Nalagaria Nuria Hifzul Quran Madrasa নলাগড়িয়া নূরীয়া হাফিজীয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Nalagaria Nuria Hifzul Quran Madrasa নলাগড়িয়া নূরীয়া হাফিজীয়া মাদ্রাসা

Nalagaria Nuria Hifzul Quran Madrasa নলাগড়িয়া নূরীয়া হাফিজীয়া মাদ্রাসা A modern Quran memories Madrasa দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত ব্যতিক্রম ধর্মি আদর্শ হিফজুল কুরআন প্রতিষ্ঠান

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

শুধুমাত্র ঢাকা ও ঢাকা জেলার আশেপাশের এলাকায় জন্যে প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতা...
28/02/2024

শুধুমাত্র ঢাকা ও ঢাকা জেলার আশেপাশের এলাকায় জন্যে প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতারের সময়সূচী।

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী। — — — — — — — — —   রজব মাসের প্রথম রাতটি অত্যন্ত বরকতময়। মহিমান্বিত রজব মাসের প...
13/01/2024

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী। — — — — — — — — — রজব মাসের প্রথম রাতটি অত্যন্ত বরকতময়। মহিমান্বিত রজব মাসের প্রথম রজনী বছরের পাঁচটি দোয়া কবুলের রাত্রির মধ্যে একটি। যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। যে মাসে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধ-বিগ্রহ হারাম। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, ‘(দুনিয়াতে) পাঁচটি রাত এমন আছে; যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ তা’আলা ফিরিয়ে দেন না। অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন। রাতগুলো হলোঃ ১) (সপ্তাহিক) জুমআর রাত ২) রজব মাসের প্রথম রাত ৩) শাবান মাসের ১৫ তারিখের রাত (শবে বরাত) ৪) ঈদুল ফিতরের রাত। ৫) ঈদুল আজহার রাত। -মুসান্নেফে আবদুর রাজ্জাক।

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী।— — — — — — — — — বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য...
13/01/2024

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী।
— — — — — — — — —

বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য আগামীকাল ১৪ জানুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী।
সে হিসাবে আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।
07/01/2024

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।

12/07/2023

আপনি কি আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি হক্কানী আলেম ও আদর্শ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চান!

আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ ওলামাকিরামের তত্যাবধানে আধুনিক শিক্ষার পাশাপাশি হক্কানী আলেম ও হাফেজ ও কোরআন বানাতে চান!
তবে আজই চলে আসুন নলাগড়িয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা।

মানসম্পন্ন শিক্ষা
মানসম্পন্ন প্রাকৃতিক পরিবেশ
মানসম্পন্ন সুসম খাবার
মানসম্পন্ন বাসস্থান
স্বাস্থ সম্মত ওয়াশরুম।

08/07/2023

আপনিকি আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি হক্কানী আলেম ও আদর্শ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চান!

আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ ওলামাকিরামের তত্যাবধানে আধুনিক শিক্ষার পাশাপাশি হক্কানী আলেম ও হাফেজ ও কোরআন বানাতে চান!
তবে আজই চলে আসুন নলাগড়িয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা।

মানসম্পন্ন শিক্ষা
মানসম্পন্ন প্রাকৃতিক পরিবেশ
মানসম্পন্ন সুসম খাবার
মানসম্পন্ন বাসস্থান
স্বাস্থ সম্মত ওয়াশরুম।

Alhamdulliah
28/03/2023

Alhamdulliah

আলহামদুলিল্লাহ্। মাদ্রাসার নতুন ভবনের কাজ সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে।
31/01/2023

আলহামদুলিল্লাহ্। মাদ্রাসার নতুন ভবনের কাজ সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে।

Address

Nalagaria, Vakurta, Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalagaria Nuria Hifzul Quran Madrasa নলাগড়িয়া নূরীয়া হাফিজীয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share