প্রতি ধনীর কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং তাদের মৌলিক অধিকার।
হে মুসলিম এসো ইসলাম প্রচার করি
রসূলুল্লাহ (স.) বলেছেনঃ আমার পক্ষ হতে (মানুষের কাছে) একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও। (বুখারী)
যেসব ধনী ব্যক্তির সম্পদ গরিবের উপকারে আসে না, তারা মূলত ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়িত্ববোধ থেকে বিচ্যুত। ইসলামসহ অন্যান্য ধর্মে ধনীর সম্পদে গরিবের অধিকার বা হক নির্দিষ্ট করা হয়েছে। এই অধিকার যথাযথভাবে আদায় না করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ।
আগামীকাল বৃহস্পতিবার! 'সাপ্তাহিক রোজা+আইয়্যামে বীজ ১৩ তম+ শাওয়ালের রোজা' মিস করবেন না
20/01/2026
পবিত্র মাহে রমজান ২০২৬ সম্ভাব্য সময়সূচী
জুলাই আন্দোলনে ১৪শ শহীদ ও ২২ হাজার আহতদের বিচারের ক্ষেত্রে যে দল সমাননীতি দেখাতে পারবে বলে মনে করেন, তাকেই আপনি ভোট দিবেন।
দ্বৈত নাগরিকত্ব আর দুই নৌকায় দুই পা রাখা একই কথা।
সকল কষ্টের মধ্যেই স্বস্তি নিহিত এবং প্রতিটি সমস্যার মধ্যেই সমাধান লুকানো; প্রয়োজন শুধু ধৈর্য।
27/08/2025
অধীনস্তদের পেটের দায়ের সুযোগ নিয়ে কম মজুরিতে অতিরিক্ত খাটানো, ঠিকঠাক মজুরি না দেওয়া এবং তাদের অধিকার আদায় থেকে বঞ্চিত করার বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তাদের সর্তক করে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন-
শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ, বরং ইসলামের নির্দেশনা হলো, শ্রমিক তার প্রাপ্য সম্পর্কে ওয়াকিফহাল না হলেও মালিক তাকে প্রাপ্য বুঝিয়ে দেবে।
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যার চরিত্রে আমানতদারী নেই, তার ঈমান নেই। আর যে অঙ্গীকার রক্ষা করে না তার দ্বীন নেই। (মুসনাদে আহমাদ)।
ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘যৌবনকালে যে ব্যক্তি শ্রম দিয়ে রাষ্ট্র ও জনগণের সেবা করেছে, বৃদ্ধকালে রাষ্ট্র (কর্তৃপক্ষ) তার হাতে ভিক্ষার ঝুলি তুলে দিতে পারে না।’ (ইবনে মাজাহ)
ঠুনকো অজুহাতে বেতন-ভাতা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা আরো ভয়ংকর অপরাধ। মহানবী (সা.) বলেন, ‘কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব।...আর একজন সে, যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তা থেকে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্য দেয়নি।’ (সহিহ বুখারি, হাদিস : ২২২৭)
শ্রমিকের মজুরি যথাসময়ে পরিশোধ করার প্রতিও গুরুত্বারোপ করেছেন বিশ্বনবী। তিনি বলেছেন, ‘মজুরকে তার শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করে দাও।’ (ইবনে মাজাহ)
এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যারা তোমাদের কাজ করছে, তারা তোমাদেরই ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যা খাবে, তা থেকে তাদের খাওয়াবে এবং যা পরিধান করবে, তা তাদের পরিধান করতে দেবে।’ (বুখারি ও মুসলিম)
অপর এক হাদিসে তিনি বলেন, ‘তোমরা অধীনস্তদের সঙ্গে সদ্ব্যবহার করবে এবং তাদের কোনো রকমের কষ্ট দেবে না। তোমরা কি জানো না, তাদেরও তোমাদের মতো একটি হৃদয় আছে। ব্যথাদানে তারা দুঃখিত হয় এবং কষ্টবোধ করে। আরাম ও শান্তি প্রদান করলে সন্তুষ্ট হয়।
তোমাদের কী হয়েছে যে তোমরা তাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করো না।’ (বুখারি)
অন্য এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেছেন, ‘কোনো শ্রমিককে এমন কোনো দুঃসাধ্য কাজ করতে বাধ্য করা যাবে না, যা তাকে অক্ষম ও অকর্মণ্য বানিয়ে দেবে।’ (বুখারি)
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম আরও বলেন, ‘মজুরদের সাধ্যের অতীত কোনো কাজ করতে তাদের বাধ্য করবে না। অগত্যা যদি তা করাতে হয়, তবে নিজে সাহায্য করো।’ (বুখারি)
শ্রমিকদের ওপর নির্যাতন করার পরিণাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে স্বীয় দাস-দাসীকে (শ্রমিককে) প্রহার করবে, কিয়ামতের দিন তাকে তার পরিণাম ভোগ করতে হবে।’ (বায়হাকি)
হে আল্লাহ সকল অত্যাচারী কৌশলী ক্ষমতাসীনদের বুঝার তৌফিক দান করুন।-আমিন
” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্”।
“আমি হাজির, হে আল্লাহ ! আমি হাজির, আমি হাজির, কোন শরীক নাই তোমার, আমি হাযির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সকল সাম্রাজ্যও তোমার, কোন শরীক নাই তোমার।”
03/05/2025
সত্য কথা...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Farmgate
Dhaka
1215