Qur'an Research Institute

Qur'an Research Institute Al-Quran is the miracle of miracle. It is the guideline for HUMAN.
(9)

06/11/2025

#2

06/11/2025

প্রতিদিন ১ মিনিট সময় দিন কুরআন পড়ুন।

08/10/2024

হায়াতের অপচয় রোধ করতে পারলে হায়াত বেড়ে যাবে ইনশাআল্লাহ । ❤️
সময়ের কসম ।
সুরা আসর:১

রাসুল স এর জীবনের যে দিকটা অনেকে জানে না সেটা হল তিনি যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন তখন তাকে অনেক নির্যাতনের স্বীকা...
18/09/2024

রাসুল স এর জীবনের যে দিকটা অনেকে জানে না সেটা হল তিনি যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন তখন তাকে অনেক নির্যাতনের স্বীকার হতে হল। তাকে বলা হত মিথ্যাবাদী, যাদুকর, পাগল। জেলে থাকতে হয়েছিল ৩ বছর তার সাথে তার গোত্রের সবাইকে। আস্তে আস্তে অবস্থা এমন হয়েছিল যে মক্কায় থাকার উপায় ছিল না। বাধ্য হয়ে মদিনায় হিজরত করেছেলেন। সেখানেও শান্তিতে থাকতে দেয়নাই। টিকে থাকতে যুদ্ধ করতে হয়েছে প্রায় ৯০ টা। রাসুল স নিজে যুদ্ধে প্রধান সেনাপ্রতি ছিলেন ২৫ টার ও বেশি যুদ্ধে।,,,,

14/09/2024
12/07/2024

১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।
২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।
৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।
৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।
৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর
৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।
৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।
৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।
৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।
১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷
১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।
১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।
১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।
১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।
১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।
১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।

01/01/2024

বছরের প্রথম দিনের
প্রথম ফজরের সলাত
যারা আদায় করলেন তাদের জীবনের সকল দুঃখ-বেদনা, রোগ-শোক, অভাব-অনটন দুর হোক ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা
সাগরের ঢেউএর মতো
তাদের জীবনে দান করুন অর্থ-কড়ি,
মান-সম্মান, আস্থা-বিশ্বাস,
সুখ-শান্তি-ভালোবাসা ।
রহমত, বরকত দান করুন, আমিন

31/12/2023

যুবক, লাইলাতুল কদরের রাতগুলোতে তোমাকে সারারাত ইবাদতে পাওয়া যায় না। অন্যদিকে থার্টি ফার্স্ট নাইটের মত বি-ধর্মীয় রীতি- অপসংস্কৃতি অনুসরণে মত্ত হও সারারাত।
কোন কিছুর পরোয়া না করে ধুমধাম বাজি ফুটাচ্ছো যাদেরকে অনুসরণ করে। তারাই ওদিকে তোমারই ছোট ভাই-বোনকে ধুমধাম গু*লি, বো*মার আ*ঘাতে শ*হিদ করে দিচ্ছে।

তোমার ঈমান নিয়ে একটু চিন্তাভাবনা করা উচিত!

প*শ্চিমা আ গ্রা স নে র ফাঁদে পড়ে আর কত ধ্বংস হবে তোমরা? এখনো কি সময় হয়নি জেগে উঠার?

31/12/2023

থার্টি ফার্স্ট নাইট এখন এক আতঙ্কের নাম হয়ে গেছে নগরবাসীর জীবনে। যে আগুন এক মুহূর্তে ছাই করে দিতে পারে আমাদের সম্পদ, জীবন এবং সাজানো সংসার; সেই আগুন হয়ে উঠেছে আমাদের বর্ষবরণের প্রধান উপকরণ।

একটা প্রজন্ম কতটা উন্মাদ, অবিবেচক, উচ্ছৃঙ্খল হলে আগুন আর পটকা নিয়ে উৎসব করতে পারে!

গত দুই বছরে থার্টি ফার্স্ট নাইটের উন্মত্ততা যেন লাগামছাড়া হয়ে গেছে। উল্লাসকারীদের পটকার আওয়াজে একটি নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ নিভে যাওয়ার ঘটনা এখনো আমাদের হৃদয় রক্তাক্ত করে। সর্বস্ব দিয়ে গড়ে তোলা সেই দরিদ্র নারী উদ্যোক্তা, ফানুসের আগুনে যার প্লাস্টিক কারখানা সম্পূর্ণ ভস্ম হয়ে গিয়েছিল, তার কথা ভেবে এখনো আমরা বিষণ্ন হই।

একটু ভাবুন, নিহত ওই শিশুটি যদি আপনার সন্তান হতো! নিংস্ব ওই নারীটি যদি হতো আপনার বোন! বিগত দিনের এইসব ভয়াবহ দুর্ঘটনাগুলোর কথা চিন্তা করে হলেও আমাদের ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করা উচিত।

যে শহরে জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার, সেই শহরের যুবকেরা যখন ফানুসের নামে টাকা পোড়ায়, তাদের বুক কি একটুও কেঁপে ওঠে না দুর্ঘটনার শঙ্কায়!

আমরা জীববৈচিত্র্যের কথা বলি। প্রকৃতির শোভা বর্ধনে পাখিদের অবদানের কথা বলি৷ অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে যে আমাদের পরিবেশ ও প্রাণীবৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার বেলায় আমরা কেন চুপ!

নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে?

মানুষকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বিবেকসম্পন্ন মানুষের পাশবিক উন্মাদনায় পাখিরা যদি আতঙ্কে ডানা ঝাপটায়, রাস্তার কুকুর যদি দিগ্বিদিক ছোটাছুটি করে ভয়ে, গরিবের মাথাগোঁজার আশ্রয় যদি ছাই হয় ফানুসের আগুনে, পটকার বিকট শব্দ যদি খালি করে মায়ের কোল, তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Qur'an Research Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share