26/08/2026
সবাইকে শুভেচ্ছা!
স্মৃতি, সাধনা আর সাফল্য নিয়ে বিদায় নিচ্ছে ‘আদমজী স্কুল আবৃত্তি ক্লাব’-এর বিদায়ী প্যানেল। একই সাথে ক্লাবের ঐতিহ্য বজায় রেখে নতুন পথচলার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে ২০২৬-২০২৭ সেশনের নতুন প্যানেল।
নতুন প্যানেলের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত ‘প্যানেল হ্যান্ডওভার অনুষ্ঠান’।
অনুষ্ঠানের সময়সূচি:
তারিখ: ২৭ আগস্ট, ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: সকাল ৮:০০ টা
স্থান: স্কুল অডিটোরিয়াম
শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতি এবং সবার ভালোবাসা ও সমর্থনে আমাদের এই নতুন যাত্রা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক,এই শুভকামনায়!