01/09/2025
“Journey Inside the Human Body”
“The strongest among you is the one who controls his anger.” Prophet Muhammad (peace be upon him).
“Journey Inside the Human Body”
19/02/2024
জিতবে এইবার
মোঃ রাকিব হাসান হৃদয়
অন্যায় অবিচার,
সইবে কতো আর।
সামর্থ্য থাকতেই,
হারছো বার বার ।
রয়েছো যেখানে,
ভুলতো সেখানে ।
অনিচ্ছা সত্ত্বেও
পুড়ছো আগুনে।
মানহানীর আগুন,
দূর করে ফাগুন।
বুকটারে চেপে ধরে
নিঃশেষিত করে গুণ।
আপন প্রতীভার
সঠিক ব্যবহার ,
করতে পারলেই
জিতবে এইবার।