International Language Research Institute "ilri"

International Language Research Institute "ilri"

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from International Language Research Institute "ilri", Education, 572/F, E. C. B Chattaer(Matikata), Cantonment, Dhaka-1206, Dhaka.

15/07/2023
14/07/2023

Today is Friday.
We should Read Sura al Kahf

06/07/2023

هيا نتعلم اللغة العربية بطلاقة.

06/07/2023

আরবি ভাষা শিক্ষার প্রায়োগিক নির্দেশনা____

সালমান হুসাইন ফায়জুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক:- আন্তর্জাতিক ভাষা গবেষণা ইনস্টিটিউট।

উপক্রমণিকা:-
মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ভাষা। এছাড়াও ইশারা ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করা যায়। তবে ভাষার মাধ্যমে মনের ভাব যতটা প্রকাশ করা সম্ভব ইশারা ইঙ্গিতে মনের ভাব ততটা প্রকাশ করা অসম্ভব।

মানব জীবনে মহান আল্লাহর অগণিত "নিয়ামাহ" রয়েছে। তন্মধ্যে ভাষা নিয়ামাহ অন্যতম ও অনুপম। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ অবধি যত নবী-রাসূল, দিনের দায়ীগণ এই পৃথিবীতে আগমন করেছেন তাদের অন্যতম লক্ষ্য ছিল আল্লাহ ভোলা বান্দাকে দয়াময় আল্লাহর সঙ্গে জুড়ে দেয়া।
আর সে দাওয়াতের অন্যতম মাধ্যম ছিল আপন আপন কওম বা স্বজাতির মাতৃভাষা। কেননা মাতৃভাষার মাধ্যমে মনের ভাব যতটুকু প্রকাশ করা যায় অন্য কোন মাধ্যমে মনের ভাব ততটা প্রকাশ করা যায় না।
তাইতো মহান আল্লাহ তায়ালা বিজ্ঞানময় কুরআনে এরশাদ করেন____
"وما أرسلنا من رسول إلا بلسان قومه"
অনুবাদ:- আমরা স্বজাতির ভাষাসহ রাসূল পাঠিয়েছি (ইব্রাহিম;০৪).

আরবি ভাষা শেখার প্রযায়েগিক নিম্নে উপস্থাপন করা হচ্ছে_______

নিয়ত ও হিম্মত:- পৃথিবীতে যা কিছু সম্পন্ন করা হয় তার পিছনে প্রবল ইচ্ছে শক্তি ও আগ্রহ উদ্দীপনা কাজ করে বলে মানুষ সফল হয়। আরবি ভাষা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা তাই এ ভাষা আয়ত্তে আনতে হলে খালিস নিয়ত ও পাহাড় সমান হিম্মত প্রয়োজন।

দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধান:- নতুন একটি ভাষা শিখতে হলে একজন দক্ষ ও অভিজ্ঞ ভাষাগবেষক বা ভাষাবিজ্ঞানীর তত্ত্বাবধানে অধ্যয়ন করার বিকল্প নেই। কেননা একজন ভাষাগবেসো কি জানেন যে কিভাবে একটি ভাষাকে খুব সহজে আয়ত্তে আনতে হয়।

পাঠ গ্রহণ:- কোন নির্দিষ্ট ভাষা প্রশিক্ষণ কেন্দ্র বা মা'হাদ কিংবা মাদ্রাসায় নিয়মিত ক্লাস করে আরবি ভাষা অধ্যয়ন করলে দ্রুত আরবি ভাষা শেখা সম্ভব। কেননা, নিয়মিত পাঠ গ্রহণে থাকে জবাবদিহিতা, পঠন, পাঠন, অনুশীলন ও তাক্বরার ইত্যাদি।

পর্যাপ্ত অনুশীলন:- যেকোনো বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে পর্যাপ্ত অনুশীলনের কোন বিকল্প নেই দিনরাত কঠোর পরিশ্রম করে একটি ভাষা আয়ত্তে আনতে হয়। যখনই কথা বলবে তখনই আরবি ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। যখনই কোন শব্দ মুখ থেকে বের করবে তখনই সেটি আরবিতে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। যদি কোন শব্দের আরবি অজানা থাকে তাহলে অভিধান দেখে সেটির আরবি জেনে নিতে হবে।

সহপাঠী নির্ধারণ করা:- একজন শিক্ষার্থী তার মত আগ্রহী উদ্যমে ও কর্মঠ এমন কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে তারপর একটি সময় নির্ধারণ করে ওই সময়টায় আরবি ভাষা শেখার জন্য দুজন মিলে সাধনা চালিয়ে যাবে। মহান আল্লাহ তায়ালার বিভিন্ন সৃষ্টি সম্পর্কে তারা আরবীতে কথা বলবে। যেমন আকাশ কে সৃষ্টি করেছেন? আকাশ কয়টি স্তর রয়েছে! আকাশে কোন কোন নবী ও রাসূল আছেন? আল্লাহ তা'আলা কত দিনে আসমান সৃষ্টি করেছেন? আকাশের রং কেমন! আকাশ কতটা বিস্তীর্ণ? আকাশ খুঁটি হীন এরকম ভাবে একটি বিষয়ে আরবিতে প্রশ্ন উত্তর করবে।

যদি কারো অভিযোগ বা অনুযোগ থাকে যে আমি সাথী সঙ্গী পাচ্ছি না তাহলে তাদের লক্ষ্য করে বলছি যে আপনার মানুষ সহপাঠীর কোন প্রয়োজন নেই বরং আপনি দরজা জানালা ঘর পাখা মসজিদ মাদ্রাসা মাঠ ঘাট ইত্যাদিকে সঙ্গী হিসেবে গ্রহণ করুন। অতঃপর এগুলোর সাথে আরবি ভাষা অনুশীলন করুন।

সুনির্দিষ্ট সিলেবাস নির্ধারণ:- একটি বিদেশি ভাষা আয়ত্তে আনতে হলে সে ভাষার একটি সুনির্দিষ্ট সিলেবাস চয়ন করে অধ্যয়ন করলে কাঙ্খিত ফল পাওয়া যাবে বলে আশা করা যায়। তেমনিভাবে আরবি ভাষা শেখার জন্য একটি সুগঠিত সিলেবাস চয়ন করতে হবে। বিশেষ করে আরবি ভাষাভাষীদের সিলেবাস থেকে সহযোগিতা নেয়া যেতে পারে।
সিলেবাস হল নৌকোর মাঝির বৈঠার মত বা পাল তোলা নৌকোর পাল সমতুল্য।

প্রায়োগিক অনুশীলন:-ঘরের দেয়াল, পাখা, বাতি, দরজা, জানালায় ইত্যাদিতে আরবি লিখে রাখলে বারবার সেটি চোখে পড়বে। তাতে খুব সহজেই আরবি মুখস্থ হয়ে যাবে বলে আশা করা যায়।

নিয়মিত অনুশীল:- একটি নির্দিষ্ট সময়ে আরবি ভাষা অনুশীলন করা যেতে পারে এ সময়ে অন্য বিষয় না পড়ে শুধু আরবি ভাষা শেখার জন্য পড়াশোনা করা যেতে পারে বিশেষ করে علم الإملاء তথা বর্ণপ্রকরণ, علم الصرف অর্থাৎ শব্দ প্রকরণ, علم النحو তথা বাক্যপ্রকরণ, علم البلاغة অর্থাৎ অলঙ্কার শাস্ত্র, علم العروض তথা ছন্দপ্রকরণ নিয়ে গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে।

পাঠদান:- একজন শিক্ষার্থী সে যা শিখবে অন্য আরেকজন শিক্ষার্থীকে তা শেখানোর চেষ্টা করবে। বিশেষ করে ছোট ভাই বোন, প্রতিবেশীসহ তাদেরকে শেখালে নিজের শেখা অনেক সহজে হয়ে যাবে। কেননা, একটি নতুন বিষয় নিজে শিখে অন্য কাউকে শেখালে তা হৃদয় মননে গেঁথে যায়। তাই বলা যায় যে একজন শিক্ষার্থী অন্য কাউকে তার পঠিত পড়াটি অন্য কাউকে শেখালে তার দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

লিখে অধ্যয়ন:- যা শিখবে তা লিখবে। লিখে লিখে শিখলে তা মস্তিষ্কে পাথরের মত খোদাই হয়ে থাকে। কেননা যে পড়াটি লিখে লিখে শেখা হয় তা অনেকদিন মনে থাকে। সহজে সে পড়াটি একজন শিক্ষার্থী ভোলে না। তাইতো বলা হয় যে একবার লিখা ১০ বার পড়ার সমান সুতরাং লিখে লিখে আরবি ভাষা আয়ত্তে আনার চেষ্টা করা একজন বুদ্ধিমান শিক্ষার্থীর অনুপম বৈশিষ্ট্য।

কিতাব সংগ্রহ:- আরবি ভাষা অধ্যয়নের জন্য দেশি-বিদেশি যত আরবি কিতাব রয়েছে তা আস্তে আস্তে করে সংগ্রহ করতে হবে। কেননা অধ্যয়ন করতে হলে অবশ্যই কিতাবের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আস্তে আস্তে করে কিতাব সংগ্রহের মাধ্যমে আপন ঘরে একটি মাকতাবা বা লাইব্রেরী গড়ে উঠতে পারে। মনে রাখতে হবে শুধু বই সংগ্রহ করলেই হবে না বরং তা নিয়মিত অধ্যয়ন করতে হবে অর্থাৎ যেসব সংগৃহীত বই রয়েছে সেগুলো থেকে ইস্তেফাদা উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে।

আরবি অভিধান ব্যবহার:- আরবি থেকে আরবি বোঝার জন্য আরবি অভিধান সংগ্রহ করতে হবে। কোন একটি শব্দ জানার প্রয়োজন হবে তখন তা আরবি অভিধান দেখে সেখান থেকে জেনে নিতে হবে। একজন নবীন শিক্ষার্থীর জন্য আরবী থেকে আরবি বোঝা প্রথমে একটু কষ্টকর বটে তবে নিয়মিত অনুশীলন করলে খুব দ্রুত আরবী থেকে আরবি বোঝার অনুধাবন শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

কোরআন অধ্যয়ন:- প্রকৃত অর্থে আরবি ভাষা শেখার উদ্দেশ্য হলো কোরআন ও সুন্নাহ আপন মেধা দ্বারা অনুধাবন করা বোঝা। তবে আমরা যদি ধীরে ধীরে কোরআন থেকে আরবি ভাষা শেখার চেষ্টা করি তাহলে এই কুরআনই হবে আমাদের আরবি ভাষা শেখার অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে দেখা যায় মানুষ কোরআন বাদ দিয়ে শুধু কিতাবাদির উপর নির্ভর করে আরবি ভাষা শিখতে চায়। যার ফলে কুরআনের আরবি এবং ব্যবহারিক আরবির মধ্যে বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়। অথচ মোটেও এটি করা উচিত নয়।

সমাপনী:- পরিশেষে বলবো যে, আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে হলে আরবি ভাষা শেখার বিকল্প নেই। আর আরবি ভাষা শেখার জন্য যেসব তথ্য এই আর্টিকেলে উপস্থাপন করা হয়েছে সেসব নিয়ম-নীতি অনুযায়ী আমরা আরবি ভাষা শেখার প্রয়াস চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে আরবি ভাষা আয়ত্তে এনে আপন মেধায় পবিত্র কুরআন ও সুন্নাহ অধ্যয়ন করার তাওফীক দান করুন এবং কুরআন ও সুন্নাহর আলোকে আপন জীবন আলোকিত করার তাওফীক দিন সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া-পড়শী, দেশের জনগণ ও আন্তর্জাতিক পর্যায়ে সকল মানুষের জীবন আলোকিত করার তাওফীক দান করুন, আমীন।

তারিখ:-
১৭ জিলহজ, ১৪৪৪ হিজরি।
২২ আষাঢ়, ১৪২৯ বাঙলা।
০৬ জুলাই, ২০২৩ ঈসায়ী।

সময়:- রাত ০৮:৫৫ মিনিট।

রচনাস্হল:- ১২৭/১ দক্ষিণ মুগদাপাড়া, মুগদা, ঢাকা-১২১৪

27/06/2023

انقطع الكهرباء
ইনক্বত্বআল কাহরবা'উ
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে!

Photos from International Language Research Institute "ilri"'s post 26/06/2023

Let's learn Korean language with SHF at ILRI.

Photos from International Language Research Institute "ilri"'s post 20/06/2023

Our genius Arabic student Somaiya's H.W from Lalmonirhat, Bangladesh.

May Allah bless all of us.

Admission going on at ILRI.

Useful education for all in the whole world.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


572/F, E. C. B Chattaer(Matikata), Cantonment, Dhaka-1206
Dhaka