Al-Quran Academy Bangladesh

Al-Quran Academy Bangladesh আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ🌼
সহজ পদ্ধতিতে অল্প সময়ে কুরআন শিক্ষা।

24/12/2025

Following Al-Quran Academy Bangladesh

24/12/2025

প্রতিদিন রাতের তাহাজ্জুদ। প্রতিদিন সকালে সালাতুদ দুহা। প্রতিদিন সন্ধ্যায় সূরা আল-ওয়াকিয়াহ। প্রতিদিন যতবার ইচ্ছা ইস্তেগফার ও দুরুদ শরীফ।

এই আমলেই আপনার জীবন বদলে যেতে থাকে, আর আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করতে থাকবেন
ইনশাআল্লাহ..🌻

📌🤲ফজরের নামাজ আদায় করে আমল গুলো করা উত্তম ❤️❤️আল্লাহু আকবর ১ বার ❤️আস্তাগফিরুল্লাহ - ৩ বার ❤️১বার –*ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ...
23/12/2025

📌🤲ফজরের নামাজ আদায় করে আমল গুলো করা উত্তম ❤️

❤️আল্লাহু আকবর ১ বার
❤️আস্তাগফিরুল্লাহ - ৩ বার
❤️১বার –
*ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ.*
উচ্চারণ: আল্লাহুম্মা আ ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
❤️৭ বার –
*أَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارْ.*
উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান না-র।
❤️৭ বার –

*حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ.*
উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, 'আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল 'আরাশিল আযীম"।

❤️আয়াতুল কুরসি

❤️সাইয়্যেদুল ইস্তিগফার👇

আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।

🌸৩ বার –

*رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَبِالْإِسْلاَمِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا.*
উচ্চারণ: রদ্বী-তু বিল্লা-হি রব্বা, ওয়া বিল-ইসলা-মি দী-না, ওয়া বি মুহাম্মাদিন সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা
❤️১ বার –

*ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ.*
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম।

❤️৩ বার- সূরা ইখলাস,ফালাক্ব,নাস

❤️৩ বার –
*أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.*
উচ্চারণ: আ’উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক্ব
❤️৩ বার–

*بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ.*
উচ্চারণ: বিসমিল্লা-হিল্লাযী লা-ইয়াদ্বুররু মা‘আসমিহী, শাইউং ফিলআরদ্বী ওয়ালা- ফিসসামা-ই, ওয়াহুওয়াস সামি’উল ‘আলীম।

❤️৩ বার –
*سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه، عَدَدَ خَلْقِه، وَرِضِا نَفْسِه، وَزِنَةَ عَرْشِه، وَمِدَادَ كَلِمَاتِه.*
উচ্চারণ: সুবাহানাল্লাহি ওয়াবিহামদিহি আদাদা খলকিহি-, ওয়ারিদ- নাফছিহি-,ওয়াজিনাতা আরশিহি-,ওয়ামিদা-দা কালিমা-তিহ।
❤️১ বার –

*أَلَّلهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ اَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوْتُ وَاِلَيْكَ النُّشُوْرْ.*
উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহনা-, ওয়াবিকা আমসাইনা-, ওয়াবিকা নাহইয়া-, ওয়াবিকা নামু-তু ,ওয়া ইলাইকান নুশু-র।

❤️১০০ বার –

*لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.*
উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদ, ওয়াহুওয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বদীর।

❤️আল্লহুম্মাগফিরলী ওয়ালিল মুমিনাত,ওয়াল মুসলিমীনা,ওয়াল মুসলিমাত।
আল্লাহ রাব্বুল আলামীন আমাকে ও সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন 🤲

বি:দ্র: সঠিক উচ্চারণের জন্য আরবি লিখা দেখে পড়া উত্তম।

22/10/2025
05/06/2025

📌আরাফার দিবসে করনীয়

১)আরাফার দিবসে সিয়াম রাখুন

২)পাচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ুন।(ফরজ,সুন্নাহ উভয়ই)

৩)সালাত আদ-দুহা পড়ুন।

৪)যতটা সম্ভব কুরআন তেলাওয়াত করুন এবং সকালের আযকার পাঠ করুন।

৫)বেশি বেশি যিকির করু;সুবহানআল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,আল্লহু আকবার,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ অন্যান্য।

৬)সদাকা করুন (সামান্য হলেও)

৭)নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দরুদ পড়ুন।

৮)প্রচুর ইস্তিগফার করুন(আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন)

৯)পাপ ও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকুন।

১০)অন্যদের ক্ষমা করুন এবং কোমল ব্যবহার করুন।

১১)প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি পড়ুন।(সম্ভব হলে কুরআন থেকে পড়ুন)

১২)আরাফাহ দিবসে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং নিজের আত্মীয়স্বজন এবং উম্মাহের জন্য বেশি বেশি দুয়া করুন।

১৩)সন্ধ্যার আযকার পাঠ করুন।

১৪) আরাফাহ দিবসে সর্বোত্তম দুয়াটি পাঠ করুন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

"আরাফাহ দিবসে আমি ও আমার পূর্ববর্তী নবীদের সর্বোত্তম দোয়া হলো:
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ"

১৫)মাগরিবের আযানের আগে নিজের জন্য অধিক দুয়া করুন।

১৬)সিমায় ভাঙার সময় বিজোড় সংখ্যক খেজুর দিয়ে ভাঙুন।

04/11/2024

🌸ক্লাস শুরু নভেম্বর মাস থেকে একটি ফ্রি ডেমো ক্লাস করার ব্যবস্থা আছে🌸
✨✨ঘরে বসেই সহি-ভাবে কোরআন তেলাওয়াত শিখুন। #অনলাইনে চাকরিজীবী মহিলা ও ছাত্রীদের জন্য কুরআন শিক্ষার ব্যবস্থা ।✨✨

✨অভিজ্ঞ মহিলা আলেমা,মুয়াল্লেমা দ্বারা ✨
♦️একটি ফ্রি ডেমো ক্লাস করার ব্যবস্থা আছে ♦️
#কুরআন শিক্ষার গুরুত্বঃ
১. কুরআন শিক্ষা ফরয :
প্রত্যেক মুসলিমকে কুরআন পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١ ﴾ [العلق: ١]
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
«تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ,
অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’ [মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।

🍀যেই আপুরা ঘরে বসে কুরআন শিখতে চাচ্ছেন ও নিজের বাচ্চাদের শিখাতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ!!! আপনারা এখন ঘরে বসে অনলাইনে কুরআন শিখতে পারবেন (ইনশাআল্লাহ)।

🍀Al Quran online Madrasa তে যেকোনো বয়সের মহিলা ও ৮ বছর থেকে শিশুদের খুব যত্ন সহকারে আদবের মাধ্যমে সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে।
🍀 আপনি ইচ্ছে করলে এইখানে নাজিরা (কুরআন রিডিং পড়া) থেকে শুরু করতে পারেন। সম্পূর্ণ তাজবীদ ভালোভাবে শেষ করার পর কুরআন খতম পর্যন্ত কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন।

♠️ ক্লাস নেওয়া হয় zoom app এর মাধ্যমে।
♠️সপ্তাহে ৫ দিন ৩০/৪৫ মিনিট করে।
♠️ Registretion fee: নেই (মাসিক হাদিয়া দিয়ে ক্লাস শুরু করতে হবে)
♠️Privet class fee :১৩০০ টাকা।
♠️Monthly batch fee: ৬১০ টাকা, প্রত্যেক ব্যাচে ৪/৬ জন ছাত্রী। (কায়দা, আমপারা)।

💞ব্যাচ টাইমঃ সকাল ১০:০০ টা,দুপুর ১২:০০টা বিকাল ৪ঃ০০টা, ।💞

🌟এককভাবে নাজেরা পড়ার সুব্যবস্থা 🌟
🌟🌟🌟আপনাদের পছন্দ অনুযায়ী সময় বেছে নেয়ার সুযোগ সুবিধা 🌟🌟🌟
♣️এখানে যা শিখতে পারবেন-
আরবি ২৯টি হরফের মাখরাজ সহ সঠিক উচ্চারণ, #তাজঊদ এর ব্যবহার, #মদ, #গুন্নাহ, #লীন এবং সকল নিয়ম।
♣️নামাজের এর জন্য ১১ টি সূরা।
♣️ কায়দা।
♣️আমপারা।
♣️ নাজিরা(কোরআন শরীফ রিডিং)
(প্রাইভেটের ব্যবস্থা আছে)

এখন ঘরে বসেই অনলাইনে কুরআন শিক্ষা!
তাই আর দেরি কেন??
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-01920473933.
Page link -https://www.facebook.com/Al-Quran-Online-Madrasa-105799492180728/
(আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানে একটি লাইক ও শেয়ারের মাধ্যমে অন্য আপুদের কাছে পৌঁছে দিয়ে কুরআন শিক্ষার সুযোগ করে দিন ও তাদের সমপরিমাণ একটি নেকি আপনি ও অর্জন করে নিন)
(জাযাকিল্লাহু খাইরান)❤
বাড়ি -১৯,রোড -৮,ব্লক --ডি,বনশ্রী রামপুরা ঢাকা।

16/10/2024

📌 আগামীকাল থেকে আইয়ামে বীজের রোজা শুরু ।
(১৭,১৮,১৯ অক্টোবর)
যারা রোজা রাখতে চান তারা আজকে রাতে সাহরী খাবেন ইং শা আল্লাহ ।

✒মিসওয়াকের ফজিলত ও পদ্ধতি:-🚩মেসওয়াক ব্যবহারের ক্ষেত্রে নারী-পুরুষে কোনো ব্যবধান নেই।উভয়ের জন্যই মিসওয়াকের গুরুত্ব ও ফজিল...
19/09/2024

✒মিসওয়াকের ফজিলত ও পদ্ধতি:-

🚩মেসওয়াক ব্যবহারের ক্ষেত্রে
নারী-পুরুষে কোনো ব্যবধান নেই।
উভয়ের জন্যই মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত
বর্ণনা করে বহু হাদিস বর্ণিত হয়েছে।
নিম্নে কয়েকটি হাদিস পেশ করা হল–

১. আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

السِّواكُ مَطهَرةٌ للفمِ مَرضاةٌ للرَّبِّ

মিসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা অর্জিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। (নাসায়ী ৫)

২. আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ وُضُوءٍ

যদি আমি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তাহ’লে প্রত্যেক ওযূর সাথে তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। (বুখারী ২/৩০৮)

৩. আবু উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

ما جاءَني جبريلُ قطُّ إلَّا أمرَني بالسِّواكِ حتَّى لقد خَشيتُ أن أُحْفيَ مُقدَّمَ فَمي

এমনটি কখনো হয়নি যে, জিবরাইল আ. আমার নিকট এসেছেন আর আমাকে মিসওয়াকের আদেশ দেন নি। এতে আমার আশংকা হচ্ছিল যে, মিসওয়াকের কারণে আমার মুখের অগ্রভাগ ছিলে না ফেলি। (আল মুযামুল কাবীর লিত তবারানী ৭৮৪৭, মুসনাদে আহমদ ২২২৬৯)

💞দুই. মিসওয়াক করার পদ্ধতি

রাসূলুল্লাহ ﷺ যাইতুন ও খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করেছেন। তাই এই দুটো হলে উত্তম। এছাড়া তিক্ত স্বাদযুক্ত গাছের ডাল হলেও ভাল। মেসওয়াক কাচা ও নরম গাছের ডাল হওয়া উচিত, এতে মিসওয়াকে বাড়তি ফায়দা হাসিল হয়।

🚩মিসওয়াক নিজ হাতের আঙ্গুলের মত মোটা ও এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উচিত। এতে মিসওয়াক করতে যেমন সুবিধা হবে তেমনি বেশী ফায়দাও পাওয়া যাবে।

💞মিসওয়াক ধরার পদ্ধতি হল, ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি মেসওয়াকের নিচে থাকবে। মধ্যমা ও তর্জনী উপরে ও বৃদ্ধাঙ্গুলি নিচে রেখে মিসওয়াক ধরা। এতে করে মুখের ভিতর ভালভাবে ঘুরিয়ে ফিরিয়ে মেসওয়াক করা যায়। এপদ্ধতিটি ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত আছে।

💞মিসওয়াক করার মাসনূন পদ্ধতি হল, মুখের ডান দিক থেকে শুরু করা এবং উপর থেকে নিচে মেসওয়াক করা। আড়াআড়ি ভাবে না করা। মিসওয়াক করার সময় দাঁতের ভিতর বাহির সহ মইসওয়াক করা এবং জিহবাও গোড়া পর্যন্ত মিসওয়াক করা।

মিসওয়াসের মাঝে দুটি বিষয় সুন্নত, এক. মুখ পরিষ্কার করা। দুই. গাছের ডাল হওয়া। তাই গাছের ডাল ছাড়া অন্য কিছুর মাধ্যমে দাঁত মাজলে একটি সুন্নত আদায় হবে। অপরটি হবে না। সুতরাং মিসওয়াক না থাকলে আঙ্গুল ও শুকনো কাপড় দ্বারাও মইসওয়াক করা যেতে পারে। ব্রাশের মাধ্যমেও দাঁত মাজা যেতে পারে।

🚩ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ও ঘুমানোর পূর্বে, নামাজের আগে, মজলিসে উপস্থিত হবার পূর্বে, কুরআন ও হাদীস পাঠের পূর্বে, খাওয়ার পর মিসওয়াক করা মুস্তাহাব।

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Quran Academy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category