মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকা । Markajul Uloom Wal Funoon Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকা । Markajul Uloom Wal Funoon Dhaka

মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকা । Markajul Uloom Wal Funoon Dhaka সুপ্রশিক্ষিত ও সুদক্ষ উস্তাদ দ্বারা পরিচালিত দেশের অন্যতম সেরা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।
📞 01866633422, 01829547364

13/08/2026

আমাদের সিলেবাস (একনজরে)
কওমি : নূরানী থেকে শরহে বেকায়া
জেনারেল : প্লে থেকে এসএসসি
পর্যায়ক্রমে দাওরা + এইচএসসি ইনশাআল্লাহ

09/08/2026

বাদ ফজরের মাদানি নেসাবে হাফেজ ছাত্রদের কুরআন তেলাওয়াতের দৃশ্য। প্রতিদিন ফজরের পূর্বে ও পরে উস্তাদের নেগরানিতে সকল হাফেজরা তেলাওয়াত করে। উস্তাদ পড়া শোনেন ও তদারকি করেন। হাফেজ ছাত্রদের ইয়াদ তাজা রাখার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। এ বিষয়ে আমরা নানা পদ্ধতিতে মেহনত করে থাকি।

১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশআজ মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকায় ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গত মাসিক পরীক্ষ...
08/08/2026

১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ

আজ মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকায় ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গত মাসিক পরীক্ষার চেয়ে এ পরীক্ষায় ছাত্ররা সামগ্রিকভাবে ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। মুদীরে মুহতারাম সকল ছাত্রকে নিজেদের ফলাফল বিশ্লেষণের পদ্ধতি বুঝিয়ে দেন এবং সে অনুযায়ী পরিকল্পনা করে ভবিষ্যতে আরও ভালো করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকার একমাত্র উদ্দেশ্য যোগ্য ও মুহাক্কিক আলেম তৈরি করা, সেই কথাটি সকলকে স্মরণ করিয়ে দেন এবং সেই লক্ষ্যে ছাত্র উস্তাদ সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ কবুল করুন।

১ম সাময়িক পরীক্ষার ছুটির পূর্বে ছাত্রদেরকে সফরের সুন্নত, বাড়িতে গিয়ে করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ  আলোচনা করেন মু...
23/07/2026

১ম সাময়িক পরীক্ষার ছুটির পূর্বে ছাত্রদেরকে সফরের সুন্নত, বাড়িতে গিয়ে করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুদীরুল মারকায হাফি. । এসময় তিনি গত ছুটিতে মাদরাসায় আগে উপস্থিত ১০ জনকে "তালিবানে ইলমের রাহে মানযিল" কিতাব দিয়ে পুরস্কৃত করেন এবং বাড়িতে গিয়ে কিতাবটি মুতালাআর ব্যাপারে উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ, এ ছুটিতেও পুরস্কারের ধারা অব্যাহত থাকবে। আল্লাহ সকলের সফর নিরাপদ করুন, বাড়িতে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। আমীন

প্রথম সাময়িক পরীক্ষা চলছে।  ছাত্ররা নিবিষ্ট মনে পরীক্ষা দিচ্ছে। এবারের পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য আমরা অনেকগুলো ভিন...
20/07/2026

প্রথম সাময়িক পরীক্ষা চলছে। ছাত্ররা নিবিষ্ট মনে পরীক্ষা দিচ্ছে। এবারের পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য আমরা অনেকগুলো ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছি। ছাত্রদেরকে খেয়ারের সময় এবং তারও পূর্ব থেকে নানা আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে। এসব মেহনতের ফল ছাত্রদের উত্তরপত্রে ফুটে উঠছে। পরীক্ষায় তারা খুব ভালো করছে আলহামদুলিল্লাহ।

16/07/2026

১ম সাময়িক পরীক্ষার খেয়ারের সময় কাজে লাগনোর ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করছেন মুদীরুল মারকায হাফি. ।

প্রথম সাময়িক পরীক্ষায় ছাত্রদের ভালো রেজাল্টের জন্য উস্তাদগণের বিশেষ মেহনতের পদ্ধতি সম্পর্কে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠি...
07/07/2026

প্রথম সাময়িক পরীক্ষায় ছাত্রদের ভালো রেজাল্টের জন্য উস্তাদগণের বিশেষ মেহনতের পদ্ধতি সম্পর্কে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সকল উস্তাদ নিজেদের মূল্যবান মতামত প্রদান করেন। ছাত্রদের পরীক্ষাসহ সকল ক্ষেত্রে সফল হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলমান। আল্লাহ সফলতা দান করুন।

যুগ চাহিদার বিবেচনায় ছাত্রদের জন্য আগামীর চ্যালেঞ্জিং বিশ্বে দাওয়াহ ও কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি এবং দেশে বিদেশে উচ্চশি...
25/06/2026

যুগ চাহিদার বিবেচনায় ছাত্রদের জন্য আগামীর চ্যালেঞ্জিং বিশ্বে দাওয়াহ ও কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি এবং দেশে বিদেশে উচ্চশিক্ষার বহুমুখী সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে এবং সর্বোপরি একজন যুগসচেতন আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার মহান প্রেরণায় মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকার প্রস্তাবিত সিলেবাস।
উল্লেখ্য, এই সিলেবাস বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গবেষণা ও নিরীক্ষা চলমান। আপনার সুচিন্তিত মতামত কাম্য

কুরবানির ছুটির পর আজ থেকে শুরু হবে মারকাযের শিক্ষা কার্যক্রম। তালিবুল ইলমরা ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অভিভাব...
08/06/2026

কুরবানির ছুটির পর আজ থেকে শুরু হবে মারকাযের শিক্ষা কার্যক্রম। তালিবুল ইলমরা ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অভিভাবকরা পৌঁছে দিচ্ছেন নিজের আদরের সন্তানকে। আল্লাহ সকলকে সহি সালামতে পৌঁছে দিন। উল্লেখ্য এবারের ছুটির পর যারা ১ম দশ জনের মধ্যে উপস্থিত হতে পারবে, তাদের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার।

Address

২০/ই, উত্তর মাদারটেক, সবুজবাগ
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকা । Markajul Uloom Wal Funoon Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মারকাযুল উলূম ওয়াল ফুনূন ঢাকা । Markajul Uloom Wal Funoon Dhaka:

Shortcuts

Share

Category