Matuail Bahumukhi High School

Matuail Bahumukhi High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Matuail Bahumukhi High School, High School, High School Road , Matuail , Jatrabari, Dhaka.

মাতুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করানো হয়। বিদ্যালয়টি ঢাকা মহানগরের সন্নিকটে যাত্রাবাড়ী থানাধীন জনবহুল মাতুয়াইলের কেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টির রয়েছে বিগত বছরগুলোর পি.ই.সি, জে.এস.সি এবং এস.এস.সি’তে A+ সহ অবিস্মরণীয় সাফল্যের স্বাক্ষর। বিদ্যালয়টি দৃষ্টি নন্দন ক্যাম্পাস, নিরাপদ পরিবেশ, সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং আধুনিক সুবিধা সম্বলিত। এখানে রয়েছে সজ্জিত বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাব। আমাদের রয়েছে উচ্চশিক্ষিত শিক্ষক মন্ডলী এবং দক্ষ কর্মচারী। ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শিফটে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।রয়েছে সুগঠিত পাঠ্যসূচি, যার ফলে সব শিক্ষার্থীদের সমানভাবে শিক্ষা দান এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা কেয়ার নেয়া যায়। পরিপূর্ন শিক্ষার জন্য প্রতিটি শ্রেনীকক্ষে নির্দিস্ট সংখ্যক শিক্ষার্থী নেয়া হয় এবং দৈনন্দিন কার্যক্রম ডায়েরির মাধ্যমে অভিভাবককে অবহিত করা হয়।বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মেধা বিকাশের সহায়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দান করা হয়।

19/08/2026

MBHS 🙌

BE A MAN NOT A MENACEএকজন সত্যিকারের পুরুষের পরিচয় তার শক্তি, রাগ বা প্রভাব দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার আসল পরিচ...
18/08/2026

BE A MAN NOT A MENACE

একজন সত্যিকারের পুরুষের পরিচয় তার শক্তি, রাগ বা প্রভাব দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার আসল পরিচয় তার চরিত্র, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও মানুষের প্রতি সম্মানে।

কাউকে ছোট করা, অপমান করা কিংবা ভয় দেখানো থেকে কোনো সম্মান আসে না। সম্মান অর্জন করতে হয় ভালো আচরণ, সাহস, সততা ও মানবিকতার মাধ্যমে।

নিজের রাগকে নিয়ন্ত্রণ করো, অন্যকে সম্মান করো এবং নিজের শক্তিকে ভালো কাজে ব্যবহার করো। এমন একজন মানুষ হও, যার উপস্থিতিতে মানুষ নিরাপদ ও সম্মানিত বোধ করে।

Be a man. Be responsible. Be respectful. Be a reason for good.

একজন শিক্ষার্থীর পরিচয় তার কথাবার্তা ব্যবহার ও মানসিকতার মধ্যেও প্রকাশ পায়।রাস্তায় চলার সময় একজন মানুষ কীভাবে অন্যের সঙ্...
17/08/2026

একজন শিক্ষার্থীর পরিচয় তার কথাবার্তা ব্যবহার ও মানসিকতার মধ্যেও প্রকাশ পায়।

রাস্তায় চলার সময় একজন মানুষ কীভাবে অন্যের সঙ্গে আচরণ করছে, সেটিও তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। বিশেষ করে নারী ও কিশোরীদের প্রতি সম্মানজনক আচরণ করা প্রত্যেক তরুণের সামাজিক দায়িত্ব। কারও দিকে অপ্রয়োজনীয়ভাবে তাকানো, মন্তব্য করা, পিছু নেওয়া কিংবা এমন কোনো আচরণ করা যাতে অন্য ব্যক্তি অস্বস্তি অনুভব করেন এসব থেকে নিজেকে সংযত রাখা একজন সচেতন মানুষের গুরুত্বপূর্ণ গুণ।

শিক্ষাজীবনের উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের বিষয়গুলো জানা নয়; ভালো ব্যবহার, আত্মসংযম, অন্যের প্রতি সম্মান এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়াও একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুমহলে থেকেও নিজের আচরণের সীমা বুঝতে শেখা এবং ভুল কিছু দেখলে সেটিকে উৎসাহ না দেওয়ার মানসিকতা তৈরি করা প্রয়োজন।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ গড়ে তুলবে। তাই নিজের আচরণ দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করি, যেখানে প্রত্যেকে নিরাপদ, স্বস্তিতে এবং সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারে।

শিক্ষার প্রকৃত সৌন্দর্য মানুষের আচরণ ও ব্যবহারের মধ্যেই প্রকাশ পায়।

13/08/2026

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নামটা উচ্চারণ করলেই আমার কাছে প্রথমে কোনো ভবনের ছবি আসে না আসে অনেকগুলো মুখ। সেই মুখগুলোর কেউ আজ দেশের কোনো প্রান্তে নিজের পরিচয় তৈরি করছে কেউ হয়তো ব্যবসা করছে কেউ চাকরি করছে আবার কেউ নিজের ছোট্ট স্বপ্নটাকে বড় করার চেষ্টা করছে। তাদের সবার গল্প আলাদা কিন্তু কোথাও গিয়ে গল্পগুলোর শুরুটা একই জায়গায় এসে মিলে যায় মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। একজন শিক্ষকের একটি কথা একজন বন্ধুর সঙ্গে কাটানো একটি দুপুর একটি পরীক্ষার আগের দুশ্চিন্তা কিংবা ছুটির ঘণ্টার অপেক্ষা এই ছোট ছোট ঘটনাগুলোই একসময় বুঝিয়ে দেয় একটি বিদ্যালয় মানুষের জীবনে কতটা জায়গা দখল করে নিতে পারে। এই প্রতিষ্ঠানের সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার ছাত্ররা স্কুলের গণ্ডি পেরিয়ে গেলেও স্কুলের সঙ্গে তাদের সম্পর্কটা পুরোপুরি শেষ হয় না বরং সময় যত যায় ততই বোঝা যায় কোথা থেকে পথচলাটা শুরু হয়েছিল। একজন শিক্ষার্থী যখন বহু বছর পর নিজের পরিচয়ের সঙ্গে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নামটি জুড়ে দেয় তখন সেটি শুধু একটি প্রতিষ্ঠানের পরিচয় থাকে না সেটি হয়ে যায় তার বেড়ে ওঠার একটি স্বাক্ষর। এমন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু আজকের শিক্ষার্থী তৈরি করা নয় আগামী দিনের মাতুয়াইলের গল্প তৈরি করা আর সেই গল্পের প্রতিটি পাতায় এই বিদ্যালয়ের নামটি আরও উজ্জ্বল হয়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৬ইংপাশের হার: ৯৫% ২১ জন A+ পেয়েছে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, ...
10/08/2026

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৬ইং
পাশের হার: ৯৫% ২১ জন A+ পেয়েছে
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন।

দাতা সদস্য হওয়ার নোটিশ 2026মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়।
03/08/2026

দাতা সদস্য হওয়ার নোটিশ 2026
মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়।

11/05/2026

Cherished Moments at Our MBHS

©️Ononto Khan 🖤

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুলে ২ জন সহ মোট ৫ জন বৃত্তি পেয়েছে। ...
25/02/2026

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুলে ২ জন সহ মোট ৫ জন বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য প্রাণঢালা অভিনন্দন।

©️ Ononto Khan

20/02/2026

Address

High School Road , Matuail , Jatrabari
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Matuail Bahumukhi High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Matuail Bahumukhi High School:

Shortcuts

Share

Category